সারাবাংলা

মোঃ আব্দুল মতিন
জেলা প্রতিনিধি।

মুজিববর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারী জেলায় ২য় পর্যায়ে ১হাজার ২শত ৫০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার সকালে ভার্চুয়ালের মাধ্যমে সারাদেশে একযোগে আশ্রয়ণ-২ প্রকল্পের অধীনে নির্মিত ৫৩হাজার ৩’শ ৪০টি পরিবারের জমিসহ গৃহ প্রদান কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর গৃহ প্রদান কার্যক্রম শেষে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে ও সদরের খোকশাবাড়ী ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার এলিনা আক্তারের সঞ্চালনায় জেলা প্রশাসক হাফিজুর রহমান চৌধুরী সুবিধাভোগীদের হাতে গৃহের চাবি ও জমির কবুলিয়ত তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শাইদ মাহমুদ, ভাইস চেয়ারম্যান দীপক চক্রবর্তী, মহিলা ভাইস চেয়ারম্যান সান্তনা চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাফিজুর রহমান মঞ্জুসহ স্থানীয় আওয়ামীলীগের নেতাকর্মী ও আইন শৃঙ্খলা বাহিনীর বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।

সুবিধা ভোগীদের মধ্যে মৃত ধীরেন্দ্র নাথ রায়ে ছেলে গোপাল রায় বলেন, আমি কখনো কল্পনাও করতে পারি নাই আমার মাথা গোঁজার ঠাই হবে। স্ত্রী-সন্তানদের নিয়ে রোজগারের টাকা দিয়ে অন্যের জায়গায় একটি ছোট্ট ঝোপরি ঘরে অনেক কষ্টে দিনাতিপাত করতে হতো। মাননীয় প্রধানমন্ত্রী মা আমাকে ঘরটি দেয়ায় আমি একটি মাথা গোঁজার ঠাই পেলাম। আমার দীর্ঘদিনের স্বপ্ন ছিলো নিজের জায়গায় একটা ঘর তোলা সেই স্বপ্ন আজকে পূরণ হয়েছে। ভগবান শেখ হাসিনা মাকে যুগ যুগ বেঁচে রাখুক।

সদরের পলাশবাড়ী ইউনিয়নের কিসামত ভুটিয়ানের মৃতঞ্জয়ের ছেলে চিত্তরঞ্জন বলেন, অভাবের তারনায় সংসার চলে না। কে না ভালো জায়গায় একটু শান্তিমত ঘুমাতে চায়। আমরা ভূমিহীনরাও স্বপ্ন দেখি একটু শান্তিমত ঘুমাবো। কিন্তু নিয়তি আমাদের কপালে সেই সৌভাগ্য রাখে নাই। অন্যের জায়গায় থেকে শুধু ঘর বানানোর স্বপ্ন দেখে গেছি। মাননীয় প্রধানমন্ত্রীর দেয়া এই বিশেষ উপহারে আমি আজকে আনন্দে আত্মহারা।

জেলা প্রশাসক মোঃ হাফিজুর রহমান চৌধুরী বলেন, ১১হাজার ২৮৫টি তালিকাভুক্ত পরিবারের মাঝে এর আগে প্রথম পর্যায়ে ৬৩৭টি পরিবারকে ঘর ও জমি হস্তান্তর করা হয়েছে। আজকে ২য় পর্যায়ের ১২৫০টির মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়া ১০১০টির চাবি ও জমি হস্তান্তর করা হবে। প্রথম পর্যায়ে নির্মিত একক গৃহে ব্যয় হয়েছিলো ১লাখ ৭০হাজার টাকা এবং দ্বিতীয় পর্যায়ে ব্যায় হচ্ছে ১লাখ ৯০ হাজার টাকা ।

