জাতীয়

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি

দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ। রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে বুধবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা আল হেলাল কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম বিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান। এ ছাড়া সভায় ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মো. মুশফিকুর রহমানসহ কমিটির অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।

এবার মুসলমানদের সিয়াম সাধনার পবিত্র মাস রমজানের ৩০ দিন পূর্ণ হচ্ছে। রমজান শেষে শাওয়াল মাসের প্রথম দিন মুসলমানরা ঈদুল ফিতর উদযাপন করেন। এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, বাংলাদেশের আকাশে হিজরি ১৪৪২ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। বৃহস্পতিবার রমজান মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। শুক্রবার শাওয়াল মাসের প্রথম দিন দেশে ঈদুল ফিতর উদযাপিত হবে ইনশাআল্লাহ।

শুক্রবার মুসলমানদের সবচাইতে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হবে।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি দেশের আকাশে কোথাও শাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি। ফলে আগামী শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। রমজানের ঐ রোজার বিস্তারিত

হাফেজদের সাথে ইফতার ও ঈদ উপহার বিতরন করলেন -যুবলীগ সভাপতি গাজী মামুন

হাফেজদের সাথে ইফতার ও ঈদ উপহার বিতরন করলেন -যুবলীগ সভাপতি গাজী মামুন। শ্যামনগর উপজেলার ০৬নং রমজাননগর ইউনিয়নের ০৬ নং ওয়ার্ড সোরা গ্রামের সকল হাফেজদের নিয়ে ইফতার অনুষ্ঠান ও ঈদ উপহার বিস্তারিত

 

সাতক্ষীরার কালীগঞ্জে বহুমাত্রিক অসহায় প্রতিবন্ধী শরিফুল ইসলাম (৩২) কে দেখার কেউ নেই। সে মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ আরমান ও রোজিনা সুলতানা এর পুত্র ।

প্রাপ্ত তথ্যমতে, শরিফুল ইসলাম জন্মসূত্রে বহুমাত্রিক প্রতিবন্ধী। তার আরো একটি ভাই আছে। সে প্রতিবেশি রাষ্ট্র ভারতে করোনা আক্রান্ত। তাছাড়া তার পিতা দীর্ঘ বছর পূর্বে অন্যত্র বিবাহ করে সেখানে চলে গেছে।

তার মাতা বয়সে অনেক বৃদ্ধ ও শারীরিক ভাবে অসুস্থ্য হওয়ায় কোন কাজ করতে পারে না। অন্যের সাহায্য নিয়ে তার পরিবার এতদিন চলে আসছে। করোনা সংক্রমণ প্রতিরোধে কঠোরতা ও লকডাউন বিরাজমান থাকায় এই পরিবারটি অন্যের সাহায্য সহযোগীতা থেকে বঞ্চিত হচ্ছে।

যার প্রেক্ষিতে অনাহারে-অর্ধাহারে দিন কাটছে শরিফুলের। এমতাবস্থায় অসুস্থ্য শারীরিক ভাবে বহুমাত্রিক প্রতিবন্ধী শরিফুল ইসলাম’র পাশে দাড়ানো ও আর্থিক সাহায্যের জন্য সমাজের বিত্তবানদের প্রতি আহবান জানিয়েছেন তার মাতা রোজিনা সুলতানা।

খোঁজখবর ও আর্থিক সাহায্যের জন্য ০১৯৩৮-৪৮৩৪৬৭ (বিকাশ-পার্সোনাল) এই নম্বরে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

কালীগঞ্জে প্রতিবন্ধী শফিকুল দিন যায় অনাহারে সাহায্যের আবেদনের আহাজারি বৃদ্ধ মায়ের

