জাতীয়

ড.কাজী এরতেজা হাসান(সিআইপি)’র পক্ষ থেকে মায়ের মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,দৈনিক ভোরের পাতা,দ্যা ডেইলি পিপলস টাইম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ভোরের পাতা গ্রুপের চেয়ারপার্সন,এফবিসিসিআই এর পরিচালক ড.কাজী এরতেজা হাসান(সিআইপি)’র পক্ষ থেকে তাঁর মায়ের মাধ্যমে পবিত্র রমজান মাসে, করোনার মহামারি ও ঈদ কে সামনে রেখে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে।
প্রতিবারের ন্যায় এবারও ইসলামী চেতনা থেকে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বংশীয়,সম্মানিত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি।
এসময় তিনি বলেন, আমি দীর্ঘ দিন যাবত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের কাজ মানুষের কল্যানে করে যাচ্ছি। সবাই আমার পরিবার ও সন্তানদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় মানুষের কল্যানে কাজ করতে পারি।
এবিষয়ে পরিবারের বড় সন্তান কাজী হেদায়েত হোসেন রাজ জানান, আমার মা সবসময় অসহায় মানুষের কথা ভাবে। তাদের কল্যানে কাজ করতে আমাদের মা আনন্দ পায়,তৃপ্তি অনুভব করেন। অসহায় মানুষের জন্য মায়ের সহযোগীতা করার আগ্রহ ছোটবেলা থেকেই আমাদের অনুপ্রাণিত করে।সকলের কাছে দোয়া চেয়ে,জনাব কাজী হেদায়েত হোসেন রাজ বলেন,আমাদের পরিবার মা,বাবার জন্য গর্বিত।আল্লাহ পাকের রহমত ও মা,বাবার দোয়ার বরকতেই আজ আমাদের এই অবস্থান।

ড.কাজী এরতেজা হাসান(সিআইপি)’র পক্ষ থেকে মায়ের মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

ড.কাজী এরতেজা হাসান(সিআইপি)’র পক্ষ থেকে মায়ের মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,দৈনিক ভোরের পাতা,দ্যা ডেইলি পিপলস টাইম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ভোরের পাতা বিস্তারিত

ডেস্ক রিপোর্ট।

বীর মুক্তিযোদ্ধার কৃতিসন্তান সৈয়দ নূরুল ইসলাম পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হয়েছেন। একই সঙ্গে তিনিসহ পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তা এই পদোন্নতি পেয়েছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ, ঢাকার বিশেষ শাখার পুলিশ সুপার মনিরুজ্জামান ও ঢাকার পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলামকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে একাধিক বীর মুক্তিযোদ্ধার সন্তানরা পদোন্নতি পাওয়ার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল থেকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ মহাপরিদর্শকের প্রতি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সদস্য দের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি।

ডেস্ক রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধার কৃতিসন্তান সৈয়দ নূরুল ইসলাম পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হয়েছেন। একই সঙ্গে তিনিসহ পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তা এই পদোন্নতি পেয়েছেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিস্তারিত

 

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ বলেছেন, ‘বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই। তারা নিজেরা কোনো কাজ করে না শুধু অন্যের ভুল ধরাই তাদের কাজ।

রবিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী প্রচারলীগ এর চলমান করোনাকালীন উদ্যোগে দিনমজুর ও দরিদ্রদের মাঝে খাদ্র্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নেওয়াজ আহমেদ পরশ বলেন, ‘মাঝে মধ্যে তাদের (বিএনপি ও মিত্রদের) ঢাকা শহরে প্রেসক্লাবের সামনে, সংবাদ সম্মেলন করার জন্যে নয়াপল্টনে অথবা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায় নতুবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোচনা করেন তারা। এছাড়া তাদেরকে সমগ্র বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা।’

‘আমরা যে কাজ করছি, সেটাতে কোনো ভুল আছে কিনা, শুধু সেটাই তারা খুঁজে বেড়ায়, নিজেরা কোনো কাজ করে না।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রথম ঢেউয়ে সরকারের পক্ষ থেক সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেয়া হয়েছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখ মানুষকে ত্রাণ দেয়া হয়েছিল, এর বাইরেও অনেকে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছিল, জানান মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়েও মেহনতি মানুষের দল আওয়ামী লীগ গরীব মানুষের পাশে আছে, ত্রাণ দিচ্ছে, কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে।