জেলায় ১২৫০টি ঘরের মধ্যে নীলফামারী সদরে ২’শ ২০টি, সৈয়দপুরে ৬০টি, কিশোরগঞ্জে ১’শ ৭০টি, ডোমারে ৩’শ টি, ডিমলায় ২’শ টি এবং জলঢাকা উপজেলায় ৩’শ টি রয়েছে। প্রতিটি ঘরে ১লাখ ৯০ হাজার টাকা ব্যায়ে ৩৯৪বর্গফুটের ঘর নির্মান করা হয়েছে। দুই কক্ষ বিশিষ্ট সেমিপাকা গৃহে একটি টয়লেট, একটি রান্না ঘর ও ইউটিলিটি স্পেস রয়েছে। আর ১ হাজার ২’শ ৫০টি পরিবারের জন্য জমি বরাদ্দ দেয়া হয়েছে ২১একর ৭০শতাংশ ।

১হাজার ২শত ৫০টি গৃহহীন পরিবারের মাঝে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন।

মোঃ আব্দুল মতিন জেলা প্রতিনিধি। মুজিববর্ষ উপলক্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার এই প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্যে নীলফামারী জেলায় ২য় পর্যায়ে ১হাজার ২শত ৫০টি ভূমিহীন বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সুবিধাভোগী
ভূমিহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে ,। রবিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন,
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মুতা মোল্লা, চরভদ্রসন থানার ভারপ্রাপ্ত ওসি মো ঃজাকারিয়া হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক মেজবাহউদ্দিন, সাংবাদিক কাজল মোল্লা, এবং উপস্থিত ছিলেন গণ্যমান্য লোক,

চরভদ্রাসনে ভূমিহীনদের পরিবারের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর।

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় সুবিধাভোগী
ভূমিহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর করা হয়েছে, রবিবার সকাল সাড়ে এগারোটায় উপজেলা সম্মেলন কক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করেন উপজেলা প্রশাসন,
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ মোতালেব হোসেন মুতা মোল্লা, চরভদ্রসন থানার ভারপ্রাপ্ত ওসি মো ঃজাকারিয়া হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদুল হক টিটু, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান, মোঃ ইয়াকুব আলী, সাংবাদিক মেজবাহউদ্দিন, সাংবাদিক কাজল মোল্লা, এবং উপস্থিত ছিলেন গণ্যমান্য লোক,

চরভদ্রাসনে ভূমিহীনদের মাঝে ঘরের চাবি ও জমির দলিল হস্তান্তর

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) মুজিব বর্ষ উপলক্ষে দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রধান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পরেই ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের একরাম মাতুব্বরের ডাঙ্গী গ্রামে গলায় সৌর বিদ্যুতের তার পেচিয়ে মোঃ আফজাল শেখ(২৮) নামে এক যুবক আত্ম্যহত্যা করেছে। ১৯জুন শনিবার সকালে ঐ যুবক তার বাড়ির একটি দোচালা ঘরের আড়ার সাথে সৌর বিদ্যুতের তার গলায় পেচিয়ে আত্মহত্য করে।আফজাল ঐ গ্রামের বাসিন্দা শেখ ছালামের ছেলে।

ঘটনার বিবরনে তার প্রতিবেশী আসলাম মন্ডল জানায় আফজাল ঢাকায় এক ডগইয়ার্ডে কাজ করত। সে দুটি বিবাবহ করেছে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর ঢাকা থেকে একটি মেয়েকে বিবাহ করে বাড়ি নিয়ে আসে আফজাল।সম্প্রতি আফজালের ২য় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। বই সেঘটনার দিন সকালে আফজাল তার ভাবীর নিকট খাবার খেতে চায়। কিছুসময় পর তার ভাবী খাবার নিয়ে এসে দেখে আফজাল ঘরের ভেতর উপর হয়ে পরে আছে ও আড়ার সাথে সৌড় বিদ্যুতের তার ঝুলছে।

আত্ম্যহত্যার বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃজাকারিয়া হোসেন বলেন “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সন্ধার দিকে থানায় নিয়ে আসা হয়।ছেলেটির পরিবারের সদস্য ও স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় প্রাথমিকভাবে পরিক্ষা নিরিক্ষা শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে” এছাড়া এই ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান থানার এই কর্মকর্তা

