সুনামগঞ্জে চাঁদা না দেওয়ায় ২ ভাইকে ছুরিকাঘাত - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সুনামগঞ্জে চাঁদা না দেওয়ায় ২ ভাইকে ছুরিকাঘাত

সুনামগঞ্জে চাঁদা না দেওয়ায় ২ ভাইকে ছুরিকাঘাত

সুনামগঞ্জ সদর উপজেলার ট্রাফিক পয়েন্ট এলাকায় চাঁদা না দেওয়ায় দুই ভাইকে ছুরিকাঘাত করে আহত করার ঘটনা ঘটেছে।শুক্রবার (২৭ জুন) বিকেলে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় একজনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের সূত্রে জানা গেছে, ট্রাফিক পয়েন্ট এলাকায় দীর্ঘদিন ধরে ফল বিক্রি করে জীবিকা নির্বাহ করে আসছিলেন আলামিন ও তার ছোট ভাই ইসমাইল। ঘটনার দিন চাঁদাবাজ চক্রের সদস্য রুহেল (জসিমের ছেলে) ও সুহেল এসে তাদের কাছে ২০০ টাকা চাঁদা দাবি করে। চাঁদা না দেওয়ায় ক্ষিপ্ত হয়ে দুই ভাইয়ের ওপর ছুরি নিয়ে হামলা চালায় তারা। এসময় আলামিন ও ইসমাইল দুইজনই গুরুতর আহত হন। স্থানীয় লোকজন দ্রুত তাদের উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ইসমাইলের অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

সুনামগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক বলেন, আহতদের মধ্যে ইসমাইলের পেট ও বুকে ছুরির আঘাত রয়েছে। রক্তক্ষরণ বেড়ে যাওয়ায় আমরা তাকে সিলেটে রেফার্ড করি।এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগী পরিবার এবং স্থানীয় ব্যবসায়ীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d