স্টাফ রিপ্রোটার
মহিদুল ইসলাম মিল্টন:
এ যেন প্রতিদিনের নিয়ম চন্দ্রা – বাইপাইলের মহাসড়কের যানজটে অতিষ্ঠ করে তুলেছে জনজীবন।
ডি ই পি জেড ( রপ্তানি ) এলাকা থেকে বাইপাইল পর্যন্ত যানজটের কারনে বসে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা , চলছে এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ তাই ভোগান্তি পোহাতে হচ্ছে প্রতিনিয়ত।
এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ প্রায় শেষ পর্যায়ে।
উল্টো পথে অটোরিকশার চলাচল যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার,আর এতে করে মহাসড়কে যানজট সৃষ্টি হচ্ছে।
নিয়ম-নীতির তোয়াক্কা না করেই অটোরিকশার মহাসড়কে দাপিয়ে বেড়াচ্ছে ।
এই অটোরিকশা মহাসড়কে চলাচলের কারনে কোন ভাবেই যানজট কমানো সম্ভব হচ্ছে না
পরিবহন চালকদের সাথে কথা বললে জানা যায় অটোরিকশা যদি উল্টো পথে না চলতো অথবা এই মহাসড়কে না উঠতো মহাসড়কে এমন যানজটের ঘটনা ঘটতো না, এদের চালানো দেখলে আমরা ভয় পাই, না আছে ভালো মানের ব্রেক আর কখন কোন দিকে যায় বলা মুশকিল ।
পথচারীদের সাথে কথা বললে তারা জানায় ভাই আমাদের হাঁটার যায়গা টুকুও নেই দেখেন কোন দিক দিয়ে হেঁটে যাবো একদিকে বাস আর ট্রাকের লাইন অন্য দিকে অটোরিকশার দখলে আমরাতো নিরুপায়।
ট্রাফিক পুলিশের সঙ্গে কথা বললে জানায় আমারা সর্বোচ্চ চেষ্টা করছি রোদ আর বৃষ্টির মাঝে যানজট নিরসনে।
Leave a Reply