চরভদ্রাসনে গলায় তার পেচিয়ে যুবকের আত্ম্যহত্যা

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের একরাম মাতুব্বরের ডাঙ্গী গ্রামে গলায় সৌর বিদ্যুতের তার পেচিয়ে মোঃ আফজাল শেখ(২৮) নামে এক যুবক আত্ম্যহত্যা করেছে। ১৯জুন শনিবার সকালে ঐ বিস্তারিত

।

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের একরাম মাতুব্বরের ডাঙ্গী গ্রামে গলায় সৌড় বিদ্যুতের তার পেচিয়ে মোঃ আফজাল শেখ(২৮) নামে এক যুবক আত্ম্যহত্যা করার ঘটনা ঘটেছে। ১৯জুন শনিবার সকালে ঐ যুবক তার বাড়ির একটি দোচালা ঘরের আড়ার সাথে সৌর বিদ্যুতের তার গলায় পেচিয়ে আত্মহত্য করে।আফজাল ঐ গ্রামের বাসিন্দা শেখ ছালামের ছেলে।

ঘটনার বিবরনে তার প্রতিবেশী আসলাম মন্ডল জানায় আফজাল ঢাকায় এক ডগইয়ার্ডে কাজ করত। সে দুটি বিবাবহ করেছে প্রথম স্ত্রীকে তালাক দেওয়ার পর ঢাকা থেকে একটি মেয়েকে বিবাহ করে বাড়ি নিয়ে আসে আফজাল।সম্প্রতি আফজালের ২য় স্ত্রী তাকে ছেড়ে চলে গেলে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরে সে।ঘটনার দিন সকালে আফজাল তার ভাবীর নিকট খাবার খেতে চায়। কিছুসময় পর তার ভাবী খাবার নিয়ে এসে দেখে আফজাল ঘরের ভেতর উপর হয়ে পরে আছে ও আড়ার সাথে সৌড় বিদ্যুতের তার ঝুলছে।

আত্ম্যহত্যার বিষয়টি নিশ্চিত করে চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মোঃজাকারিয়া হোসেন বলেন “খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সন্ধার দিকে থানায় নিয়ে আসা হয়।ছেলেটির পরিবারের সদস্য ও স্থানীয়দের কোন অভিযোগ না থাকায় প্রাথমিকভাবে পরিক্ষা নিরিক্ষা শেষে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে” এছাড়া এই ঘটনায় চরভদ্রাসন থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান থানার এই কর্মকর্তা

চরভদ্রাসনে গলায় তার পেচিয়ে যুবকের আত্ম্যহত্যা

। সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চরহরিরামপুর ইউনিয়নের একরাম মাতুব্বরের ডাঙ্গী গ্রামে গলায় সৌড় বিদ্যুতের তার পেচিয়ে মোঃ আফজাল শেখ(২৮) নামে এক যুবক আত্ম্যহত্যা করার ঘটনা ঘটেছে। ১৯জুন বিস্তারিত

।

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি )

ফরিদপুরে ২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যু

ফরিদপুরঃ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আর গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়েছে নতুন করে ৭৯জন রোগি। তবে এই সংখ্যার বড় একটি সংখ্যা সদর উপজেলায়। এখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫৭জন।

জেলা শহরের বেশির ভাগ মানুষ করোনা বিধি না মানার কারনে দিন-দিন এই উপজেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ খারাপের দিকে যাচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে জেলা করোনা কমিটি নানা উদ্যোগ গ্রহন করলেও উন্নতি হচ্ছে না করোনা পরিস্থিতির।

ফরিদপুরের সিভিল সার্জন ডা. সিদ্দীকুর রহমান জানান, গত ২৪ ঘন্টায় কোভিড-১৯ আক্রান্ত হয়েছে ৭৯জন। এর ভিতর করোনায় মৃত্যু হয়েছে ৬জনের। ফরিদপুর সদর ৩, নগরকান্দায় ২, বোয়ালমারীতে ১ জন।

তিনি বলেন, জেলায় এ পর্যন্ত মহামারির এই ভাইরাসে আক্রান্ত হয়েছে ১১ হাজার ৪০৭জন, মারা গেছে ১৯৯ ব্যক্তি

