সারাবাংলা

আমির মিয়া বিএ
চট্টগ্রাম প্রতিনিধি।

বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক,
এবং কয়েকটা প্রতিষ্ঠান এর চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট দানবীর, বাঁশখালীর কৃতি সন্তান,মাকসুদ আহমেদ, করুনা মহামারিতে এর আগেও পুরু বাঁশখালীতে প্রতিটি ইউনিয়নে,অসহায় হত দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন
বাঁশখালীর প্রতিটি হত দরিদ্র পরিবারদের ত্রান সামগ্রী বিতরন করেন।
মাকসুদ ভাই এর সাথে কথা বলে জানতে পারি, প্রতি বছর তিনি তাঁর এলেকার বাইরেও হত দরিদ্র পরিবারের মাঝে,ইফতার সহ ত্রান সামগ্রী বিতরন করেন।
প্রতি বছর এর ন্যায়,এ বছরো,মাকসুদ আহমেদ পবিত্র মাহে রমজানে ইফতার সামগ্রীর পাশাপাশি।
বাঁশখালীর প্রায় ১০০০ হাঁজার সদস্যদের পাঞ্জাবি, টি শার্ট বিতরন করেন।
এবং এর পাশাপাশি গরীব দুঃখী মেহনতি মানুষদের নগত অর্থ সহায়তাও দিয়েছেন।
এলেকার সাধারণ জনসাধারণের ভাষ্য মতে,কোন গরীব দুঃখী মেহনতি মানুষ যদি, ওনার কাছে যায়,মাকসুদ আহমেদ ওনার সাধ্যমত গরীবের পাশে দাড়ানোর চেষ্টা করেন।
মাকসুদ আহমেদ সাথে মুটুফোনে কথা বল্লে,ওনি বলেন ওনি সবসময় গরীব দুঃখী মেহনতি মানুষের পাশে আছে,আগামীতে ও থাকবে।
পরিশেষে মাকসুদ আহমেদ সকলের কাছ থেকে দোয়া চেয়েছেন।

শিল্পপতি মাকসুদ আহমেদ এর পক্ষ থেকে, ইফতার সামগ্রী ও ঈদ উপহার সম্পন্ন।

আমির মিয়া বিএ চট্টগ্রাম প্রতিনিধি। বাঁশখালী উপজেলা আওয়ামী যুবলীগ এর সাধারণ সম্পাদক, এবং কয়েকটা প্রতিষ্ঠান এর চেয়ারম্যান, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজ সেবক বিশিষ্ট দানবীর, বাঁশখালীর কৃতি সন্তান,মাকসুদ আহমেদ, করুনা মহামারিতে বিস্তারিত

মো:মোস্তফা কামাল সরকার গনটেলিভিশন আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি :

কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে মঙ্গলবার(১১ মে) নিজস্ব কার্যালয় চত্বরে স্বাস্থ্যবিধি মেনে এবং নিরাপদ শারীরিক দুরত্ব বজায় রেখে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান। আনসার ভিডিপি’র উপজেলা প্রশিক্ষক মোঃ হারুন অর রশিদের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ তৌহিদুল ইসলাম কোভিড-১৯ সম্পর্কে সচেতনতামুলক বক্তব্য রাখেন এবং ত্রাণ সহায়তা কার্যক্রম উদ্বোধন করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহিলা ভাইস চেয়ারম্যান রেনু একরাম। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) সুলতানা রাজিয়া জানান, উপজেলার ৬ ইউনিয়নে মোট ৫০ জন অসচ্ছল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যকে ত্রাণ সহায়তা দেয়া হচ্ছে। ত্রাণের প্রতি প্যাকেজে চাল, মসুর ডাল,আলু, পিঁয়াজ ও সোয়াবিন তেল রয়েছে। ত্রাণ সহায়তা প্রদান অনুষ্ঠানে অন্যদের মধ্যে আনসার ভিডিপির ইউনিয়ন লিডার , সুবিধাভোগী আনসার ভিডিপি সদস্য/সদস্যা সহ গণমাধ্যমকর্মীগণ উপস্থিত ছিলেন।

পঞ্চগড় জেলার আটোয়ারী উপজেলার আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ত্রাণ বিতরণ ।

