নৈশকোচের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নৈশকোচের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নৈশকোচের ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত

নীলফামারীর সৈয়দপুরে নৈশকোচ শ্যামলী পরিবহনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সৈয়দপুর-রংপুর মহাসড়কের কামারপুকুর কলাবাগানের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন- মাসুদ হোসেন (২৫) ও নূর ইসলাম (৪৮)। তারা দুজনই দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলের আরোহী ছিলেন। নিহত মাসুদ উপজেলার কামারপুকুর ইউনিয়নের দৌহলিয়া মুনসিপাড়া গ্রামের বুদারু মাহমুদের ছেলে ও নূর একই ইউনিয়নের কুজিপুকুর এলাকার আব্দুল গফুরের ছেলে। নিহত দুইজনেই ইটভাটার শ্রমিক ছিলেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে সৈয়দপুরগামী শ্যামলী পরিবহন ঘটনাস্থলে পৌঁছালে মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় দুই মোটরসাইকেল আরোহীর ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পরপরই তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় দুইজন নিহত হয়েছেন। নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় কোচটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের হস্তান্তর করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d