জাতীয়

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)বুধবার (৯ জুলাই) অপারেটরদের এই নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা।

এতে বলা হয়, জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন, জন আকাঙ্খা পূরণ এবং জনস্বার্থে ১৮ জুলাই ফ্রি ইন্টারনেট ডে ঘোষণা উপলক্ষে গ্রাহকদের ফ্রি ইন্টারনেট দেওয়ার জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা এবং গত ৮ জুলাই কমিশনের ভাইস-চেয়ারম্যানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, মোবাইল অপারেটরা আগামী ১৮ জুলাই গ্রাহকদের ৫ দিন মেয়াদি ১ জিবি ফ্রি ডাটা দেবে। এছাড়া অপারেটরগুলো গ্রাহকদের ফ্রি ডাটা দেওয়ার বিষয়টি এসএমএসের মাধ্যমে আগেই অবহিত করবে।এসএমএসটি সম্পর্কে বিটিআরসি জানায়, ‘কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডাটা ফ্রি। মেয়াদ ৫ দিন।’

বিটিআরসি অপারেটরদের এই পরিকল্পনার সুষ্ঠু বাস্তবায়ন নিশ্চিত করতে এবং দিবসটি পালনে সহায়তা করতে অনুরোধ করেছে।উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের সময় শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকার দেশজুড়ে ইন্টারনেট বন্ধ করে দেয়।

১৮ জুলাই বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট পাবেন গ্রাহকরা

জুলাই আন্দোলন স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই গ্রাহকদের বিনামূল্যে ১ জিবি ইন্টারনেট দেওয়ার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)বুধবার (৯ জুলাই) অপারেটরদের এই নির্দেশনা দিয়েছে নিয়ন্ত্রক বিস্তারিত

নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নির্বাচন বিষয়ে প্রস্তুতি বিষয়ক ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।শফিকুল আলম বলেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা সংক্রান্ত সব প্রস্তুতি সম্পন্নের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে নির্বাচন হতে পারে।

তিনি আরও বলেন, ভোটের আগে যে কোনো ধরনের ভায়োলেন্সকে যেন প্রতিহত করা যায় এবং ভোটের পরেও আইনশৃঙ্খলার পরিস্থিতি যাতে ঠিক থাকে সেটা নিয়েও যথেষ্ট আলোচনা হয়েছে। নির্বাচনের আগে ডিসি, এসপি, ওসি, ইউএনওদের রদবদল করার কথা বলা হয়েছে। রিশাপলটা কীভাবে করা হবে, এটা একটা র‌্যান্ডম ওয়েতে করবে।

প্রেস সচিব বলেন, নির্বাচনকে কেন্দ্র করে ৮ লাখ আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। সুষ্ঠু নির্বাচনের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আগামী ডিসেম্বরের মধ্যে প্রশিক্ষণ সম্পন্ন করতে হবে। একইসঙ্গে আগামী মাসগুলোতে আইনশৃঙ্খলা বাহিনীকেও কঠোর হতে বলেছেন প্রধান উপদেষ্টা।

তিনি বলেন, নির্বাচনকালীন আইন-শৃঙ্খলা বাহিনী কীভাবে ডেপ্লয়েড হবে এটা একটা ইস্যু, কোথায় কোথায় ডেপ্লয়েড হবে, আপনারা জানেন যে বর্ডার এরিয়াতে কীভাবে ডেপ্লয়মেন্ট হবে, সারা দেশের বিভিন্ন রকম ঝুঁকিপূর্ণ কেন্দ্রে কীভাবে ডেপ্লয়মেন্ট হবে, কতজন আনসার থাকবেন, কতজন পুলিশ সদস্য থাকবেন, বিজিবি বা সেনাবাহিনী কীভাবে থাকবেন, স্ট্রাইক ফোর্স হিসেবে কীভাবে থাকবেন, সেগুলো নিয়ে আজকের এই মিটিংয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

তিনি আরও বলেন, অনেকে আবার নতুন ভোট দেবেন। শেখ হাসিনা আমলের তিন নির্বাচনে (২০১৪, ২০১৮, ২০২৪) তরুণরা ভোট দিতে পারেনি। ১৮ থেকে ৩২ বছর বয়সীদের জন্য পৃথক ভোটার তালিকা করা এবং তাদের জন্য নির্বাচনী কেন্দ্রগুলোতে আলাদা ভোটিং বুথ রাখার জন্য তিনি নির্দেশ দিয়েছেন। এটা অবশ্যই লজিস্টিক্যাল একটা বিষয়, সেটা যাতে তারা খতিয়ে দেখেন, এটা কীভাবে এনশিওর করা যায় তা দেখতে বলেছেন।

এসময় প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন। তিনিও বৈঠকের আলোচনার বিভিন্ন বিষয় তুলে ধরেন।