  সাতক্ষীরার কালীগঞ্জে বহুমাত্রিক অসহায় প্রতিবন্ধী শরিফুল ইসলাম (৩২) কে দেখার কেউ নেই। সে মথুরেশপুর ইউনিয়নের শীতলপুর গ্রামের শেখ আরমান ও রোজিনা সুলতানা এর পুত্র । প্রাপ্ত তথ্যমতে, শরিফুল ইসলাম বিস্তারিত

মিলন হোসেন, শ্যামনগর প্রতিনিধিঃ
শ্যামনগর সদর ইউনিয়নের ফুলতলা মোড়স্থ জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় অভ্যন্তরের দুইশত ফুট জরাজীর্ন সংযোগ রাস্তার সিসি ঢালাইকরন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি প্রকল্পের আওতায় ওয়াল্ড ভিশন বাংলাদেশের সহযোগিতায় রবিবার সকাল ১০ টায় উক্ত নির্মাণ কাজের উদ্বোধন করেন শ্যামনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু। এসময় এত্র স্কুলের শিক্ষকমণ্ডলী, গন্যমান্য ব্যাক্তবর্গ, সাংবাদিকবৃন্দ সহ ওয়াল্ড ভিশনের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। উদ্বোধনী বক্তৃতায় চেয়ারম্যান এ্যাড জহুরুল হায়দার বাবু ওয়াল্ড ভিশনকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই স্কুলটিতে দূর্যোগকালীন সময়ে অনেক মানুষ আশ্রয় নিয়ে থাকে। বৃদ্ধ, প্রতিবন্ধী, নারী শিশু সহ সকলেই যাতে দূর্যোগকালীন সময়ে এই আশ্রয়কেন্দ্রটিতে আশ্রয় নিতে পারে সেজন্য ৬ ফুট প্রস্থের দুশত ফুট সি সি ঢালাই রাস্তাটি করে দেওয়া হচ্ছে।

শ্যামনগর জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় অভ্যন্তরে ঢালাই রাস্তার উদ্বোধন

মিলন হোসেন, শ্যামনগর প্রতিনিধিঃ শ্যামনগর সদর ইউনিয়নের ফুলতলা মোড়স্থ জোবেদা সোহরাব মডেল মাধ্যমিক বিদ্যালয় অভ্যন্তরের দুইশত ফুট জরাজীর্ন সংযোগ রাস্তার সিসি ঢালাইকরন কাজের উদ্বোধন করা হয়েছে। বাংলাদেশে দূর্যোগ মোকাবেলায় কমিউনিটির বিস্তারিত

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে সবাইকে ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন। ‘করোনাকালীন সময়ে আত্মীয়স্বজনের সঙ্গে বেঁচে থাকলে তো দেখা হবে। কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে ঈদ উপলক্ষে সবাই ছোটাছুটি না করে যে যেখানেই আছেন সেভাবেই ঈদ উদযাপন করেন। আর যারা বিত্তশালী আছেন তারা যারা একটু দুস্থ তাদেরকে সহযোগিতা করেন।

করোনা প্রাদুর্ভাব থেকে সুরক্ষা থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘করোনা যাতে সারা বাংলাদেশে ছড়িয়ে না পড়ে সে জন্য সকলের কাছে আমার অনুরোধ- আপনারা স্বাস্থ্যসুরক্ষা মেনে চলুন। আর এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত একেবারে না পারলেই করবেন না। কারণ যাতায়াত করতে গেলেই কে যে সংক্রমিত আপনি জানেন না, কিন্তু সে যখন অন্য জায়গায় যাবে অনেক লোককে করোনা সংক্রমিত করবে। তখন তাদের জীবন নিয়ে সমস্যা দেখা দিবে, সেটা যাতে না হয় সেজন্যই আমরা যাতায়াতের সীমিত করার পদক্ষেপ নিয়েছি। সেই সাথে সাথে দেশের মানুষের আর্থিক ও সামাজিক কর্মকাণ্ডগুলো যেন অব্যাহত থাকে সেটাও সীমিত আকারে স্বাস্থ্যবিধি মেনে করার ব্যবস্থা করেছি। দেশের সবগুলো ফেরি বন্ধ করে দিয়েছি পুলিশের পাশাপাশি বিজিবি মোতায়েন করেছি ।
নিজে সুরক্ষিত থাকুন দেশকে সুরক্ষিত রাখুন।

