সারাবাংলা

মোঃ আব্দুল মতিন
বিশেষ প্রতিনিধি নওগাঁ

নওগাঁর মান্দায় আব্দুল খালেক নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি প্রধান করায়, দু জনকে আটক করেছে থানা পুলিশ।
আটককৃতরা হলেন, উপজেলার পরানপুর ইউপির দাওয়াইল গ্রামের মৃত মহির দ্দিনের ছেলে আলাম( ৪০)ও আলামের ছেলে আনন্দ(১৮) এদের ৭/০৬/২১ ইং তারিখে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মামলা সূত্রে জানা যায়, বাদী আব্দুল খালেক পিতা মৃত সিরাজ উদ্দিন মন্ডল সং দাওয়াই ,তার নিজস্ব সম্পত্তি যার হাল দাগ (৩৪২/৩৪১) এবং খতিয়ান নং (২৯/১৮৪) তে জমির পরিমাণ ২৫ শতাংশ আমগাছ ও বাঁশঝাড় রহিয়াছে যা শান্তিপূর্ণ ভাবে ভোগ দখল করে আসছেন।
গত ২৯/০৫/২১ ইং তারিখে-তার রোপণকৃত আমগাছে, আম পাড়ার জন্য জান। এসময় বিবাদী গন ,আলাম, আনন্দ ,সালাম, শাহিন, দেলুয়ারাসহ আর ও কয়েকজন সঙ্গবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক সেনা সদস্যকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে এমত অবস্থায় সে নিরুপায় হয়ে পালিয়ে কোনরকম প্রাণে বেঁচে যান। এরপর তিনি বাদী হয়ে মামলা থানায় একটি মামলা দায়ের করেন মামলা নাম্বার ১২/২১ এত।
এ ব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আব্দুল খালেক বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেন, এতে দুজন আসামিকে আটক করে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

নওগাঁর মান্দায় আব্দুল খালেক নামের এক অবসরপ্রাপ্ত সেনা সদস্য পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টা আটক ২জন।

মোঃ আব্দুল মতিন বিশেষ প্রতিনিধি নওগাঁ নওগাঁর মান্দায় আব্দুল খালেক নামের এক অবসরপ্রাপ্ত সেনাসদস্যের পৈত্রিক সম্পত্তি জবর দখলের চেষ্টা ও প্রাণনাশের হুমকি প্রধান করায়, দু জনকে আটক করেছে থানা পুলিশ। বিস্তারিত

চরভদ্রাসন থানাধীন ০৩ নং চর হরিরামপুর বিটে উঠান বৈঠক ও আলোচনা সভা অনুষ্ঠিত।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় অদ্য ১১/০৬/২০২১ তারিখ চরভদ্রাসন থানাধীন ০৩ নং চর হরিরামপুর বিটে উঠান বৈঠক ও আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি )

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে চুরি প্রতিরোধে গত বৃহস্পতিবার রাত ৯ টায় এক সভা অনুষ্ঠিত হয়ছে,চরভদ্রাসন হাট /বজার বণিক সমবায় সমিতি লিঃ এর অফিস কক্ষে এ সভার আয়োজন করা হয়,। সভায় সভাপতিত্ব করেন উক্ত বণিক সমবায় সমিতির সভাপতি মো শহিদুল ইসলাম মোল্লা, সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন, সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, চরভদ্রাসন থানার এসআই জগন্নাথ ,উক্ত সমবায় সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম, সহ-সভাপতি কামাল মোল্লা, ব্যবসায়ী শহীদ মোল্লা, আজহার বেপারী ও সেখ মুসলিম উদ্দিন প্রমূখ,।বক্তারা সম্প্রীতি চরভদ্রাসন বাজারে এক রাতে ৩ দোকানে চুরির বিষয়টি উল্লেখ করে, শম্কা প্রকাশ করেন,রাত্রিকালীন বাজার পাহাড়ার বিষয়টি, আর ও জোরদার করার জন্য অনুরোধ করেন, সভায়
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, সম্প্রীতি এক রাতে
বাজারের দিন দোকান চুরির ঘটনাটি আমরা গভীরভাবে তদন্ত করে চলেছি, বাজারের চুরির ঘটনা প্রতিরোধ করার জন্য, তিনি সকলকে সহায়তা করার জন্য আহ্বান জানান

