সাটুরিয়ায় কৃষকের ১-বিঘা জায়গার ধান কেঁটে ঘরে তুলে দিলো উপজেলা ছাত্রলীগ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
সাটুরিয়ায় কৃষকের ১-বিঘা জায়গার ধান কেঁটে ঘরে তুলে দিলো উপজেলা ছাত্রলীগ।

সাটুরিয়ায় কৃষকের ১-বিঘা জায়গার ধান কেঁটে ঘরে তুলে দিলো উপজেলা ছাত্রলীগ।

আমিনুল ইসলাম সেলিম
(বিশেষ প্রতিনিধি)

করোনা মহামারীর দ্বিতীয় ঢেউ মোকাবেলায় যখন দেশের অধিকাংশ কৃষক উদ্বিগ্ন-উৎকণ্ঠিত তাদের উৎপাদিত ফসল নির্বিঘ্নে ঘরে তুলতে, ঠিক তখনি নিঃস্বার্থভাবে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের অকুতোভয় বঙ্গবন্ধু-সৈনিকেরা।
সারাদেশ ব্যাপী ধারাবহিকভাবে কৃষকদের জমির ধান কেঁটে এবং মাড়াই করে ঘরে তুলে দিচ্ছে প্রতিনিয়ত।
করোনার কারনে জারীকৃত লকডাউন,মাত্রাতিরিক্ত তাপদাহ এবং মাহে রমাযান চলমান থাকায় লোকবল সংকটে ফসল ঘরে তুলতে হিমশিম খেতে হচ্ছে তাদের।

চরম বিপাকে থাকা অস্বচ্ছল এসকল কৃষকদের পাশে এখন ত্রানকর্তা হিসেবে আবির্ভূত হয়েছে ছাত্রলীগের নিবেদীত প্রান নেতৃবৃন্দ।

এর’ ই অংশ হিসেবে গত সোমবার সাটুরিয়া উপজেলার উত্তর-কাওন্নারা গ্রামের রাশেদূল ইসলামের প্রায় এক’বিঘা(৩০-শতাংশ) জায়গার ধান কর্তন,মাড়াই এবং পরিশেষে ঘরে তুলে দিলো “সাটুরিয়া উপজেলা ছাত্রলীগ”র নেতাকর্মীরা।

উপজেলা ছাত্রলীগের সংগ্রামী সভাপতি-আইকন ছাত্রনেতা শামীম হোসাইনের নেতৃত্বে আয়োজনটিতে আরও অংশ নেন উপজেলা ছাত্রলীগের বিপ্লবী সাধারন-সম্পাদক সাব্বির আহমেদ,সাটুরিয়া সদর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি ফাহাদ খান,কবির আহম্মেদ সহ একঝাঁক নেতাকর্মীরা।

এ বিষয়ে প্রশ্ন করা হলে সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি শামীম হোসাইন জানান…
“কোভিড-১৯ সংক্রমনের শুরুর দিকে যখন জনজীবন থমকে গিয়েছিলো তখন আমাদের প্রানপ্রিয় নেত্রী-বঙ্গবন্ধু কন্যা #শেখ_হাসিনা আহ্বান জানিয়েছিলেন সকল নেতাকর্মীদেরকে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য।
সেই আহ্বানে সাড়া দিয়ে সর্বপ্রথম কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছিলো বাংলাদেশ ছাত্রলীগের সর্বস্তরের নেতাকর্মীরা।

অনুরুপভাবে,এবারের দ্বিতীয় ঢেউ এর ক্রান্তিলগ্নে চরম আর্থিক দৈন্যতায় থাকা কৃষকদের আবাদি জমির ফসল ঘরে তোলা কষ্টসাধ্য হয়ে পড়েছে।

সেই দিক বিবেচনায় রেখে
কেন্দ্রীয় কর্মসূচি বাস্তবায়নপর নিরিখে মাননীয় স্বাস্থ্যমন্ত্রী জনাব জাহিদ মালেক স্বপন এম.পির বিশেষ নির্দেশানুযায়ী এবং স্বাস্থ্যমন্ত্রী-পুত্র রাহাৎ মালেক শুভ্র ভাইয়ের সার্বিক সহযোগীতায় ও মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের অনুপ্রেরনায় আমাদের “সোনার বাংলার” সোনার মানুষ “কৃষকদের” পাশে থাকবার এই ক্ষুদ্র প্রয়াস।

বৈশ্বিক মহামারীর এই ভয়াল ছোবলে স্বাভাবিক ছন্দ হারিয়ে ফেলা খেটে-খাওয়া মানুষদের পাশে থাকতে আমরা
সাটুরিয়া উপজেলা ছাত্রলীগ সর্বদা প্রতিশ্রুতি-বদ্ধ।

উল্লেখ্য,বিগত সময়গুলোতে সাটুরিয়া উপজেলা ছাত্রলীগের বিভিন্ন মানবিক কর্মকান্ড ব্যাপকভাবে সমাদৃত হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d