রোজার আগে হতে পারে জাতীয় নির্বাচন: প্রেস সচিব

নির্বাচন প্রস্তুতি এবং সংস্কারের প্রয়োজনীয় সব কাজ শেষ হলে রোজার আগে জাতীয় নির্বাচন হতে পারে বলে জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম।বুধবার (৯ জুলাই) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় নির্বাচন বিস্তারিত

২০১৮ সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ১২ জন সাবেক সচিব ও বিচারকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধানের তালিকায় দুদকের সাবেক দুই কমিশনারও রয়েছে। একইদিন মামলা হয় খুলনা সিটি করপোরেশন সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে।বুধবার (৯ জুলাই) দুদকের প্রধান কার্যালয় থেকে অনুসন্ধানের সিদ্ধান্ত নেওয়ার পর দুই সদস্যের টিম গঠন করা হয়েছে। সংস্থাটির সহকারী পরিচালক আল আমিনের নেতৃত্ব টিমের অপর সদস্য হলেন উপসহকারী পরিচালক নাহিদ ইমরান।

দুদকের উপপরিচালক আক্তারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে গত ৮ মে এ সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখতে এনফোর্সমেন্ট টিম অভিযান পরিচালনা করে দুদক।

২০১৮ সালের নির্বাচনে সফলভাবে পার করে আনার পুরস্কার হিসেব শেখ হাসিনার পক্ষ থেকে সচিব পদ মর্যাদার ১২জনকে শত কোটি টাকায় ১৪ তলা ভবন নির্মাণের অনুমোদন দেয় তৎকালীন সরকার। ২০২৪ সালের ২৬ মে ভবনটি নির্মাণ কাজ শুরু করে গণপূর্ত মন্ত্রণালয়।

ভবনটির বরাদ্দে অনিয়মে চলতি বছরের মে মাসে অভিযান চালায় দুদক। অনিয়মের প্রাথমিক প্রমাণও মেলে। নির্মাণাধীন ২৩ টি ফ্ল্যাটের ১২টি পাওয়ার কথা ছিল দুদকের আলোচিত সাবেক কমিশনার মোজাম্মেল হক খান ও জহুরুল হকসহ ১২ সচিব পদমর্যাদার কর্মকর্তা, যাদের বেশিরভাগ ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর থেকে পলাতক রয়েছেন।

এদিকে, গতকাল ৮ জুলাই এসব বরাদ্দ বাতিল করে উক্ত মন্ত্রণালয়। এর মাঝেই বরাদ্দে অনিয়মের খোঁজে অনুসন্ধান শুরু করেছে দুদক। তারা বলছে, বরাদ্দে বাতিলের সঙ্গে অনুসন্ধানের কোনো সম্পৃক্ততা নেই।

এদিকে ১৭ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে খুলনা সিটি করপোরেশনের সাবেক মেয়র তালুকদার আব্দুল খালেক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি।এদিন দুদকে আসেন এনসিপির সাবেক নেতা গাজী সালাউদ্দিন তানভীর। তার বিরুদ্ধে তদবির বাণিজ্য, চাঁদাবাজির মাধ্যমে শত কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে অনুসন্ধান করছে সংস্থাটি।

 

সাবেক ১২ সচিবদের নামে ফ্ল্যাট বরাদ্দে অনিয়মের অনুসন্ধান শুরু

২০১৮ সালে রাতের ভোটে সহযোগিতা করার বিনিময়ে ধানমন্ডিতে ফ্ল্যাট গ্রহণের অভিযোগে ১২ জন সাবেক সচিব ও বিচারকের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। অনুসন্ধানের তালিকায় দুদকের সাবেক দুই কমিশনারও রয়েছে। একইদিন বিস্তারিত

নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে ‘শাপলা’ দাবি করেছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। তাদের দাবির মধ্যেই নির্বাচনী প্রতীক হিসেবে জাতীয় প্রতীক ‘শাপলাকে’ ব্যবহার না করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (৯ জুলাই) নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ এ কথা জানান।

দেশের জাতীয় প্রতীকে শাপলা থাকায় কোনো রাজনৈতিক দলের জন্য নির্বাচনী প্রতীক হিসেবে তা বরাদ্দ নিয়ে বিতর্কের মধ্যে এ সিদ্ধান্ত নিল এএমএম নাসির উদ্দিন কমিশন।যদিও এর বাইরে কলম ও মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রেখেছে, কিন্তু দলটির মূল আগ্রহ শাপলা প্রতীকেই।নির্বাচন কমিশনার মাছউদ বুধবার রাতে গণমাধ্যমকে বলেন, ‘নতুন প্রস্তাবিত প্রতীক তালিকায় শাপলা রাখা হচ্ছে না। নির্বাচনী প্রতীক হিসেবে আমাদের

সিডিউলভুক্ত হচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি।’

 

 

