সাতক্ষীরায় দুই দিনের ব্যবধানে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাতক্ষীরায় দুই দিনের ব্যবধানে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় দুই দিনের ব্যবধানে ৩ জনের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরায় দু’দিনের ব্যবধানে ৩ নারী-পুরুষের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে তাদের পরিবারের সদস্যরা। পুলিশ বলছে, ময়না তদন্তের প্রতিবেদন শেষে অধিকতর তদন্তে মৃত্যুর কারণ বলা যাবে।জেলার তালা ও কালিগঞ্জ উপজেলার ঘটনাগুলো ঘটেছে।

পরিবারের বরাতে তালা থানার অফিসার ইনচার্জ -ওসি মাঈন উদ্দিন জানান, শনিবার সকালে কালিপদ দাশ (৭৫) নামের ঋণগ্রস্থ হওয়া এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। বাড়ি হতে ৫০০ গজ দূরে একটি আম বাগানে গাছের সঙ্গে গলায় লুঙ্গি পেঁচিয়ে থাকা অবস্থায় মরদেহটি নামিয়ে উদ্ধার করে এলাকাবাসী। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে।

ওসি মো. মাঈনউদ্দীন জানান, লাশ ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এদিকে, কালিগঞ্জ উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের বেড়াখালী গ্রামে’র মাসুরা বেগম (৪২) নামের এক গৃহবধূর বাড়িতে নিজ ঘরের বারান্দার গেট ও ঘরের দরজা বন্ধ অবস্থায় সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করেন পরিবারের সদস্যরা। তিনি স্থানীয় হাবিবুর রহমান ওরফে হবি গাজীর স্ত্রী এবং দুই সন্তানের জননী।পরিবারের সদস্যদের বরাতে কালিগঞ্জ থানার ওসি (তদন্ত) হারুন অর রশিদ মৃধা জানান, শুক্রবার সকাল ৮টার দিকে এই মরদেহ উদ্ধার করা হয়।

এছাড়া, কালিগঞ্জের ভাড়াশিমলা ইউনিয়নের মারকা গ্রামে শ্বশুরবাড়ির গোয়ালঘর থেকে মনিরুল ইসলাম (৪২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করে স্বজনরা। বৃহস্পতিবার এ লাশ উদ্ধারের ঘটনা ঘটে।

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের করেছেন নিহতের শাশুড়ি মোছা. রহিমা বেগম (৫৫)। কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান পরিবারের বরাতে এসব তথ্য জানান।

তিন পুলিশ কর্মকর্তাই বলেন, লাশের ময়নাতদন্তের প্রতিবেদনের পাশাপাশি অধিকতর তদন্ত শেষে মৃত্যুর সব কারণগুলো বলা সম্ভব হবে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d