নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

নওগাঁয় নানা আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত

মির্জা তুষার আহমেদ,নওগাঁ

প্লাস্টিক দূষণ আর নয়, বন্ধ করার এখনই সময়” প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো নওগাঁতেও পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস-২০২৫।

এ উপলক্ষে বুধবার (২৫ জুন) সকাল ১০টায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে নওগাঁ সার্কিট হাউস থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়, যা শহরের প্রধান সড়ক গুলি প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক জান্নাত আরা তিথি ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা)। উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন নওগাঁ পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ নাজমুল হোসাইন, নওগাঁ জেলা নিরাপদ খাদ্য অফিসার চিন্ময় প্রামানিক, নওগাঁ পলিটেকনিক ইনস্টিটিউট এনভায়রনমেন্টাল টেকনোলজি ও বিভাগীয় প্রধান শাহরিয়ার নাফিজ প্রমুখ।

 

এ সময় বক্তারা বলেন, “প্লাস্টিকের অতিরিক্ত ব্যবহার পরিবেশ ও মানবস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এখনই যদি আমরা সচেতন না হই, তাহলে ভবিষ্যৎ প্রজন্ম একটি বিপর্যস্ত পরিবেশের মুখোমুখি হবে।” তারা প্লাস্টিক পণ্যের ব্যবহার কমানো, পুনর্ব্যবহারযোগ্য পণ্যের ব্যবহার বাড়ানো এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।

 

এছাড়াও আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন জেলার বিভিন্ন সরকারি কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, পরিবেশবিদ, সুশীল সমাজের প্রতিনিধি এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মী।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d