জাতীয়

গণ টেলিভিশন মংলা প্রতিনিধি

9 Jun 2021
বাগেরহাটের মোংলায় হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আজ বুধবার ৩৪ জনের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। সনাক্তের হার প্রায় ৬৮ ভাগ। গতকাল মঙ্গলবার সনাক্তের হার ছিল ৬১ ভাগ। এর আগে সোমবার ৫৪ ভাগ এবং রবিবার ছিল ৫৩ ভাগ। করোনার হার এভাবে বাড়তে থাকায় বৃহস্পতিবার থেকে চলমান লকডাউনের সময়সীমা আরো এক সপ্তাহ অর্থাৎ আগামী ১৬ জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। লকডাউন কঠোরভাবে পালন করারজন্য মোংলা উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় থেকে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

মোংলায় করোনার হার করে বাড়তে থাকায় গত ৩০ মে থেকে সপ্তাহ ধরে স্থানীয় প্রশাসন লকডাউন জারি করে। করোনা বৃদ্ধির হার না কমায় তা সপ্তাহ অন্তর বৃদ্ধি করা হয়। এ নিয়ে লকডাউনের মেয়াদ আজ ১২ দিন হলো। আজ থেকে কঠোর লকডাউন শুরু করা হচ্ছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা কমলেশ মজুমদার।

করোনা মহামারি শুরুর পর থেকে মোংলা তেমন কোনো রোগী সনাক্ত হয়নি বলে জানান মোংলা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জীবিতেশ বিশ্বাস। কিন্ত গত এপ্রিল ও মে এই ২ মাসে ৪৮১ জনের পরীক্ষায় ২৮২ জন পজিটিভ হয়। গড় সনাক্তের হার ৫৮%।

পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা শেখ আবদুর রহমান জানান, তিনি করোনা সনাক্তদের পরিবার ও ব্যক্তিগতভাবে সনাক্ত ব্যক্তির সাথে যোগাযোগ করে সহায়তা অব্যাহত রেখেছেন। যার যা প্রয়োজন তা সাধ্যমতো তিনি দিয়ে যাচ্ছেন।

মোংলায় হু হু করে বাড়ছে করোনা, সনাক্তের হার ৬৮% |

গণ টেলিভিশন মংলা প্রতিনিধি 9 Jun 2021 বাগেরহাটের মোংলায় হু হু করে বেড়েই চলেছে করোনা সংক্রমণ। আজ বুধবার ৩৪ জনের মধ্যে ২৩ জনের করোনা পজিটিভ হয়েছে। সনাক্তের হার প্রায় ৬৮ বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০২ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ০৯/০৬/২০২১ইং তারিখ বিকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় ইয়াবাসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোলডাঙ্গী গ্রামে বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৯/০৬/২০২১ ইং তারিখ বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোলডাঙ্গী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ রুবেল শেখ(২৫), পিতা-মোঃ কুদ্দুস শেখ, সাং- গোলডাঙ্গী রবিউল্লা বেপারী পাড়া, ০২। মোঃ আমিরুল শেখ(২০), পিতা-মৃত হানিফ শেখ, সাং-রহমান ফকির পাড়া, উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে আটক করে । এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৫৮০ (পাঁচশত আশি) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪ টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিস্তারিত

ডেস্ক রিপোটঃ

আজ বিশ্ব পরিবেশ দিবস ও Save The Nature Of Bangladesh এর ১৬ তম প্রতিষ্টা বার্ষিকী। সকল সহযোদ্ধা ও সবুজ সারথিদের শুভেচ্ছা জানাচ্ছি।
আসুন বন্যপ্রাণী ও সামুদ্রিক জীববৈচিত্র সুরক্ষার মাধ্যমে বাস্তুতন্ত্রকে পুনরোদ্ধার করি।

বিশ্ব পরিবেশ দিবস ও প্রতিষ্টা বার্ষিকীর এই দিনে শুভেচ্ছা রইল এদেশের পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র সুরক্ষায় Save The Nature Of Bangladesh এর সারা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, মহানগর, জেলা, উপজেলা কমিটি সমূহের নেতৃবৃন্দ এবং সমগ্র দেশের পরিবেশ রক্ষার অতন্দ্র প্রহরী সকল পরিবেশবাদী সংগঠনের সবুজ সারথিদের জন্য।