ফরিদপুরে ২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যু

। সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি ) ফরিদপুরে ২৪ ঘন্টায় করোনায় ৬ জনের মৃত্যু ফরিদপুরঃ গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৬ জনের। আর গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিদিন)

কবি গানের মধ্যদিয়ে গতকাল (শুক্রবার) শেষ হলো ভাঙ্গার ঐতিহ্যবাহী নূরুল্লাগঞ্জ সর্বজনীন বারোয়ারী কালী মন্দিরে শ্রী শ্রী কালী মাতার পূজা।
ফরিদপুর, ভাঙ্গার নূরুল্লাগঞ্জ সর্বজনীন বারোয়ারী কালী পূজার আনুষ্ঠানিকতা ও সকল আয়োজন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ছিলো পূজার তৃতীয় ও শেষ দিন। শেষ মুহূর্তে কবিগানে মন্দিরে ভক্তের উপস্তিতি সকলের নজর কাড়তে সক্ষম হয়। নানা বয়সী ভক্তদের পদচারণায় মুখরিত ছিলো পূজার পরিবেশ। এছাড়াও উক্ত পূজা কে কেন্দ্র করে ২৫০ টিরও বেশি পাঠা বলি দেওয়া এবং সেইসাথে ভক্তদের হরদম প্রসাদ ও খাবারের ব্যবস্থা করা ছিলো উল্লেখযোগ্য।

পূজা কমিটির উপদেষ্টামণ্ডলীর অন্যতম সদস্য ও নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম তারেক বলেন, ‘আমাদের প্রিয় নেতা ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর সার্বক্ষণিক তত্ত্বাবধানে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী বারোয়ারী শ্রী শ্রী কালী মাতার পূজা বেশ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ‘ তিনি আরও বলেন, আরও এতে সার্বিকভাবে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে শেষ হলো শ্রী শ্রী রক্ষা কালী মাতার পূজা ছে ষ

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিদিন) কবি গানের মধ্যদিয়ে গতকাল (শুক্রবার) শেষ হলো ভাঙ্গার ঐতিহ্যবাহী নূরুল্লাগঞ্জ সর্বজনীন বারোয়ারী কালী মন্দিরে শ্রী শ্রী কালী মাতার পূজা। ফরিদপুর, ভাঙ্গার নূরুল্লাগঞ্জ সর্বজনীন বারোয়ারী কালী বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

জেলা প্রশাসন, ফরিদপুর মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২০ জুন ২০২১ খ্রি. তারিখ জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন উপলক্ষে এক প্রেস ব্রিফিং আজ জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। বেলা ১২ টায় সংবাদ সম্মেলন শুরু হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার।

সংবাদ সম্মেলনে জেলা প্রশাসক অতুল সরকার জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আজন্ম লালিত স্বপ্ন ছিল বাংলার গরীব দুঃখী নিঃস্ব মানুষের মুখে হাসি ফোটাবার। জাতির পিতা বঙ্গবন্ধু ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি নোয়াখালী জেলার (বর্তমানে লক্ষ্মীপুর) চরপোড়াগাছা গ্রাম পরিদর্শন করেন এবং গৃহহীন মানুষের জন্য গৃহ নির্মাণের নির্দেশ প্রদান করেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ১৫ নং অনুচ্ছেদ অনুযায়ী জনগণের জন্য আশ্রয়ের উপকরণের ব্যবস্থা করা রাষ্ট্রের অন্যতম মৌলিক দায়িত্ব। বাংলাদেশের ইতিহাসে প্রথম এধরনের উদ্যোগ গৃহীত হয়।

