রাকিবুল ইসলাম রঞ্জু:
মোমিনুল ইসলাম মোমিন সাভার উপজেলাধীন কাউন্দিয়া ইউনিয়নের পশ্চিম পাড়ারার মোঃ ইলিয়াস হোসেনের ছেলে।
তিনি দীর্ঘদিন সাভারের কাউন্দিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দায়িত্ব পালন করে আসছেন, মোঃ মোমিনুল ইসলাম মোমিনকে ডিএমপি এলাকা থেকে গ্রেফতার করে যৌথবাহিনী। পরে তাকে আদাবর থানায় হস্তান্তর করা হয়।
শনিবার (৫ জুলাই) তাকে অস্ত্র আইনের মামলায় দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেন, আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া।
বিশ্বস্ত সূত্রে জানা যায়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আদাবর থানা এলাকায় মোমিনুল ইসলাম তার এক বন্ধুর প্রাইভেটকারে থাকাবস্থায় সন্দেহ হলে জিজ্ঞাসাবাদ করেন যৌথবাহিনী। পরে মোমিনুলের তত্ত্বাবধানে থাকা ২০ রাউন্ড গুলি, দু’টি চাপাতি ও একটি ছাইনিজ কুড়াল জব্দ করা হয়। যৌথবাহিনী রাতেই তাকে আদাবর থানায় হস্তান্তর করেন।
আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম জাকারিয়া জানান, মোমিনুল ইসলাম মোমিনের বিরুদ্ধে অস্ত্র আইনে আদাবর থানায় একটি মামলা হয়েছে। তার কাছ থেকে ২০ রাউন্ড গুলি, দু’টি চাপাতি ও একটি ছাইনিজ কুড়াল জব্দ করা হয়েছে।
Leave a Reply