জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করলেন জ্বালানি উপদেষ্টা - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করলেন জ্বালানি উপদেষ্টা

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করলেন জ্বালানি উপদেষ্টা

ইয়াসিন আরাফাত
জামালপুর প্রতিনিধি

জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করলেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

শুক্রবার জুম্মাবাদ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া এলাকা জামালপুর-১ অনুসন্ধান কূপ খনন কার্যক্রম পরিদর্শন করেন তিনি। আয়োজনে বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন এন্ড প্রোডাকশন কোম্পানী লিঃ (বাপেক্স)

প্রথান অতিথির বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়,সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

বিশেষ অতিথি বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মোঃ সাইফুল ইসলাম।

প্রজেক্টরের মাধ্যমে তথ্য উপস্থাপন করেন বাপেক্সের উপ ব্যবস্থাপক ড. মোঃ আশিক হোসেন।

এ সময় স্বাগত বক্তব্য রাখেন বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোঃ ফজলুল হক।

এ সময় পেট্রোবাংলার চেয়ারম্যান মোঃ রেজানুর রহমান, জামালপুর জেলা প্রশাসক হাছিনা বেগম, জেলা সহকারী পুলিশ সুপার ছাইদুর রহমান সাঈদ, এসিল্যান্ড সায়েদা খানম লিজা সহ বাপেক্সের কর্মকর্তাবৃন্দ ও গণমাধ্যমকর্মী বৃন্দ উপস্থিত ছিলেন।

 

উপদেষ্টা বলেন গ্যাসভিত্তিক বিদ্যুৎ প্ল্যান্ট যে গুলো বসে আছে এটার ঘাটতি কিছুটা পুরন করার জন্য আমরা এলএনজি আমদানি করি। এবং এটা সরবরাহ অনিশ্চিতও কারণ হলো এটা মধ্যপ্রাচ্য থেকে আসে।

অন্তবর্তীকালিন সরকার আসার পর যে পদক্ষেপ গুলো গ্রহণ করা হয় সেটা হচ্ছে বাপেক্সের মাধ্যমে প্রকল্পের কূপ খনন করে গ্যাস পাওয়া যায় কি না। সবাই বলছিল যে বাপেক্সের শক্তি ও সময় কাজে লাগানো হয় নাই।

জ্বালানি সচিব এবং পেট্রো বাংলার চেয়ারম্যান তারা উদ্যোগ নিয়েছেন বাপেক্সের মাধ্যমে সার্ভেয়ার চলছে, খনন কাজের অগ্রগতি হচ্ছে।ঁ

 

দূ্র্নীতির যেটা বড় সমস্যা আপনি যে বিনিয়োগ করবেন সেটার প্রত্যাশিত ফল পাবেন না।

বাপেক্সে ব্যায়ের ক্ষেত্রে সাশ্রই হতে হবে। আশা করছি আগামী দিনে বাপেক্সর কাজে সফলতা আসবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d