চরভদ্রাসন বাজারে চুরি প্রতিরোধ সভা অনুষ্টিত।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি ) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজারে চুরি প্রতিরোধে গত বৃহস্পতিবার রাত ৯ টায় এক সভা অনুষ্ঠিত হয়ছে,চরভদ্রাসন হাট /বজার বণিক সমবায় সমিতি লিঃ এর অফিস বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

ফরিদপুর সদরপুরের পিয়াজখালী জি, সি হতে হাজীগঞ্জ জি, সি এবং ছলেনামা স্কুল হতে ওহাব বেপারীর বাড়ী পর্যন্ত রাস্তা কার্পেটিং করার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়।

গতকাল ১০ জুন ( বৃহস্পতিবার) বিকালে বাংলাদেশ আওয়ামী-যুবলীগের অন্যতম প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর- ৪ আসনের জননন্দিত সংসদ সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী ছলেনামা স্কুল মাঠে উক্ত ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন সদরপুর উপজেলা চেয়ারম্যান কাজী শফিকুর রহমান, সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পূরবী গোলদার, সাংবাদিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তব্যে এম পি নিক্সন চৌধুরী সদরপুর হতে পিয়াজখালী রাস্তা মেরামতের নানা সমস্যা নিয়ে কথা বলেন।

সদরপুরে রাস্তা কার্পেটিংয়ে ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন এম পি নিক্সন চৌধুরী।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুর সদরপুরের পিয়াজখালী জি, সি হতে হাজীগঞ্জ জি, সি এবং ছলেনামা স্কুল হতে ওহাব বেপারীর বাড়ী পর্যন্ত রাস্তা কার্পেটিং করার ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়। গতকাল বিস্তারিত

মোঃ আবু বকর সিদ্দিকী
জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ

বৃক্ষ মানুষের পরম বন্ধু কথাটার যথার্থতা মানুষ তখনই উপলব্ধি করতে পারে যখন বৃক্ষের গুনাগুন সম্পর্কে মানুষ অবগত থাকে এবং সেই গুনাগুন উপভোগ করে।এমই এক উপলব্ধি কে বাস্তবে রুপ দিতে’এ‌সো প্রকৃতি সংরক্ষণ করি, প্রজন্মকে সম্পৃক্ত করি’ এই শ্লোগানকে সামনে রেখে বাতিঘর আদর্শ পাঠগারের উদ্যোগে বৃক্ষরোপণ ও গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত হয়েছে।

শুক্রবার(১১জুন) বিকালে টাঙ্গাইল সদর উপজেলার চৌরাকররা গ্রামের ঈদগাঁ মাঠসহ বি‌ভিন্ন স্থা‌নে শতাধিক ফলজ-বনজ-ঔষধি বৃক্ষ রোপণ এবং বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মগড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আজাহারুল ইসলাম, পু‌ষ্টি‌বিদ মোঃ আব্দুল হাকিম, বাতিঘর আদর্শ পাঠাগারের প্রতিষ্ঠাতা মোঃ কামরুজ্জামান এবং পাঠাগার পরিচালনা পরিষদের সদস্য- আলামিন(বাবু), সাইফুল ইসলাম, মনসুর হেলাল, রিপন, অনিক হাসান, হৃদয় প্রমুখ।
উল্লেখ্য, “এসো বই পড়ি নিজেকে আলোকিত করি” স্লোগানকে ধারণ ক‌রে ২১ শে ফেব্রুয়ারি ২০১০ সালে টাঙ্গাইল সদর উপজেলার মগড়া ইউনিয়নের চৌরাকররা গ্রামে গড়ে ওঠে ‘বাতিঘর আদর্শ পাঠাগার’।

প্রতিষ্ঠার পর থেকেই প্রতিষ্ঠানটি মানুষের মধ্যে পাঠাভ্যাস তৈরির পাশাপাশি বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

