সারাবাংলা

ঠাকুরগাঁওয়ে আন্তঃমাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

 

মোঃ আশরাফুল ইসলাম

ঠাকুরগাঁও প্রতিনিধি।

 

ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বেগুনবাড়ি ইউনিয়নের ঐতিহাসিক বেগুনবাড়ি ফাজিল( ডিগ্রী) মাদ্রাসায় আন্তঃ মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।

ফুটবল টুর্নামেন্ট মাদ্রাসার সকল শিক্ষার্থী শ্রেণী ভেদে খেলায় অংশগ্রহণ করেন।

 

আন্তঃমাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট ২০২৬ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোঃ খাইরুল ইসলাম।

গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আব্দুল হামিদ সভাপতি ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি।

 

বিশেষ অতিথি হিসে উপস্থিত ছিলেন জনাব মোঃ আরিফুল্লাহ্, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ঠাকুরগাঁও সদর উপজেলা,ঠাকুরগাঁও ও জনাব আলহাজ্ব মোঃ আহসান হাবিন সভাপতি অত্র মাদ্রাসা ও সাংগঠনিক সম্পাদক ৪ নং বেগুনবাড়ি ইউনিয়ন বিএনপি।

 

এ সময় প্রধান অতিথির বক্তব্য কালে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন বর্তামান সময়ে মাঠ পর্যায়ের খেলা গুলো হারিয়ে যাচ্ছে অনলাইন গেম মোবাইল আসক্তির মাধ্যমে এসব বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের ধ্বংসের দিকে প্রভাবিত করছে।

 

তাই এই খারাপ দিক থেকে ফিরিয়ে আনতে হলে মাঠ পর্যায়ে খেলাধুলা বিকল্প নাই। সেই সাথে শিক্ষার্থীদের মাঠে খেলাধুলায় মনযোগী করতে বিভিন্ন ভাবে সহযোগীতার আশ্বাস দেন।

 

আন্তঃ মাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় দশম শ্রেণীর সাথে প্রতিদ্বন্দ্বী করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা খেলার মাঠে দশম শ্রেণীকে হারিয়ে ফাইনালে চ্যাম্পিয়নের গৌরব অর্জন করেন অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলেদেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোঃ খাইরুল ইসলাম।

অত্র মাদ্রসারর অধ্যাক্ষের সভাপতিত্বের অনুষ্ঠানের অনুষ্ঠানিকাতা সমাপ্তি করা হয়।

ঠাকুরগাঁওয়ে আন্তঃমাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত

ঠাকুরগাঁওয়ে আন্তঃমাদ্রাসা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।   মোঃ আশরাফুল ইসলাম ঠাকুরগাঁও প্রতিনিধি।   ঠাকুরগাঁও সদর উপজেলার ৪নং বেগুনবাড়ি ইউনিয়নের ঐতিহাসিক বেগুনবাড়ি ফাজিল( ডিগ্রী) মাদ্রাসায় আন্তঃ মাদ্রাসা বিস্তারিত

বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোলট্রি মুরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি পাওয়া গেছে। যেখানে অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি ছিল আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে অনেক বেশি। লন্ডনের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

 

মাংস উৎপাদনকারী প্রাণীতে অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধের ব্যবহার এ সমস্যার মূল কারণ হিসাবে চিহ্নিত করা হয়েছে। এই গবেষণায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠান সহযোগিতা করেছে উল্লেখ করে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ‘পোলট্রি নিউজের’ খবরে এমন চিত্র তুলে ধরা হয়েছে।

 

গবেষণার অংশ হিসাবে ২০২১-২২ সালে বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের ৫৫৮টি মুরগির বুকের মাংসের নমুনা বিশ্লেষণ করা হয়। নমুনা পাঠানো হয় সিঙ্গাপুরের নানইয়াং টেকনোলজিক্যাল ইউনিভার্সিটিতে। যেখানে ৬৯ ধরনের ভেটেরিনারি অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি পরীক্ষা করা হয়। পরীক্ষার ক্ষেত্রে মানা হয় ইউরোপীয় ইউনিয়নের মানদণ্ড। মাংসের নমুনার একটা অংশ নেওয়া হয় বিক্রয়কেন্দ্র থেকে, বাকিটা নেওয়া হয় ফার্ম থেকে। ফার্ম থেকে নেওয়া মুরগিগুলো বিক্রির উপযোগী ছিল।

 

