সারাবাংলা

মোঃ আবুবকর সিদ্দিকী
জেলা প্রতিনিধি টাঙ্গাইল।

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার(বিস্কুট,কেক,ব্রেড) তৈরি করায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে (বেকারী) ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার(৪ মে)দুপুরে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে ও জেলা প্রশাসকের সহযোগিতায় চলমান সেবা সপ্তাহ উপলক্ষে বাজার তদারকির অংশ বিশেষ হিসেবে যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীতে (বেকারী) অভিযান চালায় টাঙ্গাইল জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী।

অভিযান পরিচালনা কালে মানহীন নোংরা পরিবেশে বেকারী পন্য উৎপাদন এবং অস্বাস্থ্যকর অবস্থায় খাবার তৈরি করায় যমুনা বেকারীকে ৭ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।

এসময় যমুনা বেকারীতে কর্মরত সংশ্লিষ্ট সকলকে অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরি না করার নির্দেশনা প্রদান করেন তিনি।পরবর্তীতে অস্বাস্হ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়টি পাওয়া প্রমাণ হলে আইনগত ভাবে কঠোর ব্যবস্থা নেয়ার ও হুশিয়ারি দেন তিনি। জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও তিনি ব্যক্ত করেন।

টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করার অপরাধে ভ্রাম্যমান আদালত কর্তৃক যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে জরিমানা

মোঃ আবুবকর সিদ্দিকী জেলা প্রতিনিধি টাঙ্গাইল। টাঙ্গাইলে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার(বিস্কুট,কেক,ব্রেড) তৈরি করায় জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক যমুনা ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরীকে (বেকারী) ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার(৪ বিস্তারিত

এস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১ মাস চিকিৎসা শেষে নির্বাচনী এলাকা বানিয়াচংয়ে ফিরে এসে শুকরিয়া সভায় হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল মজিদ খান বলেছেন, সকলের দোয়া ও আর্শিবাদে আল্লাহর রহমতে আমি ও আমার পরিবারের সদস্যরা সুস্থ্য হয়ে ফিরে আসতে পেরেছি । এজন্য আমি আওয়ামীলীগ পরিবার, আলেম ওলামা, উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন ও সকল দলের নেতাকর্মীসহ সর্বস্তরের জনগণের প্রতি চিরকৃতজ্ঞ।

আমি যতদিন বেঁচে থাকবো এমপি থাকি আর না থাকি জনগণের পাশে থেকে সেবা করে যেতে চাই। মঙ্গলবার (৪ মার্চ) হবিগঞ্জের বানিয়াচং উপজেলা পরিষদ সভাকক্ষে ইউএনও মাসুদ রানার সভাপতিত্বে শুকরানা সভায় তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

তিনি আরও বলেন, ফেইসকুকের মাধ্যমে অশান্তির বার্তা ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। নিজেদের ক্ষোভ প্রকাশ করতে গিয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি না করে সমাজ ও দেশের উন্নয়নমুলক পোষ্ট করতে হবে। পৃথিবীর মহাগ্রাম বানিয়াচং। তাই বানিয়াচংয়ের মানুষের আচার আচারণ হতে বড়মাপের। মানুষ মানুষের জন্য একথাটি বাস্তবে রূপ দিতে হলে সকলকে একযোগে কাছ করে বানিয়াচং আজমিরীগঞ্জ উপজেলাকে শান্তির জনপদ হিসেবে গড়ে তুলতে হবে।

সভার শুরুতে এমপি আব্দুল মজিদ খান ও তার পরিবারের সদস্যরা সুস্থ্য হয়ে উঠায় শুকরানা আদায় করে মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন বানিয়াচং শাহী ঈদগাহের ইমাম শায়খুল হাদিস মাওলানা ফজলুর রহমান খান।

উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা আওয়ামীলীগ’র সভাপতি বীর মুক্তিযোদ্ধা আমির হোসেন মাষ্টার, এসিল্যান্ড ইফফাত আরা জামান উর্মি, ভাইস চেয়ারম্যান ফারুক আমিন ও হাসিনা আক্তার, ওসি মোহাম্মদ এমরান হোসেন, পল্লী বিদ্যুৎ ডিজিএম প্রকৌশলী মামুন মোল্লা,মাধ্যমিক শিক্ষা অফিসার কাউছার শোকরানা, জেলা ইমাম সমিতির সভাপতি মুফতি মাওলানা আতাউর রহমান,

