সারাবাংলা

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে পড়ছে। মাদকের টাকা জোগাড় করার জন্য মাদকাসক্ত যুব সমাজ বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০২ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ০৯/০৬/২০২১ইং তারিখ বিকালে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ীদ্বয় ইয়াবাসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোলডাঙ্গী গ্রামে বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ প্রেক্ষিতে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ০৯/০৬/২০২১ ইং তারিখ বিকালে ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন গোলডাঙ্গী গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী আসামী ০১। মোঃ রুবেল শেখ(২৫), পিতা-মোঃ কুদ্দুস শেখ, সাং- গোলডাঙ্গী রবিউল্লা বেপারী পাড়া, ০২। মোঃ আমিরুল শেখ(২০), পিতা-মৃত হানিফ শেখ, সাং-রহমান ফকির পাড়া, উভয় থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরদ্বয়কে আটক করে । এ সময় আটককৃত আসামীদ্বয়ের হেফাজতে থাকা ৫৮০ (পাঁচশত আশি) পিচ মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০৪ টি সীমকার্ডসহ ০২টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন।

ফরিদপুর ক্যাম্প কর্তৃক ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে ইয়াবাসহ ০২ জন মাদক ব্যবসায়ী আটক

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) বর্তমানে আমাদের দেশের যুব সমাজের অধঃপতনের অন্যতম প্রধান কারণ মাদকাসক্তি। দেশের যুবসমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিস্তারিত

গণ টিভি প্রতিনিধি:

সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের দিব্যদীপ মল্লিক বাপ্পার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।

৮ই জুন মঙ্গলবার সকাল ৭ টার দিকে দিব্যদীপ মল্লিক বাপ্পা ঢাকা থেকে ফিরে বাড়িতে গিয়ে দেখে তার ঘরের দরজার তালা কাটা, তারপর সে ঘরে ঢুকে দেখে তার ঘরের সবকিছু এলোমেলো এবং তার ঘরের ভিতরের বড় বাক্সের তালা ভাঙ্গা এবং সব এলো মেলো।

বাপ্পা তখন হতবাক হয়ে যায়, এবং বাক্সে রাখা তার মৃত মায়ের স্মৃতি হাতের, কানের, গলার স্বর্ণ অলঙ্কার খুঁজতে থাকে কিন্তু তার সবকিছু চোরে চুরি করে নিয়ে গেছে। তখন সে কাঁদতে কাঁদতে তার নিকটতম প্রতিবেশী প্রিয় কাকু সাংবাদিক আকবর কবীর কে জানায়।

তখন তিনি সাথে সাথে শ্যামনগর থানার ওসিকে বিষয়টি জানান। ওসি ঘটনা স্থলে সাথে সাথে ২/৩ জন দারোগাকে পাঠান। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে বাপ্পার মৃত মা বাবার রেখে যাওয়া সকল জিনিস বাপ্পা তার ব্যক্তিগত ১ টা ডায়েরিতে ২০২০ সালের ১ নভেম্বর লিখে রাখে এবং ডায়েরীটি পুলিশকে দেখান।

তার মৃত বাবা মায়ের রেখে যাওয়া স্বর্ণ অলংকার ও রুপার জিনিস গুলো হলো সোনার ঝুমকা ২টি, সোনা বাঁধানো শাঁখা ২টি,সোনার পাটিহার ১টি, সোনার পলা একজোড়া, সোনার কানের রিং ২টি,সোনার রুলি ২টি,সোনার নাকফুল ১টি,সোনার টিকলি ১ টি,সোনার আংটি ২ টি,সোনার চেইন ৩ টি ও রুপার চেইন ২ টি, রুপার নূপুর ২ টি, রুপার লকেট ১টি এবং ইমিটেশনের পলা ২টি, চেইন ১টি, চুড়ি ২টি, মঙ্গলসূত্র ১ টি। এছাড়াও তার ঘরে থাকা, টিভি, সোলারের ব্যাটারি, গ্যাস স্টোভ, সিলেন্ডার, রাইস কুকার ও ফ্যান সহ অন্যান্য জিনিস চোরে নিয়ে গেছে।

২০১২ সালে মা ও ২০১৯ সালে বাবাকে হারিয়ে একাকী জীবন যাপন করতো দিব্যদীপ মল্লিক বাপ্পা। বাপ্পার মা নিয়তি রানী ছিলেন ছফুরুন্নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা এবং বাবা অমলেন্দু শেখর মল্লিক ছিলেন ধুমঘাট আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছিলেন।