নিজে বাঁচুন পরিবার ও আত্মীয় স্বজনকে বাঁচান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপলক্ষে সবাইকে ছুটোছুটি না করে যে যেখানে আছেন সেখানেই ঈদ উদযাপন করার আহ্বান জানিয়েছেন। ‘করোনাকালীন সময়ে আত্মীয়স্বজনের সঙ্গে বেঁচে থাকলে বিস্তারিত

।

একজন ধর্মগুরুর ডাকে ধর্মের বাণী শুনতে আসা লাখ লাখ মানুষকে নিজের ভোট ব্যাংক দাবী করে রাজনীতির ময়দানে ভোটের যুদ্ধে নামা যে কতবড় বাতুলতা সেটা হারে হারে টের পেয়েছে পশ্চিমবঙ্গের আব্বাস সিদ্দিকী। জানিনা এর থেকে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা কিছু শিখতে পারবে কি না, যারা কিছু মানুষের জটলা দেখলেই সরকার গঠন প্রক্রিয়া শুরু করে দেয়।

হেফাজত ইসলামের কতিপয় কিছু ধর্ম ব্যবসায়ীর বক্তব্য শুনেছি অমুককে ধরলে সারা বাংলা ঘেরাও করা হবে, সরকার পালাবার পথ পাবে না। কিন্তু হেফাজত নেতারা জানে না সারা বাংলা ঘেরাও করতে কি পরিমাণ লোকের প্রয়োজন হয়। এ বিশ্বে একমাত্র আওয়ামী লীগই মানব মহাপ্রাচীর গড়ার ইতিহাস তৈরি করেছিলো আর কোন দল বা গোষ্ঠী এ রেকর্ড ভাঙতে পারেনি। কিছু হেফাজত নেতারা বলেছিলেন মামুনুলকে গ্রেফতার করা হলে বাংলার আসমান জমিন কেঁপে উঠবে, নদীর বাণে সব ভেসে যাবে, বাগানে আর ফুল ফুটবে না, পাখিরা আর কলরব করবে না। বাস্তবে দেখলাম মামুনুলকে ধরার পর একটা পিঁপড়েও আওয়াজ করেনি, বিরুপ ভাব কাটিয়ে প্রকৃতি ফুটে উঠেছে চাকচিক্য, প্রচন্ত গরম কমে গিয়ে ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে আজ শান্তির পরশে জুড়িয়ে গেছে মানুষের দেহ-মন।

ঘটনা এজন্য বলা যে, মানুষের অকৃত্রিম ভালবাসা পেলে, ভালবাসায় কোন খাদ না থাকলে, জনগণ আপনার জন্য যত বড় ধরণের ঝুঁকি নেওয়ার সেটাই নিবে। আর আপনি ধর্মের লেবাসধারী হয়ে অধর্মের কাজ করলে জনগণের চোখের সামনে আপনাকে অপমানিত হতে হবে। এটাই প্রকৃতির নিয়ম।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক৷ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অগ্রহণযোগ্য ও অপরিপক্ক চিন্তা আমাদের মন থেকে দূর হোক। আমীন।

পশ্চিমবঙ্গের নির্বাচন হেফাজতে ইসলামের শিক্ষা

। একজন ধর্মগুরুর ডাকে ধর্মের বাণী শুনতে আসা লাখ লাখ মানুষকে নিজের ভোট ব্যাংক দাবী করে রাজনীতির ময়দানে ভোটের যুদ্ধে নামা যে কতবড় বাতুলতা সেটা হারে হারে টের পেয়েছে পশ্চিমবঙ্গের বিস্তারিত