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ এর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি তামিম ইকবাল সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোতাহার হোসেন সহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।

বিএনপি শুধু টিভির পর্দায় জনগণের পাশে নেই: নেওয়াজ

  বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ বলেছেন, ‘বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের বিস্তারিত

মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ।

মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ।

  মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ পবিত্র রমজান মাসে ইফতারের সময় সাধারণ মানুষের হাতে ইফতারি তুলে দিচ্ছে মানবিক সাতক্ষীরা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনগুলো পথশিশু, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষসহ দায়িত্বের খাতিরে বিস্তারিত

 

জি এম মামুন নিজস্ব প্রতিনিধি :

বাংলাদেশের চিটার ও মহা প্রতারক কমিটির সভাপতি সাতক্ষীরা জেলার প্রতারক চিটার হিসেবে খুবই পরিচিত নাম, বাদশা মিয়া, (ওরফে চিটার বাদশা ) সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমানের দিকনির্দেশনায়।  ডিবি পুলিশের চৌকস ওসি  ইয়াসিন চৌধুরী, ডিবি ওসি ( তদন্ত )আজিজুর রহমানের ও জেলা পুলিশের নেতৃত্বে শনিবার ভোর পাঁচটায় সাতক্ষীরা বাইপাস সড়ক লেকভিউ গার্ডেনের পার্শ্ববর্তী একটি দোকানের সামনে থেকে বিদেশি পিস্তল রাউন্ড গুলি সহ আটক করে।

ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তথ্য অনুযায়ী সাতক্ষীরা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন,

আন্ত:জেলা প্রতারক চক্রের প্রধান বাদশা মিয়ার কোন বৈধ পেশা নেই। প্রতারনা করে মানুষের নিকট থেকে অর্থ আদায় করায় তার মূল ব্যবসা ও পেশা।” তিনি কোন ডাক্তার না হয়েও নিজেকে ডাঃ এসএম বাদশা মিয়া, বঙ্গবন্ধু স্মৃতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি ও চেয়ারম্যান,

স্বরাষ্ট্র মন্ত্রীর পি.এস, প্রধান মন্ত্রীর মামলা পরিচালনাকারী, এলজিআরডি মন্রণালয়ের ডাইরেক্টর, ক্ষমতাশীন আওয়ামীলীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা, বিভিন্ন মন্ত্রী ও এমপিদের পরিচয় দিয়ে তাদের সিল, প্যাড, ডিও লেটার, বাণী ইত্যাদি ব্যবহার করে নিরীহ মানুষকে চাকুরী পাইয় দেয়া, চাকুরীতে পদোন্নতি, চাকুরীর বদলী, মামলার রায় পাইয় দেয়া, জমিজমা উদ্ধার ও দখল ইত্যাদির প্রলোভন দেখিয়ে মানুষের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই মহা প্রতারক।

এ সকল কাজের জন্য তিনি দেশী ও বিদেশী গুরুত্বপূর্ণ ব্যক্তি প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মন্ত্রী, এমপিসহ অনেকের ছবি সংগ্রহ করে তাদের ছবির সাথে নিজের ছবি লাগিয়ে (এডিট করে) নিরীহ মানুষের নিকট নিজেকে বিশ্বাসযোগ্য ও প্রভাবশালী হিসেবে উপস্থাপন করে থাকেন।

সরকারের প্রভাবশালী আমলা, প্রভাবশালী পুলিশ কর্মকর্তাদের নিকট মিথ্যা পরিচয় তদবীর করে থাকেন এবং তদবীর না শুনলে বদলী বা চাকুরীচ্যুত করার হুমকি ধামকি দিয়ে থাকেন। বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি পরিচয় দিয়ে দেশের প্রতিটি জেলায় ও উপজেলায় কমিটি গঠন করে তাদের নিকট থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন।