নির্বাচনী প্রতীক হিসেবে শাপলা নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

নাগরিক ঐক্য দলীয় প্রতীক হিসেবে কেটলির পরিবর্তে ‘শাপলা’ দাবি করেছে। একই সঙ্গে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিও (এনসিপি) দলীয় প্রতীক হিসেবে ‘শাপলা’ চেয়ে নিবন্ধনের সময় আবেদন করেছে। তাদের দাবির বিস্তারিত

বাংলাদেশের সব অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য ভুটানকে সুপারিশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভুটান চাইলে বাংলাদেশ যে অবকাঠামোগত সুযোগ-সুবিধা রয়েছে, তা সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে। দুই দেশের মধ্যকার সহযোগিতা আরও বিস্তৃত করার ব্যাপক সুযোগ রয়েছে।বুধবার (৯ জুলাই) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূত দাশো কারমা হ্যামু দর্জি প্রধান উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

সাক্ষাতে ভুটানের প্রধানমন্ত্রীর শুভেচ্ছা প্রধান উপদেষ্টার কাছে পৌঁছে দেন রাষ্ট্রদূত দর্জি।

দীর্ঘদিনের ইতিহাসসমৃদ্ধ এবং বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্কের কথা তুলে ধরে রাষ্ট্রদূত দর্জি বলেন, চিকিৎসা শিক্ষাসহ ভুটানি বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠায় বাংলাদেশের সহযোগিতা ভুটানের কাছে অত্যন্ত মূল্যবান।

তিনি বলেন, ভুটান বাংলাদেশকে সঙ্গে নিয়ে আরও ঘনিষ্ঠভাবে কাজ করতে চায়।

এসময় প্রধান উপদেষ্টা বলেন, দুই দেশের মানুষের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলা জরুরি। তিনি তরুণদের একে অপরের দেশ ভ্রমণের মাধ্যমে সংস্কৃতি জানার ওপর জোর দেন।প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ সার্কের চেতনা অক্ষুণ্ণ রাখতে এবং এগিয়ে নিয়ে যেতে আগ্রহী।তিনি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত জানান এবং তার মেয়াদকালে দুই দেশের সম্পর্ক আরও জোরদার হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টার সঙ্গে ভুটানের নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলাদেশের সব অবকাঠামোগত সুযোগ-সুবিধা কাজে লাগানোর জন্য ভুটানকে সুপারিশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, ভুটান চাইলে বাংলাদেশ যে অবকাঠামোগত সুযোগ-সুবিধা রয়েছে, তা সর্বোচ্চভাবে কাজে লাগাতে পারে। বিস্তারিত

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নাম ব্যবহার করে একটি প্রতিষ্ঠান আর্থিক প্রতারণার চেষ্টা করছে—এমন অভিযোগে সতর্কবার্তা জারি করেছে সরকারি সংস্থা টিসিবি।মঙ্গলবার (৮ জুলাই) টিসিবির উপ-পরিচালক মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

টিসিবির পক্ষ থেকে বলা হয়েছে, ‘তাসনিম ট্রেডার্স’ নামে একটি প্রতিষ্ঠান মসুর ডাল, চিনি ও পরিশোধিত সয়াবিন তেল আমদানির অনুমোদন সংক্রান্ত একটি সরকারি চিঠির ভুল ব্যাখ্যা দিয়ে দাবি করছে, তারা টিসিবিতে পণ্য সরবরাহ করবে। এই মিথ্যা দাবি দেখিয়ে তারা প্রতারণামূলকভাবে টাকা নিচ্ছে। অথচ বাণিজ্য মন্ত্রণালয়ের উক্ত অনুমোদনপত্রে টিসিবির কোনো সংশ্লিষ্টতা নেই, এবং টিসিবির পক্ষ থেকেও প্রতিষ্ঠানটির সঙ্গে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে না।

এ ঘটনায় বিভ্রান্তি ও প্রতারণা এড়াতে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিসিবি। বিশেষ করে টিসিবির নাম ব্যবহার করে কেউ যেন এই প্রতিষ্ঠানের সঙ্গে কোনো আর্থিক লেনদেনে না জড়ান—এমন অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি কেউ প্রতারণার শিকার হলে দ্রুত আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেওয়ার পরামর্শও দিয়েছে প্রতিষ্ঠানটি।

 

 

টিসিবির নামে প্রতারণার ফাঁদ, ‘তাসনিম ট্রেডার্স’ নিয়ে সতর্কবার্তা

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) নাম ব্যবহার করে একটি প্রতিষ্ঠান আর্থিক প্রতারণার চেষ্টা করছে—এমন অভিযোগে সতর্কবার্তা জারি করেছে সরকারি সংস্থা টিসিবি।মঙ্গলবার (৮ জুলাই) টিসিবির উপ-পরিচালক মো. শাহাদত হোসেন স্বাক্ষরিত এক বিস্তারিত