জলবায়ু পরিবর্তনের কারনে আজ জীববৈচিত্র ও মানবসভ্যতা যখন হুমকির মুখে, তাই নিজ নিজ অবস্তান থেকে আহত পৃথিবীটাকে বাঁচাতে সকলের এগিয়ে আসা উচিৎ। প্রতিটি সচেতন অভিবাবক ও দেশের সকল প্রকৃতি প্রেমী সবুজ সারথিরা জীববৈচিত্র সুরক্ষার দাবী সমূহ যদি যৌক্তিক মনে করেন তবে প্লেকার্ড গুলো প্রিন্ট করে পরিবারের শিশু-কিশোর ও পরিবেশ সচেতন ব্যক্তিদের হাতে দিয়ে ছবি তুলে নিজের প্রোফাইলে পোষ্ট করার মাধ্যমে বাস্তুতন্ত্র পুনরোদ্ধারের আহবানকে সমৃদ্ধ করতে পারেন। কারন জীববৈচিত্রকে বাদ দিয়ে কখনো একটি সুস্থ নিরাপদ ও সুন্দর পৃথিবী বিনির্মান অসম্ভব।
তাই বন্যপ্রাণী ও সামুদ্রিক জীববৈচিত্র সুরক্ষার মাধ্যমে একটি সমৃদ্ধ বিশ্ব গড়ার প্রত্যয়ে লড়ছি আমরা।

তাই সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশের প্রতিষ্টা বার্ষিকীর এই দিনে এদেশের পরিবেশ আন্দোলনকে বেগবান করতে যারা দীর্ঘ সময় ধরে সহযোদ্ধা হিসেবে প্রতিটি লড়াইয়ে পাশে ছিলেন তাদের প্রতি শ্রদ্বা ও ভালবাসা রইল। আসুন সকল বিবেদ ভুলে ভ্রাতৃত্বের বন্ধনে এদেশের সকল সচেতন শিক্ষিত মানুষগুলোকে সাথে নিয়ে পরিবেশ প্রকৃতি জলবায়ু ও জীববৈচিত্র রক্ষায় এগিয়ে যাই, আমাদের সোনারবাংলাকে সবুজ শ্যামল রুপে গড়ে তুলি।

বিশ্ব পরিবেশ দিবসে সেভ দ্যা ন্যাচার অব বাংলাদেশ এর চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনের শুভেচ্ছা বার্তা

ডেস্ক রিপোটঃ আজ বিশ্ব পরিবেশ দিবস ও Save The Nature Of Bangladesh এর ১৬ তম প্রতিষ্টা বার্ষিকী। সকল সহযোদ্ধা ও সবুজ সারথিদের শুভেচ্ছা জানাচ্ছি। আসুন বন্যপ্রাণী ও সামুদ্রিক জীববৈচিত্র সুরক্ষার বিস্তারিত

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে।

সোমবার বিকাল ৫টায় কৈখালি প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা ও নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের উদ্যোগে সোমবার বিকালে নিদয়া ওবদার উপরে বিভিন্ন শ্রেণি–পেশার মানুষের অংশগ্রহনে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে কৈখালী ইউ,পি সদস্য অসীম কুমার মন্ডল এর সভাপতিত্ব ও এস এম আনোয়ার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন- ইউপি চেয়ারম্যান পদপ্রাথী সংবাদিক গাজী শাহ্ আলম, সি,পি,পি টিমলিডার পঙ্কজ কুমার মন্ডল, কৈখালী প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা জি এম নাজমুল হক, জি এম রিয়াজুল ইসলাম সহ অনকে।

টেকসই বেড়িবাঁধের দাবিতে মানববন্ধন

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধিঃ সাতক্ষীরার শ্যামনগর উপকূলীয় এলাকায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন হয়েছে। সোমবার বিকাল ৫টায় কৈখালি প্রতিবন্ধি উন্নয়ন সংস্থা ও নূরনগর শিশু সাহিত্য গবেষণা পরিষদের উদ্যোগে সোমবার বিকালে বিস্তারিত

  1. মিথ্যায় মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক নুরুজ্জামান।

স্টাফ রিপোর্টার:
ভূমি দস্যু দখলবাজ সাইফুল্লাহ বাহিনীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক সময় পত্রিকার সাংবাদিক নূরুজ্জামানের নামে শ্যামনগর থানায় মিথ্যা মামলা রজু করে সাইফুল্লাহ চাচাতো ভাই।

ঘটনা প্রবাহে জানা যায়, শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের রামজীবনপুর গ্রামের শুকর আলি সরদারের পুত্র সাইফুল্লাহ এলাকার ভূমি দস্যু, গরিব অসহায় মানুষের অসহায়ত্বের সুযোগে দখলবাজ ও চাঁদাবাজির মত ঘৃণিত অপরাধ করে আসছে দীর্ঘ দিন ধরে।

