সেনাসদস্য পরিচয়ে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার টিকটকার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সেনাসদস্য পরিচয়ে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার টিকটকার

সেনাসদস্য পরিচয়ে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার টিকটকার

সেনাসদস্য পরিচয়ে বরিশালের মেয়ে সুইটিকে বিয়ে করতে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন ময়মনসিংহের টিকটকার শান্ত (২০)। টিকটকে পরিচয়ের পর বৃহস্পতিবার রাতে ওই তরুণীকে বিয়ে করতে আসলে এ ঘটনা ঘটে।গ্রেপ্তার শান্ত মুরগির খাবার বিক্রির দোকানের কর্মচারী। ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া এলাকার বাসিন্দা শান্ত টিকটকে নিজেকে সেনাসদস্য হিসেবে পরিচয় দিতেন। এ তথ্য নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

তিনি বলেন, ভুয়া সেনাসদস্য শান্তকে দেখে মেয়েপক্ষের লোকজনের সন্দেহ হলে তাকে আটক করা হয়। এরপর সত্যতা যাচাইয়ে লেবুখালী সেনাক্যাম্পে নিয়ে গেলে শান্তকে কোতয়ালী পুলিশের কাছে তুলে দেওয়া হয়। এসময় তার কাছ থেকে সেনাবাহিনীর নকল গেঞ্জি উদ্ধার করা হয়েছে।তিনি আরও বলেন, শান্ত সেনাবাহিনীর নকল লোগো খচিত গেঞ্জি ও মাস্ক কিনে তা পরে ভিডিও ও ছবি টিকটকে প্রচার করে তরুণীদের প্রেমের ফাঁদে ফেলতেন। আর তা বিশ্বাসযোগ্য করতে সেনাসদস্যের নেমপ্লেট ছাড়া ভিডিওতে নিজের ছবি বসিয়ে তা মেয়েদের কাছে পাঠাতো। এরপর তরুণীদের বিশ্বাস অর্জন করতে ভুয়া সেনাসদস্যের কার্ড বানিয়ে তরুণীদের কাছে পাঠাতেন শান্ত। একপর্যায়ে প্রেমের সম্পর্ক গড়ে তুলে বিয়ের প্রস্তাব দিতো। বরিশালে বিয়ে করতে আসার আগে তিনি গত ১৬ জুন বাগেরহাটের এক মেয়েকে বিয়ে করেছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d