সারাবাংলা

ডেক্স রিপোর্ট।

বাঁশখালী পৌরসভা ০২ নং ওর্য়াড়ে অবস্থিত, জয় বাংলা শেখ রাসেল পরিষদ।
এই সংগঠনের প্রতিষ্ঠাতা
সভাপতি আমির মিয়া বিএ।
এই সংগঠনটি প্রতিষ্ঠাতা লাভ করে ২০১০ সালে,এই প্রতিষ্ঠা লগ্ন থেকে আজ অবদি পর্যন্ত কার্যকরী কমিটির নিয়ম অনুসারে চলমান।
কার্যকরী কমিটির সদস্যরা হলো,সভাপতি আমির মিয়া বিএ, সিনিয়র সহ সভাপতি আবু তাহের সহ সভাপতি আব্দুল মালেক,সহ সভাপতি নাছির উদ্দীন,সাধারণ সম্পাদক মনজুর আলম।
সংগঠনটি সারা বাঁশখালীতে সমাজসেবী ও রাজনৈতিক সংগঠনে সু পরিচিত।
এলেকার বিচার আচার,সব এই সংগঠনের মাধ্যমে হয়।
এই সংগঠনের সদস্য সংখ্যা ৫০০ শত।
এই সংগঠনের সকল সদস্যদের সংগঠনের পক্ষ থেকে সব সুযোগ সুবিধা দেওয়া হয়।
সংগঠনের সভাপতি আমির মিয়া বিএ এর অক্লান্ত পরিশ্রমে আজ এতোটুকু পর্যন্ত।
কিন্তু সংগঠনের সকল সদস্যরা নেতাদের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন,সকল সদস্যরা আওয়ামিলীগ এর প্রতিটি মিটিং মিছিল আন্দোলন সংগ্রামে থাকলেও,আওয়ামিলীগ নেতাদের পক্ষ থেকে কোন সুযোগ সুবিধা দেওয়া হয় না।
আরো অনেক আওয়ামিলীগ নেতা এই সংগঠনের বিপরীত করে।
দীর্ঘ বছর যাবৎ আওয়ামিলীগ সরকার ক্ষমতায় থেকেও এতোবড় একটা আওয়ামিলীগ এর বিশাল সংগঠন অবহেলিত। এর দ্বায় কারা?
সংগঠনের সকল সদস্যদের এখন জোর দাবী।
আওয়ামিলীগ সরকার থাকা অবস্থায় সংগঠনটি সরকারী করন।
এবং বাঁশখালী সকল আওয়ামিলীগ নেতাদের সুনজর দেওয়ার বিনীত অনুরোধ জানিয়েছে।
এবং পরিশেষে সকল সদস্যরা অসাম্প্রদায়িক চেতনার বাংলা বির্নিমানের প্রত্যয়ে সর্ব কালের সর্ব শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর আর্দশ বুকে ধারন করে, এগিয়ে যাওয়ার জন্যে সকলের কাজ কাজ থেকে দোয়া চেয়েছে।

অবহেলিত বাঁশখালী পৌরসভা, জয় বাংলা শেখ রাসেল পরিষদ।

ডেক্স রিপোর্ট। বাঁশখালী পৌরসভা ০২ নং ওর্য়াড়ে অবস্থিত, জয় বাংলা শেখ রাসেল পরিষদ। এই সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আমির মিয়া বিএ। এই সংগঠনটি প্রতিষ্ঠাতা লাভ করে ২০১০ সালে,এই প্রতিষ্ঠা লগ্ন থেকে বিস্তারিত

(বিশেষ ) প্রতিনিধি ঃ–

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ফকির ডাঙ্গী গ্রামের একটি মেহগনী বৃক্ষ বাগানে অনুষ্ঠিত গ্রাম্য সালিশ বৈঠকের মধ্যে সিফাত প্রামানিক (২৫) নামক এক যুবক প্রতিপক্ষকে পিস্তল ঠেকাতে গেলে স্থানীয়রা উক্ত সন্ত্রাসী যুবকের কাছ থেকে তিন রাউন্ড গুলিসহ একটি বিদেশী পিস্তল কেড়ে নিয়ে উপস্থিত সালিশ বৈঠকের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলীর হেফাজতে রাখা হয়। খবর পেয়ে চরভদ্রাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন ও সেকেন্ড অফিসার মোঃ ফিরোজ আলী মোল্যা সরেজমিনে গিয়ে গুলিসহ অস্ত্রটি উদ্ধার করেছেন। উক্ত সন্ত্রাসী যুবক একই ইউনিয়নের নতুন ডাঙ্গী গ্রামের আলী প্রামানিকের ছেলে সিফাত প্রামানিক। জনতার হাতে ধ্বস্তা ধ্বস্তিকালে উক্ত যুবক পালিয়ে যায়। ফলে এ রিপোর্ট লেখা পর্যন্ত অস্ত্রধারী যুবককে গ্রেফতার করা সম্ভব হয় নাই এবং একটি মামলা প্রক্রীয়াধীন রয়েছে।

