ছাত্রলীগের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ছাত্রলীগের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার

ছাত্রলীগের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার

ফরিদপুর জেলা প্রতিনিধি-

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিমকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১৭ জুন) দিনগত রাতে সদরপুর উপজেলার মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, সে দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে তাকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য গত ২ জানুয়ারি সদরপুর উপজেলার চরবিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে শেখ হাসিনার ছবি সংবলিত এবং শেখ হাসিনাতেই আস্থা লেখা সংবলিত লিফলেট বিতরণকালে এক ব্যক্তিকে আটক করে জেল হাজতে পাঠানো হয়। শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণ কাজে গ্রেপ্তারকৃত মশিউর রহমান মিম সহযোগী হিসেবে কাজ করে যাচ্ছিলেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d