গবেষণায় আরও দেখা গেছে, বেশ কয়েকটি নমুনায় অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি ছিল নিরাপদ সীমার চেয়ে বেশি। কিছু বিক্রয়কেন্দ্রের ৩ দশমিক ৭ শতাংশ থেকে ৮ দশমিক ৬ শতাংশ নমুনায় নিরাপদ সীমার চেয়ে বেশি অ্যান্টিমাইক্রোবিয়াল পাওয়া গেছে। ২০২১ থেকে ২০২২ সালে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এই হার ছিল গড়ে শূন্য দশমিক ০৫ থেকে শূন্য দশমিক ০৯ শতাংশ।

 

গবেষকরা বলছেন, উন্নয়নশীল দেশগুলোতে যে হার পাওয়া গেছে, তাতে জবাইয়ের ঠিক আগ মুহূর্তেও অ্যান্টিমাইক্রোবিয়াল ওষুধ প্রয়োগ করা হয়ে থাকতে পারে। অধ্যাপক পেলিগ্যান্ড বলেন, আশা করি এ গবেষণার মাধ্যমে ভেটেরিনারিতে অ্যান্টিমাইক্রোবিয়ালের অবশিষ্টাংশ নিয়ে সচেতনতা বাড়বে এবং স্থানীয় পর্যায়ে খাদ্য নিরাপত্তার উন্নতি হবে।

 

প্রসঙ্গত, ওয়ান হেলথ পোলট্রি হাবের মাধ্যমে এ গবেষণায় অর্থায়ন করেছে ইউকে রিসার্চ অ্যান্ড ইনোভেশন গ্লোবাল চ্যালেঞ্জেস রিসার্চ ফান্ড।

এবার পোলট্রি মাংসে মিলল মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়াল

বাংলাদেশ, ভারত ও ভিয়েতনামের পোলট্রি মুরগির মাংসে মাত্রাতিরিক্ত অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি পাওয়া গেছে। যেখানে অ্যান্টিমাইক্রোবিয়ালের উপস্থিতি ছিল আন্তর্জাতিক মানদণ্ডের চেয়ে অনেক বেশি। লন্ডনের রয়েল ভেটেরিনারি কলেজের (আরভিসি) এক গবেষণায় এ তথ্য বিস্তারিত

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে গতকাল বুধবার (৫ আসগট) সকালে জুলাই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

জাদুঘরটিতে জুলাই আন্দোলনের ঘটনাপ্রবাহ, শহীদ ও আহতদের স্মৃতি, আলোকচিত্র, ভিডিও, দলিল, ব্যক্তিগত ব্যবহার্য সামগ্রী এবং বিভিন্ন ডিজিটাল প্রদর্শনী দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়েছে। উদ্বোধনের পরদিন আজ প্রথম দিনের জন্য বরাদ্দ থাকা মোট ৯০০টি টিকিট গতকাল বুধবার বিকেল ৪টার মধ্যেই বিক্রি শেষ হয়ে গেছে।

 

জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রাথমিকভাবে প্রতিদিন সর্বোচ্চ ৯০০ জন দর্শনার্থী মূল ভবনে প্রবেশের সুযোগ পাবেন। এর জন্য অনলাইন বুকিং ব্যবস্থার পাশাপাশি স্থানীয় কাউন্টার থেকেও টিকিট সংগ্রহ করা যাবে। প্রতিদিন তিনটি নির্দিষ্ট স্লটে ৩০০ জন করে দর্শনার্থীকে প্রবেশের সুযোগ দেওয়া হবে।

 

সকালের স্লটে বেলা ১১টা থেকে দুপুর ১টা, দুপুরের স্লটে দুপুর ১টা থেকে বিকেল ৩টা এবং সন্ধ্যার স্লটে বিকেল ৪টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঘুরে দেখা যাবে। তবে টিকিটের গায়ে উল্লেখিত সময়ের মধ্যেই দর্শনার্থীদের প্রবেশ করতে হবে।

 

জাদুঘরে প্রবেশের জন্য প্রাপ্তবয়স্কদের টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। কাঙ্ক্ষিত স্লট পূর্ণ হয়ে গেলে পরবর্তী দিনের ফাঁকা স্লট বেছে নিতে হবে। একসঙ্গে বিপুলসংখ্যক দর্শনার্থীর চাপ সামলাতে ও সঠিক ব্যবস্থাপনার স্বার্থেই প্রাথমিকভাবে সীমিত প্রবেশাধিকার রাখা হয়েছে বলে জানান জাদুঘরের মহাপরিচালক তানজিম ইবনে ওয়াহাব।

 