স্থানীয় সূত্রগুলো জানায়, অস্ত্রধারী ওই যুবক এলাকায় আগে পরে অনেক ক্রাইম করেছে। এলাকায় তার দুর্বৃত্ত দল রয়েছে। ঘটনার দিন সালিশ বৈঠকের এক পক্ষের সাথে উক্ত যুবকের পিতা আলী প্রামানিকের কথা কাটাকাটি হয়। এ খবর পেয়ে উক্ত যুবক সালিশ বৈঠকে ছুটে গিয়ে স্থানীয় কামাল হোসেনকে পিস্তল ঠেকায়। এ সময় উপস্থিত লোকজন ক্ষিপ্ত হয়ে সন্ত্রাসী যুবকের কাছ থেকে গুলি ও পিস্তল কেড়ে রেখে দেয়। তবে জনতার হাতে ধ্বস্তা ধ্বস্তি করে সে পালিয়ে যেতে স্বক্ষম হয়।

চরভদ্রাসন থানার সেকেন্ড অফিসার মোঃ ফিরোজ আলী মোল্যা জানান, “ উক্ত যুবকের নামে মাদক অস্ত্র সহ এলাকায় বিভিন্ন অভিযোগ রয়েছে”। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া হোসেন জানান, “ ওই যুবক জনতার হাত থেকে পালিয়ে গেলেও আমরা তাকে গ্রেফতার করার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছি”

চরভদ্রাসনে তিন রাউন্ড গুলিসহ বিদেশী পিস্তল উদ্ধার

(বিশেষ ) প্রতিনিধি ঃ– ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক ইউনিয়নের ফকির ডাঙ্গী গ্রামের একটি মেহগনী বৃক্ষ বাগানে অনুষ্ঠিত গ্রাম্য সালিশ বৈঠকের মধ্যে সিফাত প্রামানিক (২৫) নামক এক যুবক প্রতিপক্ষকে পিস্তল ঠেকাতে বিস্তারিত

আমির মিয়া বিএ
চট্টগ্রাম প্রতিনিধি

চট্টগ্রাম বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক আলহাজ্ব মাও আনিসুর রহমান (হাজি সাহেব হুজুর) এর উপর চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে গুরুতর আহত করেন। স্হানীয় গন্যমান্য ব্যাক্তি ও তাঁদের আত্মীয় স্বজনদের থেকে কথা বলে জানতে পারি,আলহাজ্ব মাওলানা আনিসুর রহমান দীর্ঘ বছর ধরে, এমদাদুল উলুম মাদ্রাসায় সহকারী পরিচালক হিসেবে শিক্ষকতা করে আসছে।
স্হানীয় কয়েকজন সন্ত্রাসী ওনাকে টার্গেট করে,ওনি মাদ্রাসা থেকে ১ লক্ষ্য মতো টাকা নিয়ে বের হয়ে,মাদ্রাসার জরুরি কাজে বের হলে।
সন্ত্রাসীরা তাকে অর্তকিত হামলা করে,তাঁর ব্যাগ জোর পুর্বক নিয়ে যায়।
যাওয়ার সময় সন্ত্রাসীরা তাকে মেরে ফেলবে বলে হুমকি ধমকি দিচ্ছে।
বর্তমানে মাওলানা আনিসুর রহমান বাঁশখালী হাসপাতালে চিকিৎসায় আছে।
ওনার আত্মীয় স্বজনের সাথে কথা বলে জানতে পারি, বর্তমানে অপরাধীদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।
মাওলানা আনিসুর রহমান সহ ওনার আত্মীয় স্বজন, বর্তমানে অপরাধীদের কঠোর বিচার চায়।

বাঁশখালী মনকিচর মাদরাসার সহকারী পরিচালকের উপর সন্ত্রাসী হামলা!

