সারাবাংলা

সাজ্জাদ হোসেন সাজু, বিশেষ প্রতিনিধি

রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে পরিমাপে কম দেওয়া অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৫ জুন) সকালে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ আসাদুজ্জামান এর নেতৃত্বে গোয়ালন্দ মোড়ে তেল পাম্পে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনের ম্যানেজার সুশান্ত সরকারকে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন ২০১৮ এর ২৯ ধারা লঙ্ঘন ৪৬ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।এসময় উপস্থিত ছিলেন, প্রসিকিউটর উৎপল কুমার বি এস টি আই পরিদর্শক ও জেলা স্যানিটারী ইন্সপেক্টর সিভিল সার্জন অফিস,রাজবাড়ী সূর্য্য কুমার প্রামানিক, শৃঙ্খলায় মোঃ রিপন এএসআই সদর রাজবাড়ী থানার নেতৃত্বে পুলিশের একটি টিম। সাংবাদিকদের এক প্রশ্নে সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাংবাদিকদের জানান জনস্বার্থে এ অভিযান অবিরাম চলবে।

রাজবাড়ীর গোয়ালন্দ মোড়ের সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে জরিমানা

সাজ্জাদ হোসেন সাজু, বিশেষ প্রতিনিধি রাজবাড়ী সদর উপজেলার গোয়ালন্দ মোড়ে অবস্থিত সপ্তবর্ণা ফিলিং ষ্টেশনকে পরিমাপে কম দেওয়া অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।মঙ্গলবার (১৫ জুন) বিস্তারিত

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে ৭ম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৪ জুন) রাতে নির্যাতিত ছাত্রীর মা বাদি হয়ে বোয়ালমারী থানায় মামলা করেছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের সুগন্ধি গ্রামের ৭ম শ্রেণির এক ছাত্রী (১৫) গত ২ জুন পার্শ্ববর্তী বঙ্গেশ্বরদী উচ্চ বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফিরছিল। একই ইউনিয়নের পূর্ব ভাটদি নামক স্থানে পৌঁছলে সুগন্ধি গ্রামের বাদশা খাঁ-র ছেলে হৃদয় খাঁ (১৮) পাটক্ষেতে নিয়ে ওই ছাত্রীকে ধর্ষণ করে।

এ ঘটনায় ওই ছাত্রীর মা বাদি হয়ে হৃদয় খাঁ কে একমাত্র আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী- ০৩) এর ৯ (১) ধারায় ১৪ জুন রাতে বোয়ালমারী থানায় মামলা করেছেন। ঘটনার পর থেকে আসামি ধর্ষক হৃদয় পলাতক রয়েছে।

এ ব্যাপারে বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ নুরুল আলম এ প্রতিবেদককে জানায় ,ধর্ষনের অভিযোগে মামলা গ্রহন করা হয়েছে। আসামি হৃদয়কে গ্রেফতারের জোর চেষ্টা চলছে।

নাজমুল হাসান নিরব
ফরিদপুর
০১৭১১১৫৩৫৬৬

৭ম শ্রেণির ছাত্রী ধর্ষণের শিকার,থানায় মামলা আসামি পলাতক।

নাজমুল হাসান নিরব,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের বোয়ালমারীতে ৭ম শ্রেণির এক ছাত্রী বিদ্যালয়ে এসাইনমেন্ট জমা দিয়ে বাড়ি ফেরার পথে ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় সোমবার (১৪ জুন) রাতে বিস্তারিত

মোবাইদুল ইসলাম লিটন
বিশেষ প্রতিনিধি টাংগাইল জেলা ।

টাঙ্গাইল সিভিল সার্জন অফিস প্রতিবেদনে টাংগাইল করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ৩৩.৩৩ শতাংশ হয়েছে ।এজন্য টাংগাইল জেলা কে ঝুঁকি পূর্ণ জেলা হিসাবে ঘোষণা করা হয়েছে। এই সনাক্তের হার বৃদ্ধি অব্যাহত থাকলে অাগামী শনিবার ১৯ শে জুন ২০২১ থেকে জেলার তিন উপজেলায় সর্বাত্মক লক ডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উপজেলা গুলো হল টাংগাইল সদর ,মির্জাপুর ,কালি হাতি,। লক ডাউনে গাড়ি চলাচল বন্ধ থাকবে বাহির থেকে সব ধরনের গণ পরিবহন গাড়ি প্রবেশ নিষেধ করা হয়েছে। বন্ধ থাকবে তিন উপজেলার ঔষধের দোকান ব্যতীত সকল দোকানপাট।কেভিড-১৯ দ্রুত শনাক্তকরনের জন্য সন্দেহজনক সকলকেই সরকারি বিধিনিষেধ মেনে নিজ নিজ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নির্দিষ্ট বুথে নমুনা পরীক্ষা করার জন্য বলা হয়েছে সকলকে মাক্স বাধ্যতামূলক ব্যাবহার করার এবং স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা দিয়েছেন জেলাপ্রশাসক