মো:মোস্তফা কামাল সরকার গনটেলিভিশন আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : কোভিড-১৯ এর প্রাদুর্ভাবজনিত কারনে পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার অসচ্ছল আনসার ও ভিডিপি সদস্যদের মঝে ত্রাণ সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বিস্তারিত

মোঃ মোস্তফা কামাল সরকার
আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি

গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনায় সোমবার (১০ মে) রাত প্রায় সাড়ে ১০ টার দিকে উপজেলার রাধানগর ইউনিয়নের বড়দাপ ব্র্যাক অফিস সংলগ্ন এলাকা হতে ১১ বোতল ম্যাগডুয়েন্স ভারতীয় মদ ও ২ বোতল ফেনসিডিল সহ হাতেনাতে মাদক কারবারীদের পুলিশ আটক করে। নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই রাশেদুজ্জামান বলেন, অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনা মতে এসআই শাহীন আল মামুন সহ অন্যান্য পুলিশ কর্মকর্তা ও পুলিশ কনস্টেবলদের নিয়ে ওৎ পেতে থেকে মাদক কারবারী দুই যুবককে আটক করতে সক্ষম হয়েছি। আটককৃত মাদক কারবারীরা হলো পঞ্চগড় সদর উপজেলার গরিনাবাড়ী ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামের মৃত বজির উদ্দীনের পুত্র মোঃ মনোয়ার হোসেন(২১) ও একই এলাকার কাশিম মন্ডলের পুত্র মোঃ ফুলবর রহমান(২২)। এব্যাপারে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, আটোয়ারী উপজেলা থেকে মাদক নির্মুল করতে পুলিশ নিরলস কাজ করে যাচ্ছে। রমজান মাসেও পুলিশের বিশ্রাম নেই।পুলিশ রোজা রেখে ডিউটিরত অবস্থায় বাহিরেই ইফতার করছে। তিনি মাদকসহ দুই মাদক কারবারী যুবককে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, এব্যাপারে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১৪(ক)/৩৬(১) এর ২৪(ক) ধারায় আটোয়ারী থানায় একটি মামলা হয়েছে। মামলা নং-০৩, তারিখ: ১১/০৫/২০২১ ইং। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

পঞ্চগড়ের আটোয়ারীতে মাদক সহ দুই মাদক কারবারী যুবককে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ।

মোঃ মোস্তফা কামাল সরকার আটোয়ারী পঞ্চগড় প্রতিনিধি গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিক নির্দেশনায় সোমবার (১০ মে) রাত প্রায় সাড়ে ১০ টার দিকে উপজেলার রাধানগর বিস্তারিত

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১১ মে মঙ্গলবার দুপুরে ,৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিরাঙ্গনা টেপরি বেওয়াকে ঈদ উপহার প্রদান করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিম । এসময় সেখানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক নূর কুতুবুল আলম , উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল সুলতান জুলকারনাইন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম এবং রানীশংকৈল প্রেসক্লাবের সাংবাদিকরা ।

জেলা প্রশাসক বিরাঙ্গনা টেপরি বেওয়া ও তার সন্তান সুধীরকে ঈদ সামগ্রী , কাপড় ও নগদ ২৫ হাজার টাকা সহায়তা প্রদান করেন । এছাড়াও ইতোমধ্যে বিরাঙ্গনা টেপরি বেওয়াকে বাড়ী নির্মাণ, আর্থিক সহায়তা,তার সন্তানের জন্য একটি ইজিবাইক এবং সরকারি সব রকমের সহায়তা প্রদান করেন ।

এদিকে উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান শেফালী বেগম বলেন,আমি রানীশংকৈলে প্রথম বিরাঙ্গনাদের নিয়ে কাজ করেছি , তাদের বাড়ী বাড়ী গিয়ে তাদের তথ্য নিয়ে তাদের ৫০০ শত টাকা করে ভাতা দিয়ে সহায়তা করেছি , পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের সহায়তা নিয়ে তাদের গেজেট প্রকাশ করে সরকারের সব রকমের সহায়তা প্রদান করা হয়েছে । আমি এ কাজটি করতে অনেক বাধার সম্মুখীন হলেও এখন আমি সফল , কেননা আমি আমার ইচ্ছা পুর্ন করতে পেরেছি স্বাধীনতা যুদ্ধের সেই বিরাঙ্গনাদের পাশে দাঁড়াতে পেরেছি ।