আমির মিয়া বিএ চট্টগ্রাম প্রতিনিধি চট্টগ্রাম বাঁশখালীর ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মনকিচর এমদাদুল উলুম মাদ্রাসার সহকারী পরিচালক আলহাজ্ব মাও আনিসুর রহমান (হাজি সাহেব হুজুর) এর উপর চিহ্নিত সন্ত্রাসীরা হামলা চালিয়ে বিস্তারিত

।

আমির মিয়া বিএ
চট্টগ্রাম প্রতিনিধি।

বিশ্বের বিভিন্ন দেশে, প্রবাস জীবনে থাকা,বাঁশখালী প্রবাসী ভাইদের জন কল্যান ও আত্বসামাজিক উন্নয়ন এর প্রতিশ্রুতি নিয়ে, ওদের যাত্রা।
এই কমিটির কার্যকরি সদস্য সংখ্যা ১৮ জন।তাঁদের সদস্য সংখ্যা ৫০০ শতর উপরে।
তাঁর মাঝে ০২ জন সম্মানিত উপদেষ্টা, তাঁদের নির্দেশে মুল কমিটি ঘোষণা করা হয়। উপদেষ্টা মন্ডলীদের ভিডিও কন্ফারেন্স এর মাধ্যমে, কার্যকরি সভাপতি করা হয়েছে , মিজানুর রহমান চৌধুরী কে, সৌদি আরব প্রবাসী।
সিনিয়র সহ সভাপতি শোয়াইব রশিদ মাক্কি,সৌদি প্রবাসী।
সহ সভাপতি, আনিসুর রহমান, মোজাম্বিক।
সাধারণ সম্পাদক, মোহাম্মদ নাছির উদ্দীন রাসেল,মোজাম্বিক।
যুগ্ম সম্পাদক মাওলানা মাহমুদল হক,আরব আমিরাত।
সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নাছির উদ্দীন রিয়াদ,সৌদি আরব।
সহ সাংগঠনিক সম্পাদক, মোহাম্মদ আব্দুল আউয়াল ইমন,মোজাম্বিক।
অর্থ সম্পাদক, মাওলানা ছগির উদ্দীন আহমদ, সৌদি আরব।
সহ অর্থ সম্পাদক, হাফেজ মুহাম্মদ আছাদউল্লাহ চৌধুরী, সৌদি আরব।
দপ্তর সম্পাদক, এইচ এম তৌহিদুল ইসলাম, সৌদি আরব।
সহ দপ্তর সম্পাদক, হাফেজ ইসমাইল, ওমান।
সমাজ কল্যান সম্পাদক, হাফেজ মাওলানা এহাসান,কাতার।
সহ সমাজ কল্যান সম্পাদক, ফরিদুল আলম হোছাইনি,আরব আমিরাত।
বানিজ্য বিষয়ক সম্পাদক, মুহিবুল্লাহ চৌধুরী, মোজাম্বিক।
ধর্ম বিষয়ক সম্পাদক, রাসেদুল আলম সোহাগ,আরব আমিরাত।
প্রকাশনা সম্পাদক, হাফেজ মুহাম্মদ ফিরুজ,ওমান।
এরাই হচ্ছে মুল কমিটি।
তাঁদের সাথে মোবাইল ফোনে কথা বলে জানতে পারি।
তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য হলো,অবহেলিত রেমিট্যান্স যোদ্ধাদের একত্রিত করে,বানিজ্যিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা,এবং ব্যাবসা বানিজ্যের মাধ্যমে অবহেলিত রেমিট্যান্স যোদ্ধাদের স্বাবলম্বী করা তাঁদের লক্ষ্য ও উদ্দেশ্য।
তাঁরা যাতে এক মায়ের সন্তান হয়ে আগামীতে এগিয়ে যেতে পারে,সে জন্যে সকলের কাজ থেকে দোয়া চেয়েছে।

বাঁশখালী প্রবাসী এলায়েন্স গঠিত

। আমির মিয়া বিএ চট্টগ্রাম প্রতিনিধি। বিশ্বের বিভিন্ন দেশে, প্রবাস জীবনে থাকা,বাঁশখালী প্রবাসী ভাইদের জন কল্যান ও আত্বসামাজিক উন্নয়ন এর প্রতিশ্রুতি নিয়ে, ওদের যাত্রা। এই কমিটির কার্যকরি সদস্য সংখ্যা ১৮ বিস্তারিত

