সারাবাংলা

চরভদ্রাসননে অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল, বীর মুক্তিযোদ্ধাদের ঈদ-উল-ফিতর-২০২১ উপলক্ষে ঈদ সামগ্রী উপহার প্রদান,

সাজ্জাদ হোসেন সাজু ( বিশেষ প্রতিনিধি) ফরিদপুর চরভদ্রাসন উপজেলা অদ্য ০৭-০৫-২০২১ খ্রিঃ পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের পক্ষ হতে চরভদ্রাসন থানা এলাকার সম্মানিত ০৪ জন অবসর প্রাপ্ত পুলিশ কনস্টেবল, বীর মুক্তিযোদ্ধাদের বিস্তারিত

বিশেষ প্রতিনিধি।

ফরিদপুর তধ্য অধিদপ্তরের উদ্যোগে গত ৩ মে করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে নিরবছিন্ন সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে গণযোগাযোগ অধিদপ্তর।

কোভিড-১৯ সংক্রমন রোধে প্রচার প্রচারনা কার্যক্রমের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে সর্বসাধারনকে সচেতন করে চলেছেন তথ্য ও সম্প্রচারন মন্ত্রনালয়। এরই ধারাবাহিকতায় করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় করোনার প্রচার কৌশল বাস্তবায়ন ও সুরক্ষা বিষয়ক এক ভার্চ্যুয়াল কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় বিভিন্ন পর্যায়ের পরিচালক, উপপরিচালক ও তথ্য কর্মকর্তাসহ মোট ৯১ জন কর্মকর্তা অংশ নেন। কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক বিধান চন্দ্র কর্মকার। কর্মশালায় স্বাগত বক্তব্য দেন, গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক (প্রচার ও সমন্বয়) মোঃ মনিরুজ্জামান।

কর্মশালায় আইইউডিসিআর ঢাকার এএসএম আলমগীর করোনা সময়ে কার্যকর প্রচার কৌশল বাস্তবায়ন ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের সুরক্ষা বিষয়ে তথ্যপত্র উপস্থাপন করেন। কর্মশালায় ইউনিসেফ বাংলাদেশের ম্যানেজার (যোগাযোগ ও উন্নয়ন) ইয়াছিন খান কোভিড-১৯ ঝুঁকি কমাতে যোগাযোগ এবং কমিনিউটি সম্পৃক্ততা বিষয়ে বক্তব্য দেন।

এছাড়া তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ে যুগ্ন সচিব (উন্নয়ন) মোঃ আনছার আলী দুর্যোগ সময়ে প্রচার কাজ বাস্তবায়ন, বরাদ্দ ও ব্যায় ব্যাবস্থাপনা নিয়ে বিশদ আলোচনা করেন

ফরিদপুরে করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক ভার্চ্যুয়াল কর্মশালা

বিশেষ প্রতিনিধি। ফরিদপুর তধ্য অধিদপ্তরের উদ্যোগে গত ৩ মে করোনা প্রচার কৌশল ও সুরক্ষা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় সারাদেশে নিরবছিন্ন সচেতনতা প্রচার চালিয়ে যাচ্ছে বিস্তারিত

বিশেষ প্রতিনিধিঃ

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চানপট্টি গ্রামে একটি পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে প্রভাবশালীর বিরুদ্বে গরুর খামার স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। কবর স্থানে শায়িত ব্যক্তিদের স্বজনেরা বাধা দিলেও প্রভাবশালী ব্যক্তি উল্টো হুমকি ধামকি দিচ্ছে। বিষয়টি নিয়ে কবরস্থানের পবিত্রতা রক্ষার্থে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর অভিযোগ দাখিল করেছেন।

ভাঙ্গায় পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে গরুর খামার স্থাপন
ভাঙ্গায় পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে গরুর খামার স্থাপন

