কিশোরগঞ্জে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
কিশোরগঞ্জে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে যুবক নিহত

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিজভী আহমেদ (২৪) নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।সোমবার (২৩ জুন) রাত আট টার দিকে উপজেলার পুলেরঘাট-হোসেন্দী সড়কের নারান্দি বাজারের উত্তর পাশে এ ঘটনাটি ঘটে। নিহত রিজভী আহমেদ উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামের মুকুল মিয়ার ছেলে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই এলাকার ইদ্রিস আলীর ছেলে অনিক মিয়া।পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিজভী আহমেদ সন্ধ্যার পর তার চাচাতোভাই অনিককে নিয়ে মোটরসাইকেলে পুলেরঘাট থেকে বাড়িতে যাচ্ছিলেন। নারান্দি বাজারের কাছে পৌছার পর গাছ বোঝাই একটি টমটমের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি ছিটকে রাস্তার পাশে পড়ে যায়। স্থানীয়রা তাদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্মরত চিকিৎসক রিজভীকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত অনিককে উন্নত চিকিৎসার জন্য বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়ে। বর্তমানে সেখানে তার চিকিৎসা চলছে। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াৎ হোসেন এসব তথ্য নিশ্চিত করে জানান, টমটমটিকে আটক করা হয়েছে। তবে এর চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d