বাপ্পা ২০১৭ সালে নকিপুর সরকারী হরিচরণ পাইলট মাধ্যমিক বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ এবং ২০১৯ সালে সরকারি মহসিন কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়ে উত্তীর্ন হয়।

পরপর মা বাবাকে হারিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে পড়ে বাপ্পা। বিজ্ঞান বিভাগের মেধাবী ছাত্র বাপ্পা এবার মেডিকেলে ভর্তি হওয়ার জন্য গত কয়েকদিন খুলনায় / ঢাকাতে অবস্থান করছিল। প্রয়োজনীয় কিছু কাগজপত্র নেয়ার জন্য বাড়িতে এসে দেখল ঘরের দরজা ভাঙা। মা বাবার রেখে যাওয়া শেষ স্মৃতির সব কিছুই চুরি হয়ে গেছে।

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ আলহাজ্ব নাজমুল হুদা ঘটনার সত্যতা শিকার করে বলেন, আমি ঘটনা শোনার সাথে সাথে এসআই দীপ্তেশ ও এসআই রিপনকে ঘটনাস্হলে পাঠিয়েছি। তিনি আরো বলেন যত দ্রুত সম্ভব চোরদের ধরে জিনিসগুলো উদ্ধারের চেষ্টা করছি।

এতিম বাপ্পার বাবা মায়ের শেষ স্মৃতি যতদ্রুত ফিরিয়ে আনা যায় সেই ব্যবস্থা করার জন্য পুলিশকে অনুরোধ করেন শ্যামনগর উপজেলা হিন্দু পরিষদের আহবায়ক অনাথ মন্ডল ও সদস্য সচিব উৎপল কুমার মন্ডল সহ অন্যান্য নেত্রীবৃন্দ।

শ্যামনগরে দুর্ধর্ষ চুরি, সর্বস্ব হারালো এতিম বাপ্পা

গণ টিভি প্রতিনিধি: সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার হায়বাতপুর গ্রামের দিব্যদীপ মল্লিক বাপ্পার বাড়িতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ৮ই জুন মঙ্গলবার সকাল ৭ টার দিকে দিব্যদীপ মল্লিক বাপ্পা ঢাকা থেকে ফিরে বিস্তারিত