অভিযোগে প্রকাশ,ওই গ্রামের তোফাজ্জেল শিকদারসহ বেশ কয়েকজন সদস্য মিলে প্রায় শতবছর ধরে বসত বাড়ির পাশেই একটি কবরস্থান তৈরী করেন। পর্যায়ক্রমে কালের পরিক্রমায় বহু মৃতদেহ এখানে দাফন করা হয়। দীর্ঘ্যদিন যাবৎ এটি কবরস্থান হিসেবে পরিচিতি লাভ করে। সম্প্রতি একই গ্রামের নজরুল শিকদার,সামসু শিকদার গংরা মিলে চুপিসারে কবর স্থানের জায়গায় গোয়ালঘর নির্মান করেন। পর্যায়ক্রমে জায়গা জবর দখল করে পুরো কবরস্থানের জায়গার উপর গরুর খামার তৈরী করে। এতে গরুর খামারের মল-মুত্র পুরো কবরস্থানে ছড়িয়ে পড়ে।

পরে গোরস্থানে শায়িত মৃতের স্বজনেরা বিষয়টি নিয়ে প্রতিবাদ জানান। এলাকাবাসী,স্থানীয় জনপ্রতিনিধি সহ গন্যমান্য ব্যক্তিদের কাছে জানানো হয়। প্রভাবশালী নজরুল শিকদার গংরা কোন কথার তোয়াক্কা না করে কাজ অব্যাহত রাখে। এক পর্যায়ে উত্তেজনা চরম আকার ধরে। বিষয়টি নিয়ে বাধ্য হয়ে প্রবাসী হাবিজুল শিকদার উপজেলা নির্বাহী অফিসার নাজিম উদ্দিন বরাবর একটি আবেদন পত্র দাখিল করেছেন। সরেজমিনে মঙ্গলবার সকালে গিয়ে দেখা যায় অভিযুক্ত সামসু শিকদার,নজরুল শিকদার গংরা কবর স্থানের জায়গাটি দখল করে গরুর খামার তৈরী করে মল-মুত্র ফেলে পবিত্রতা নষ্ট করেছেন। স্থানীয় জনৈক ইউপি সদস্য জানান,এলাকাটি দীর্ঘ্যদিন যাবৎ পারিবারিক কবরস্থান হিসেবে চিহ্নিত। এখানে বহু লাশ দাফন করা হয়েছে।

বিষয়টি খুবই স্পর্শকাতর। কবরস্থান থেকে গরুর খামার অন্যত্র নেওয়া উচিৎ। কিন্ত প্রতিপক্ষ সামসু শিকদার গংরা কোন অদৃশ্য কারনে কর্নপাত করছেনা। গ্রামের আঃ রশিদ জানান,কবর স্থানটিতে দীর্ঘ্যদিন যাবৎ মৃতদেহ দাফন করা হয়। সম্প্রতি নজরুল শিকদার সহ কয়েকজন মিলে এটি দখল করে অপ্রত্যাশিতভাবে গরুর খামার তৈরী করে। আমরা বাধা দিলেও সে কোন তোয়াক্কা করছেনা। অভিযুক্ত নজরুল শিকদার ,কামরুল শিকদারের সাথে বিষয়টি নিয়ে কথা বললে তারা কবরস্থানের জায়গা স্বীকার করে বলেন, আমার জায়গার সংকটের কারনে গরুর খামার দিয়েছি। এ ব্যাপারে ভাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার আজিম উদ্দিনের সাথে কথা বললে তিনি বলেন, অভিযোগ পেয়েছি। যেহেতু বিষয়টি স্পর্শকাতর । তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে

ভাঙ্গায় পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে গরুর খামার স্থাপন

বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের চানপট্টি গ্রামে একটি পারিবারিক কবরস্থানের জায়গা দখল করে প্রভাবশালীর বিরুদ্বে গরুর খামার স্থাপনের অভিযোগ পাওয়া গেছে। কবর স্থানে শায়িত ব্যক্তিদের স্বজনেরা বাধা দিলেও বিস্তারিত

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র মানুষের মাঝে ভি জি এফের খাদ্য সহায়তার নগদ ৪শ ৫০ টাকা হারে ৫ শত ৫৬ জনের মাঝে নগদ টাকা বিতরণ করা হয়েছে।