এর আগে গত মঙ্গলবার (৪ আগস্ট) এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহেদ উর রহমান জানান, উদ্বোধনের প্রথম দিনটি কেবল জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে।

 

তবে গতকাল উদ্বোধনের দিন টানা বৃষ্টির মধ্যে অসংখ্য মানুষ গেটের সামনে ভিড় জমান। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও গেট না খোলায় একপর্যায়ে বিক্ষুব্ধ জুলাইযোদ্ধা, আহত আন্দোলনকারী ও শহীদ পরিবারের সদস্যরা গেটের তালা ও ফটক ভেঙে ভেতরে ঢুকে পড়েন। সে সময় তাদের সাথে অন্য দর্শনার্থীরাও প্রবেশ করেন এবং শেখ হাসিনার ফাঁসির দাবিতে স্লোগান দেন।

দর্শনার্থীদের জন্য আজ খুলছে জুলাই স্মৃতি জাদুঘর

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হচ্ছে। এর আগে গতকাল বুধবার (৫ আসগট) সকালে জুলাই জাদুঘরটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।   বিস্তারিত

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন

 

শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বেলা ১০ টার দিকে গাইবান্ধা শহরের পৌর পার্কে অবস্থিত জুলাই স্মৃতি স্তম্ভে শহিদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ডাঃ মইনুল হাসান সাদিক ,পুলিশ সুপার জসিম উদ্দিন। এরপর সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক দলের নেতা কর্মীরা শ্রদ্ধা নিবেদন করেন।

 

শ্রদ্ধা নিবেদন শেষে জেলা প্রশাসনের আয়োজনে ইনডোর স্টেডিয়ামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতাপাঠ করা হয়।

 

এতে উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর ও পলাশবাড়ী-৩ আসনের সংসদ সদস্য আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম, সরকারি কলেজের অধ্যক্ষ আব্দুর রশিদ, বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম সাকাসহ জেলার সাত উপজেলার শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাগন এবং জাতীয় নাগরিক পার্টি(এনসিপি) নেতাকর্মীরা।

 

আলোচনা সভায় ৫ আগষ্টের তাৎপর্য তুলে ধরা হয় এবং বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। পাশাপাশি শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধারা দ্রুত জুলাই সনদ ও গনভোটের রায় বাস্তবায়নে সরকার প্রতি আহবান জানান।

 

আলোচনা শেষে জেলার ৬ জন শহীদ পরিবারের ও ২৪৬ জন জুলাই যোদ্ধাকে সম্মননা স্মারক প্রদান ও তাদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়। এছাড়াও দিবসটি পালন ঘিরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে চিত্রাঅঙ্কন প্রতিযোগীতার আয়োজন করা হয়।

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন।

গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন   শাহ্ পারভেজ সংগ্রাম,গাইবান্ধা প্রতিনিধি গাইবান্ধায় যথাযোগ্য মর্যাদায় জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালন করা হয়েছে। দিবসটি পালন উপলক্ষে বুধবার (৫ আগস্ট) বেলা ১০ টার বিস্তারিত

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।

 

বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক সভায় বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শী সরকারি তোলারাম কলেজের সাধারণ শিক্ষার্থী ও পুলিশ সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কলেজের অডিটোরিয়ামে সভা চলছিল। সেখানে ছাত্র সংগঠনগুলোর নেতারাও বক্তব্য রাখেন। ছাত্রদল ও ছাত্রশিবির একে অপরকে উদ্দেশ্য করে উস্কানিমূলক বক্তব্য রাখেন। উভয়ের পালটাপালটি বক্তব্যকে কেন্দ্র করে কলেজ রোড ও চাষাঢ়ায় সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় উভয়পক্ষের লোকজনের হাতে লাঠিসোঁটা, লোহার পাইপ ও বাঁশ দেখা যায়। খবর পেয়ে ফতুল্লা থানা পুলিশ ও ডিবি পুলিশের বিপুল সদস্যরা সেখানে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং উভয়পক্ষকে সেখান থেকে সরিয়ে দেয়।

 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. হাসিনুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, এতে চার থেকে পাঁচজন আহত হয়েছেন তবে, মারাত্মক নয়। দেড়ঘণ্টা পর পুলিশ উভয়পক্ষকে চাষাঢ়ার কলেজ রোডে মুখোমুখি অবস্থান থেকে সরিয়ে দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

নারায়ণগঞ্জে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৫

নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় ইসলামী ছাত্রশিবির ও জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন।   বুধবার (৫ আগস্ট) দুপুর ১২টার দিকে সরকারি তোলারাম কলেজে বিস্তারিত