গণ টিভি প্রতিনিধি।

১ জুন ২০২১ তারিখ বিকাল ৪ টায় শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জাতীয় সংসদে উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা ৪ এস এম জগলুল হায়দার মহোদয়ের নিকট মত বিনিময় করা হয়েছে। সভায় মাননীয় সংসদ সদস্য নিকট জাতীয় সংসদে উপস্থাপনের জন্য দাবি উপস্থাপন করা হয় তিনি উল্লেখিত দাবিতে জলবায়ু পরিষদ শ্যামনগরের দাবিসমূহ সংসদে উপস্থাপন বিষয়ে একমত পোষণ করেন। ২ জূন
২০২১ সকাল ১১ টায় স্থানীয় সাংবাদিকদের সাথে উপকূলের দাবি নিয়ে মতবিনিময় শেষে শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে উপকূলের দাবিতে ১২ টি ইউনিয়নে দাবি সম্বলিত মাননীয় প্রধান মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। বিকাল চারটায় জলবায়ু পরিষদের উদ্যোগে স্থানীয় সরকার প্রতিনিধিদের উপস্থিতিতে জলবায়ু পরিবর্তনজনিত বিপন্নতা প্রশমন ও অভিযোজন অধিকার বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় বাজেটে বরাদ্দ প্রসঙ্গে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ ভার্চুয়াল অনলাইন আলোচনা সভা অনুষ্ঠিত হয় ভার্চুয়াল আলোচনা সভায় সঞ্চালন করেন জলবায়ু পরিষদের সদস্য আশেক এলাহী s.r.l. প্রকল্পের ফিল্ড অফিসার জলবায়ু মোকাবেলায় জাতীয় বাজেটে বরাদ্দ রাখতে আলোচনা সভায় আলোচনা করেন কাশিমাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব আব্দুর রউফ, কৈখালী ইউপি চেয়ারম্যান আব্দুর রহিম, বুড়িগোয়ালিনী ইউপি চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল, ভূরুলিয়া ইউপি চেয়ারম্যান মাওলানা ফারুক হোসেন , রমজান নগর ইউপি চেয়ারম্যান শেখ আল মামুন,শ্যামনগর সদর ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান বেবি নাসরিন ,নুরনগর ইউপি সদস্য আবু হেনা ইউপি সদস্য কার্তিক চন্দ্র মন্ডল ইউপি সদস্য আবু সাইম। জলবায়ু পরিষদের সদস্য শিক্ষক সাংবাদিক রঞ্জিত বর্মন, সুপর্ণা কর্মকার, রফিকুল ইসলাম ,দৈনিক দক্ষিণাঞ্চল পত্রিকার জহুরুল কবীর, এস এম মাসুম বিল্লাহ প্রমূখ। ভার্চুয়াল দীর্ঘ আলোচনায় শ্যামনগরে জলবায়ু পরিবর্তনের অভিঘাতে সর্বোচ্চ পর্যায়ে দেখা দিলে এই অঞ্চলে অধিক ঝুঁকিপূর্ণ অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়নি
। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলায় সরকারের প্রতি বছর কোটি কোটি টাকা ব্যয় করলেও ষাটের দশকের নির্মাণকৃত জরাজীর্ণ ভেড়িবাঁধ পুননির্মাণ সরকারের বাজেট বরাদ্দ দেয়া হচ্ছে না ফলে ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস কিংবা ঘূর্ণিঝড়ে যখন ভেঙে যায় তখন সাধ্যমত স্থানীয় জনপ্রতিনিধি সহ স্থানীয় নাগরিকবৃন্দ স্বেচ্ছাশ্রম দিয়ে বাঁধ মেরামত এগিয়ে আসতে হয়। স্থানীয় সরকারের হাত থেকে বাঁধ মেরামতের জন্য একটি বরাদ্দ থাকবে ।সেই অনুযায়ী জনপ্রতিনিধিরা জরাজীর্ণ ভেরি বাঁধ আগাম মেরামত কার্যকর ভূমিকা পালন করতে পারে ।সে ক্ষেত্রে স্থানীয় সরকারের নিকট দায়িত্ব প্রদান দাবি তুলে ধরেন। ছাড়া ১২ দফা দাবি জাতীয় সংসদে উপস্থাপনের জন্য আলোচনায় উপস্থাপিত হয়।

শ্যামনগরের জাতীয় বাজেট অধিবেশন উপলক্ষে উপকূলের দাবীতে পৃথক পৃথক আলোচনা সভা ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান।

গণ টিভি প্রতিনিধি। ১ জুন ২০২১ তারিখ বিকাল ৪ টায় শ্যামনগরে জলবায়ু ঝুঁকি মোকাবেলায় জাতীয় সংসদে উপকূলের টেকসই বেড়িবাঁধ নির্মাণের লক্ষ্যে মাননীয় সংসদ সদস্য সাতক্ষীরা ৪ এস এম জগলুল হায়দার বিস্তারিত

।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

: বর্তমানে আমাদের দেশের যুব সমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, অবৈধ অস্ত্রের ব্যবহার, ছিনতাইসহ বিভিন্ন অবৈধ কর্মকান্ডে জড়িয়ে পড়ছে। “বাংলাদেশ আমার অহংকার” এই স্লোগান নিয়ে র‌্যাব যুব সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষার জন্য প্রতিষ্ঠালগ্ন থেকেই দেশব্যাপী বিভিন্ন মাদক ও সন্ত্রাসী কর্মকান্ডের বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে যা দেশের সর্বস্তরের জনসাধারন কর্তৃক ইতোমধ্যেই বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে দেশীয় মদসহ ০১ জন মাদক ব্যবসায়ী আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২, ফরিদপুর ক্যাম্প।

জানা যায়, র‌্যাব-৮ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ০১ জন মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবৎ ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় মাদকদ্রব্য দেশীয় মদ পাইকারী ও খুচরা বিক্রয় করে আসছে। এ বিষয়ে র‌্যাব গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে ০৭/০৬/২০২১ইং তারিখ সকালে জানতে পারে যে, উক্ত মাদক ব্যবসায়ী দেশীয় মদসহ ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন হাজরাতলা গোয়ালচামট গ্রামস্থ এ আর টাওয়ার এর সামনে বিক্রয়ের জন্য অবস্থান করছে।

