স্কুলব‍্যাগে মিলল মানুষের কঙ্কাল, আটক যুবক - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
স্কুলব‍্যাগে মিলল মানুষের কঙ্কাল, আটক যুবক

স্কুলব‍্যাগে মিলল মানুষের কঙ্কাল, আটক যুবক

ময়মনসিংহের ভালুকায় ব‍্যাগভর্তি ৩টি মানব কঙ্কালসহ মাসুদ রানা (২২) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনীর সদস্যরা। এসব কঙ্কাল ঢাকায় নিয়ে যাওয়া হচ্ছিল।শুক্রবার (২০ জুন) সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেহেরাবাড়ী এলাকায় চেকপোস্টে এই আটকের ঘটনা ঘটে। আটক মাসুদ রানা শেরপুর জেলার নকলা উপজেলার বাছুর আলগা গ্রামের মো. ইউসুফ আলীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আটক মাসুদ রানা ও তার এক সহযোগী তিনটি স্কুলব্যাগে করে মানুষের কঙ্কাল নিয়ে একটি বাসে করে ঢাকা যাচ্ছিল। পথে মেহেরাবাড়ী এলাকায় সেনাবাহিনীর চেকপোস্টে তল্লাশির মুখে পড়লে তাদের আচরণ সন্দেহজনক মনে হয়। এসময় চেকপোস্টে দায়িত্বরত সদস্যরা ব্যাগ তল্লাশির চেষ্টা করলে তারা পালানোর চেষ্টাকালে স্থানীয়দের সহযোগিতায় মাসুদকে আটক করা গেলেও তার সহযোগী পালিয়ে যায়। এ ঘটনায় মাসুদের ব্যাগ তল্লাশি করে ৩টি মানুষের মাথার খুলি ও অন্যান্য অস্থিসহ পূর্ণাঙ্গ কঙ্কাল উদ্ধার করা হয়। পরে আটক যুবক ও উদ্ধার হওয়া কঙ্কাল ভালুকা মডেল থানায় হস্তান্তর করা হয়।ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুদ রানা স্বীকার করেছে যে, কঙ্কাল বিক্রির উদ্দেশ্যে ঢাকা যাচ্ছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d