সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)
ফরিদপুর, সদরপুরের মনিকোঠা বাজারের ১ কি,মি উত্তরে মানসিক ভারসাম্যহীন এক বৃদ্ধা মায়ের সন্ধান পাওয়া গেছে।
প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে জানা গেছে গত প্রায় একবছর আগে সদরপুরের তালতলা নামক স্থানে বস্তাবন্দি অবস্থায় মৃত্যুপ্রায় এই বৃদ্ধা মহিলাকে পাওয়া যায়।
পরে এলাকাবাসীর মাধ্যমে তাকে উদ্ধার করা হয়।
আরও জানা যায় প্রথম দিকে বৃদ্ধা মহিলা খুব সামান্য কথা বলতেন কিন্ত তাঁর কথার অর্থ বোঝার উপায় ছিলোনা।
কেউ কেউ দাবি করেন নিজের সন্তানদের দ্বারা তিনি পরিত্যক্তা হয়ে ক্ষোভে অভিমানে এক সময় মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন।
এই মুহূর্তে বৃদ্ধা মহিলার শারীরিক পরিস্থিতিও বেশ নাজুক। হাটাচলা করার ক্ষমতা অনেক আগেই হারিয়ে ফেলেছেন। খাওয়া-দাওয়া চলে অন্যের উচ্ছিষ্ট খাবার দিয়ে। খাবার সামান্য হলেও চলে কিন্ত অধিক পরিমাণে তাকে ধূমপান করতে দেখা যায়। শারীরিক অসুস্থতার কারনে
গড়াগড়ি দিয়েই তাঁর পথ চলতে হয়। এই বৃদ্ধা সদরপুর – চরভদ্রাসনের মহা-সড়কের বিভিন্ন স্থানে ১ বছরেরও বেশি সময় ধরে অবস্থান করলেও আজ পর্যন্ত কোন জনপ্রতিনিধি কিংবা মানবাধিকারকর্মীদের নজরে আসেননি।
ধারনা করা হয় বরিশালের কোন একজায়গায় এ বৃদ্ধার বাড়ি হতে পারে।
Leave a Reply