টাঙ্গাইলে বাতিঘর আদর্শ পাঠাগারের বৃক্ষরোপণ কর্মসূ‌চি

মোঃ আবু বকর সিদ্দিকী জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ বৃক্ষ মানুষের পরম বন্ধু কথাটার যথার্থতা মানুষ তখনই উপলব্ধি করতে পারে যখন বৃক্ষের গুনাগুন সম্পর্কে মানুষ অবগত থাকে এবং সেই গুনাগুন উপভোগ করে।এমই বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে যাদের নিকট হতে ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল পাশা আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাতে এ অভিযান চালানো হয়। এসময় মধুখালির কামালদিয়া গ্রামের সাদ্দাম হোসেন (২৭), দিপুল মোল্লা (৩৭) ও ইলাহী মোল্লা (২৭), বোয়ালমারীর মুজুরদিয়া গ্রামের শাহিন মোল্লা ওরফে বাহাউদ্দিন (৩৮) এবং চন্দনী গ্রামের তুহিন মোল্লা (২৭) কে আটক করা হয়।
এসময় তাদের নিকট হতে তিনটি টিভিএস অ্যাপাচি আরটিআর, একটি পালসার, একটি ডিসকভার ১২৫-সিসি এবং একটি ডিসকভার ১৩৫-সিসি মোটর সাইকেল অবস্থায় উদ্ধার করা হয়।

ফরিদপুরে ৬ চোরাই মোটর সাইকেল সহ ৫ চোর গ্রেফতার ।

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুরে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে যাদের নিকট হতে ৬টি চোরাই মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে। ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও তদন্ত) জামাল বিস্তারিত

ডেস্ক রিপোর্ট গণ টেলিভিশন।

আর কতদিন অপেক্ষা করতে হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি বেরা মোল্লারহাট হতে খাগড়াঘাট কওসার গাজীর বাড়ি রাস্তায় ৩৫০ চেইনেজে ২০ মিঃ গার্ডার ব্রিজ নির্মাণ প্রকল্প নির্মাণ মূল্য ১,২০,৬০,০১৮.৩৮ টাকা যার পান ২৪/০৪/২০১৯ ইং তারিখ শ্যামনগর উপজেলার ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ইঞ্জিনিয়ারিং, প্রোপাইটার মোঃ নূরুল হক মোল্লার ভাড়া করা লাইসেন্স মেসার্স জাকাউল্লাহ এন্ড, ব্রাদার্স, জীবননগর, চুয়াডাঙ্গা নামে। কাজটি শেষ করার কথা ছিল সিডিউল অনুযায়ী ২৩/০৪/২০২০।ঠিকাদারী প্রতিষ্ঠান প্রোপাইটার মোহাম্মাদ নুরুল হক মোল্লা বিভিন্ন অজুহাতে ব্রিজের কাজ টি বিগত ৩ বছর স্বেচ্ছায় কাজ বন্ধ রাখলে ব্রীজ সংশ্লিষ্ট কয়েক গ্রামের মানুষ বারবার ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রোপাইটারের কাছে অনুরোধ করলেও অদ্যবধি কাজ শুরু করেন নাই। কাজ শুরু না করলে এলাকাবাসী বিভিন্ন মাধ্যমে উপজেলা প্রকৌশলী ভারপ্রাপ্ত মোঃ জাকির হোসেন নির্বাহী প্রকৌশলী নারায়ণ চন্দ্র অতিরিক্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুলনা অঞ্চল রতন বাবু, প্রকল্প পরিচালক বৃহত্তর খুলনা অঞ্চল অঅবকাঠামো উন্নয়ন মোঃ রেজাউল করিম মহোদয় কে বারবার জানানো সত্বেও শ্যামনগরের অধিকাংশ কাজ নিম্নমানের নির্মাণ সামগ্রী দিয়ে এবং দীর্ঘদিন ধরে ফেলে রাখা একাধিক কাজের ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মোল্লা ইঞ্জিনিয়ারিং এর মালিক মোহাম্মাদ নুরুল হক মোল্লা, কথিত আছে চুয়াডাঙ্গা জীবননগর এর জাকাউল্লার কাছ থেকে লাইসেন্স ভাড়া নিয়ে কাজ করে থাকেন। এই ব্রীজটি দীর্ঘ তিন বছর ফেলে রাখায় রড গুলো মরিচা পড়ে নষ্ট হয়ে গেছে। এই রড দিয়ে ঢালাই দেওয়া হয় তাহলে ব্রিজটি অচিরেই নষ্ট হবে এবং সরকারের আর্থিক ক্ষতি হবে। সুতরাং ব্রিজ টি যাতে দ্রুত মানসম্পন্ন নির্মাণ সামগ্রী দিয়ে নির্মাণ কাজ শুরু করে সেজন্য এলাকাবাসী সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন সংশ্লিষ্ট দপ্তরের প্রধান প্রকৌশলী, মাননীয় সংসদ সদস্য মহোদয় এবং মাননীয় উপজেলা চেয়ারম্যান মহোদয় কে। দীর্ঘদিন ব্রীজটির কাজ বন্ধ রাখায় সংশ্লিষ্ট ঠিকাদার ও প্রকৌশলীর দপ্তর এর বিরুদ্ধে মানুষ ক্ষোভে ফুঁসে ওঠে মানববন্ধন করেছে।