জাতির পিতার এই স্বপ্ন পূরণের লক্ষ্যে মুজিব শতবর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না, মাননীয় প্রধানমন্ত্রীর এ ঘোষণা বাস্তবায়নের লক্ষ্যে আগামী ২০.০৬.২০২১ তারিখ রবিবার সকাল ১০.৩০ টায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে ২য় পর্যায়ে ৫৩ হাজার ০৩ শত ৪০ টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ০২ শতাংশ জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করার সদয় সম্মতি জ্ঞাপন করেছেন। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে এই প্রকল্পের আওতায় মাননীয় প্রধানমন্ত্রী ১ম পর্যায়ে ৬৯,৯০৪টি ভূমিহীন এবং গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করেছেন। ডিসেম্বর ২০২১ এর মধ্যে আরও ১লক্ষ গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করার পরিকল্পনা রয়েছে। এখানে উল্লেখ্য যে, আশ্রয়ণ প্রকল্পের আওতায় (শ্রেণী-ক) দেশের ২,৯৩,৩৬১টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে গৃহ প্রদান করা হবে। সারা দেশের ন্যায় ফরিদপুর জেলার ০৯ টি উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প হতে ২য় পর্যায়ে ১৫৭২ টি পরিবারের নিকট মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে কবুলিয়ত, জমির খতিয়ান, গৃহ প্রদানের সনদসহ ঘরের চাবি হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন করবেন।

জেলা প্রশাসক উল্লেখ করেন, ১৫৭২ টি পরিবারের মধ্যে ফরিদপুর সদর ১৫৩টি, সদরপুর ৩৭০টি, সালথা ২০০টি, মধুখালী ৪০টি, আলফাডাঙ্গা ২৩০টি, বোয়ালমারী ১৩০টি, নগরকান্দা ১১০টি, চরভদ্রাসন ২০০টি এবং ভাঙ্গা উপজেলায় ১৩৯টি গৃহ বরাদ্দ প্রদান করা হবে। এর মধ্যে আলফাডাঙ্গা উপজেলায় গৃহহীন ও ভূমিহীনদের জন্য “স্বপ্ননগর” নামে নতুন একটি গ্রাম সৃজন করা হয়েছে। ফরিদপুরে ১ম পর্যায়ে ২০৩৫ টি পরিবারের মধ্যে গৃহ প্রদান করা হয়েছে। এ জেলায় ১ম ও ২য় পর্যায়ে এ পর্যন্ত মোট ৩৬০৭ টি পরিবারকে ০২ শতাংশ জমিসহ গৃহ প্রদান করা হলো। উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপ-মন্ত্রী, সংসদ সদস্য, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিকবৃন্দ, জনপ্রতিনিধিবৃন্দসহ সর্বস্তরের জনসাধারণ অংশগ্রহণ করবেন। ২য় পর্যায়ে ১৫৭২ টি গৃহহীন ও ভূমিহীন পরিবার পাবে তাঁদের স্বপ্নের আশ্রয়স্থল। ফলে ঐ পরিবারের সকল সদস্য হয়ে উঠবেন আত্নপ্রত্যয়ী এবং খুঁজে পাবেন নিজের পায়ে দাড়ানোর অবলম্বন।

১৫৭২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার যারা মাননীয় প্রধানমন্ত্রীর উপহার গ্রহণ করবেন তাদের শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল ধরণের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে প্রত্যেক উপজেলায় অধিকাংশ ক্ষেত্রে ঘরগুলোর স্থানীয় গ্রোথ সেন্টারের নিকটবর্তী স্থানে স্থাপন করা হয়েছে। প্রয়োজনীয় বিদ্যুৎ সুবিধা ও বিশুদ্ধ খাবার পানি উপজেলা প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করা হয়েছে। এ মহৎ উদ্যোগের মাধ্যমে পর্যায়ক্রমে ফরিদপুর জেলার তালিকাভূক্ত সকল গৃহহীন পরিবারের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে গৃহ নির্মাণ করে দেয়া হবে; যার ফলশ্রুতিতে ফরিদপুরের একটি পরিবারও গৃহহীন থাকবে না।

গৃহ নির্মাণ কাজে সহযোগিতা করার জন্য স্থানীয় মাননীয় সংসদ সদস্য, উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সদস্যসহ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কমিটির সকল সদস্যকে জেলা প্রশাসনের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে ফরিদপুরের পুলিশ সুপার মোঃ আলীমুজ্জামান, স্থানীয় সরকারের উপপরিচালক মোহাম্মদ আসলাম মোল্লা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) দীপক কুমার রায়, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোসাঃ তাসলিমা আলী, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ কবিরুল ইসলাম সিদ্দিকী,
সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সংবাদকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।#