এ প্রেক্ষিতে র‌্যাব-৮ এর একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে হাজরাতলা গোয়ালচামট গ্রামস্থ এ আর টাওয়ার এর সামনে অভিযান পরিচালনা করে। এ সময় মাদক ব্যবসায়ী বাচ্চু বেপারী(৫৬), পিতা-মৃত মদন বেপারী, সাং- বিষ্ণুপুর, থানা-কোতয়ালী, জেলা-ফরিদপুরকে আটক করে ।

আটককৃত আসামীর হেফাজতে থাকা ১৮ (আঠার) লিটার দেশীয় চোলাই মদ এবং মাদক দ্রব্য ক্রয়-বিক্রয় কাজে ব্যবহৃত ০১ টি সীমকার্ডসহ ০১টি মোবাইল ফোন জব্দ করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য আলামত সহ গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াধীন বলে র‌্যাব সুত্রে জানা গেছে

দেশীয় মদসহ র‌্যাবের হাতে মাদক কারবারি আটক

। সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) : বর্তমানে আমাদের দেশের যুব সমাজের একটি বড় অংশ আশংকাজনকভাবে মাদক হিসেবে ব্যবহৃত ইয়াবা, গাঁজা ও ফেন্সিডিলের প্রতি আসক্ত হয়ে বিভিন্ন ধরনের অনৈতিক কার্যকলাপ, বিস্তারিত

।

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার বিকেল ৪টার দিকে বজ্রপাতে সিয়াম প্রামানিক (১৪) নামে ৭ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। সিয়াম প্রামানিক সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের সৌদি প্রবাসী শামসু প্রামানিকের ছেলে।

সিয়ামের বড় ভাই আকাশ (১৬) জানায়, বাড়ির পেছনে ঘাস কাটতে ছিল তারা দুই ভাই। আকাশ সিয়ামকে মাঠে রেখে বাড়িতে আসার কিছুক্ষণ পর বজ্রপাতের ঘটনা ঘটে।

এ সময় সিয়ামের পরিবারের লোকজন এগিয়ে আসলে সিয়ামকে মাঠে পড়ে থাকতে দেখে। পরে তাকে ৪টা ৩০ মিনিটের দিকে চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ননীগোপাল হালদার তাকে মৃত্যু ঘোষণা করেন।
সিয়ামের মা আছিয়া খাতুন একজন গৃহিনী। চরভদ্রাসন পাইলট উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেনীর ছাত্র সিয়াম ৪ ভাই বোনের মধ্যে দ্বিতীয় ছিল।

তার মৃত্যুতে পরিবারে শোকের মাতম বইছে।

ফরিদপুর চরভদ্রাসনে বজ্রপাতে স্কুলছাত্রের অকাল মৃত্যু

। সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসনে সোমবার বিকেল ৪টার দিকে বজ্রপাতে সিয়াম প্রামানিক (১৪) নামে ৭ম শ্রেনীর এক ছাত্রের মৃত্যুর ঘটনা ঘটেছে। সিয়াম প্রামানিক সদর ইউনিয়নের বালিয়া ডাঙ্গী গ্রামের বিস্তারিত

এস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

হবিগঞ্জ বানিয়াচংয়ে ৭ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ৬৫ বছর বয়স্ক ৮ সন্তানের জনক সামছুল লস্কর নামে এক বৃদ্ধকে ভ্রাম্যমান আদালতে ১৪ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। সে বানিয়াচং উপজেলার ২নং উত্তর পশ্চিম ইউনিয়নের আদমখানী গ্রামের জম্বু লস্কর ওরফে আব্দুল লস্করের পুত্র ।
এলাকাবাসী সূত্রে জানাযায় ০৭ জুন সোমবার দুপুরে উপজেলার পাইকপাড়া গ্রামের মঞ্জিল মিয়ার শিশু কণ্যা ২নং ইউনিয়ন অফিস সংলগ্ন স্থানে গাছের নিচ থেকে জাম কুড়াতে যায়। এসময় লম্পট সামছুল লস্কর শিশুটিকে ঝাপটে ধরে শ্লীলতাহানি করে। পরে একই এলাকার ডাঃ মনির লস্করের সহযোগিতায় এলাকাবাসী শিশুটিক উদ্ধার করার পাশাপশি ঘটনাস্থল থেকে লম্পটকে আটক করা হয়। খবর পেয়ে বানিয়াচং থানা পুলিশ তাকে গ্রেফতার করে ভ্রাম্যমান আদালতে হাজির করেন। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে ভ্রাম্যমান আদালতের বিচারক লম্পট সামছুর লস্করকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড করেন। জরিমানা পরিশোধ না করায় কারাদন্ডের পরিমান আরো ২মাস বৃদ্ধি করা হয়।
এব্যাপারে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন বলেন ঘটনার খবর পেয়েই তদন্তে সত্যতা পাওয়ায় দ্রুত লম্পট সামছুল লস্করকে আটক করে ভ্রাম্যমান আদালতে প্রেরন করা হয়। সকল প্রকার অপরাধীদের গ্রেফতারে বানিয়াচং থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এব্যাপারে সহকারী কমিশনার (ভূমি) ও ভ্রাম্যান আদালতের বিচারক ইফফাত আরা জামান ঊর্মি বলেন ঘটনার খবর পেয়ে এলাকায় ভ্রম্যমান আদালত পরিচালনা করি। স্বাক্ষ্য প্রমানের ভিত্তিতে উল্লেখিত আসামী দোষি সাব্যস্ত হওয়ায় দণ্ডবিধি ৫০৯ ধারাতে উক্ত আসামীকে ১৪ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

