ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, জলাবদ্ধতা-ভাঙন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, জলাবদ্ধতা-ভাঙন

ফেনীতে মৌসুমের সর্বোচ্চ বৃষ্টিপাত, জলাবদ্ধতা-ভাঙন

ফেনীতে ২৪ ঘণ্টায় ২৩৩ মিলিমিটার বৃষ্টিপাতের রেকর্ড করেছে আবহাওয়া অফিস। যা চলতি বছরে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড করা হয়েছে।গত ৭ জুলাই সকাল ৯টা হতে আজ (মঙ্গলবার) সকাল ৯টা পর্যন্ত (২৪ ঘণ্টায়) এই বৃষ্টিপাত হয়।

ফেনী আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মজিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে ফুলগাজীতে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে।

শহর ঘুরে দেখা গেছে, টানা বৃষ্টির কারণে শহরের রামপুর শাহীন একাডেমী এলাকা, পাঠান বাড়ি এলাকা, নাজির রোড, পেট্রো বাংলাসহ বিভিন্ন এলাকায় তৈরি হয়েছে জলাবদ্ধতা। টানা বৃষ্টিতে দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফেনী পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মো. আবুল কাশেম বলেন, বাড়ছে সীমান্তবর্তী তিন নদী মুহুরী, কহুয়া, সিলোনীয়া নদীর পানি। তবে পানি উন্নয়ন বোর্ড জানায়, এখনও তা বিপদসীমার নিচে রয়েছে। তবে ফেনীর ফুলগাজী বাজারের শ্রীপুর রোডে মঙ্গলবার সকালে মুহুরী নদীর পাড় ভেঙে দুটি দোকান নদীগর্ভে তলিয়ে গেছে।

স্থানীয়দের অভিযোগ, অবৈধ বালু উত্তোলনের ফলে এর আগেও মুহুরী নদীর পাড় ভেঙে কয়েকটি দোকান ঘর নদীগর্ভে তলিয়ে যায়। আজ সকালে দুটি দোকান নদীতে ভেঙে পড়েছে।

 

 


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d