নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর নিয়ামতপুর উপজেলা যুবদলের উদ্যোগে গতকাল
(৪ জুলাই) শুক্রবার বিকাল ৪ টায় এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য ডাঃ মোঃ সালেক চৌধুরী। প্রধান অতিথি বলেন, দমন-পীড়নে নয়, সংগঠনের শক্তিতে পরিবর্তন আসবে।
সভার প্রধান বক্তা মোঃ শামীম রেজা চৌধুরী বলেন সংগঠনের কাঠামো মজবুত করে রাজপথে সবাইকে সক্রিয় হওয়ার আহ্বান জানান।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের নেতৃবৃন্দ—মোঃ আরিফুল ইসলাম, মাসুদ চৌধুরী, মোবাশ্বের হোসেন চৌধুরী, মেহেদী হাসান ও জাহাঙ্গীর আলম,ওহাব হোসেন, হীরা, নুর আলম ও কাফি।
সভায় সভাপতিত্ব করেন মোঃ মঞ্জুর রহমান, আহ্বায়ক, যুবদল নিয়ামতপুর, সভায় সঞ্চালনা করেন মোঃ শাহনেওয়াজ চৌধুরী (সবুজ)।
বক্তাগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দলীয় ঐক্য ও সাংগঠনিক প্রস্তুতি এবং আন্দোলনের রূপরেখা তুলে ধরেন।
Leave a Reply