হবিগঞ্জ বানিয়াচংয়ে ৭ বছরের শিশুকে শ্লীলতাহানি ॥ বৃদ্ধের কারাদন্ড

এস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥ হবিগঞ্জ বানিয়াচংয়ে ৭ বছরের শিশুকে শ্লীলতাহানির অভিযোগে ৬৫ বছর বয়স্ক ৮ সন্তানের জনক সামছুল লস্কর নামে এক বৃদ্ধকে ভ্রাম্যমান আদালতে ১৪ বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের মধুখালীতে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে জাহাঙ্গীর হোসেন (৪৯) নামে এক ব্যবসায়ীকে। এ ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গ্রামের সাধারণ নারী পুরুষ ও জনগণ। এসময় তারা অভিযোগ করেন, গত রোজার সময় থেকেই এই সন্ত্রাসীরা একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড করে আসছে। আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ করে মধুখালী থানার পুলিশকে বারবার জানালেও কর্ণপাত করেনি। ফলে তাদের গ্রামের উচ্চ শিক্ষিত ও শান্তিকামী জাহাঙ্গীর হোসেনকে নির্মমভাবে খুন হতে হলো সন্ত্রাসীদের হাতে।

জানা গেছে, মধুখালী উপজেলার কামালদিয়া ইউনিয়নের মাকরাইল গ্রামের সম্ভ্রান্ত গৃহস্থ হারুনুর রশীদ হিরু মিয়ার বড় সন্তান এই জাহাঙ্গীর হোসেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করে তিনি দীর্ঘদিন যাবত ঢাকাতেই পার্টসের ব্যবসা করতেন। তবে সাম্প্রতিক করোনাভাইরাস এর মহামারীর কারণে তিনি ঢাকা থেকে নিজ গ্রাম মাকরাইলে ফিরে আসেন এবং মধুখালী বাজারে পার্টসের একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেন। তার স্ত্রী সাজেদা মাহমুদ বিথী ঢাকার ভিকারুন্নেসা স্কুলের ইংরেজির শিক্ষক ছিলেন। গত বছরের ৪ নভেম্বর সাজেদা মাহমুদ বিথী মারা যান। জাহাঙ্গীর হোসেনের বড় মেয়ে মাহমুদা জাহান ভিকারুন্নেসা স্কুলের দশম শ্রেণীর ছাত্রী। আর তার ছোট মেয়ে জান্নাতুল জাহান স্মৃতি একই স্কুলের সপ্তম শ্রেণীর ছাত্র। শাফিন মাহমুদ সামী নামে তাদের চার বছরের একটি শিশু পুত্র রয়েছে। বাপ-মা হারিয়ে এই ছোট শিশুরা মা-বাবাহারা এতিম হয়ে গেলো। মায়ের পরে পিতাহারা এই শিশুসন্তানদের আর্তনাতে মাকরাইল গ্রামের পরিবেশ ভারি হয়ে উঠেছে। সেখানে এক নিদারুন শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।