শ্যামনগর মাননীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যানের দৃষ্টি আকর্ষণ করতে ব্রিজ নির্মাণে ঠিকাদার কর্তৃক বিলম্ব করায় এলাকাবাসীর মানববন্ধন ।

ডেস্ক রিপোর্ট গণ টেলিভিশন। আর কতদিন অপেক্ষা করতে হবে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুর ইউনিয়নের শ্রীফলকাটি বেরা মোল্লারহাট হতে খাগড়াঘাট কওসার গাজীর বাড়ি রাস্তায় ৩৫০ চেইনেজে ২০ মিঃ গার্ডার ব্রিজ বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

ফরিদপুর চরভদ্রাসনে উপজেলায় ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযু্ক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের অধীনে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় কার্প মিশ্রচাষ সিবিজি ও আরডি চাষিদের ০৪টি পুকুরে মোট ৩০০০ (তিন হাজার) টি কার্প জাতীয় মাছের পোনা (গড়ে ৭-৮ টায় কেজি, রুই, কাতলা, মৃগেল, বাটা, স্বরপুটি, সিলভার কার্প, কমন কার্প) অবমুক্ত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব মোতালেব হোসেন মোল্যা, উপজেলা নির্বাচন অফিসার জনাব সাইফুল ইসলাম, মৎস্যবীজ উৎপাদন খামার, ফরিদপুর সদর এর খামার ব্যবস্থাপক জনাব সৈয়দ শাহজাহান, উপজেলা মৎস্য অফিসার জনাব এস. এম. মাহমুদুল হাসান, ক্ষেত্রসহকারী মোঃ শামিম আরেফিন, ক্ষেত্রসহকারী মোঃ মাসুদ রানা, লিফ মোঃ আব্দুল বাতেন এবং লিফ মোঃ নিজাম তালুকদার এবং সিবিজি ও আরডি এফ এফ চাষিবৃন্দ।

চরভদ্রাসনে ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযু্ক্তি সেবা সম্প্রসারণ।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুর চরভদ্রাসনে উপজেলায় ২০২০-২১ অর্থবছরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযু্ক্তি সেবা সম্প্রসারণ প্রকল্পের অধীনে ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলায় কার্প মিশ্রচাষ সিবিজি ও আরডি চাষিদের ০৪টি পুকুরে বিস্তারিত

গণ টেলিভিশন সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার তালায় করোনা সংক্রমণ মহামারী আকার ধারন করেছে। মঙ্গলবার (৮ জুন) ১৭ জনের নমুনা পরীক্ষায় ৯জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচএ ডাক্তার রাজিব সরদার জানান, এ যাবত উপজেলা সর্বমোট স্যাম্পল কালেকশন করা হয়েছে ৭৪০ জনের, এরমধ্যে করেনা পজেটিভ ২০০ জন। মৃত্যুবরন করেছেন ৫জন। তিনি আরও জানান ০৮ জুন ১৭ জনের স্যাম্পল কালেকশন করা হয়েছিলো। যার মধ্যে ৯ জন করোনা পজেটিভ হয়েছে। এর মধ্যে তেঁতুলিয়া ইউনিয়নের দেওনিপাড়া গ্রামের ইব্রাহিম সরদার(৫০), খলিলনগর ইউনিয়নের হরিচন্দ্রকাটি গ্রামের মালতী ঘোষ(৪২), জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের মহাতাব সরদার(৬০),জালালপুর ইউনিয়নের জেঠুয়া গ্রামের রফিকুল ইসলাম(৪০), তালা ইউনিয়নের পিএলসিএ রাহাতুল্লাহ শেখ(৩০), তালা ইউনিয়নের তালা গ্রামের মিনতী রানী বিশ্বাস(৪৯), একই গ্রামের লক্ষী বিশ্বাস(৩৫), জালালপুর ইউনিয়নের জালালপুর গ্রামের মোড়ল মোশারফ হোসেন(৪৪),ডুমুরিয়া উপজেলার মাগুরাঘোনা ইউনিয়নের আরস নগর গ্রামের ইসমাইল হোসেন(৪০) তিনি তালা হাসপাতাল হতে করোনা পরীক্ষা করেছিলেন। ডাক্তার রাজিব সরদার সকলকে স্বাস্থ্য বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান। বিনা প্রয়োজনে ঘরের বাহিরে না যাওয়ার জন্য উপদেশ প্রদান করেন।

