গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত ১ - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত ১

গাইবান্ধায় শিশু ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে নিহত ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জে ছয় বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে গণপিটুনিতে হাবিল মিয়া নামে এক ধর্ষক নিহত হয়েছেন।গণ পিটুনির ঘটনাটি ঘটেছে শনিবার (২৮ জুন) রাত ১২ দিকে গোবিন্দগঞ্জ উপজেলার কাটাবাড়ী ইউনিয়নের পলুপাড়া গ্রামে।

স্থানীরা জানান, শুক্রবার বিকালে পলুপাড়া গ্রামের হাবিল মিয়া একই গ্রামের ৬ বছরের একটি শিশুকে ফুঁসলিয়ে তার বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করে পালিয়ে যান। পরে পরিবার জানতে পেরে শিশুটিকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় এবং এ ঘটনায় থানায় এজাহার দাখিল করে।

শনিবার রাতে এলাকাবাসী ধর্ষক হাবিল মিয়াকে ওই এলাকায় ঘোরাঘুরি করতে দেখে আটক করে পিটুনি দেন।

খবর পেয়ে গোবিন্দগঞ্জ থানা পুলিশ গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হাবিল মিয়া (৫০) একই গ্রামের মৃত কাসেম আলীর ছেলে।এদিকে ষঢ়যন্ত্র করে মিথ্যা অভিযোগে হাবিল মিয়াকে হত্যার অভিযোগ তার স্বজনদের। তারা অভিযোগ করেন, হাবিল মিয়া ধর্ষন করলে তার জন্য বিচার আছে, আইন হাতে তুলে নিয়ে তাকে যারা হত্যা করেছে তাদের বিচার দাবী করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম জানান, অভিযুক্ত হাবিল এলাকাবাসীর পিটুনিতে নিহত হয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য গাইবান্ধা জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। হাবিল হত্যার অভিযোগ দায়েরের প্রস্ততি চলছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d