জানা গেছে, ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত দেড়টার দিকে মারা যান জাহাঙ্গীর হোসেন। তার আগে শনিবার (৫ জুন) দুপুরে মাকরাইল গ্রামের উত্তর পাড়ার রাস্তার উপরে প্রকাশ্য দিবালোকে চিন্হিত সন্ত্রাসীরা তাঁর উপর হামলা চালিয়ে পৈচাশিক ভাবে পিটিয়ে তাকে গুরুতর আহত করে মৃত ভেবে ফেলে যায়। গ্রামের লোকজন তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী আলম শেখ (৩৫) নামে একজন ভ্যান চালক জানান, শনিবার দূপুর সাড়ে ১২টার দিকে তিনি জাহাঙ্গীরকে নিয়ে মধুখালী বাজার হতে মাকরাইল গ্রামে ফিরছিলেন। পথিমধ্যে মেছেড়দিয়া নামক স্থানে এলে তারা মামুনকে দেখতে পাযন। তাদের দেখে মামুন মোবাইল ফোনে কারো সাথে যোগাযোগ করে। এরপর উত্তরপাড়ায় এলে উথানের বাড়ির সামনে তাদের ওপর হামলা করে।

ঘটনার আরেক প্রত্যক্ষদর্শী মোঃ রবিউল ইসলাম (৪৬) নামে একজন ভ্যান চালক জানান, আলম শেখের পিছনে তিনিও ভ্যানে যাত্রী নিয়ে মাকরাইল গ্রামের দিকে আসছিলেন। উত্তরপাড়ার রাস্তায় এসে তিনি দেখতে পান ওই গ্রামের কনক, মিরান, সোহেল, রুবেল রানজু, দারু ও মিরাজ লাঠিসোটা নিয়ে এসে প্রথমে ভ্যানচালক আলমকে একটি বাড়ি মারে। এরপর গামছা দিয়ে বেঁধে জাহাঙ্গীরকে বেঁধে এলোপাথাড়ি পেটাতে থাকে তারা। কিছুক্ষণের মধ্যে মামুন মোটরসাইকেলে সেখানে হাজির হয়। জাহাঙ্গীরকে পেটাতে থাকা তাঁর সহযোগীদের উদ্দেশ্যে সে বলে, ‘আরে ওইভাবে মারতে হয়না’। তারপর তাঁর হাতে থাকা হকিষ্টিকের মতো দেখতে একটা কিছু দিয়ে জাহাঙ্গীরের শরীরের পুরো বাম পাশে প্রায় ২০ মিনিট ধরে বেদম পেটাতে থাকে।

এদিকে ভ্যানচালক আলমের থেকে খবর পেয়ে জাহাঙ্গীর হোসেনের পড়শি ও স্বজনেরা ঘটনাস্থলে যেয়ে তাঁকে রাস্তার উপরে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখে হাসপাতালে নেন।
কামালদিয়া ইউনিয়নের চেয়ারম্যান হাবিবুল বাশার বলেন, বিগত ইউপি নির্বাচনে তাঁর নৌকার বিদ্রোহী প্রার্থী হিসেবে তার প্রতিদ্বন্দ্বী ছিল ওয়ালিদ মামুন। ওই নির্বাচনে হেরে যাওয়ার পর থেকেই মামুন এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে। জাহাঙ্গীর হোসেনকে হত্যার আগের দিন তারা সে মেছেড়দিয়ায় তাঁর ভগ্নিপতির বাড়িতে বসে গোপন বৈঠক করে। এরপর তারা পরিকল্পিতভাবে জাহাঙ্গীর হোসেনকে হত্যা করেছে। তিনি বলেন, এর আগে এই ওয়ালিদ মামুন ঢাকায় ব্যাংক ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে। র্যাবের হাতে অস্ত্রসহ গ্রেপ্তার হয়েছে। এখনো সে এলাকায় তারা সন্ত্রাসী বাহিনী নিয়ে এসব অঘটন ঘটিয়ে চলেছে। তিনি জাহাঙ্গীর হোসেনের খুনিদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক বিচার ও শাস্তি দাবি করেন।

মধুখালী থানার ওসি তদন্ত রথীন্দ্রনাথ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জড়িতদের গ্রেফতারে জোর তৎপরতা চলছে। দেশের যেই হোক কাউকে ছাড় দেয়া হবে না। তিনি গ্রামবাসীকে শান্ত থাকার আহ্বান জানান।

মধুখালীতে প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা: খুনিদের ফাঁসি দাবিতে গ্রামাবাসীর বিক্ষোভ।

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের মধুখালীতে প্রকাশ্য দিবালোকে সন্ত্রাসীরা পিটিয়ে হত্যা করেছে জাহাঙ্গীর হোসেন (৪৯) নামে এক ব্যবসায়ীকে। এ ঘটনায় হত্যাকারীদের দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে গ্রামের সাধারণ নারী বিস্তারিত