টাঙ্গাইল জেলায় করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে চলেছে।

মোবাইদুল ইসলাম লিটন বিশেষ প্রতিনিধি টাংগাইল জেলা । টাঙ্গাইল সিভিল সার্জন অফিস প্রতিবেদনে টাংগাইল করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে ৩৩.৩৩ শতাংশ হয়েছে ।এজন্য টাংগাইল জেলা কে ঝুঁকি পূর্ণ জেলা হিসাবে বিস্তারিত

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটে ২৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ ৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ।
সোমবার (১৪ জুন) বিকালে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর আলমের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে সদর উপজেলার দুড়ারকুটি নামক স্থান থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়েছে। এসব অবৈধ মাদক বহন করার অপরাধে ট্রাকটি জব্দ করেছেন সদর থানা পুলিশ।
আটককৃতরা হলেনঃ ট্রাক চালক রুবেল খান (২৫)। ও সহকারী নয়ন মিয়া (২৪)। এদিকে ওই দিন রাতে সদর থানায় ট্রাকের মালিক পরিচয় দিয়ে ইস্রারিল আলম তদবির করেন ট্রাকটি ছাড়ানোর। পরে তাকেও আটক করেন পুলিশ।
মঙ্গলবার (১৫ জুন) সকালে আটককৃতদের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরন করেছেন পুলিশ।
থানা পুলিশ জানায়, গোপন তথ্যের ভিত্তিতে সদর থানার উপ-পরিদর্শক ( এসআই) নুর-আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ একদল পুলিশ দুড়াকুঠির হায়দার আলীর চাতাল মিলের সামনে থেকে একটি ভুট্টা বোঝাই ট্রাক আটক করেন। পরে ভুট্টা বোঝাই ট্রাক থেকে ২৮ কেজি গাঁজা উদ্ধার করে ট্রাকটি জব্দ করা হয়
এ ঘটনায় সদর থানার এসআই নুর-আলম বাদি হয়ে ট্রাকের মালিকসহ তিনজনকে আসামী করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।। মামলা নং- ৪৩।
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) মোঃ শহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেফতার দেখিয়ে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে।

লালমনিরহাটে এস আই নুর-আলমের নেতৃত্বে ২৮ কেজি গাঁজাসহ ৩ জন আটক,ট্রাক জব্দ।

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটে ২৮ কেজি গাঁজা ও গাঁজা পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকসহ ৩ জনকে আটক করেছে সদর থানা পুলিশ। সোমবার (১৪ জুন) বিকালে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) নুর বিস্তারিত

গাজীপুর জেলা রিপোর্টার ঃ

গাজীপুর মহানগর ২৪নং ওয়ার্ড বিআইডিসি বাজার রাস্তায় গড়ে উঠেছে বাজার, যাহা  জনগণ চলাচল করতে হিমশিম খেতে হয় এবং প্রায় সময়ই উক্ত বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় সময় লক্ষ্য করা যায় যে উক্ত বাজার প্রশাসন উচ্ছেদ অভিযান করে তুলে দেয়।কিন্তু আবার আস্তে আস্তে এই বাজার বসে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত বাজার থেকে কিছু ব্যক্তিবর্গ চাঁদা আদায় করে যাচ্ছে। তার ধারাবাহিকতায়  গত ১৪-৬-২০২১ ইং তারিখ সন্ধ্যাবেলায় দুই গ্রুপের সংঘর্ষে সাধারন জনগন ২ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে সাধারণ জনগণ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্রের আঘাতে  একজন গুরুতর আহত হনএবং স্থানীয় জনগণ বলেন যে রাজিব মিয়া নামে এক ব্যক্তি সিটি কর্পোরেশন থেকে বাজার ডাক এনেছেবলে বেড়াচ্ছে এটা কতটুকু সত্য তা বোধগম্য হচ্ছে না।   বর্তমানে উক্ত এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। তা থেকে মুক্ত পাওয়ার জন্য পুলিশ প্রশাসন ওগাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলমের সুদৃষ্টি কামনা করছে। উক্ত এলাকায় বসবাসকারী সকলেই থমথমে ভাব থেকে শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করতে চাই