বানিয়াচং উপজেলা প্রেসক্লাব সভাপতি এস এম খোকন.ব্যকস এর সভাপতি আলহাজ্ব জয়নাল আবেদীন, সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান খান।

আরও উপস্থিত ছিলেন, আওয়ামীলীগ নেতা তজম্মুল হক চৌধুরী, আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, আ’লীগ নেতা মোত্তাক্কিন বিশ্বাস, কৃষ্ণ দেব, নজরুল ইসলাম, যুবলীগ সাংগঠনিক সম্পাদক শাহিবুর রহমান, রিপোর্টার্স ইউনিটির সভাপতি জীবন আহমেদ লিটন, আমার হবিগঞ্জের বার্তা সম্পাদক রায়হান উদ্দিন সুমন, তরঙ্গ ২৪ সম্পাদক শিব্বির আহমদ আরজু, সাংবাদিক দেওয়ান শোয়েব রাজা, শেখ সফিকুল ইসলাম সফিক, ইয়াসিন আরাফাত মিল্টন,

সেরা কন্ঠ সম্পাদক এস এম খলিলুর রহমান রাজু, সেচ্চাসেবকলীগ সভাপতি আশরাফ আলী সোহেল, সেক্রেটারী আবু আশশাফ চৌধুরী বাবু, ছাত্রলীগের সাবেক সভাপতি এজেডএম উজ্জল, সাবেক সেক্রেটারী রফিকুল আলম চৌধুরী রিপন প্রমুখ।

হবিগঞ্জ বানিয়াচং আজমিরীগঞ্জ হবে শান্তির জনপদ : মজিদ খান এমপি

এস এম খলিলুর রহমান ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥ করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দীর্ঘ ১ মাস চিকিৎসা শেষে নির্বাচনী এলাকা বানিয়াচংয়ে ফিরে এসে শুকরিয়া সভায় হবিগঞ্জ-২ আসনের সাংসদ এডভোকেট আব্দুল বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু ( বিশেষ প্রতিনিধি:)

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ১ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বেপারীর পক্ষ থেকে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। ১নং চর হরিরামপুর ইউনিয়ন। ভাটি চর শালেপুর জনু বিশ্বাসের ডাঙ্গী জামেয়া মসজিদ সহ ৮ টি সমাজে, ২০ শে রমযান এ উপলক্ষে সোমবার ইফতার পূর্ব মুল্হর্তে উপজেলার চর হরিরামপুর ইউনিয়নের ভাটি চর শালেপুর বিভিন্ন অসহায়, দুস্হ ৩,০০০ হাজার ময়মুরুব্বি গ্রামবাসী ব্যক্তিবর্গদের মাঝে। বিভিন্ন মসজিদের মুসুল্লিদের মাঝে এ ইফতার বিতরন করেন ও দোয়া আয়োজন করেন বেপারী বাড়ির সুযোগ্য সন্তান। চর হরিরামপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বেপারী

৩,০০০ মুসুল্লিদের নিয়ে ইফতার ও দোয়ার আয়োজন করলেন মোঃ রফিকুল ইসলাম বেপারী।

সাজ্জাদ হোসেন সাজু ( বিশেষ প্রতিনিধি:) ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা ১ নং হরিরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ রফিকুল ইসলাম বেপারীর পক্ষ থেকে ইফতার ও দোয়ার আয়োজন করা হয়। ১নং চর বিস্তারিত

আমিনুল ইসলাম সেলিম
(বিশেষ প্রতিনিধি)

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যখন দেশের অধিকাংশ কৃষক উদ্বিগ্ন-উৎকণ্ঠিত তাদের উৎপাদিত ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে, ঠিক তখনি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের অকুতোভয় বঙ্গবন্ধু-সৈনিকেরা।
সারাদেশ ব্যাপী ধারাবহিকভাবে কৃষকদের জমির ধান কেঁটে এবং মাড়াই করে ঘরে তুলে দিচ্ছে প্রতিনিয়ত।
করোনার কারনে জারীকৃত লকডাউন,মাত্রাতিরিক্ত তাপদাহ এবং মাহে রমাযান চলমান থাকায় লোকবল সংকটে ফসল ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

চরম বিপাকে থাকা অস্বচ্ছল এসকল কৃষকদের পাশে এখন ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে ছাত্রলীগের নিবেদীত প্রান নেতৃবৃন্দ।