আজ ৬মে বৃহস্পতিবার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র মানুষের মাঝে খাদ্য সহায়তার টাকা বিতরনী অনুষ্ঠানে , হাউলী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান নিজাম উদ্দিনের সভাপতিত্বে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দামুড়হুদা উপজেলা সহকারী শিক্ষা অফিসার নাসির উদ্দীন।

হাউলী ইউনিয়ন যুবলীগের ১নং যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান লিপন, হাউলী ইউনিয়ন ছাত্রলীগের আহ্বায়ক রাসেল আহমেদ। হাউলী ইউনিয়নের সদস্য রওশানারা খাতুন,মোমেহার খাতুন, রহিমা খাতুন, সাবিনা ইয়াসমিন, জাহাঙ্গীর আলম টিক্কা,আব্দুল
হান্নান, শহিদুল ইসলাম, রিকাত আলি, শাহাজামাল হোসেন, আব্দুল হান্নান
পটু,আব্দুল্লাহ সেলিম, সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানটি পরিচালনা করেন হাউলী ইউনিয়নের সচিব নাঈম উদ্দীন।

দামুড়হুদায় প্রধানমন্ত্রীর উপহার ভি জি এফের নগদ টাকা বিতরণ অনুষ্ঠানে উপজেলা চেয়ারম্যান বাবু

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নে পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে প্রধানমন্ত্রীর উপহার দরিদ্র মানুষের মাঝে ভি জি এফের খাদ্য সহায়তার নগদ ৪শ ৫০ বিস্তারিত

জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার শিয়ালমারি পশুহাটে সরকারি বিধি নিষেধ অমান্য করা ও মুখে মাস্ক পরিধান না করায় ৩ জনকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। আজ ৬মে বিস্তারিত

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা

চুয়াডাঙ্গায় দামুড়হুদা সার্কেল জনাব আবু রাসেল কে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়।

সিনিয়র সহকারি পুলিশ সুপার হতে অতিরিক্ত পুলিশ সুপার পদে সদ্য পদোন্নতি প্রাপ্ত জনাব আবু রাসেল কে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়।

জনাব আবু রাসেল বাংলাদেশ পুলিশে সহকারি পুলিশ সুপার হিসাবে ৩৩তম বিসিএস পুলিশ ক্যাডারে যোগদান করেন। ইতোপূর্বে তিনি জেলা পুলিশ, মেহেরপুর ও র‍্যাব-৩, ঢাকায় সুনাম ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন।

অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবু রাসেল চুয়াডাঙ্গা জেলায় গত ০৪.৮.২০১৮ খ্রিঃ তারিখ দামুড়হুদা সার্কেল হিসাবে যোগদান করেন।

দামুড়হুদা সার্কেল জনাব আবু রাসেল কে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দিলেন পুলিশ সুপার জাহিদুল ইসলাম

রকিবুল হাসান তোতা, জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গায় দামুড়হুদা সার্কেল জনাব আবু রাসেল কে আনুষ্ঠানিকভাবে অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার র‍্যাঙ্কব্যাজ পরিয়ে দিলেন সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ জাহিদুল ইসলাম মহোদয়। বিস্তারিত

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে থেকে শিক্ষিকা নাজমা আক্তার নামের এক মহিলার ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ব্যাংক ম্যানেজেরকে বললে উল্টো ঐ শিক্ষিকা নাজমা আক্তারকে জোড় পূর্বক ব্যাংক থেকে বের করে দেন। কিন্তুুক ভিতর ও বাহিরে সিসি ক্যামেরা না থাকায় ব্যাংকের নিরাপত্তা নিয়ে জনমতে নানান ধরনের প্রশ্ন দেখা দিয়েছে।

বৃহস্পতিবার (৬ মে) সকাল ১১টার দিকে হাতীবান্ধা সোনালী ব্যাংকের ভিতরে ক্যাশ কাউন্টারের নিকট এ ঘটনাটি ঘটে। এদিকে ব্যাংকের ভিতরে বা বাইরে নেই কোনো সিসি ক্যামেরার ব্যবস্থা। ফলে ক্ষুদ্ধ ব্যাংকে আসা সর্বস্তরের গ্রাহকরা।
ভুক্তভোগী ওই শিক্ষিকা উপজেলার গোতামারী ইউনিয়নের ভুটিয়া মঙ্গল এলাকার রেজাউল করিমের স্ত্রী এবং গোতামারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা।

