সাভারের আমিন বাজার থেকে ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাভারের আমিন বাজার থেকে ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই।

সাভারের আমিন বাজার থেকে ৪ কেজি গাঁজা সহ গ্রেফতার দুই।

রাকিবুল ইসলাম রঞ্জু:

ঢাকার সাভার উপজেলাধীন আমিনবাজার বাসস্ট্যান্ড থেকে ৪ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে সাভার মডেল থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে সাভার মডেল থানাধীন আমিনবাজার পুলিশ ফারি ইনচার্জ এস আই ফয়সাল আলম, এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ বুধবার দিবাগত রাত আনুমানিক ১১ সময় আমিনবাজার বাসস্ট্যান্ড তল্লাশি চালিয়ে ৪ কেজি গাঁজা সহ বিউটি বেগম ও ফোরকান মিয়া নামে দুই জনকে গ্রেফতার করে সাভার থানা পুলিশ। গ্রেফতারকৃত আসামীদের নামে মাদক আইনে সাভার মডেল থানায় একটি মামলা হয়েছে। পরে বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতে পেরণ করে সাভার মডেল থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুয়েল মিয়া।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d