তিনি আরও বলেছেন, শনিবার ভোর সাড়ে ৫টার দিকে শহরের বাইপাস সড়ক সংলগ্ন জনৈক শফির মুদি দোকানের সামনে থেকে প্রতারক বাদশা মিয়াকে আটক করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি পিস্তল, দুই রাউন্ড তাজা গুলি, ৩ টি জাল সীল। (সিল গুলো যাদের তারা হলেন, ১. শেখ ফজলুল করিম সেলিম এম.পি, ২. এসএম বাদশা মিয়া, বঙ্গবন্ধু স্মতি সংসদ ও বঙ্গবন্ধু স্মতি পাঠাগারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, ৩. ডাঃ মোস্তফা জামান, সাধারন সম্পাদক বঙ্গবন্ধু স্মতি সংসদ ও বঙ্গবন্ধু স্মৃতি পাঠাগার কেন্দ্রীয় কমিটি।

পুলিশ প্রধানের কাছে লেখা শেখ সালাউদ্দীন জুয়েলের একটি ডিও লেটার, প্রধান মন্ত্রীর একান্ত সচিবের অফিসিয়াল নোট প্যাড একটি, মানবাধিকার প্রতিদিন পত্রিকার স্টিকার একটি, ভুয়া ওয়ারেন্ট ২৫টি, মসজিদের চাঁদা আদায়ের রশিদ বই ২০টি, আদায়কৃত চাঁদার ৬৮ হাজার টাকাসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়।

পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান আরো জানান, এ সময় তার সহযোগী সাগর নামের আরো এক জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলাসহ মোট ৫টি মামলা রয়েছে।

সাতক্ষীরার মহা প্রতারক পঞ্চম শ্রেণী পাস ডা: বাদশা মিয়া অস্ত্রসহ ডিবি পুলিশের অভিযানে আটক

  জি এম মামুন নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশের চিটার ও মহা প্রতারক কমিটির সভাপতি সাতক্ষীরা জেলার প্রতারক চিটার হিসেবে খুবই পরিচিত নাম, বাদশা মিয়া, (ওরফে চিটার বাদশা ) সাতক্ষীরা জেলা বিস্তারিত

হেফাজত নেতা মামুনুল হকের বিরুদ্ধে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় ধর্ষনের অভিযোগে জান্নত আরা ঝরনার বিস্তারিত

হাতীবান্ধায় গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মৃত্যু

    মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধায় পুকুরের পানিতে ডুবে ইয়াসির আরাফাত (৬) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।   সোমবার (২৬ এপ্রিল) সকালে উপজেলার গড্ডিমারী ইউনিয়নের কালির ডাঙ্গা বিস্তারিত

সাড়ে ১০ লাখ পরিবারকে আত্মিক সহায়তা দেবে সরকার।

  ডেস্ক রিপোর্ট। # এবার করোনা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত সাড়ে দশ লাখ দুস্থ পরিবারকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আর্থিক অনুদান পৌঁছে দেবে সরকার। # জীবিকার উপায় হারানো দুস্থ পরিবারগুলোর পাশে দাঁড়াতে বিস্তারিত

মহানবী (সাঃ) কে ব্যঙ্গকরেছেন হেফাজত নেতা মামুনুল হক

মহানবী (সাঃ) কে ব্যঙ্গকরেছেন হেফাজত নেতা মামুনুল হক বিশেষ প্রতিনিধি। তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ বলেছেন গ্রেফতার হওয়া হেফাজত নেতা মামুনুল হক অভিনয় করে দেখিয়েছেন মহানবী( সাঃ) কিভাবে ঠোঁট বিস্তারিত

টাঙ্গাইলে মেডিনোভার ভুল রিপোর্টে রোগীর ভোগান্তি \ মহাবিপাকে ভুক্তভোগী

    মোঃ আবু বকর সিদ্দিকী জেলা প্রতিনিধি টাংগাইলঃ   টাঙ্গাইল শহরের প্রানকেন্দ্রে অবস্থিত মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেড ক্লিনিকের ভুল রিপোর্টে এক রোগীকে চরম ভোগান্তির শিকার হতে হয়েছে। এ ঘটনায় বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