সীমান্তের ওপারে গাছে ঝুলে থাকা সেই যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সীমান্তের ওপারে গাছে ঝুলে থাকা সেই যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ

সীমান্তের ওপারে গাছে ঝুলে থাকা সেই যুবকের মরদেহ হস্তান্তর করল বিএসএফ

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী এলাকার ওপারে ভারতের মেঘালয় সীমান্তে গাছে ঝুলন্ত অবস্থায় উদ্ধার হওয়া বাংলাদেশি যুবক জাকারিয়া আহমদের (২৫) মরদেহ হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।শুক্রবার (২০ জুন) দুপুরে উপজেলার উৎমা সীমান্ত দিয়ে মরদেহটি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর কাছে হস্তান্তর করা হয়। এরপর বিজিবি মরদেহটি আইনগত প্রক্রিয়ার জন্য থানা পুলিশের কাছে হস্তান্তর করে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাত সাড়ে ৯টার দিকে ভারতের মেঘালয়ের পিনারসালা থানা পুলিশের মাধ্যমে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উত্তর রণিখাই ইউনিয়নের লামা গ্রামের আলাউদ্দিনের ছেলে। পেশায় শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি। এরআগে বৃহস্পতিবার দুপুরে সীমান্তঘেঁষা লামা গ্রামসংলগ্ন ভারতের অভ্যন্তরে একটি গাছে ঝুলন্ত মরদেহ দেখতে পান এলাকাবাসী। ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক বলেন, ঘটনাস্থল ভারতের অভ্যন্তরে হওয়ায় বাংলাদেশ পুলিশের সেখানে যাওয়া সম্ভব হয়নি। বৈরী আবহাওয়ার কারণে ভারতীয় পুলিশও ঘটনাস্থলে পৌঁছাতে কিছুটা সময় নিয়েছে। ময়নাতদন্ত শেষে বিএসএফ মরদেহটি হস্তান্তর করেছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d