এর’ ই অংশ হিসেবে গত সোমবার সাটুরিয়া উপজেলার উত্তর-কাওন্নারা গ্রামের রাশেদূল ইসলামের প্রায় এক’বিঘা(৩০-শতাংশ) জায়গার ধান কর্তন,মাড়াই এবং পরিশেষে ঘরে তুলে দিলো “সাটুরিয়া উপজেলা ছাত্রলীগ”র নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি-আইকন ছাত্রনেতা শামীম হোসাইনের নেতৃত্বে আয়োজনটিতে আরও অংশ নেন উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারন-সম্পাদক সাব্বির আহমেদ,সাটুরিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহাদ খান,কবির আহম্মেদ সহ একঝাঁক নেতাকর্মীরা।

এ বিষয়ে প্রশ্ন করা হলে সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম হোসাইন জানান…
“কোভিড-১৯ সংক্রমনের শুরুর দিকে যখন জনজীবন থমকে গিয়েছিলো তখন আমাদের প্রানপ্রিয় নেত্রী-বঙ্গবন্ধু কন্যা #শেখ_হাসিনা আহ্বান জানিয়েছিলেন সকল নেতাকর্মীদেরকে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য।
সেই আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছিলো বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

অনুরুপভাবে,এবারের দ্বিতীয় ঢেউ এর ক্রান্তিলগ্নে চরম আর্থিক দৈন্যতায় থাকা কৃষকদের আবাদি জমির ফসল ঘরে তোলা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সেই দিক বিবেচনায় রেখে
কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নপর নিরিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন এম.পির বিশেষ নির্দেশানুযায়ী এবং স্বাস্থ্যমন্ত্রী-পুত্র রাহাৎ মালেক শুভ্র ভাইয়ের সার্বিক সহযোগীতায় ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের অনুপ্রেরনায় আমাদের “সোনার বাংলার” সোনার মানুষ “কৃষকদের” পাশে থাকবার এই ক্ষুদ্র প্রয়াস।

বৈশ্বিক মহামারীর এই ভয়াল ছোবলে স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলা খেটে-খাওয়া মানুষদের পাশে থাকতে আমরা
সাটুরিয়া উপজেলা ছাত্রলীগ সর্বদা প্রতিশ্রুতি-বদ্ধ।

উল্লেখ্য,বিগত সময়গুলোতে সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন মানবিক কর্মকান্ড ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।

সাটুরিয়ায় কৃষকের ১-বিঘা জায়গার ধান কেঁটে ঘরে তুলে দিলো উপজেলা ছাত্রলীগ।

আমিনুল ইসলাম সেলিম (বিশেষ প্রতিনিধি) করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যখন দেশের অধিকাংশ কৃষক উদ্বিগ্ন-উৎকণ্ঠিত তাদের উৎপাদিত ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে, ঠিক তখনি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের অকুতোভয় বঙ্গবন্ধু-সৈনিকেরা। বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু (গন টেলিভিশনের বিশেষ
প্রতিনিধিঃ

ফরিদপুরের সালথায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুনীকে একাধিবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষ‌ণের ফ‌লে ঐ তরুনী অন্তঃসত্বা হ‌য়ে প‌রে‌ছে। আর এই ঘটনা ধামাচাপা ও গ‌র্ভের সন্তান নষ্ট কর‌তে সমাজপ‌তিরা গোপনে ২ লাখ টাকায় দফারফা ক‌রে‌ছে ব‌লে অভি‌যোগ পাওয়া ‌গে‌ছে। ধর্ষক বর্তমা‌নে পলাতক, প‌রিবা‌রের দা‌বি তি‌নি এখন প্রবাসী। এ ঘটনায় স্থানীয়দের মা‌ঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। ধর্ষিতা তরুনীকে উদ্ধার করে তার গর্ভের সন্তানকে বাঁচানোর জোর দাবী জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