আমির মিয়া বিএ

বাঁশখালী ০৭ নং সরল ইউনিয়নে
অসহায় দরিদ্রদের মাঝে নগত অর্থ বিতরণ করেন।
অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ৭নং সরল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব Rashid Chowdury ,,
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ-
বাঁশখালী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম,, বিশেষ অতিথিঃ- চট্টগ্রাম জজ কোর্টের স্বনামধন্য এপিপি এডভোকেট Raihad Rony ভাই,, ৭নং সরল ইউনিয়ন পরিষদের সম্মানিত সচিব জনাব Harun Ups,, ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য Rashid Ahmed সহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য বৃন্ধ।
অতিথিরা বলেন,সরকার এই ত্রান সামগ্রী সবসময় চলমান রাখবে।
এবং করুনা ভাইরাস এর ব্যায়াপারে সবাইকে পরিস্কার পরিচন্নাতা ও দুরুত্ব বজায়,এবং সকলকে মাক্স পড়ার আহবান জানান।

পবিত্র ঈদুল ফিতর ২০২১ উপলক্ষে দরিদ্র ও দুঃস্থ পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় নগদ অর্থ বিতরণ।

আমির মিয়া বিএ বাঁশখালী ০৭ নং সরল ইউনিয়নে অসহায় দরিদ্রদের মাঝে নগত অর্থ বিতরণ করেন। অনুষ্ঠানের সভাপতিত্বে করেন ৭নং সরল ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব আলহাজ্ব Rashid Chowdury ,, এসময় বিস্তারিত

আমির মিয়া বিএ

বাংলাদেশ আনসার ও ভিডিপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক,
বাঁশখালী উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে,আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।সারা দেশে যখন করুনা ভাইরাসে মানুষ নিশ্ব,সে সময় বার বার,অসহায় মানুষের পাশে বাংলাদেশ আনসার ও ভিডিপি।
বাংলাদেশ আনসার ও ভিডিপি, বাংলাদেশে অন্য অন্য ডিপেন্সের লোকের মতো,সকল জায়গায় সুনামের সহিত সরকারের পক্ষ হয়ে,জনগনের কাজ করে আসছে।
তাঁরি ধারাবাহিকতায়,কেন্দ্রীয় অংশ হিসেবে, বাঁশখালীতে

৫০জন আনসার- ভিডিপি সদস্য-সদস্যাদের মধ্য মানবিক সহায়তা হিসেবে ত্রান বিতরন করা হয়।
এতে
প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন,
বাশঁখালী উপজেলার নির্বাহী কর্মকর্তা জনাব সাইদু জ্জামান চৌধুরী,
সভাপতি হিসেবে
উপস্থিত ছিলেন বাশঁখালী উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মোঃ দেলোয়ার হোসেন সহ আনসার ভিডিপির সদস্যরা।

কোভিড -১৯ এর প্রাদুর্ভাব জনিত কারনে চট্টগ্রাম রেঞ্জাধীন বাশঁখালী উপজেলার, আনসার ভিডিপির উদ্যোগে ত্রান বিতরন।

আমির মিয়া বিএ বাংলাদেশ আনসার ও ভিডিপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক, বাঁশখালী উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে,আনসার ও ভিডিপির সদস্যদের মাঝে ত্রান সামগ্রী বিতরন করেন।সারা দেশে যখন করুনা ভাইরাসে মানুষ নিশ্ব,সে বিস্তারিত

বিশেষ প্রতিনিধি ঃ

র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক কার্যক্রমের ধারাবাহিকতায় এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে র‌্যাব ইতিমধ্যেই বিশেষ সফলতা অর্জনে সক্ষম হয়েছে।

এরই ধারাবাহিকতায় র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি এর একটি বিশেষ অভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানা এলাকায় দীর্ঘদিন যাবৎ কতিপয় অস্ত্র ব্যবসায়ী ব্যবসা কার্যক্রম চালিয়ে আসছে। এ বিষয়ে র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি কোম্পানী অভিযানিক দলটি গোয়েন্দা তথ্য সংগ্রহ ও ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য গভীর অনুসন্ধান করে ঘটনার সত্যতা পায়। তদ্প্রেক্ষিতে গত ০৮ মে ২০২১ তারিখ আনুমানিক ১২.৪৫ ঘটিকার সময় গোপন উৎস থেকে তথ্য পাওয়া যায় যে, ফরিদপুর জেলার কোতয়ালী থানাধীন পুরাতন বাসস্ট্যান্ড ভাংগা রাস্তার মোড় নামক স্থানে অস্ত্র ক্রয়-বিক্রয় হচ্ছে।

ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে বিদেশী পিস্তলসহ ০৪ (চার) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে বিদেশী পিস্তলসহ ০৪ (চার) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

