আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আশুলিয়ায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণ, দগ্ধ ৬

আশুলিয়ায় বাসাবাড়িতে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দোতলা ভবনের দেয়াল ধসের ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত ৬ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ৪ জনকে রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়েছে।বুধবার (১৮ জুন) সকালে আশুলিয়ার নিশ্চিন্তপুরের মন্ডল মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- জাহানারা (৪০), জুয়েল (২৪), শান্ত (২১), হাওয়া আক্তার (২৩), জহুরুল ইসলাম (২৬) ও নাসির (৩৮)। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় জুয়েল মিয়ার দুতলার বাড়ির নিচ তলার ভাড়াটিয়া জহিরুল ইসলাম সকালে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন জ্বালাতে গেলে বিকট শব্দে বিস্ফোরিত হয়ে ভবনের দেয়াল ধসে পড়ে দেয়াল ধস এবং গ্যাসের বিস্ফোরণে দগ্ধ হন অন্তত ৬ জন। পরে তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকী ৪ জনকে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর জাতীয় বার্ন ইনস্টিটিউটে প্রেরণ করা হয়। প্রাথমিকভাবে ফায়ার সার্ভিসের ধারণা, লিকেজ থেকে ওই রুমে গ্যাস জমে ছিল। এজন্য চুলা জ্বালানোর সময় বিস্ফোরণ ঘটে এই হতাহত হয়।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d