ফরিদপুরে জমি ও গৃহ প্রদান কার্যক্রম উপলক্ষে জেলা প্রশাসনের প্রেস ব্রিফিং

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) জেলা প্রশাসন, ফরিদপুর মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ভূমিহীন ও গৃহহীন পরিবারকে আগামী ২০ জুন ২০২১ খ্রি. তারিখ জমি ও গৃহ প্রদান কার্যক্রমের শুভ উদ্বোধন বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)
:

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক
ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য ফেন্সিডিল পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ১৮/০৬/২০২১ইং তারিখ বিকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী ফেন্সিডিলসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর গ্রাম এলাকায় বিক্রয়ের জন্য অবস্থান করছে। এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৮/০৬/২০২১ ইং তারিখ বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন করিমপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ কবির খান(২২), পিতা-মোঃ শাজাহান খান, সাং-করিমপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে ।

এ সময় আটককৃত আসামীর হেফাজতে থাকা ২০ (বিশ) বোতল মাদক দ্রব্য ফেন্সিডিল ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০২ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ফেন্সিডিলসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) : বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

শ্রী শ্রী মা কালীকে শ্যামা ও আদ্যাশক্তি নামেও ডাকা হয়। সনাতন তন্ত্র মতে মা কালী হলেন শক্তির দেবী। পূজিত ১০ জন দেবীর মধ্যে মা কালী অন্যতম।

“সর্বমঙ্গল মঙ্গল্যে শিবে সর্বার্থসাধিকে
শরণ্যে এম্বকে গৌরি নারায়নি নমোহস্তুতে”

এ শ্লোগানকে সামনে রেখে গত মঙ্গলবার অনুষ্ঠিত হলো,
ফরিদপুর, ভাঙ্গার নূরুল্লাগঞ্জ সর্বজনীন বারোয়ারী কালী পুজার প্রথম দিন।
৩ বছর অন্তর অন্তর টানা ৩ দিন ধরে ব্যাপক আনুষ্ঠানিকতা ও উদ্দীপনার মধ্য দিয়ে এ পূজা পালন করা হয়ে থাকে।
এ পূজা কে কেন্দ্র করে সদরপুর, ভাঙ্গা ছাড়াও জেলার বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক উৎসুক ভক্তের সমাগম ঘটে। মাদল, ঢোল, কাশি, শঙের ধ্বনির সাথে আলো ঝলমলে মন্দির প্রাঙ্গণ এক চমকপ্রদ রুপ ধারণ করে। এ পূজাকে ঘিরে বিশিষ্টজনেরা তাদের নানা অভিব্যক্তি প্রকাশ করেন।

পূজা কমিটির প্রধান উপদেষ্টা গোকুল চন্দ্র সাহা বলেন, ‘পৃথিবীর সর্বত্র সুখ-শান্তি বিরাজ করুক এবং সকল অপশক্তি ও অকল্যাণ পরাজিত হউক এটাই মা কালীর কাছে আমাদের প্রার্থনা। ‘
এছাড়াও পূজা কমিটির অন্যতম উপদেষ্টা ও নূরুল্লাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তরিকুল ইসলাম তারেক বলেন, ‘ আমাদের ফরিদপুর- ৪ আসনের মাননীয় সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী নির্দেশনায় এ পূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে, যাতে সবাই নির্বিঘ্নে তাদের পূজা পালন করতে পারেন।’

ভাঙ্গার নূরুল্লাগঞ্জ সর্বজনীন বারোয়ারী কালী মন্দিরে শ্রী শ্রী রক্ষা কালী মাতার পূজা অনুষ্ঠিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) শ্রী শ্রী মা কালীকে শ্যামা ও আদ্যাশক্তি নামেও ডাকা হয়। সনাতন তন্ত্র মতে মা কালী হলেন শক্তির দেবী। পূজিত ১০ জন দেবীর মধ্যে মা কালী অন্যতম। বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