জানা যায়, উপ‌জেলার গ‌ট্টি ইউ‌নিয়‌নের এক তরুনী উপ‌জেলার ভাওয়াল ইউ‌নিয়‌নের নারান‌দিয়া গ্রা‌মে খালা‌তো বো‌নের বাসায় বেড়া‌তে যায়, সেখা‌নে তার খালা‌তো বো‌নের দেবর ঐ তরুনী‌কে বি‌য়ের প্রলোভ‌নে একা‌ধিকবার ধর্ষণ ক‌রার ফ‌লে ঐ তরুনী ৮ মা‌সের অন্তঃসত্বা হ‌য়ে প‌রে। ধর্ষক ফেলা মাতুব্বর (৩০) ঐ এলাকার বা‌সিন্দা এবং বকা মাতুব্ব‌রের ছে‌লে। অ‌ভিযুক্ত ধর্ষক ফেলা বিবা‌হিত এবং নিঃসন্তান। ধর্ষিতা তরুনী বর্তমা‌নে ভ‌য়ে পা‌লি‌য়ে বেড়া‌চ্ছে। এই ঘটনা জানাজা‌নি হ‌লে মাত্র ২ লাখ টাকায় মিমাংসা করে স্থানীয় কতিপয় মাতুব্বর ও সমাজপতিরা। গোপন সা‌লি‌সে তরুণীর গর্ভে থাকা সন্তানকে নষ্ট করে ফেলানোর সিদ্ধান্ত দেয় তারা।

আরও জানা যায়, নারানদিয়া গ্রামের প্রবাসী সেলিম মাতুব্বরের স্ত্রী সারমিন আক্তারের খালাতো বোন হয় ওই ধর্ষিতা। সারমিন অভিযোগ করে বলেন, আমার খালাতো বোন মাঝে মাঝেই আমার বাড়িতে এসে থাকতো। একপর্যায় বছর খানেক আগে আমার বিবাহিত দেবর ফেলার সাথে তার প্রেম সম্পর্ক গড়ে উঠে। এরপর বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে একাধিকবার ধর্ষণ করে। ফলে সে এখন ৮মাসের অন্তঃসত্বা।

স্থানীয়রা বলেন, ঘটনাটি জানাজানি হলে তারা ওই অন্তঃসত্বাকে বিয়ে করার জন্য ফেলাকে চাপ দেয়। কিন্তু এতে তিনি রাজি হন না। বরং স্থানীয় প্রভাবশালী আলিয়া মাদ্রাসা শিক্ষক নুরুল ইসলাম মাতুব্বর, আবুল খায়ের, বকুল মাতুব্বর ও সায়েম মোল্যাকে ম্যানেজ করে ধর্ষিতার পরিবারকে মিমাংসার জন্য চাপ দেয়। পরে ১৫এপ্রিল থেকে ২০এপ্রিলের মধ্যে কোন একদিন রাতে ওই প্রভাবশালীরা পার্শবর্তী কুমাপট্টি গ্রামে থাকা ধর্ষিতার খালু নান্নু মোল্যার বাড়িতে ২ লাখ টাকার বিনিময়ে ঘটনাটি গোপনে মিমাংসা করে দেয়।

তারা আরো বলেন, এই টাকায় শুধু ধর্ষণের ঘটনা থাপাচাপা দেওয়া হয়নি, সালিশে ধর্ষিতার গর্ভে থাকা সন্তানকেও নষ্ট করার সিদ্ধান্ত দেয় প্রভাবশালীরা। মিমাংসার পর থেকে ধর্ষিত তরুনী তার গর্ভের সন্তান নিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আর ধর্ষক ফেলা মাতুব্বর বিদেশে চলে গেছেন বলে দাবী করেছেন তার পরিবার। তবে স্থানীয় অনেকে বলেছেন, ধর্ষক ফেলা দেশেই আছেন। তবে তিনি পালিয়ে বেড়াচ্ছে।

মিমাংসার বিষয় স্বীকার করে সালিশে থাকা প্রভাবশালীরা বলেন, আমরা সালিশে উপস্থিত ছিলাম স্থানীয়ভাবে। তবে কত টাকা মিমাংসা হয়েছে তা আমরা জানি না। এটা ওই তরুনীর খালু নান্নু বলতে পারবেন। আর সন্তান নষ্ট করার বিষয়টি সঠিক নয়। এমন কোনো সিদ্ধান্ত সালিশে নেওয়া হয়নি। তবে এ বিষয় ধর্ষিতার খালু নান্নুর ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