ড.কাজী এরতেজা হাসান(সিআইপি)’র পক্ষ থেকে মায়ের মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন

সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,দৈনিক ভোরের পাতা,দ্যা ডেইলি পিপলস টাইম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ভোরের পাতা গ্রুপের চেয়ারপার্সন,এফবিসিসিআই এর পরিচালক ড.কাজী এরতেজা হাসান(সিআইপি)’র পক্ষ থেকে তাঁর মায়ের মাধ্যমে পবিত্র রমজান মাসে, করোনার মহামারি ও ঈদ কে সামনে রেখে মধ্যবিত্ত ও নিন্ম মধ্যবিত্ত পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত আছে।
প্রতিবারের ন্যায় এবারও ইসলামী চেতনা থেকে সম্পূর্ণ গোপনীয়তা বজায় রেখে বংশীয়,সম্মানিত অসহায় পরিবারের মাঝে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ করছেন তিনি।
এসময় তিনি বলেন, আমি দীর্ঘ দিন যাবত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি। শীত বস্ত্র বিতরণ, চিকিৎসা ও খাদ্য সহায়তাসহ বিভিন্ন ধরনের কাজ মানুষের কল্যানে করে যাচ্ছি। সবাই আমার পরিবার ও সন্তানদের জন্য দোয়া করবেন আমরা যেন সবসময় মানুষের কল্যানে কাজ করতে পারি।
এবিষয়ে পরিবারের বড় সন্তান কাজী হেদায়েত হোসেন রাজ জানান, আমার মা সবসময় অসহায় মানুষের কথা ভাবে। তাদের কল্যানে কাজ করতে আমাদের মা আনন্দ পায়,তৃপ্তি অনুভব করেন। অসহায় মানুষের জন্য মায়ের সহযোগীতা করার আগ্রহ ছোটবেলা থেকেই আমাদের অনুপ্রাণিত করে।সকলের কাছে দোয়া চেয়ে,জনাব কাজী হেদায়েত হোসেন রাজ বলেন,আমাদের পরিবার মা,বাবার জন্য গর্বিত।আল্লাহ পাকের রহমত ও মা,বাবার দোয়ার বরকতেই আজ আমাদের এই অবস্থান।

ড.কাজী এরতেজা হাসান(সিআইপি)’র পক্ষ থেকে মায়ের মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরণ

ড.কাজী এরতেজা হাসান(সিআইপি)’র পক্ষ থেকে মায়ের মাধ্যমে নগদ অর্থ ও খাদ্য সামগ্রী বিতরন সাতক্ষীরা প্রতিনিধি:সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,দৈনিক ভোরের পাতা,দ্যা ডেইলি পিপলস টাইম পত্রিকার সম্পাদক ও প্রকাশক, ভোরের পাতা বিস্তারিত

ডেস্ক রিপোর্ট।

বীর মুক্তিযোদ্ধার কৃতিসন্তান সৈয়দ নূরুল ইসলাম পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হয়েছেন। একই সঙ্গে তিনিসহ পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তা এই পদোন্নতি পেয়েছেন।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনে পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব বরাবর যোগদানপত্র পাঠাতে বলা হয়েছে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব ধনঞ্জয় কুমার দাসের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকার অপরাধ তদন্ত বিভাগের পুলিশ সুপার সাইফুল ইসলাম, ঢাকা মেট্রোপলিটন পুলিশ-ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার সৈয়দ নূরুল ইসলাম, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার আনিসুর রহমান, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার, ডিএমপি’র উপ-পুলিশ কমিশনার হারুন অর রশিদ, ঢাকার বিশেষ শাখার পুলিশ সুপার মনিরুজ্জামান ও ঢাকার পুলিশ অধিদপ্তরের সহকারী পুলিশ মহাপরিদর্শক শেখ রফিকুল ইসলামকে অতিরিক্ত ডিআইজি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।
এদিকে একাধিক বীর মুক্তিযোদ্ধার সন্তানরা পদোন্নতি পাওয়ার মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড কাউন্সিল থেকে অভিনন্দন জানিয়েছেন। পাশাপাশি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও পুলিশ মহাপরিদর্শকের প্রতি মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল সদস্য দের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

