স্টাফ রিপোর্টার নওগাঁঃ
নওগাঁ সদর উপজেলা ১১ নং শিকারপুর ইউনিয়নের ০৭ নং ওয়ার্ডের শিকারপুর গ্রামের পূর্ব পাড়া তাহের দেওয়ানের পুকুর এর তিন মাথা বটগাছের মোড় হতে অলিমের বাড়ি এবং পূর্বপাড়া মসজিদের মোড় হতে আফতাবের বাড়ি পর্যন্ত রাস্তার পার্শ্বের বাডীর মালিকগন অবৈধভাবে রাস্তার জমি দখল করে আছেন। শুধু অবৈধ দখলই নয় উক্ত রাস্তার পাশে বিভিন্ন রকম কর্মকাণ্ডের মাধ্যমে সাধারণ মানুষের চলাচল অত্যন্ত দুর্ভোগ ও বিপদজনক হয়ে পড়েছে।
সাধারণ জনগণ এই বিষয়ে বারবার বলার পরও অবৈধভাবে জমি দখল কারিরা কোন প্রকার পদক্ষেপ গ্রহণ করে না। রাস্তার পার্শ্বে দখল কারি বিভিন্ন রকম কর্মসংস্থান তৈরি করে বসবাস করছে। যার ফলে এই বর্ষার মৌসুমে উক্ত কর্মকান্ডের ফলে রিক্সা ভ্যান দূরের কথা সাধারণ মানুষ সুষ্ঠুভাবে চলাচল করতে পারে না। এই গ্রামে প্রায় ১৫০০ শত মানুষের বসবাস,এই বর্ষার সময় হাঁটুপাদা পানিতে এবং রাস্তার গর্তে মানুষের চলাচল দুর্ভিসহ হয়ে পড়েছে। স্কুলে চলাচল ছেলে মেয়ে,বয়স্ক নারী-পুরুষদের চলাচলের খুবই অসুবিধা হয় বলে অত্র গ্রামের সবাই অভিযোগ করেন।
গ্রামের সাধারণ জনগণ জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ড বরাবর লিখিতভাবে অভিযোগ করেছেন বলে জানা যায়।
Leave a Reply