নাম প্রকাশ না করার শর্তে ধর্ষিতার প্রতিবেশীরা বলেন, আমরা ঘটনাটি শুনেছি। ধর্ষিত তরুনী নারানদিয়া তার বোনের বাড়িতে থেকে ৮ মাসের অন্তঃসত্বা হয়েছে। বিষয়টি জানাজানি হবার পর থেকে ওই তরুনী এলাকায় নেই। তবে সালিশে তার গর্ভের সন্তান নষ্ট করে ফেলানোর সিদ্ধান্ত নিয়ে আমরা হতাশ হয়েছি। প্রশাসনের কাছে জোর দাবী জানাই তাকে উদ্ধার করে তার গর্ভে থাকা সন্তানের জীবন বাঁচানোর জন্য।

ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার (সালথা-নগরকান্দা সার্কেল) মোঃ সমিনুর রহমান বলেন, বিষয়টি আমার জানা নেই। তবে খোজ খবর নিয়ে দ্রত ব্যবস্থা নেওয়া হবে। সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আশিকুজ্জামান বলেন, নারানদিয়া গ্রামের এই রকম কোনো ঘটনা আমার জানা নেই। তবে খোজ নিয়ে দেখছি।

সালথায় ধর্ষণে তরুণী আন্তঃসত্বা: ২ লাখ টাকায় দফারফা

সাজ্জাদ হোসেন সাজু (গন টেলিভিশনের বিশেষ প্রতিনিধিঃ ফরিদপুরের সালথায় বিয়ের প্রলোভন দেখিয়ে ২০ বছরের এক তরুনীকে একাধিবার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ধর্ষ‌ণের ফ‌লে ঐ তরুনী অন্তঃসত্বা হ‌য়ে বিস্তারিত

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি)

ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ মমিন খান(৩২) নামে একজন গুরুতর আহত হয়েছেন। ২মে (রবিবার) আনুমানিক সন্ধ্যা ৬টার সময় উপজেলার বাকাঁইল গ্রামে এ ঘটনা ঘটে।হামলার ঘটনায় আহত নিজেই বাদী হয়ে আলফাডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সূত্রে জানা যায়,মমিনের খালাতো ভাই আলামিন বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলার সময় আম গাছের ডালে বল আটকাইয়া যায়।ঔ বল ঢিল ছুড়ে পাড়তে গেলে একটা আম পড়ে যায়। আম পড়ে যাওয়ার কারনে,মোশা শেখ আলামিনকে বিশ্রি ভাষায় গালাগালি পাড়ে।মোঃ মমিন খান এ কথা শুনতে গেলে,আসামি মোশা শেখ(৪০) মহাসিন শেখ (৪৫)উভয় পিতা মান্দার শেখ,লাভলী বেগম (৩৮)স্বামী মহাসিন শেখ উভয়ে মিলে ধারালো দা,লোহার রড,এবং বাঁশের লাঠি দিয়ে আঘাত করলে আমি মাটিতে লুটিয়ে পড়ে চিৎকার করতে থাকি।আমার চিৎকার শুনিয়া আমার ভাই কবির(২৫)প্রতিবেশি হামিদ মিয়া(৫৫) এবং জনি শেখ (২৫) আশঙ্কাজনক অবস্থায় আমাকে উদ্ধার করে আলফাডাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভত্তি করেন।

এ ব্যাপারে বিবাদী মোশা শেখকে মুঠো ফোনে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, মমিনরা আমাদের মারার জন্য আমাদের বাড়িতে আসলে আমরা প্রতিহত করার চেষ্ঠা করি। আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদুজ্জামান বলেন জানান, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আলফাডাঙ্গায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় আহত ১ ।

সাজ্জাদ হোসেন সাজু(বিশেষ প্রতিনিধি) ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় মোঃ মমিন খান(৩২) নামে একজন গুরুতর আহত হয়েছেন। ২মে (রবিবার) আনুমানিক সন্ধ্যা ৬টার সময় উপজেলার বাকাঁইল বিস্তারিত

গণ টেলিভিশন,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃজামালপুর,

করোনায় ঘর বন্দী মানুষদের মুখে হাসি ফোটানো ও বর্তমান পরিস্থিতি থেকে সকলের মঙ্গল কামনায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার, সানন্দ বাড়ী পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে প্রায় ৩০০ মানুষের উপস্থিতিতে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

৩ মে (সোমবার) ২০ ররমজান সাধারণ মানুষদের সাথে নিয়ে সানন্দ বাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ইফতার মাহফিলে দেশ জাতি ও মুসলমানদের সর্বাত্মক মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন সানন্দ বাড়ী ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার সাবেক আরবি প্রভাশক ও সানন্দ বাড়ী পশ্চিম পাড়া জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মোঃ ওমর আলী সাহেব।