গত একমাস পূর্বে তার বিরুদ্ধে একটা দলবাজি সংবাদ প্রকাশ করলে, সাইফুল্লা ক্ষিপ্ত হয়ে , তার আপন চাচাতো ভাই নাছিরকে বাদী বানিয়ে গত ৩০ মে শ্যামনগর থানায় সাংবাদিক নুরুজ্জামান ও মিলন সহ আরো কয়েক জন সাংবাদিককের নামে মিথ্যা মামলা রুজু করেন ।

যে এই সাইফুল্লা বাহিনীর বিরুদ্ধে কথা বলে, প্রতিবাদ করার সাহস দেখায় তাকে মিথ্যা মামলা না হয় অতর্কিত হামলা চালিয়ে নিজের ক্ষমতা জাহির করতে চায় এই সংঘবদ্ধ অপরাধ চক্রটি। বিজ্ঞ আদালত দৈনিক সময় পত্রিকার সাংবাদিক নুরুজ্জামান কে জামিন প্রদান করেছে।

মিথ্যা মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক নুরুজ্জামান।

মিথ্যায় মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক নুরুজ্জামান। স্টাফ রিপোর্টার: ভূমি দস্যু দখলবাজ সাইফুল্লাহ বাহিনীর বিরুদ্ধে সংবাদ প্রকাশ করায় দৈনিক সময় পত্রিকার সাংবাদিক নূরুজ্জামানের নামে শ্যামনগর থানায় মিথ্যা মামলা রজু করে সাইফুল্লাহ বিস্তারিত

জি এম মামুন (নিজস্ব প্রতিনিধি) : সাতক্ষীরার কালিগঞ্জে মাদ্রাসার শিক্ষক  আক্তারুজ্জামান তুহিন (২২) শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশের চৌকস দল।

সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মধ্য রহমতপুর গ্রামের তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার আরবি শিক্ষক ও একই গ্রামের মোবারক গাজীর পুত্র।

মাদ্রাসা শিক্ষক আখতারুজ্জামান তুহিন গত ৪ এপ্রিল শংকরপুর গ্রামের ৯ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করে।

এ ঘটনায়  ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে বৃহস্পতিবার (৩ জুন) থানায় মামলা করলে। কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম মোস্তফা এবং (ওসি তদন্ত) মিজানুর রহমানের দিকনির্দেশনায় মাদ্রাসার শিক্ষক আক্তারুজ্জামানের  নিজে বাড়ি থেকে  আটক করে কালিগঞ্জ থানা পুলিশ।

স্থানীয়দের দেওয়া তথ্য ও এজাহার সূত্রে জানা যায়, তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার আরবি শিক্ষক আক্তারুজ্জামান তুহিন বিগত ২ বছর যাবত মাদ্রাসার বিভিন্ন শ্রেণির শিশু ছাত্রীদেরকে তার বাড়িতে প্রাইভেট পড়াত।

গত (৪ এপ্রিল) মামলার বাদীর ৯ বছরের নাতনিকে তার মেয়ে প্রাইভেট পড়াতে নিয়ে যায় তুহিনের বাড়িতে। এসময় তার নাতনিকে পড়া দেখিয়ে দেওয়ার নাম করে শয়ন কক্ষে নিয়ে বিবস্ত্র করে ধর্ষণের চেষ্টা করে তুহিন। এসময় ওই ছাত্রীর আর্তচিৎকারে ছুটে এসে স্থানীয়রা বিবস্ত্র অবস্থায় তাকে উদ্ধার করে। ঘটনাস্থল থেকে পালিয়ে যায় শিক্ষক তুহিন।

এছাড়া এজাহারে আরও ৬ জন শিশুর নাম উল্লেখ্য আছে। তারাও তুহিনের দ্বারা নির্যাতনের শিকার। তবে এ ঘটনায় ৬-৭ জন ভুক্তভোগী অভিভাবকরা মুখ খুললেও লোকলজ্জার ভয়ে মুখ খুলেনি অনেক পরিবার

এ ব্যাপারে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা জানান, ধর্ষণের চেষ্টার অভিযোগে আখতারুজ্জামান তুহিনকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ৫ জন শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার কথা স্বীকার করেছে‌।

শুক্রবার দুপুরে বিজ্ঞ আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালীগঞ্জে শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে লম্পট মাদ্রাসা শিক্ষক পুলিশের খাঁচায়

জি এম মামুন (নিজস্ব প্রতিনিধি) : সাতক্ষীরার কালিগঞ্জে মাদ্রাসার শিক্ষক  আক্তারুজ্জামান তুহিন (২২) শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে আটক করেছে কালীগঞ্জ থানার পুলিশের চৌকস দল। সে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের মধ্য রহমতপুর গ্রামের বিস্তারিত

শ্যামনগর থেকে:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ এম,এম ফারুক হোসেন। ঈদে তিনি বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।