পুলিশ কর্মকর্তাদের পদোন্নতি।

ডেস্ক রিপোর্ট। বীর মুক্তিযোদ্ধার কৃতিসন্তান সৈয়দ নূরুল ইসলাম পদোন্নতি পেয়ে অতিরিক্ত উপ-পুলিশ মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হয়েছেন। একই সঙ্গে তিনিসহ পুলিশ সুপার পদমর্যাদার ৭ কর্মকর্তা এই পদোন্নতি পেয়েছেন। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিস্তারিত

 

বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ বলেছেন, ‘বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের পাশে তারা নেই। তারা নিজেরা কোনো কাজ করে না শুধু অন্যের ভুল ধরাই তাদের কাজ।

রবিবার বিকালে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী প্রচারলীগ এর চলমান করোনাকালীন উদ্যোগে দিনমজুর ও দরিদ্রদের মাঝে খাদ্র্যসামগ্রী বিতরণকালে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন।

নেওয়াজ আহমেদ পরশ বলেন, ‘মাঝে মধ্যে তাদের (বিএনপি ও মিত্রদের) ঢাকা শহরে প্রেসক্লাবের সামনে, সংবাদ সম্মেলন করার জন্যে নয়াপল্টনে অথবা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে দেখা যায় নতুবা ঘর থেকে অনলাইনে সংযুক্ত হয়ে সরকারের সমালোচনা করেন তারা। এছাড়া তাদেরকে সমগ্র বাংলাদেশের কোথাও খুঁজে পাওয়া যাচ্ছেনা।’

‘আমরা যে কাজ করছি, সেটাতে কোনো ভুল আছে কিনা, শুধু সেটাই তারা খুঁজে বেড়ায়, নিজেরা কোনো কাজ করে না।

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে করোনার প্রথম ঢেউয়ে সরকারের পক্ষ থেক সাত কোটির বেশি মানুষকে ত্রাণ দেয়া হয়েছিল, আওয়ামী লীগের পক্ষ থেকে ১ কোটি ২৫ লাখ মানুষকে ত্রাণ দেয়া হয়েছিল, এর বাইরেও অনেকে ব্যক্তিগতভাবে ত্রাণ দিয়েছিল, জানান মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ। তিনি বলেন, করোনার দ্বিতীয় ঢেউয়েও মেহনতি মানুষের দল আওয়ামী লীগ গরীব মানুষের পাশে আছে, ত্রাণ দিচ্ছে, কৃষকের ধান কেটে বাড়ি পৌঁছে দিচ্ছে।

এসময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ এর সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসান, সহ-সভাপতি তামিম ইকবাল সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোতাহার হোসেন সহ কেন্দ্রীয় ও নগর নেতৃবৃন্দ।

বিএনপি শুধু টিভির পর্দায় জনগণের পাশে নেই: নেওয়াজ

  বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ কমিটির সাবেক সদস্য ও বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মোহাম্মদ নেওয়াজ আহমেদ পরশ বলেছেন, ‘বিএনপি ও তাদের মিত্রদের টেলিভিশনের পর্দায় দেখা গেলেও জনগণের বিস্তারিত

মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ।

মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ।

  মানবিক সাতক্ষীরা উদ্যোগে ইফতার বিতরণ পবিত্র রমজান মাসে ইফতারের সময় সাধারণ মানুষের হাতে ইফতারি তুলে দিচ্ছে মানবিক সাতক্ষীরা স্বেচ্ছাসেবী সংগঠন। এই সংগঠনগুলো পথশিশু, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষসহ দায়িত্বের খাতিরে বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