ভাতিজার দায়ের কোপে চাচার কব্জি বিচ্ছিন্ন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ভাতিজার দায়ের কোপে চাচার কব্জি বিচ্ছিন্ন

ভাতিজার দায়ের কোপে চাচার কব্জি বিচ্ছিন্ন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পারিবারিক বিরোধের জের ধরে ভাতিজার দায়ের কোপে চাচা রফিকুল ইসলামের বাম হাতের কব্জি বিচ্ছিন্ন হয়েছে।বৃহস্পতিবার (২৬ জুন) দুপুরে উপজেলার নাটঘর ইউনিয়ন চড়িলাম গ্রামে এ ঘটনা ঘটে। পরে আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নিয়ে যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম এবং তার আপন ভাই দুধন মিয়ার মধ্যে দীর্ঘদিন ধরে জমির মাটি কাটার হিসাব নিয়ে বিরোধ চলে আসছিল। বৃহস্পতিবার দুপুরে এই পুরনো বিরোধ নিয়ে দুই ভাইয়ের মধ্যে তর্কবিতর্ক শুরু হয়। একপর্যায়ে দুধন মিয়ার ছেলে বাইজিদ তার চাচা রফিকুল ইসলামের ওপর হামলা চালায়। এ সময় ধারালো দেশীয় অস্ত্রের আঘাতে রফিকুল ইসলামের বাম হাতের কব্জি কেটে যায়। তার আত্মচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন এবং হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন।

এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় কেউ এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d