সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

সাভারে পিস্তল ও ৭ রাউন্ড গুলিসহ সন্ত্রাসী টুটুল গ্রেপ্তার করেছে সাভার থানা পুলিশ।

Oplus_131072

রাকিবুল ইসলাম রঞ্জু:

ঢাকার সাভার মোঃ টুটুল নামে এক সন্ত্রাসীকে টু টু লং রাইফট পিস্তল ও ৭ রাউন্ড তাজা গুলিসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (৬ জুলাই) দিবাগত রাতে আমিনবাজার সালেহপুর ব্রিজের পশ্চিম পাশে চেক পোস্ট বসিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত টুটুল (৩৪) ঢাকা জেলার সাভার উপজেলাধীন কাউন্দিয়া ইউনিয়নের মেলারটেক এলাকার মোঃ লিয়াকত আলীর ছেলে।

সোমবার (৭ জুলাই) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে সাভার মডেল থানার ওসি মোঃ জুয়েল মিয়া এ তথ্য জানান।

মোঃ জুয়েল মিয়া বলেন, রবিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে খবর পেয়ে আমিনবাজার পুলিশ ফারি ইনচার্জ এস আই মো: ফয়সাল আলম এর নেতৃত্বে একটি টহল টিম বিশেষ চেক পোস্ট বসিয়ে রিক্সা যোগে মহাসড়কের বিপরীত দিক থেকে আসা রিক্সার গতিরোধ করে রিক্সায় থাকা টুটুলের দেহ তল্লাশী করে। এ সময় তল্লাশি কালে তার কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড তাজা গুলি ও ১ রাউন্ড ব্যবহৃত গুলির খোসা উদ্ধার করা হয়।

 

উদ্ধার করা অস্ত্র সম্পর্কে পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত টুটুল দীর্ঘদিন ধরে অবৈধ অস্ত্র-গুলি নিজের কাছে রেখে সাভারের আমিনবাজার- কাউন্দিয়া এলাকাসহ আশপাশের এলাকায় বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। তার আরও দুই সহযোগীর তথ্য পাওয়া গেছে, গ্রেপ্তার মোঃ টুটুল সহ ৩ জনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের পর টুটুল কে আদালতে সোপর্দ করে বাকি দুইজনকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d