গাজীপুর মহানগর রাস্তার উপর গড়ে ওঠা কাঁচাবাজার নিয়ে সংঘর্ষে আহত -২

গাজীপুর জেলা রিপোর্টার ঃ গাজীপুর মহানগর ২৪নং ওয়ার্ড বিআইডিসি বাজার রাস্তায় গড়ে উঠেছে বাজার, যাহা  জনগণ চলাচল করতে হিমশিম খেতে হয় এবং প্রায় সময়ই উক্ত বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় বিস্তারিত

মো:মোস্তফা কামাল সরকার
আটোয়ারী পঞ্চগড় (প্রতিনিধি )

‘বাঁচলে পরিবেশ-বাঁচবে দেশ, দূর্যোগ হবে নিরুদ্দেশ’ স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে সবুজ আন্দোলনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন করা হয়েছে।

সবুজ আন্দোলন উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে আলোচনা সভা শেষে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান উদ্বোধক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

সবুজ আন্দেলনের উপজেলা সভাপতি মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় “পরিবেশ বিপর্যয় রোধে করনীয়” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। প্রধান আলোচক হিসেবে সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিতভ আলোচনা করেন সবুজ আন্দোলনের পঞ্চগড় জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) রসুল বক্স (মানিক)।

এসময় ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সবুজ আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম (বাবু), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা ক্যাম্পাস ও থানা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন শেষে আটোয়ারী-পঞ্চগড় সড়কে দাঁড়িয়ে পথচারীদের মাঝে প্রায় একশত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, পরবর্তীতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

সবুজ আন্দোলন উপজেলা শাখার আয়োজনে সোমবার (১৪ জুন) দুপুরে উপজেলা পরিষদ ক্যাম্পাসে আলোচনা সভা শেষে বৃক্ষ রোপনের মাধ্যমে কর্মসুচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান উদ্বোধক উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম।

সবুজ আন্দেলনের উপজেলা সভাপতি মোঃ আকতার হোসেনের সঞ্চালনায় “পরিবেশ বিপর্যয় রোধে করনীয়” শীর্ষক আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন, ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। প্রধান আলোচক হিসেবে সংগঠনের উদ্দেশ্য ও লক্ষ্য সম্পর্কে বিস্তারিতভ আলোচনা করেন সবুজ আন্দোলনের পঞ্চগড় জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) রসুল বক্স (মানিক)।

এসময় ধামোর ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম দুলাল, সবুজ আন্দোলন জেলা কমিটির সহ-সভাপতি মনসুর আলী, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোমিনুল ইসলাম (বাবু), প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক আমিনুর রহমান সহ সংবাদকর্মীগণ উপস্থিত ছিলেন।

উপজেলা ক্যাম্পাস ও থানা ক্যাম্পাসে বিভিন্ন প্রজাতির বৃক্ষের চারা রোপন শেষে আটোয়ারী-পঞ্চগড় সড়কে দাঁড়িয়ে পথচারীদের মাঝে প্রায় একশত বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করেন সংগঠনটির নেতৃবৃন্দ।

নেতৃবৃন্দ জানান, পরবর্তীতে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়েও বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হবে।

‘বাঁচলে পরিবেশ-বাঁচবে দেশ, দূর্যোগ হবে নিরুদ্দেশ’ স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে সবুজ আন্দোলনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন।

মো:মোস্তফা কামাল সরকার আটোয়ারী পঞ্চগড় (প্রতিনিধি ) ‘বাঁচলে পরিবেশ-বাঁচবে দেশ, দূর্যোগ হবে নিরুদ্দেশ’ স্লোগান নিয়ে পঞ্চগড়ের আটোয়ারীতে সবুজ আন্দোলনের আয়োজনে বৃক্ষ রোপন কর্মসুচি উদ্বোধন করা হয়েছে। সবুজ আন্দোলন উপজেলা শাখার বিস্তারিত