এ সময় যুব সমাজের মধ্যে উপস্থিত থেকে আয়োজন করেন, মোঃ নাজমুল হাসান,
আল মামুন দেওয়ান, আবুল কালাম,
মোঃজাকিরুল ইসলাম,
মিরাজুল ইসলাম বিপ্লব,
মোস্তাফিজুর রহমান মিরাজ,
মনোয়ার হোসেন মুন্না,মোঃ
আবিদ হাসান,
তোহিদুল ইসলাম,মোঃ
রিপন মাহমুদ ,মোঃ
হারুন অর রশিদ,মোঃ
সিহাব রানা,
মোঃপারভেজ আহমেদ,মোঃ
সোমেশ মাহমুদ,মোঃ
খোরশেদ আলম,মোঃ
ওমর ফারুক,মোঃ
আরিফ রানা,
মোঃ সুজন মাহমুদ,মোঃ
আকাশ মাহমুদ,মোঃ
মাইদুল ইসলাম,মোঃ
সুমন মাহমুদ,
মোঃ হৃদয় হাসান
সহ সানন্দবাড়ী পশ্চিমপাড়া ছাত্রসংগঠন, যুবসমাজ প্রমুখ।

তারা বলেন,আল্লাহর অশেষ রহমতে আমরা এই মহান কাজটি সম্পন্ন করতে সক্ষম হয়েছি। ইনশাআল্লাহ প্রতিবছর আমাদের ইফতার ও দোয়া মাহফিলের এই ধারা অব্যাহত থাকবে।

সানন্দ বাড়ীতে যুবসমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

গণ টেলিভিশন,দেওয়ানগঞ্জ উপজেলা প্রতিনিধিঃজামালপুর, করোনায় ঘর বন্দী মানুষদের মুখে হাসি ফোটানো ও বর্তমান পরিস্থিতি থেকে সকলের মঙ্গল কামনায় জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার, সানন্দ বাড়ী পশ্চিম পাড়া যুব সমাজের উদ্যোগে প্রায় ৩০০ বিস্তারিত

গণ টেলিভিশন: উপজেলা প্রতিনিধি, জামালপুর ।

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়নের শরবত আলী শেখের বিরুদ্ধে জোর পূর্বক সরকারি জমি দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় উপজেলার ডাংধরা ইউনিয়নের পুর্ব নিমাইমারি এলাকার মৃত আকছের আলীর ছেলে শরবত আলী কারখানা মৌজার ১ নং খতিয়ানের ২ একর ৯২ শতাংশ জমি দীর্ঘদিন থেকে অবৈধভাবে ভোগ করে আসছে যার দাগ নং ৭৩৪৯।

আশ্রয়নের অধিকার প্রধানমন্ত্রীর উপহার এই শ্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় দেওয়ানগঞ্জ উপজেলার ডাংধরা ইউনিয়নে প্রকল্প ১ এর কার্যক্রম শেষ করেন সহকারী কমিশনার (ভূমি) ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব, আসাদুজ্জামান। পরবর্তীতে আশ্রয়ন প্রকল্প ২ এর কাজ শুরু করা হয়, কিন্তু যে ভূমিতে গৃহহীনদের জন্য ঘর নির্মাণ হওয়ার কথা সেই জমিতে ঘর তুলতে স্থানীয় শরবত আলী গং কর্তৃক বাধা প্রদান করা হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউ এন ও এবং সহকারী কমিশনার (ভূমি) উভয় সরেজমিনে এসে জমিতে থাকা গাছপালা ও অন্যান্য আসবাবপত্র সরিয়ে নেওয়ার কথা বললেও কোনো ভ্রুক্ষেপ করেনি শরবত আলী। গত ১০- ১২ দিন ধরে জোরপূর্বক সরকারি আদেশ অমান্য করে স্থানীয় কিছু ভাড়াটে দুর্বৃত্তের সহায়তায় জায়গাটি দখল করে অবৈধভাবে টিন সেড নির্মাণ ঘর করে। এ বিষয়ে অভিযুক্ত শরবত আলী বলেন, এটা আমার বাপ দাদার ক্রয়কৃত জমি, তাছাড়া জমিটা আমার দখলে রয়েছে। জমিদার লিজ নেওয়াসহ ভূমিহীন বন্দোবস্ত (ডি সি আর) এর জন্য আবেদন দেওয়া আছে।