বৃহস্পতিবার (৬)মে সকালে হাতীবান্ধা সোনালী ব্যাংকে টাকা উত্তোলনের জন্য যান নাজমা আক্তার। ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে ৪০ হাজার টাকা উত্তোলন করার সময় অপরিচিত এক ব্যক্তি জোরপূর্বক তা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। ফলে বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে থাকেন ঐ শিক্ষিকা।

তবে টাকা উত্তোলনের সময় শিক্ষিকার পাশে লম্বা ধরনে, মাথায় ছোট চুল, গায়ের রং শ্যামলা, নীল রঙের শার্ট ও কালো জিন্স পড়া এক ব্যক্তি দাড়িয়ে ছিলেন বলে শিক্ষা জানান। ঐ ব্যক্তি নাজমা আক্তারকে টাকা গুলো গুনে নিতে বললে তিনি গুনতে হবে না বলে জানান। এ সময় কোন কিছু বুঝে ওঠার আগেই ওই ব্যাক্তি নাজমা আক্তারের হাত থেকে জোড় পূর্বক টাকা নিয়ে সটকে পড়েন। আর সেখানে ওই ব্যক্তিকে দেখতে পাননা।

এ বিষয়ে শিক্ষিকা নাজমা আক্তারের কাছে জানতে চাইলে তিনি কান্না জড়িত কন্ঠে বলেন, আমি যখনই টাকা উত্তোলন করলাম, তখনই ওই ব্যক্তি বললো টাকাটি গুনে নেন। আমি বললাম গুনতে হবে না। তারপর উনি আবার বললো ছেড়া আছে কিনা দেখেন। আমি তাতেও রাজি হয়নি। কিন্ত উনি জোড় করে টাকাটা হাত থেকে নিয়ে নিমিষেই চলে গেলে। আমি কিছুই বুঝে উঠতে পারি নাই। এ সময় আমি যে চিৎকার করবো সে শক্তিও হারিয়ে ফেলি। আমি দ্রুত ম্যানেজারের কাছে যাই, বিষয়টি অবগত করলে তিনি উল্টো আমাকে গালমন্দ করে ব্যাংক থেকে জোড়পুর্বক বের করে দেন।

এ বিষয়ে হাতীবান্ধা সোনালী ব্যাংকের ম্যানেজার আসাদুজ্জামান রাজু বলেন, ঐ মহিলা নিজেই সেই লোককে টাকা দিয়েছে। এখানে আমাদের কোনো করনীয় নাই। ব্যাংকের সিসি ক্যামেরা আছে কিনা? জানতে চাইলে তিনি বলেন, ব্যাংকে কোনো সিসি ক্যামেরা নেই। সিসি ক্যামেরার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষকে বেশ কয়েকবার বলা হলেও এখানো কোনো ব্যবস্থা নেননি তারা।

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদুল আলম বলেন, বিষয়টি কেউ বলেনি। তবে অভিযোগ পেলে, তদন্ত অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

হাতীবান্ধায় ব্যাংকের ভিতর থেকে অভিনব কাযদায় ৪০ হাজার টাকা ছিনতাই।

মোঃশাহীন আলম লালমনিরহাট প্রতিনিধিঃ লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় সোনালী ব্যাংকের ভিতরে থেকে শিক্ষিকা নাজমা আক্তার নামের এক মহিলার ৪০ হাজার টাকা ছিনতাই হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ব্যাংক ম্যানেজেরকে বললে উল্টো বিস্তারিত