ফারুক হোসেন বলেন-পবিত্র ঈদুল ফিতর মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। মাসব্যাপী সিয়াম সাধনার পর খুশি আর আনন্দের বার্তা নিয়ে আমাদের মধ্যে সমাগত হয় পবিত্র ঈদুল ফিতর। এবার পবিত্র ঈদুল ফিতর এমন একটি সময়ে সমাগত যখন বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্বের মানবসমাজ।অনেকেই করোনা ভাইরাসে আক্রান্ত আপনজনকে হারিয়েছি।দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিসহ। এমনই সময় ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে থেকেই ঈদ উদযাপন করতে হবে।

তিনি আরো বলেন- ঈদ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ করে সব মানুষকে। সৌহার্দ্য-সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের চেতনায় উদ্ভাসিত পবিত্র ঈদুল ফিতরে আমাদের মধ্যে গড়ে উঠুক বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসসহ সব সংকট জয়ের সুসংহত বন্ধন। পারস্পারিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদুল ফিতর। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে অতীতে বাংলাদেশ যেভাবে সব সংকট উত্তরণের মধ্য দিয়ে এগিয়ে গেছে ঠিক একইভাবে করোনা সংকট জয় করে কাঙ্ক্ষিত উন্নয়ন ও সমৃদ্ধির অভিযাত্রায় নব-উদ্যোমে এগিয়ে যাক বাংলাদেশ।(ঈদ মোবারক)

সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ ফারুক হোসেনের ঈদের শুভেচ্ছা

শ্যামনগর থেকে:পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন সমাজসেবক ও তরুণ রাজনীতিবিদ এম,এম ফারুক হোসেন। ঈদে তিনি বিশ্ববাসীর নিরাময়, সুস্বাস্থ্য, নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন। ফারুক হোসেন বিস্তারিত

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা আল হেলাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ ছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ।

শুক্রবার মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজানের ঐ রোজার বিস্তারিত

হাফেজদের সাথে ইফতার ও ঈদ উপহার বিতরন করলেন -যুবলীগ সভাপতি গাজী মামুন

হাফেজদের সাথে ইফতার ও ঈদ উপহার বিতরন করলেন -যুবলীগ সভাপতি গাজী মামুন। শ্যামনগর উপজেলার ০৬নং রমজাননগর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড সোরা গ্রামের সকল হাফেজদের নিয়ে ইফতার অনুষ্ঠান ও ঈদ উপহার বিস্তারিত

 

সাতক্ষীরার কালীগঞ্জে বহুমাত্রিক অসহায় প্রতিবন্ধী শরিফুল ইসলাম (৩২) কে দেখার কেউ নেই। সে মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ আরমান ও রোজিনা সুলতানা এর পুত্র ।

প্রাপ্ত তথ্যমতে, শরিফুল ইসলাম জন্মসূত্রে বহুমাত্রিক প্রতিবন্ধী। তার আরো একটি ভাই আছে। সে প্রতিবেশি রাষ্ট্র ভারতে করোনা আক্রান্ত। তাছাড়া তার পিতা দীর্ঘ বছর পূর্বে অন্যত্র বিবাহ করে সেখানে চলে গেছে।

তার মাতা বয়সে অনেক বৃদ্ধ ও শারীরিক ভাবে অসুস্থ্য হওয়ায় কোন কাজ করতে পারে না। অন্যের সাহায্য নিয়ে তার পরিবার এতদিন চলে আসছে। করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোরতা ও লকডাউন বিরাজমান থাকায় এই পরিবারটি অন্যের সাহায্য সহযোগীতা থেকে বঞ্চিত হচ্ছে।

যার প্রেক্ষিতে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে শরিফুলের। এমতাবস্থায় অসুস্থ্য শারীরিক ভাবে বহুমাত্রিক প্রতিবন্ধী শরিফুল ইসলাম’র পাশে দাড়ানো ও আর্থিক সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তার মাতা রোজিনা সুলতানা।

খোঁজখবর ও আর্থিক সাহায্যের জন্য ০১৯৩৮-৪৮৩৪৬৭ (বিকাশ-পার্সোনাল) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

কালীগঞ্জে প্রতিবন্ধী শফিকুল দিন যায় অনাহারে সাহায্যের আবেদনের আহাজারি বৃদ্ধ মায়ের

  সাতক্ষীরার কালীগঞ্জে বহুমাত্রিক অসহায় প্রতিবন্ধী শরিফুল ইসলাম (৩২) কে দেখার কেউ নেই। সে মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ আরমান ও রোজিনা সুলতানা এর পুত্র । প্রাপ্ত তথ্যমতে, শরিফুল ইসলাম বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