অন্যদিকে অভিযুক্ত শরবত আলী ভূমিহীন দাবি করে গত ২৫-০৪ -২০২১ ইং তারিখে জেলা প্রশাসক বরাবর একখানা দরখাস্ত প্রদান করেন। যার মধ্যে উল্লেখ করা আছে উক্ত বসতভিটা আমার বাপ দাদার ১০০ বছর আগের পৈত্রিক সম্পত্তি। আমার মাথা গোঁজার একমাত্র ঠাই। এখানে আমার বাড়ি ঘর গাছপালা ও আমের বাগান আছে। যা জোরপূর্বক ভাবে বাড়িঘর ভেঙ্গে গাছপালা কেটে দিয়ে অত্র ইউনিয়নের চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ সাহেব গৃহহীন প্রকল্পের ঘর উঠানোর চেষ্টা করিতেছে। উক্ত জমিতে আমরা চারটি পরিবার বসবাস করি এবং জমিটি আমার দাদার নামে সি এস রেকর্ডকৃত, আর ও আর ও বি আর এস রেকর্ড সংশোধনের এর জন্য মামলা প্রস্তুত করা আছে। এছাড়াও আমি বিগত ৪ বছর আগে স্থানীয় ভূমি অফিস ২০১৬ সনে ভূমিহীনদের মাঝে ভূমি বন্দোবস্ত এর জন্য আবেদন জমা দেওয়া আছে।

এ বিষয়ে ডাংধরা ইউপি চেয়ারম্যান শাহ মোঃ মাসুদ কে জিজ্ঞেস করা হলে , তিনি বলেন শরবত আলীর নিজস্ব পাকা দালান যুক্ত দুটি ঘর ঘর আছে।
মাঠে ৮-১০ বিঘা জমি আছে তবুও সে সরকারি খাসজমি দখল করে আছে এবং ভূমিহীন দাবি করা তার জন্য অযৌক্তিক। মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য যে কাজ করা হচ্ছে তাতে বাধা প্রদান করা কোনোভাবেই শরবত এর জন্য কাম্য নয়।
এমন অভিযোগের ভিত্তিতে আজ জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেন এসময় তিনি শরবত আলীর অভিযোগের কোন জোড়ালো কোন ভিত্তি খুজে না পাওয়ায় প্রধানমন্ত্রীর দেওয়া ভূমিহীনদের জন্য ঘর প্রদানে কাজে যেন কেউ বাধা প্রদান না করে সে বিষয়ে সকলের একান্ত সহযোগিতা কামনা করেন।
তিনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব অর্থায়নে গরীবের উপহার হিসেবে ভূমিহীন ও গৃহহীনদের জন্য যে কাজ করা হচ্ছে তাতে বাধা দেওয়া ঠিক হয়নি। এ জমি সরকারের। তা সরকারি কাজে ব্যবহার হচ্ছে। এসময় সহকারী কমিশনার (ভূমি) আসাদুজ্জামান, সরকারি অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীসহ স্থানীয়রা উপস্থিত ছিলেন।

দেওয়ানগঞ্জে প্রধান মন্ত্রীর উপহার গৃহনির্মাণ কাজে বাধা দানের অভিযোগ

গণ টেলিভিশন: উপজেলা প্রতিনিধি, জামালপুর । জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার ১ নং ডাংধরা ইউনিয়নের শরবত আলী শেখের বিরুদ্ধে জোর পূর্বক সরকারি জমি দখলে রাখার অভিযোগ পাওয়া গেছে। জানা যায় উপজেলার ডাংধরা বিস্তারিত

।

একজন ধর্মগুরুর ডাকে ধর্মের বাণী শুনতে আসা লাখ লাখ মানুষকে নিজের ভোট ব্যাংক দাবী করে রাজনীতির ময়দানে ভোটের যুদ্ধে নামা যে কতবড় বাতুলতা সেটা হারে হারে টের পেয়েছে পশ্চিমবঙ্গের আব্বাস সিদ্দিকী। জানিনা এর থেকে আমাদের দেশের ধর্ম ব্যবসায়ীরা কিছু শিখতে পারবে কি না, যারা কিছু মানুষের জটলা দেখলেই সরকার গঠন প্রক্রিয়া শুরু করে দেয়।

