স্টাফ রিপোর্টার নওগাঁঃ
গত শুক্রবার (২০ জুন ) সন্ধ্যায় শীব লিঙ্গ মূর্তির চুরির ঘটনা ঘটেছে।
মন্দির কমিটির সভাপতি শ্রী রতন মালাকার বলেন, ১৫০ বছরের পুরোনো মন্দিরে আগে কখনো এমন ঘটনা ঘটেনি। একটি সংঘবদ্ধ চক্র চুরি করেছে।
মন্দিরে প্রত্যেকদিন পূজা দিতে আসা মুক্তি রানী বলেন, কয়দিন পরে আমাদের পূজা মন্ডপে পূজা অনুষ্ঠিত হবে এরমধ্যে শিব লিঙ্গ মূর্তিটি চুরি হয়ে যাওয়াতে আমাদের পূজা বন্ধ হয়ে গেছে।
পুলিশ প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, আমরা আশা করি কর্তৃপক্ষ দ্রুত চোরদের চিহ্নিত করে গ্রেপ্তার করবে এবং চুরি হওয়া শিব লিঙ্গ মূর্তি উদ্ধার করবে বলে আশা করি।
মন্দিরের সভাপতি বলেন , ২০ তারিখ শুক্রবার সন্ধ্যায় তিনি নিয়মিত পূজার জন্য মন্দিরে এলে চুরির বিষয়টি তিনি জানতে পারেন। তিনি বলেন. বিষয়টি সঙ্গে সঙ্গে মন্দির কমিটি ও পরবর্তীতে পুলিশকে জানানো হয়। নওগাঁ সদর মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিকী বলেন, চুরিটি পূর্বপরিকল্পিত বলে মনে হচ্ছে। সুসংগঠিত চোরেরা শীব লিঙ্গ মূর্তিটি চুরি করতে পারে বলে ধারনা করা হচ্ছে, জড়িতদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে এবং চুরি যাওয়া মূর্তি উদ্ধার করতে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে।
Leave a Reply