এব্যাপারে জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিম বলেন আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করছি যারা মুক্তিযুদ্ধের সময় নিজেদের সন্মান হানি করে এদেশকে স্বাধীন করেছে তাদেরকে শ্রদ্ধা জানাই তাদের পাশে আমরা সর্বদা আছি । সরকারের সব ধরনের সহযোগিতা এমন বিরাঙ্গনারা পাবেন ।

এদিকে ঈদ উপহার পেয়ে জেলা প্রশাসনকে ধন্যবাদ জানান টেপরি বেওয়া ।

রফিকুল ইসলাম সুজন
রানীশংকৈল ঠাকুরগাঁও-

রানীশংকৈলে বিরাঙ্গনা টেপরি বেওয়াকে জেলা প্রশাসকের ঈদ উপহার ।

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে ১১ মে মঙ্গলবার দুপুরে ,৭১ এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী বিরাঙ্গনা টেপরি বেওয়াকে ঈদ উপহার প্রদান করেছেন ঠাকুরগাঁও জেলা প্রশাসক ডাঃ কে এম কামরুজ্জামান সেলিম । এসময় সেখানে উপস্থিত বিস্তারিত

মোঃ আবু বকর সিদ্দিকী
জেলা প্রতিনিধি টাঙ্গাইল।

আসন্ন পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে শহরের বিপনি-বিতান গুলোতে জমে উঠেছে বেচা কেনা। শেষ মূহুর্তেও ক্রেতারা ভীড় জমাচ্ছে বিপনিগুলোতে।করোনা মহামারীর সময়ও স্বাস্থ্য বিধি পালনেও ক্রেতাদের মাঝে দেখা গেছে অনিহা।

তারই ধারাবাহিকতায় জনসাধারণের স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে নিশ্চিতে মাঠে নেমেছে প্রশাসন।এসময় শহরের বিপনি গুলোতে স্বাস্থ্য বিধি নিশ্চিত করতে পরিচালনা করা হয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (১১ মে)দুপুরে শহরের বিপনি বিতানগুলো সহ ক্যাপসুল মার্কেটে অভিযান পরিচালনা করেন টাঙ্গাইলের সহকারী কমিশনার(ভূমি) খায়রুল ইসলাম।

অভিযান পরিচালনা কালে মাস্ক পরিধান না করার অপরাধে ৭ জনকে মোট ১ হাজার ৩ শত টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে সহকারী কমিশনার(ভূমি) খায়রুল ইসলাম বলেন,করোনাভাইরাসের বিস্তার রোধে জনসাধারণের স্বাস্থ্য বিধি যথাযথ ভাবে পালন সহ সবাইকে মাস্ক পরিধান নিশ্চিত করতে আজাকের এ অভিযান পরিচালনা।

টাঙ্গাইলে মাস্ক পরিধান না করার অপরাধে ৭ জনকে জরিমানা ।

মোঃ আবু বকর সিদ্দিকী জেলা প্রতিনিধি টাঙ্গাইল। আসন্ন পবিত্র ঈদুল ফিতর কে কেন্দ্র করে শহরের বিপনি-বিতান গুলোতে জমে উঠেছে বেচা কেনা। শেষ মূহুর্তেও ক্রেতারা ভীড় জমাচ্ছে বিপনিগুলোতে।করোনা মহামারীর সময়ও স্বাস্থ্য বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ) প্রতিনিধি ঃ
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ১ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বেপারীর পক্ষ থেকে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। গত ১০ই মে ২৭সে রমজান রোজ সোমবার মধ্যম সালিপুর মান্নান খান গ্রাম জামে মসজিদ সহ মোট ১৬ টি সমাজে প্রায় ৬,০০০হাজার মানুষের মাঝে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। সোমবার ইফতার পূর্ব মুল্হর্তে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের শালেপুর বিভিন্ন অসহায়, ময়মুরুব্বি গ্রামবাসী ব্যক্তিবর্গদের মাঝে। বিভিন্ন মসজিদের মুসুল্লিদের মাঝে এ ইফতার বিতরন করেন ও দোয়া আয়োজন করেন বেপারী বাড়ির সুযোগ্য সন্তান। চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বেপারী
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বেপারী সম্পর্কে স্থানীয় মানুষদের কাছে জানতে চাইলে তিনারা জানান তিনি অত্যন্ত পরিশ্রমী এবং খুব মেধাবী সেই সাথে খুব ভালো মনের একজন মানুষ, তিনি আমাদের এলাকায় বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদের সাহায্য করেছেন যেমন দুর্যোগ, বর্ষা মৌসুমে এবং গ্রামের অসহায় মানুষদের এই করোনাকালীন সময়ে ত্রাণ বিতরণ করেছেন।

