মাদারগঞ্জ মডেল থানার নতুন ওসি সাইফুল্লাহ সাইফ   - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
মাদারগঞ্জ মডেল থানার নতুন ওসি সাইফুল্লাহ সাইফ  

মাদারগঞ্জ মডেল থানার নতুন ওসি সাইফুল্লাহ সাইফ  

Oplus_131072

ইয়াসিন আরাফাত

জামালপুর প্রতিনিধি

জামালপুরের মাদারগঞ্জ মডেল থানার নতুন অফিসার ইনচার্জ ওসি হিসেবে যোগদান করেছেন সাইফুল্লাহ সাইফ ।  মঙ্গলবার সকালে মাদারগঞ্জ মডেল থানার অফিসে বসে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন মোঃ সাইফুল্লাহ সাইফ।  ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে  মডেল মসজিদে একটি কর্মসূচী শেষ করে মডেল থানার স্টাফ ও সেবা প্রার্থীদের সাথে কুশল বিনিময় করেন তিনি।  জানা গেছে ২০০৭ সালের ২৪ সেপ্টেম্বরে ময়মনসিংহ জেলার ফুলপুর থানায় সর্বপ্রথম এস আই পদে চাকরিতে যোগদান করেন তিনি এরপর  ২০১৭ সালে ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন।  জামালপুর জেলার ইসলামপুর থানায় অফিসার ইনচার্জ ওসি হিসেবে দায়িত্ব পালন শেষে সোমবার বদলি জনিত বিদায় নিয়ে মঙ্গলবার সকালে মাদারগঞ্জ মডেল থানায় ওসি হেসেবে যোগদান করেন।  শিক্ষাগত যোগ্যতায় তিনি বি.এস.এস অনার্স/এম.এস.এস-এল.এল.বি সম্পন্ন করেন। ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার কৃতি সন্তান তিনি। উল্লেখ্য যে, গত ২০২২ সালের ৫ জানুয়ারী খুলনা মহানগর বিএনপির একটি মানববন্ধন কর্মসূচীতে খুলনা সদর থানার দায়িত্বরত ওসি হাসান আল মামুন পুলিশের ফোর্স নিয়ে নেতাকর্মীদের মারধোর করে মানববন্ধন পন্ড করে দেয়। এ ঘটনায় গুরুতর আহত হয় খুলনা মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ফখরুল আলম।  তার দায়েরকৃত মামলায়  ওসি হাসান আল মামুন সোমবার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে  না মঞ্জুর করে জেল হাজতে পাঠায় আদালত।

মাদারগঞ্জে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে এবং মাদক নির্মূলসহ অপরাধ দমনে  মাদারগঞ্জ উপজেলাবাসীর দোয়া ও সহযোগিতা কামনা করেছেন নতুন ওসি মোঃ সাইফুল্লাহ সাইফ।

 

 

 

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d