এ প্রেক্ষিতে র‌্যাব-৮, বরিশাল, সিপিএসসি এর একটি বিশেষ আভিযানিক দল গত ০৮ মে ২০২১ ইং তারিখ আনুমানিক ১৪.৩০ ঘটিকার সময় কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌঁছালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র‌্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৪ (চার) জন ব্যক্তিকে আটক করে। আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে তাদের নাম (১) মোঃ শামসু শিকদার(২৭), পিতাঃ মৃত আওলাদ শিকদার, সাং-বড় বালিয়াডাঙ্গি, (২) মোঃ সোহেল শেখ(২৮), পিতাঃ মৃত মেহের মাষ্টার, সাং-করিম মৃধা ডাঙ্গি, (৩) মোঃ শাহাজান শিকদার(৩৭), সাং-বড় বালিয়াডাঙ্গি, সর্বথানা-চরভদ্রাসন, (৪) মোঃ পাভেল মুন্সি(২৫), পিতাঃ মোঃ সালাউদ্দিন মাষ্টার, সাং-মকবুল মুন্সীডাঙ্গি, থানাঃ সদর, জেলাঃ ফরিদপুর বলে জানায়।

পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে ০১ (এক) টি ৯ এমএম বিদেশি পিস্তল (MADE IN USA), ০১ (এক) টি ৯ এমএম বিদেশি পিস্তল এর ম্যাগাজিন, ০১(এক) টি মোটর সাইকেল, , (YAMAHA FZS-150 CC ARMADA BLUE Color) এবং নগদ ১০০০/- (এক হাজার) টাকা উদ্ধার করে। র‌্যাব-৮, বরিশাল সিপিসি- ২ এর ডিএডি মোঃ রফিকুল ইসলাম বাদী হয়ে ফরিদপুর জেলার কোতয়ালী থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন ।

ফরিদপুর জেলার কোতয়ালী থানা হতে বিদেশী পিস্তলসহ ০৪ (চার) জন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ঃ র‌্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই ডাকাত, সন্ত্রাসী চাঁদাবাজ, জঙ্গি দমন, অবৈধ অস্ত্র উদ্ধার, মাদক ব্যবসায়ী ও প্রতারকচক্রসহ বিভিন্ন অপরাধীদের গ্রেপ্তারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। গোয়েন্দা নজরদারী ও আভিযানিক বিস্তারিত

মোঃ আবু বক্কর সিদ্দিক
জেলা প্রতিনিধি টাঙ্গাইল

টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার ভবানি বাজারে পঁচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি করায় মামা ভগ্নে বিস্কুট ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

রবিবার(৯ মে)দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জেলা প্রশাসকের সহযোগিতায় সদর উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করেন টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

এসময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি সহ খাবারে ক্ষতিকর রং মিশ্রণের অপরাধে মামা ভাগ্নে বিস্কুট ফ্যাক্টরিকে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ইফতেখারুল আলম রিজভী জানান,জনস্বার্থে এ ধরনের তদারকি পরবর্তীতেও অব্যাহত থাকবে।

টাঙ্গাইলে পঁচা ডিম দিয়ে খাবার তৈরি করায় মামা ভাগ্নে বিস্কুট ফ্যাক্টরিকে জরিমানা।

মোঃ আবু বক্কর সিদ্দিক জেলা প্রতিনিধি টাঙ্গাইল টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক সদর উপজেলার ভবানি বাজারে পঁচা ডিম দিয়ে বেকারি পণ্য তৈরি করায় মামা ভগ্নে বিস্কুট ফ্যাক্টরিকে ২০ বিস্তারিত

