স্টাফ রিপোর্টার: (মাইদুল ইসলাম নীলফামারী) নীলফামারীতে অস্বচ্ছল সংস্কৃতিসেবী ৩৪ জনের মাঝে মাসিক কল্যাণ ভাতার ৭ লাখ ৬৮ হাজার টাকার চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে (০৮ জুলাই) জেলা প্রশাসকের সভাকক্ষে উপকারভোগী
সংস্কৃতিসেবীদের মাঝে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু ও জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল বক্তব্য দেন। অনুষ্ঠানে ১ হাজার থেকে তিন হাজার টাকা পর্যন্ত মাসিক হারে ১ বছরের জন্য ১২ হাজার থেকে ৩৬ হাজার টাকা পর্যন্ত বিতরণ করা হয়। জেলা কালচারাল কর্মকর্তা নুঝাত তাবাসসুম রিমু জানান, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থ বছরের বরাদ্দ থেকে এই ভাতার চেক বিতরণ করা হয়।
Leave a Reply