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার চৌহাটি গ্রামে পরিত্যক্ত ডেটোনেটর বিষ্ফোরনে ইলিয়াস হোসেন নামে এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেসডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আহত ইলিয়াসের পরিবার জানায়- বড়পুকুরিয়া কয়লা খনির ভুগর্ভে গ্রানাইট বিষ্ফোরণে এই ডেটোনেটর ব্যবহার করা হয়। অবিস্ফোরিত ডেটোনেটর পরিত্যক্ত কয়লার সঙ্গে খনির ইয়ার্ডে ফেলে দেওয়া হয়। এখানে পরিত্যক্ত কয়লার সঙ্গে প্রায় সময় এসব ডেটোনেটর পাওয়া যায়।

খনি এলাকার চৌহাটি গ্রামের আশরাফুলের ছেলে ইলিয়াস মঙ্গলবার দুপুরে সেখান থেকে কয়েকটি ডেটোনেটর পেয়ে বাড়ি নিয়ে আসে এবং মোবাইলের ব্যাটারির সঙ্গে তার দিয়ে ডেটোনেটরে সংযোগ দিলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। এতে তার হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে তার অস্ত্রপচার করা হয়েছে।

এ বিষয়ে কয়লা খনি কর্তৃপক্ষ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান- এই ঘটনায় তারা একটি তদন্ত কমিটি গঠন করেছে। তদন্তের পাশাপাশি আহত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে এবং তাকে সব ধরনের সহায়তার কথা জানানো হয়েছে।

কয়লা খনির পরিত্যক্ত ডেটোনেটর বিস্ফোরণে শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন

দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি এলাকার চৌহাটি গ্রামে পরিত্যক্ত ডেটোনেটর বিষ্ফোরনে ইলিয়াস হোসেন নামে এক শিশুর হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। গুরুত্বর আহত অবস্থায় তাকে দিনাজপুর মেসডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা বিস্তারিত

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসায় এ তহবিলের অর্থ ব্যয় হবে।মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপত্র আরিফ হোসেন খান বলেন, জুলাই যোদ্ধাদের সহায়তায় ২৫ কোটি টাকা তহবিল গঠন করা হচ্ছে। বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে, আর ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক ১ কোটি টাকা করে যোগান দেবে। প্রতিটি ব্যাংক নিজ নিজ বোর্ড সভায় অনুমোদন নিয়ে টাকা হস্তান্তর করবে।

জানা গেছে, পুরো অর্থ জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে দেওয়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তা দীর্ঘদিন ধরে এ তহবিল গঠনের দাবি জানিয়ে আসছিলেন। অবশেষে তা বাস্তবায়নের পথে।

জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ তহবিল করছে বাংলাদেশ ব্যাংক

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক। শহীদ পরিবারকে সহায়তা ও আহতদের চিকিৎসায় এ তহবিলের অর্থ ব্যয় হবে।মঙ্গলবার (৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকে বিস্তারিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলশিক্ষার্থী ময়না আক্তার (৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে সর্বস্তরের জনতা ও শিক্ষার্থীদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে এলাকাবাসী ও শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য দেন রেজোয়ান বাদশা, আবু সুফিয়ান ও আবু বক্কর সানি প্রমুখ। এসময় বক্তারা বলেন, শিশু মাইমুনা আক্তার ময়নাকে পাশবিক নির্যাতনের পর নৃশংসভাবে হত্যা করেছে। ঘটনার তিনদির পার হলেও পুলিশ এখনও পর্যন্ত চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং প্রকৃত জড়িতদের ধরতে পারেনি। তাই দ্রুত ময়না হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান তারা ।উল্লেখ্য, গত শনিবার দুপুরে খেলাধুলা করতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ছন্দুমিয়া পাড়ার বাহরাইন প্রবাসী আব্দুর রাজ্জাকের মেয়ে ও স্থানীয় লতিফ মোস্তারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ময়না আক্তার। এছাড়া সে স্থানীয় একটি মাদরাসায় নূরানী বিভাগে পড়ত। অনেক খুঁজাখোজির পর রোববার দুপুরে হাবলিপাড়া জামে মসজিদের দোতলা থেকে তার বিবস্ত্র ও রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় মসজিদের ইমাম হামিদুর রহমান ও মুয়াজ্জিন সাইদুল ইসলামকে গ্রেপ্তার করা হয়।

ব্রাহ্মণবাড়িয়ায় স্কুল শিক্ষার্থী ময়না হত্যাকাণ্ডের বিচারের দাবিতে বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে স্কুলশিক্ষার্থী ময়না আক্তার (৯) হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে উপজেলার সরাইল-বিশ্বরোড মোড়ে ঢাকা-সিলেট মহাসড়কে সর্বস্তরের জনতা বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