করোনা পরিস্থিতিতে সাতক্ষীরা জেলা উদ্বিগ্ন

গণ টেলিভিশন সাতক্ষীরা প্রতিনিধি সাতক্ষীরার তালায় করোনা সংক্রমণ মহামারী আকার ধারন করেছে। মঙ্গলবার (৮ জুন) ১৭ জনের নমুনা পরীক্ষায় ৯জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর টিএইচএ বিস্তারিত

মোঃ আবু বক্কর সিদ্দিকী
জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজরিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি সমস্যা ও গাছ নিধনের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিভিন্ন প্রতিষ্ঠান।

বুধবার (৯ জুন) দুপুরে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের ব্যানারে মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন ভাসানী পরিষদের কেন্দ্রীয় সভাপতি বুলবুল খান মাহবুব, জেলা সিপিবির সভাপতি অধ্যক্ষ আবদুর রাজ্জাক, সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান মতি, ভাসানী ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল হক সানু, ইসলামিক বি বি শিশু স্কুলের প্রধান শিক্ষক আফরোজা বেগম, রানী দিনিমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা ইসলাম, মওলানা ভাসানী আদর্শ কলেজের অধ্যক্ষ দেলোয়ার হোসেন, ইসলামিক বিশ্ববিদ্যালয় বালক হাই স্কুলের সহকারী শিক্ষক মামুনুর রহমান, মওলানা ভাসানী মুরিদান অনুসারী সংঘের সাধারণ সম্পাদক আবু সাইদ আজাদ, মানবাধিকার কর্মী আবদুল গনি আলরুহি, ভাসানি স্মৃতি সংসদের সাধারণ সম্পাদক এনায়েত করিম, ভাসানী অনুসারি পরিষদের সাধারণ সম্পাদক শোভা খানসুর প্রমুখ।

এ সময় বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকারা উপস্থিত ছিলেন। মানববন্ধনে অংশ নিয়েছে মওলানা ভাসানী ফাউন্ডেশন, মওলানা ভাসানী অনুসারী পরিষদ, খোদা-ই-খেদমতগার, মওলানা ভাসানী আদর্শ অনুশীলন পরিষদ, মওলানা ভাসানী মুরিদান ও অনুসারী সংঘ, মওলানা ভাসানী স্মৃতি সংসদ, মওলানা ভাসানী স্মৃতি পরিষদ, মওলানা ভাসানী পরিষদ।

শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে- মওলানা ভাসানী আদর্শ কলেজ, ইসলামী বিশ্ববিদ্যালয় হাই স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়, ইসলামী বিশ্বদ্যিালয় সরকারী শিশু স্কুল, রানী দিনমনি সরকারী প্রাথমিক বিদ্যালয়, ইসলামী বিশ্বদ্যিালয় সূচী শিল্প স্কুল, ইসলামী বিশ্ববিদ্যালয় তালিমাতে কোরআন ও সুন্নাহ।

টাঙ্গাইলে মাভাবিপ্রবির বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি সমস্যা ও গাছ নিধনের প্রতিবাদে মানববন্ধন।

মোঃ আবু বক্কর সিদ্দিকী জেলা প্রতিনিধি টাঙ্গাইল টাঙ্গাইল মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃক মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর স্মৃতি বিজরিত সকল শিক্ষা প্রতিষ্ঠানের ভূমি সমস্যা ও বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