ওবায়দুল কবির সম্রাটঃ কয়রা প্রতিনিধি
কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‍্যার-৮ বরিশালের
উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। র‍্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল র‍্যাব ৮-এর কাছে আত্মসমর্পণকারী এসব জলদস্যুকে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এ উপহার তুলে
দেওয়া হয়। রবিবার ৯ মে বেলা ১১ টায় কয়রা উপজেলা পরিষদ মিলনায়তনে এ সকল ঈদ উপহার ও নগদ অর্থ তুলে দেন র‍্যাব-৮ বরিশালের এ্যাডজুটেন্ট মোঃ রবিউল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন র‍্যাবের এসআই মোঃ
জাকির হোসেন,এস আই তুষার কান্তি মাহতো ও কর্পোরেট মোঃ জাকির হোসেন। ঈদ সামগ্রী
বিতরনকালে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয় আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন। সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সকল জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে রুজুকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সকল সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে। এছাড়া র‍্যাব ফোর্সেস ডিজি’র পক্ষ হতে জলদস্যুদের পূর্ববর্তী দক্ষতা অনুযায়ী এবং ক্ষেত্র বিশেষ নতুন করে সরকারি বিভিন্ন প্রশিক্ষণ কেন্দ্রের মাধ্যমে প্রশিক্ষিত করে
নতুন নতুন কর্মসংস্থানের ব্যবস্থা করা হয়েছে এবং বিভিন্ন সময়ে আর্থিক সহায়তা অব্যাহত রাখা হয়েছে। ঈদ সামগ্রী পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় আত্মসমর্পনকারী বনদুস্য পরিবারের সদস্য জামিলা খাতুন বলেন, র‍্যাবের এ ধরনের মহতী উদ্যোগ আমরা সাধুবাধ জানায়।

কয়রায় আত্মসমর্পনকৃত ১৮ জন বনদস্যুকে ঈদ উপহার সামগ্রী দিলো র‍্যাব-৮

ওবায়দুল কবির সম্রাটঃ কয়রা প্রতিনিধি কয়রা উপজেলার ১৮ জন আত্মসমর্পনকারী বনদুস্যদের মাঝে র‍্যার-৮ বরিশালের উদ্যোগে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরন করা হয়েছে। র‍্যাব-এর মহাপরিচালকের (ডিজি) পক্ষ থেকে বরিশাল বিস্তারিত

(গন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি )

ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং আজ বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয় অনুষ্ঠিত হয়।
এ সময় সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা।

এ সময় উপস্থিত ছিলেন আলফাডাঙ্গা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা অহিদুজ্জামান ও ঘটনা তদন্তকারী অফিসার দিলীপ কুমার বিশ্বাস।
ঘটনার বিবরণে জানা যায় গত ৩০ এপ্রিল দুপুর অনুমান১:৩০ মিনিটে আলফাডাঙ্গা থানা দিন বাটি গ্রাম সাকিনের জনৈক রফিক মেম্বারের পুকুরে একই গ্রামের বৈশাখী খানম (১৩) গোসল করে আসার পথে আসামি সুমন মোল্লা তাকে পিছন দিক হইতে মুখে গামছা বাদিয়া আমির মিয়ার উঁচু ঘাস খেতে ভিকটিম বৈশাখীকে ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে পালিয়ে যায়।

এতে তার গোপন অঙ্গ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয় । তখন উক্ত ঘটনাটি তার পরিবারের লোকজনকে জানালে তাকে চিকিৎসার জন্য প্রথম আলফাডাঙ্গা উপজেলা কমপ্লেক্সে নিয়ে আসলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত ডাক্তার তাকে প্রথম মেডিকেল কলেজ হাসপাতালে পৌঁছে বিভাগে প্রেরণ করেন।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে গত পয়লা মে নারী শিশু নির্যাতন ধারা ২০০০ এর ৯(১) অনুযায়ী আজ রাত্রে অনুমান ১২:০৫ মি এ উক্ত মামলার পলাতক আসামী মম সুমন মোল্লা , পিতা শের আলী, সাং জাটিগ্রাম, আলফাডাঙ্গাথানা ,পুলিশ তথ্যপ্রযুক্তি আইনের মাধ্যমে ও গুপ্তচর নিয়োগের মাধ্যমে পার্শ্ববর্তী জেলা গোপালগঞ্জের কাশিয়ানী থানা দিন ব্যাসপুর বাস স্ট্যান্ড সংলগ্ন আলফাডাঙ্গা থানা দিন বেজিডাঙ্গা ব্রিজের উপর হইতে অফিসার ইনচার্জ অহিদুজ্জামান নেতৃত্বে তদন্তকারী অফিসার এসআই দিলীপ কুমার উক্ত আসামিকে গ্রেপ্তার করেন।

ফরিদপুরের আলফাডাঙ্গায় ধ’র্ষক আটকে জেলা পুলিশের প্রেস ব্রিফিং অনুষ্ঠিত |

(গন টেলিভিশনের বিশেষ প্রতিনিধি ) ফরিদপুর জেলা পুলিশের এক প্রেস ব্রিফিং আজ বেলা ১১ টায় পুলিশ সুপার কার্যালয় অনুষ্ঠিত হয়। এ সময় সাংবাদিকদের ব্রিফ করেন অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা। বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