নওগাঁর শৈলগাছীতে দিনদুপুরে ছিনতাই: পাঠক্ষেত থেকে দেশীয় অস্ত্রসহ ১ ছিনতাইকারি আটক

 

মোঃ সাইদুল ইসলাম হেলাল

বিশেষ প্রতিনিধিঃ

নওগাঁ সদর শৈলগাছী ইউনিয়নের পিন্টুর মোড় সংলগ্ন এলাকায় এক বিকাশ কর্মীর ওপর সন্ত্রাসী হামলা চালিয়ে টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। স্থানীয় জনতা ও পুলিশের তৎপরতায় ধাওয়া দিয়ে ঘটনার সাথে জড়িত এক ছিনতাইকারী সন্ত্রাসী কে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে।

 

স্থানীয় সূত্রে জানা যায়, বিকাশ কোম্পানির এক প্রতিনিধি ব্যবসায়িক কাজে পিন্টুর মোড় থেকে ভেতরের রাস্তা দিয়ে মোটরসাইকেল যোগে যাচ্ছিলেন। পথিমধ্যে দুর্বৃত্তরা তার গতিরোধ করে এবং কোনো কিছু বুঝে ওঠার আগেই বিকাশ কোম্পানির প্রতিনিধির মাথায় চাকু দিয়ে আঘাত করে তার সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

 

ছিনতাইয়ের পর অপরাধীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুক্তভোগী ও আশপাশের লোকজনের চিৎকারে স্থানীয় জনগণ এগিয়ে আসেন। এলাকাবাসী চারপাশ ঘিরে ফেললে ছিনতাইকারীরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়। পরবর্তীতে রাস্তার পাশে একটি পাটক্ষেত তল্লাশি করে স্থানীয় এলাকাবাসী এক আসামীকে হাতেনাতে ধরে ফেলেন। তবে এই সন্ত্রাসী ছিনতাইকারী চক্রের বাকি সদস্যরা কৌশলে পালিয়ে যেতে সক্ষম হয়।

 

ঘটনার পরপরই স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি জানার পর দ্রুত সংশ্লিষ্ট থানায় অবহিত করেন। খবর পেয়ে পুলিশের একটি টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীদের সহায়তায় আটককৃত আসামীকে পুলিশ হেফাজতে দেয়।

 

আহত বিকাশ কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া বাকি জড়িত আসামিদেরকে শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ বিষয়ে থানায় একটি মামলার প্রক্রিয়া চলমান আছে।

 

মোঃ সাইদুল ইসলাম হেলাল

বিশেষ প্রতিনিধিঃ

মোবাইল নং ০১৭২৪২৫৫৭০৬

তাং- ০৫-৮-২০২৬

নওগাঁর শৈলগাছীতে দিনদুপুরে ছিনতাই: পাঠক্ষেত থেকে দেশীয় অস্ত্রসহ ১ ছিনতাইকারি আটক

নওগাঁর শৈলগাছীতে দিনদুপুরে ছিনতাই: পাঠক্ষেত থেকে দেশীয় অস্ত্রসহ ১ ছিনতাইকারি আটক   মোঃ সাইদুল ইসলাম হেলাল বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ সদর শৈলগাছী ইউনিয়নের পিন্টুর মোড় সংলগ্ন এলাকায় এক বিকাশ কর্মীর ওপর বিস্তারিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির

জনগণের ম্যান্ডেট সরকার গঠন করেছে। মোঃ আল আমিন।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

 

লেখক মোঃ আল আমিন প্রচার সম্পাদক সাভার সরকারি কলেজ ছাত্রদল।

গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের রায়ের প্রতি শ্রদ্ধাশীল থেকে সরকারের ইতিবাচক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সহযোগিতা করা, দেশের উন্নয়ন ও অগ্রগতিতে দায়িত্বশীল ভূমিকা রাখা এবং জনগণের প্রত্যাশা পূরণে গঠনমূলকভাবে কাজ করা আমাদের রাজনৈতিক ও নৈতিক দায়িত্ব।

 

