এইচএসসি পরীক্ষা দিতে এসে নিখোঁজ মাহিরা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
এইচএসসি পরীক্ষা দিতে এসে নিখোঁজ মাহিরা

এইচএসসি পরীক্ষা দিতে এসে নিখোঁজ মাহিরা

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে এইচএসসি পরীক্ষার জন্য বাসা থেকে বেরিয়ে নিখোঁজ হয়েছেন মিরপুর সরকারি বাঙলা কলেজের শিক্ষার্থী মাহিরা বিনতে মারুফ পুলি।রোববার (২৯ জুন) সকাল ৮টার দিকে পরীক্ষার উদ্দেশে বাসা থেকে বের হয়েছিলেন তিনি। তবে দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি আর বাড়ি ফেরেননি। এ ঘটনার পর সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

জানা যায়, রোববার দুপুর ১টার দিকে তার পরীক্ষা শেষ হওয়ার কথা ছিল। কিন্তু মাহিরা বাড়ি না ফেরায় পরিবার উদ্বিগ্ন হয়ে পরীক্ষা কেন্দ্রে খোঁজ নিতে যায়। সেখানকার কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে তারা জানতে পারেন, মাহিরা ওই দিন পরীক্ষা কেন্দ্রে উপস্থিতই হননি।

এ ঘটনার পর সন্ধ্যার দিকে মাহিরার পরিবার রাজধানীর ভাটারা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে। মাহিরার বাবা আব্দুল্লাহ আল মারুফ এবং মা রেহানা পারভীন বর্তমানে চরম উৎকণ্ঠায় আছেন। পরিবারের পাশাপাশি মাহিরার সহপাঠীরাও বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) সৈয়দ আসাদুজ্জামান গণমাধ্যমকে জানান, আমরা বিষয়টি গুরুত্বসহকারে দেখছি। এখনো পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সূত্র পাইনি। তবে আমরা বিভিন্ন স্থানে অনুসন্ধান চালাচ্ছি। কোনো খবর পেলেই পরিবারকে অবহিত করা হবে।তার কোনো তথ্য জানা গেলে নিম্নোক্ত নম্বরে জানানোর অনুরোধ জানিয়েছেন স্বজনরা।

01789510450 ও ০১৭১১ ২৩৭৬৯৪।

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d