।

মোঃ আবু বকর সিদ্দিকী
জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ

টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুন) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আতাউল গণি

আলোচনা সভা ও উদ্ভোদনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদউল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ।

এসময় জেলা প্রশাসক ড. আতাউল গণি উদ্ভোদনী বক্তব্যে ভূমি সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।

টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৬ জুন) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. আতাউল গণি

আলোচনা সভা ও উদ্ভোদনী অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মুহাম্মদ শহিদউল্লাহর সভাপতিত্বে এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুল ইসলাম এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনছারী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রানুয়ারা খাতুন প্রমুখ।

এসময় জেলা প্রশাসক ড. আতাউল গণি উদ্ভোদনী বক্তব্যে ভূমি সংক্রান্ত নানা বিষয় তুলে ধরেন।

টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা

। মোঃ আবু বকর সিদ্দিকী জেলা প্রতিনিধি, টাঙ্গাইলঃ টাঙ্গাইলে ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। রোববার (৬ জুন) সকালে সদর উপজেলা ভূমি অফিস প্রাঙ্গণে ভূমি সপ্তাহের বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

: র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরুু থেকে যে কোন ধরণের অপরাধী, অপহরণ, মাদক উদ্ধার, অপহ¦ত ভিকটিম উদ্ধারসহ দেশের শীর্ষ সন্ত্রাসীদের গ্রেফতার ও বিভিন্ন প্রতারক চক্রকে গ্রেফতার করতে সার্বক্ষণিকভাবে অভিযান পরিচালনা করে থাকে।

এরই ধারাবাহিকতায় ফরিদপুর জেলার ভাংগা থানা হতে বিকাশ প্রতারণার কাজে ব্যবহৃত মোবাইল সেট ও সীমকার্ড সহ বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক করেছে র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্প। র‌্যাব-৮, জানায় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার ভাংগা থানাধীন মিয়া পাড়া গ্রাম এলাকায় কিছু ব্যক্তি বিকাশ প্রতারণার মাধ্যমে মানুষের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিচ্ছে। এ বিষয়ে ফরিদপুর র‌্যাব ক্যাম্প গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে।

ঘটনা সত্যতা সম্পর্কে তথ্য প্রাপ্তির পর র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল অত্র ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ আবদুর রহমান, পিএসসি এবং স্কোয়াড অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম এর নেতৃত্বে ০৫/০৬/২০২১ইং তারিখ গভীর রাতে ফরিদপুর জেলার ভাংগা থানাধীন চতলারপাড় গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে বিকাশ প্রতারক চক্রের ০৩ জন সক্রিয় সদস্য, ০১। মোঃ খলিল শেখ(২১), পিতা-মোঃ চান্দু শেখ, সাং-চতলারপাড়, থানা-ভাংগা, ০২। মোঃ শওকত মাতুব্বর(২২), পিতা- গোলাম মোস্তফা মাতুব্বর, সাং-ফেলোমাতবরকান্দি, থানা-সদরপুর,এ/পি, সাং-মিয়াপাড়া, থানা-ভাংগা, ০৩। মোঃ মারুফ হাওলাদার(২০), পিতা- মোঃ শহিদুল হাওলাদার, সাং-মগড়া, থানা- ভাংগা, সর্বজেলা-ফরিদপুর’দেরকে আটক করে।

এ সময় আটককৃত প্রতারক চক্রের সদস্যেদের হেফাজত হতে বিকাশ প্রতারনার কাজে ব্যবহৃত ০৯ (নয়) টি মোবাইল ফোনসহ ১০ (দশ) টি সীমকার্ড জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তিগণ বিকাশ প্রতারনার মাধ্যমে জনসাধারনের নিকট হতে বিপুল পরিমান অর্থ হাতিয়ে নিয়েছে বলে স্বীকার করে। ঘটনার বিবরনে জানা যায়, বিকাশ প্রতারক চক্রের সদস্যরা বিভিন্ন দুর্নীতি পরায়ণ মোবাইল সীম বিক্রেতার সাথে পরস্পর যোগসাজস করে ভূয়া নামে সীম কার্ড রেজিস্ট্রেশন ও উক্ত সীমকার্ড ব্যবহার করে অসাধু ডিএসআর (বিকাশ এ্যাকাউন্ট খোলার জন্য বিকাশ কর্তৃপক্ষ কর্তৃক নিয়োগকৃত এ্যজেন্ট) গণের মাধ্যমে ভূয়া বিকাশ এ্যাকাউন্ট খোলে।