মুসুল্লিদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করলেন মোঃ রফিকুল ইসলাম বেপারী

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ) প্রতিনিধি ঃ ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ১ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বেপারীর পক্ষ থেকে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। গত ১০ই মে বিস্তারিত

জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার

। আমির মিয়া বিএ চট্টগ্রাম প্রতিনিধি পবিত্র মাহে রমজানে ঈদুল ফিতর কে সামনে রেখে সারা দেশে, হত দরিদ্রদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার ঈদ উপহার। তাঁরই ধারা বাহিকতায়,চট্টগ্রাম বাঁশখালী চাম্বল বিস্তারিত

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি উজিরপুর গ্রামে গত মা‌সের ২০ এপ্রিল রাত আনুমানিক ৯ টার মৃত আদম শেখের ছেলে মো. ওলিয়ার শেখ (৫০) নিহত হয়। ওলিয়ার শেখ পেশায় কৃষক এবং তার চার মেয়ে দুই ছেলে রয়েছে। অ‌লিয়ার শে‌খের মেয়ের বিয়ে নি‌য়ে পূর্ব শত্রুতা ও পথ দেওয়া নি‌য়ে বি‌রো‌ধের জেরে এ হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। এই হত্যা কান্ডকে কেন্দ্র করে হত্যা মামলার প্রধান আসামি ইসহাক শেখ (৭০) এর সাধুহাটি গ্রামের বড় মেয়ের স্বামী ইউসুফ শেখ (৪৮) এর বাড়ি থেকে গরু লুটের ঘটনা ঘটেছে বলে অ‌ভি‌যোগ পাওয়া গে‌ছে।

হত্যা মামলার প্রধান আসামি ইসহাক শেখের বড় মেয়ে তাছলিমা বেগম (৪০) বলেন, রবিবার ৯ মে রাত আনুমানিক ৯টার সময় বাড়িতে আমি আর আমার মেয়ে আছিয়া থাকি। অ‌লিয়ার হত্যাকান্ড ঘটার পর বাড়িতে কেউ না থাকার এই সুযোগে আমার বাড়ি হতে একটি পক্ষ একটি গাভি গরু, একটি বকনা গরু ও একটি ষাড় গরু সহ মোট তিনটি গরু লুট করে নি‌য়ে যায় এবং আমাদের বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে একপর্যায়ে জিম্মি করে রাখে। আমার মেয়ে আছিয়া (১২) এর সাথে খারাপ আচারণ করেন। আমাদের ঘরের ভিতরে গিয়ে বিভিন্ন জিনিসপত্র তছনছ করে রেখে আসে লুটতারাজ কারীরা।

যদুনন্দী ইউনিয়নের চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী লুটতারাজের ঘটনা সর্ম্পকে বলেন, লুটতারাজের ঘটনা আমি শুনেছি। যাদের বাড়িতে গরু লুটের ঘটনা ঘটেছে তারা গরীব মানুষ। সালথা থানার অফিসার ইনর্চাজ মো. আসিকুজ্জামান বলেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান খায়ের মুন্সি আমাকে গরু লুটের ঘটনা সম্পর্কে ফোন দিয়ে জানিয়েছেন। এই বিষয়ে কেউ এখনো অভিযোগ দেয় নাই। অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সালথায় অ‌লিয়ার হত্যা কান্ডকে কেন্দ্র করে লুটপা‌টের অ‌ভি‌যোগ

বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের সালথা উপজেলার যদুনন্দী ইউনিয়নের সাধুহাটি উজিরপুর গ্রামে গত মা‌সের ২০ এপ্রিল রাত আনুমানিক ৯ টার মৃত আদম শেখের ছেলে মো. ওলিয়ার শেখ (৫০) নিহত হয়। ওলিয়ার শেখ বিস্তারিত

আমির মিয়া বিএ

জাতির যেকোন দুর্যোগ, দুঃসময়ে সবার আগে এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ।
চলমান করোনাযুদ্ধেও পুলিশ দেখিয়েছে সর্বোচ্চ ত্যাগ। আক্রান্ত হয়েছে হাজারে হাজার। ঝরেছে তাজা প্রাণ।
মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী করোনা ভাইরাস জনিত রোগ কোভিড 19 এর বিস্তার রোধ কল্পে সার্বিক কার্যাবলী চলাচলে বিধিনিষেধ বাস্তবায়নে প্রখর রোদের অসহনীয় তীব্রতা উপেক্ষা করে দেশের মানুষের সেবা, সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ ছিল অবিচল।
মুজিববর্ষে জাতির পিতার প্রত্যাশিত ‘জনতার পুলিশ’ হতে আইজিপির নেতৃত্বে দেশ ও জনগণের কল্যানে নিশ্চিতে সামনে থেকেই এগিয়ে যাবে বাংলাদেশ পুলিশ। করোনাযুদ্ধসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
দেশ মাতৃকার সেবায় তোমাদের সুমহান আত্মত্যাগ, আমাদের এগিয়ে চলার প্রেরণা!

*করোনাযুদ্ধসহ দেশের জন্য জীবন উৎসর্গকারী সকল পুলিশ সদস্যদের প্রতি বিনম্র শ্রদ্ধা।

আমির মিয়া বিএ জাতির যেকোন দুর্যোগ, দুঃসময়ে সবার আগে এগিয়ে এসেছে বাংলাদেশ পুলিশ। চলমান করোনাযুদ্ধেও পুলিশ দেখিয়েছে সর্বোচ্চ ত্যাগ। আক্রান্ত হয়েছে হাজারে হাজার। ঝরেছে তাজা প্রাণ। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী বিস্তারিত

আমির মিয়া বিএ
চট্টগ্রাম প্রতিনিধি।

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
রুহের আত্মার মাগফিরাত ও
মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার জন্যে দোয়া কামনায়,
বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ এর সভাপতি, ও মাননীয় সাংসদ আলহাজ্ব মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি মহোদয় এর নির্দেশে,
চট্টগ্রাম দক্ষিণ জেলা ও বাঁশখালী উপজেলা শাখার বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ এর উদ্যোগে,
প্রসিদ্ধ রেস্তোরাঁ সাফরানে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
উক্ত মাহফিলে
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটি বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ এর দপ্তর সম্পাদক ও চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ এর সভাপতি আমির মিয়া বিএ।
প্রধান মেহমান চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ এর সাধারণ সম্পাদক ফজল করীম মানিক।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন
চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ এর সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ বেলাল।
প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ এর সিনিয়র যুগ্ম সম্পাদক মোহাম্মদ আবছার।
সভাপতিত্ব করেন,বাঁশখালী উপজেলা শাখা বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ এর সভাপতি আব্দুল খালেক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঁশখালী উপজেলা শাখা বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ এর সহ সভাপতি, মোঃ শাহাব উদ্দীন।
বিশেষ অতিথি মোঃ সোহেল
বিশেষ অতিথি মোঃ কামাল।
বিশেষ অতিথি মোঃ নাছির প্রমুখ।
সঞ্চলনায় রাকিবুল ইসলাম মুবিন
সাধারণ সম্পাদক, বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদ, বাঁশখালী উপজেলা শাখা।
পরিশেষে ইফতার মাহফিল দোয়া ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি করা হয়।

বঙ্গবন্ধু আর্দশ ঐক্য পরিষদের এর ইফতার মাহফিল সম্পন্ন।

আমির মিয়া বিএ চট্টগ্রাম প্রতিনিধি। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রুহের আত্মার মাগফিরাত ও মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনার জন্যে দোয়া কামনায়, বাঁশখালী উপজেলা আওয়ামীলীগ বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