হেফাজত ইসলামের কতিপয় কিছু ধর্ম ব্যবসায়ীর বক্তব্য শুনেছি অমুককে ধরলে সারা বাংলা ঘেরাও করা হবে, সরকার পালাবার পথ পাবে না। কিন্তু হেফাজত নেতারা জানে না সারা বাংলা ঘেরাও করতে কি পরিমাণ লোকের প্রয়োজন হয়। এ বিশ্বে একমাত্র আওয়ামী লীগই মানব মহাপ্রাচীর গড়ার ইতিহাস তৈরি করেছিলো আর কোন দল বা গোষ্ঠী এ রেকর্ড ভাঙতে পারেনি। কিছু হেফাজত নেতারা বলেছিলেন মামুনুলকে গ্রেফতার করা হলে বাংলার আসমান জমিন কেঁপে উঠবে, নদীর বাণে সব ভেসে যাবে, বাগানে আর ফুল ফুটবে না, পাখিরা আর কলরব করবে না। বাস্তবে দেখলাম মামুনুলকে ধরার পর একটা পিঁপড়েও আওয়াজ করেনি, বিরুপ ভাব কাটিয়ে প্রকৃতি ফুটে উঠেছে চাকচিক্য, প্রচন্ত গরম কমে গিয়ে ঠান্ডা ঠান্ডা কুল কুল হয়ে আজ শান্তির পরশে জুড়িয়ে গেছে মানুষের দেহ-মন।

ঘটনা এজন্য বলা যে, মানুষের অকৃত্রিম ভালবাসা পেলে, ভালবাসায় কোন খাদ না থাকলে, জনগণ আপনার জন্য যত বড় ধরণের ঝুঁকি নেওয়ার সেটাই নিবে। আর আপনি ধর্মের লেবাসধারী হয়ে অধর্মের কাজ করলে জনগণের চোখের সামনে আপনাকে অপমানিত হতে হবে। এটাই প্রকৃতির নিয়ম।

মহান আল্লাহ তায়ালা আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুক৷ ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অগ্রহণযোগ্য ও অপরিপক্ক চিন্তা আমাদের মন থেকে দূর হোক। আমীন।

পশ্চিমবঙ্গের নির্বাচন হেফাজতে ইসলামের শিক্ষা

। একজন ধর্মগুরুর ডাকে ধর্মের বাণী শুনতে আসা লাখ লাখ মানুষকে নিজের ভোট ব্যাংক দাবী করে রাজনীতির ময়দানে ভোটের যুদ্ধে নামা যে কতবড় বাতুলতা সেটা হারে হারে টের পেয়েছে পশ্চিমবঙ্গের বিস্তারিত

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি

মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি। কেভিড -19 বিশ্বব্যাপী তথা বাংলাদেশ যখন কাজের অভাবে সাধারণ মানুষক দিশেহারা তখন শ্রমজীবী ও পথশিশুদের মাঝে মানবিক সাতক্ষীরা স্বেচ্ছাসেবী সংগঠন সাতক্ষীরা এবং খুলনা জেলার বিভিন্নস্থানে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিশু ও শ্রমজীবী মানুষের মধ্যে ইফতার সামগ্রী ঈদ উপহার দিয়ে চলেছে।
তারই ধারাবাহিকতায় খুলনা রেল স্টেশনে ইফতার সামগ্রী বিতরণ করেন মানবিক সাতক্ষীরা স্বেচ্ছাসেবী সংগঠনের চেয়ারম্যান জনাব আনিসুর রহমান আনিস উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম পৃষ্ঠপোষক ব্যাংক কর্মকর্তা জনাব ইশারুল ইসলাম সহ আরো অনেকে।এ সময় জনাব আনিসুর রহমান বলেন সমাজের দায়বদ্ধতা থেকে আমরা এই মানবিক কাজ করছি। সমাজের বৃত্তবান দের দেশের মানুষের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।

মানবিক_সাতক্ষীরার উদ্যোগে খুলনা রেল স্টেশনে শ্রমিক ও পথ শিশুদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ বিশেষ প্রতিনিধি মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি। কেভিড -19 বিশ্বব্যাপী তথা বাংলাদেশ যখন কাজের অভাবে সাধারণ মানুষক দিশেহারা তখন শ্রমজীবী ও পথশিশুদের মাঝে মানবিক সাতক্ষীরা স্বেচ্ছাসেবী বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