প্রতারক চক্রের সদস্যরা দুর্নীতিপরায়ণ ডিএসআর গণের নিকট থেকে অর্থের বিনিময়ে বিকাশ এ্যজেন্টদের লেনদেনের তথ্য সংগ্রহ করে ঐসব ভূয়া রেজিস্ট্রেশনকৃত মোবাইল সীমকার্ড ব্যবহার করে দেশের বিভিন্ন প্রান্তের সহজ সরল সাধারণ জনগনের নিকট নিজেকে বিকাশ হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে ফোন করে কৌশলে তাদের বিকাশ পিন কোড জেনে নেয় এবং স্মার্ট ফোনে বিকাশ এ্যাপস্ ব্যবহার করে উক্ত সাধারণ লোকজনের বিকাশ এ্যাকাউন্ট হতে প্রতারনার মাধ্যমে টাকা হাতিয়ে নেয়। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে ফরিদপুর জেলার ভাংগা থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজুর প্রক্রিয়া চলমান আছে।

ভাঙ্গায় বিকাশ প্রতারক চক্রের ৩ সদস্য আটক

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) : র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধ এর উৎস উদ্ঘাটন, জঙ্গিবাদ দমন, অপরাধীদের গ্রেফতারসহ আইন শৃংখলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। র‌্যাব শুরুু থেকে বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সবুল্ল্যা শিকদার ডাঙ্গী গ্রামের মৃত সেরজন খানের স্ত্রী হাজেরা খাতুন ৫৫ এক ভিক্ষুক কে পূর্ণবাসন করার লক্ষ্যে গত বুধবার বিকেলে সরকারিভাবে চা ও মুদী দোকান প্রধান করা হয়েছে। উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে
উক্ত ভিক্ষুককে স্বাবলম্বি করার লক্ষ্যে চা ও মুদী দোকান প্রধান করা হয়। উপজেলা নির্বাহি অফিসার জেসমিন সুলতানা। উপজেলা সমাজসেবা অফিসার শেখ মোঃসুজাউদ্দিন রাশেদ ও সমাজকর্মী শাহাদাতৎ মোল্লা উপস্থিত থেকে উক্ত ভিক্ষুককে বসত ভিটে সীমানায় দোকান সহ মালামাল বিতরণ করেন। এ নিয়ে উপজেলায় মোট ১৩ পরিবার ভিক্ষাবৃত্তি অভিষাপ থেকে মুক্তি পেল বলে সংশ্লিষ্ট সূত্র জানায়। জানা যায় হাজেরা খাতুন এর সংসারে নাবা লক তিন মেয়ে ও এক ছেলে রেখে কয়েক বছর আগে তার স্বামী সের জন খান মারা যায়। উক্ত সংসারে একজন প্রতিবন্ধী মেয়ে ও রয়েছে, । এরপর থেকে হাজেরা খাতুন বেঁচে থাকার তাগিদে ভিক্ষাবৃত্তি করে আসছিল। তাই উপজেলা সমাজসেবা অধিদপ্তর উক্ত ভিক্ষুককে স্বাবলম্বী করার জন্য তার বসতভিটে সংলগ্ন রাস্তা মুখী উন্মুক্ত জায়গায় ৬০ হাজার টাকা ব্যয় বরাদ্দ দিয়ে একটি দোকান ঘর সহ ও মুদী দোকানের মালামাল বরাদ্দ দিয়েছেন।
এ ব্যাপারে হাজেরা খাতুন জানায়,দোকানটি বসতভিটে সংলগ্ন হওয়ায় পরিবারের অন্যরা ব্যবসা পরিচালনায় সহায়তা করতে পারবে। ফলে দোকানের উপার্জন দিয়ে আমার পরিবার বেঁচে থাকতে পারবে।এতে ভিক্ষাবৃত্তি অভিশাপ থেকে মুক্তি পেয়েছে বলেও সে উৎফুল্ল তা প্রকাশ করেন।

চরভদ্রাসনে এক ভিক্ষুক পুনর্বাসন সম্পন্ন ।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার সবুল্ল্যা শিকদার ডাঙ্গী গ্রামের মৃত সেরজন খানের স্ত্রী হাজেরা খাতুন ৫৫ এক ভিক্ষুক কে পূর্ণবাসন করার লক্ষ্যে গত বুধবার বিকেলে সরকারিভাবে চা বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