এস এম খলিলুর রহমান বানিয়াচং ॥ হবিগঞ্জ

বানিয়াচংয়ে মাতৃমৃত্যুর হার কমানো ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই” এ শ্লোগনকে সামনে রেখে ১৪ জুন সোমবার সকাল সাড়ে ১১ ঘটিকায় বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বানিয়াচং উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী।

উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ অফিসার ডাঃ শামিমা আক্তারের সভাপতিত্বে ও আবাশিক মেডিকেল অফিসার ডাঃ মেহেরাজ শারমিন ও সালাউদ্দিন সজিবের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান, বানিয়াচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক গোলাম কিবরিয়া লিলু,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন, ইউপি চেয়ারম্যান ওয়ারিশ উদ্দিন খান, মাওলানা হাবিবুর রহমান,ব বানিয়াচং মডেল প্রেসক্লাবের সাধারন সম্পাদক শিব্বির আহমদ আরজু প্রমুখ।

এছাড়া উপজেলার গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, মিডিয়া, ডাক্তার, ও স্বাস্থ্যকর্মী, স্বেচ্ছাসেবী সংস্থ্যা, সামাজিক ও ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সভায় বক্তারা বলেন অপার সম্ববনার দেশ আমাদের এই বাংলাদেশ। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ট নেতৃত্বে মধ্যম আয়ের দেশ হিসেবে প্রতিষ্ঠিত এই দেশে স্বাস্থ্য চিকিৎসা খাতে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সম্বব হয়েছে। তারপরও এখনও বাংলাদেশে প্রতিদিন প্রায় ১৪ জনমা গর্ভজনিত কারণে মারা যায়। যার বেশির ভাগই সময়মত যথাযথ সেবা ব্যবস্থ্যা নিলে প্রতিরোধ করা সম্ভব।

নিরাপদ সন্তান প্রসব নারীর অধিকার। গর্ভকালীন মায়ের স্বাস্থ্য ও নিরাপদ প্রসব নিশ্চিত করার প্রধাও প্রমাণিত উপায় হলো প্রাতিষ্ঠানিক প্রসব সেবা গ্রহন। এর মাধ্যমে গর্ভবতী মাযের প্রসবকালীন জটিলতা ওমৃত্যুর হার কমানো যায়।

হবিগঞ্জ বানিয়াচংয়ে মাতৃমৃত্যুর হার কমাতে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত।

এস এম খলিলুর রহমান বানিয়াচং ॥ হবিগঞ্জ বানিয়াচংয়ে মাতৃমৃত্যুর হার কমানো ও প্রাতিষ্ঠানিক প্রসব বৃদ্ধির লক্ষ্যে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। “মা ও শিশুর সুরক্ষা চাই, স্বাস্থ্য কেন্দ্রে প্রসব করাই” এ বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরে ডাকাত দলের ছয় সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ৩৩০টি ইয়াবা উদ্ধার করা হয়।
রোববার বিকেলে জেলা পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটককৃতরা হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর থানার কাশালিয়া ইউনিয়নের গুনহার গ্রামের সাগর শেখ, উজানী ইউনিয়নের ডিগ্রিকান্দি গ্রামের আলম মোল্লা, গোহালা ইউনিয়নের ব্রাক্ষণডাঙ্গা গ্রামের জাহিদ খাঁ, প্রভাকরদি গ্রামের আরমান শেখ, ফরিদপুরের মধুখালি থানার মহিষাপুর গ্রামের রাজন মোল্লা ও রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সাঙ্গুরা গ্রামের মাহিম মোল্লা।

জেলা গোয়েন্দা শাখার এসআই মো. আব্দুল জব্বার জানান,আটককৃতরা অম্বিকাপুর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। হাজী শরিয়তউল্লাহ বাজারের রথখোলাস্থ আবাসিক হোটেল গার্ডেন সিটির দ্বিতীয় তলায় ২০৮ নম্বর কক্ষে তাদের সমবেত হওয়ার খবর পেয়ে ফরিদপুরের পুলিশ সুপার মো. আলিমুজ্জামানের নির্দেশে শনিবার রাতে এ অভিযান চালানো। সেখান থেকে তাদের দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ আটক করা হয়।