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি।

মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না?
জলবায়ু পরিবর্তন, দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে উপকূলীয় এলাকা গুলিতে তীব্র সুপ্রিয় খাবার পানি সংকট দেখা দিয়েছে। মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম পুত্র রাসেল মাহমুদ এর নেতৃত্বে সুন্দরবন মোটর শ্রমিক সংগঠনের সদস্যদের সাথে নিয়ে মুন্সিগঞ্জ ,কৈখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা রাতদিন মানুষের মাঝে মানুষের জন্য পানির ড্রামে ভ্রাম্যমাণ ভাবে গাড়ি করে বাড়িতে বাড়িতে পানি সরবরাহ করে সুপ্রিয় খাবার পানির সমস্যা সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। এলাকাবাসী এ কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে। যতোদিন পানির সমস্যা থাকবে ততোদিন অসহায় পানির কষ্টে থাকা মানুষের পাশে থাকবে বলে রাসেল মাহমুদ জানান। তিনি আরো বলেন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই মহৎ উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।অসহায় মানুষের পাশে থাকতে পারি ।
আত্মমানবতার সেবায় অস্বচ্ছল ব্যক্তিদেরকে পাশে থাকবো চিরদিন।

আত্মমানবতার সেবায় অনন্য উদাহরণ মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পুত্র রাসেল মাহমুদ।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি। মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না? জলবায়ু পরিবর্তন, দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে উপকূলীয় এলাকা গুলিতে তীব্র সুপ্রিয় খাবার পানি সংকট দেখা বিস্তারিত

।

সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ
প্রতিনিধি)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজার ও মৌলভীরচর বাজারের ১২জন নাইটগার্ডের মাঝে ইউপি চেয়ারম্যানের সৌজন্যে ১২ সেট পোষাক বিতরন করা হয়েছে।

গত মঙ্গলবার বাদ মাগরিব চরভদ্রাসন হাট বাজার বণিক সমবায় সমিতির অফিস প্রাঙ্গনে দু’টি বাজারের মোট ১২ জন নাইটগার্ডদের মাঝে খাকি পোষাক বিতরন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার জেসমিন সুলতানা, উপজেলা চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ মোতালেব হোসেন মোল্যা, ইউপি চেয়ারম্যান মোঃ আজাদ খান ও বণিক সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম মোল্যা উপস্থিত থেকে নাইটগার্ডদের মাঝে পোষাক বিতরন করেন।

জানা যায়, উপজেলা সদর বাজারের প্রতিজন নাইটগার্ডকে একটি করে শার্ট ও প্যান্ট সহ মোট ৮জনের মাঝে ৮ সেট পোষাক বিতরন করা হয়।

এছাড়া মৌলভীরচর বাজারের প্রতিজন নাইটগার্ডকে একটি করে শার্ট ও প্যান্ট সহ মোট ৪ জনের মাঝে ৪ সেট পোষাক সহ সর্বমোট ১২জনের মাঝে ১২ সেট পোষাক বিতরন করা হয়।

চরভদ্রাসন বাজার নাইটগার্ডদের মাঝে পোষাক বিতরন

। সাজ্জাদ হোসেন সাজু (বিশেষ প্রতিনিধি) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর বাজার ও মৌলভীরচর বাজারের ১২জন নাইটগার্ডের মাঝে ইউপি চেয়ারম্যানের সৌজন্যে ১২ সেট পোষাক বিতরন করা হয়েছে। গত মঙ্গলবার বাদ মাগরিব বিস্তারিত

রাজশাহী, খুলনা, যশোরসহ দেশের ১৬টি অঞ্চল কালবৈশাখী ঝড়বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে। বুধবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

তারা বলেছে, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, বরিশাল, ভোলা, চাঁদপুর, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, গাজীপুর, টাঙ্গাইল অঞ্চলসমূহ দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্মুখীন হতে যাচ্ছে।

এদিকে আজ সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে।

দেশের ১৬ অঞ্চল ঝড়বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে

রাজশাহী, খুলনা, যশোরসহ দেশের ১৬টি অঞ্চল কালবৈশাখী ঝড়বৃষ্টির মুখে পড়তে যাচ্ছে। বুধবার (৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। তারা বলেছে, খুলনা, যশোর, নড়াইল, মাদারীপুর, ফরিদপুর, বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