চন্দনাইশে ৫টি গুইসাপ উদ্ধার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
চন্দনাইশে ৫টি গুইসাপ উদ্ধার

চন্দনাইশে ৫টি গুইসাপ উদ্ধার

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার সৈয়দ বাজার এলাকায় অভিযান চালিয়ে পাঁচটি গুইসাপ (মনিটর লিজার্ড) উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত। বন্যপ্রাণী সংরক্ষণ আইন লঙ্ঘনের দায়ে একজনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।রোববার (২৯ জুন) সন্ধ্যা ৭টার দিকে কেশুয়া এলাকার সৈয়দ বাজারে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা। অভিযানে সহায়তা করেন বন বিভাগের বরগুনি বিট কর্মকর্তা রহমত আলী।

বন বিভাগ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, এক ব্যক্তি অবৈধভাবে গুইসাপ বিক্রির উদ্দেশে সংরক্ষণ করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে মং ওয়াই মারমা নামের একজনের হেফাজত থেকে পাঁচটি গুইসাপ উদ্ধার করা হয়।

 

সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ডিপ্লোমেসি চাকমা বলেন, ‘বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২’-এর ৩৪ (খ) ধারা অনুযায়ী মং ওয়াই মারমাকে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে। উদ্ধারকৃত গুইসাপগুলো বন বিভাগের হেফাজতে নেওয়া হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে অবমুক্ত করা হবে বলে জানিয়েছেন বিট কর্মকর্তা রহমত আলী।

স্থানীয়ভাবে এ ধরনের অবৈধভাবে বন্যপ্রাণী সংরক্ষণের ঘটনা নতুন নয়। বন বিভাগ ও প্রশাসন জানিয়েছে, বন্যপ্রাণী সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d