ফরিদপুরে দেশীয় অস্ত্র-মাদকসহ ৬ ডাকাতকে আটক করেছে পুলিশ।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুরে ডাকাত দলের ছয় সদস্যকে অস্ত্র ও মাদকসহ আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র ও ৩৩০টি ইয়াবা উদ্ধার করা হয়। রোববার বিস্তারিত

মোঃ আব্দুল মতিন
জেলা প্রতিনিধি।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর পাড়ে মাটি ফেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সেনাবাহিনীর সাবেক সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৩ জুন) সকাল আটটার দিকে বাড়ির পুকুরের পাড়ে এ ঘটনা ঘটে। শাহজাহান মিয়া মনিয়ন্দ ইউনিয়নের মনিয়ন্দ গ্রামের ইউপি অফিসের পূর্বপাড়া মৃত সামসু মিয়ার ছেলে। নিহত শাহজাহান বাংলাদেশ সেনাবাহিনীর তেইশ বেঙ্গলের কর্পোরাল ছিলেন।
স্থানীয় ও পরিবারের সঙ্গে কথা বলে জানা যায়, রোববার সকালে মৃত সিরাজুল হকের ছেলে সুহেল ও কাইয়ুমের সাথে শাহজাহান মিয়ার বাড়ির পাশের পুকুরপাড়ে মাটি ফেলা নিয়ে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় শাহ-জাহানের সাথে সুহেল ও কাইয়ুমের ধস্তাধস্তি করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে গলাটিপে শাহজাহানকে হত্যা করা হয়।
নিহতের নাতি সাইফুল ইসলাম বলেন, শনিবার সুহেল ও কাইয়ুমের পুকুরপাড় মাটি ফেলা নিয়ে তার দাদা শাহ-জাহানের সাথে তর্কাতর্কি করেন। পরে আজকে (গতকাল রোববার) সকালে তার দাদা পুকুর পাড়ে মাটি ফেলতে কেন বাঁধা দিলেন তাই শাহজাহানকে গলাটিপে হত্যা করেন সুহেল ও কাইয়ুম। তিনি দাদার হত্যাকারীর ফাঁসির দাবি করেন।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে দু’পক্ষের ধস্তাধস্তিতে পড়ে গিয়ে এক সেনা সদস্যের মৃত্যু হয়ছে। লাশ উদ্ধার করর ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর জানা যাবে হত্যার রহস্য।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সাবেক সেনাসদস্যর গলাটিপে হত্যার অভিযোগ থানায় মামলা।

মোঃ আব্দুল মতিন জেলা প্রতিনিধি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর পাড়ে মাটি ফেলা নিয়ে দু’পক্ষের সংঘর্ষে সেনাবাহিনীর সাবেক সদস্য নিহত হয়েছেন। রবিবার (১৩ জুন) সকাল আটটার দিকে বাড়ির পুকুরের পাড়ে এ ঘটনা বিস্তারিত

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি :

ফরিদপুরের কোতয়ালী থানা হতে শনিবার (১২ জুন) গভির রাত্রে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।

জানা যায়, অত্র ক্যাম্পের স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে ১২ জুন গভীর রাতে জেলার কোতয়ালী থানাধীন সদরদী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ সিরাজুল ইসলাম(৩৮), পিতা-মোঃ তোফাজ্জেল হোসেন মোল্লা, সাং-রামনগর, ০২। মোঃ কামাল ফকির(৫২), পিতা-মৃত ইয়াদ আলী ফকির, সাং-লক্ষনদিয়া, উভয় থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী ,দ্বয়কে আটক করে।

আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৩৬০ পিচ ইয়াবা ট্যাবলেট ও মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৭ টি সীমকার্ডসহ ০৪টি মোবাইল ফোন এবং ০১ টি মোটর সাইকেল জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন র‌্যাব সুত্রে জানা গেছে।

নাজমুল হাসান নিরব
ফরিদপুর
০১৭১১১৫৩৫৬৬[contact-form][contact-field label=”Name” type=”name” required=”true” /][contact-field label=”Email” type=”email” required=”true” /][contact-field label=”Website” type=”url” /][contact-field label=”Message” type=”textarea” /][/contact-form]

ফরিদপুরে মাদকসহ আটক দুই ।

নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের কোতয়ালী থানা হতে শনিবার (১২ জুন) গভির রাত্রে ইয়াবাসহ ২ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প। জানা যায়, অত্র ক্যাম্পের বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