ছাত্রদল বিশ্বাস করে—শিক্ষাঙ্গন শুধু রাজনৈতিক প্রতিযোগিতার ক্ষেত্র নয়; এটি জ্ঞানচর্চা, গবেষণা, নেতৃত্ব বিকাশ, পারস্পরিক সহাবস্থান এবং ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলার গুরুত্বপূর্ণ স্থান। তাই ক্যাম্পাসে শান্তি, শৃঙ্খলা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা সকল ছাত্রসংগঠনের সম্মিলিত দায়িত্ব। মত ও আদর্শের ভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেই ভিন্নতাকে কেন্দ্র করে অস্থিরতা সৃষ্টি করা, শিক্ষার্থীদের মধ্যে বিভাজন তৈরি করা কিংবা শিক্ষার স্বাভাবিক পরিবেশ ব্যাহত করা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।

 

কিন্তু একটি সংগঠন বারবার দাবি করে যে, তারা কোনো লেজুড়বৃত্তিক রাজনৈতিক সংগঠন নয় এবং কোনো রাজনৈতিক দলের অনুসারী হিসেবেও কাজ করে না। তাদের এই দাবিকে সম্মান জানিয়েই একটি যৌক্তিক প্রশ্ন সামনে আসে—যদি তারা সত্যিই কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না হয়, তাহলে বিভিন্ন ক্যাম্পাসে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি, সংঘাত উসকে দেওয়া কিংবা শিক্ষার্থীদের মধ্যে বিভ্রান্তি ও বিভাজন তৈরির অভিযোগ কেন বারবার উঠছে? এসব কর্মকাণ্ডের পেছনে কার স্বার্থ এবং কোন উদ্দেশ্য বা এজেন্ডা কাজ করছে?

 

রাজনীতির নামে শিক্ষাঙ্গনের স্বাভাবিক পরিবেশ নষ্ট করা, শিক্ষার্থীদের শিক্ষা ও নিরাপত্তাকে ঝুঁকির মধ্যে ফেলা অথবা ক্যাম্পাসকে সংঘাতের কেন্দ্রে পরিণত করা কখনোই সুস্থ ছাত্ররাজনীতির পরিচয় হতে পারে না। ছাত্ররাজনীতি হওয়া উচিত শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়, শিক্ষার মানোন্নয়ন, আবাসন ও পরিবহন সংকট সমাধান, নিরাপদ ক্যাম্পাস নিশ্চিত করা এবং শিক্ষার্থীদের কল্যাণে কার্যকর ভূমিকা রাখার একটি ইতিবাচক ও দায়িত্বশীল মাধ্যম।

 

ক্যাম্পাসে রাজনীতি থাকবে, মতের ভিন্নতা থাকবে, বিতর্ক থাকবে—এটাই গণতন্ত্রের স্বাভাবিক সৌন্দর্য। কিন্তু সেই রাজনীতি হতে হবে যুক্তিনির্ভর, সহনশীল, শান্তিপূর্ণ এবং শিক্ষার্থীবান্ধব। কোনো সংগঠন যদি নিজেদের অরাজনৈতিক বা নির্দলীয় বলে দাবি করে, তাহলে তাদের কার্যক্রম, অবস্থান ও উদ্দেশ্যও হওয়া উচিত স্বচ্ছ এবং জবাবদিহিমূলক। দাবি ও কর্মকাণ্ডের মধ্যে অসামঞ্জস্য দেখা দিলে স্বাভাবিকভাবেই শিক্ষার্থীদের মনে প্রশ্ন তৈরি হবে।

 

আমরা বিশ্বাস করি, শিক্ষাঙ্গন কোনো গোপন রাজনৈতিক উদ্দেশ্য বাস্তবায়নের মঞ্চ নয়। ক্যাম্পাস হবে শিক্ষা, জ্ঞানচর্চা, গবেষণা, সংস্কৃতি, মানবিক মূল্যবোধ এবং যোগ্য নেতৃত্ব বিকাশের নিরাপদ ক্ষেত্র। এখানে ভিন্নমত থাকবে, কিন্তু ভিন্নমতের প্রতি সম্মানও থাকতে হবে। মতের প্রতিযোগিতা হবে যুক্তি ও আদর্শের মাধ্যমে—সংঘাত, সহিংসতা বা অস্থিতিশীলতা সৃষ্টি করে নয়।

 

শিক্ষার্থীদের স্বার্থ, শিক্ষাঙ্গনের শান্তি এবং দেশের গণতান্ত্রিক অগ্রগতির স্বার্থে সব রাজনৈতিক ও ছাত্রসংগঠনের উচিত দায়িত্বশীল, স্বচ্ছ, সহনশীল এবং জবাবদিহিমূলক ভূমিকা পালন করা। ব্যক্তিগত বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের অধিকার, নিরাপত্তা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।

 

প্রশ্ন একটাই—যদি কোনো রাজনৈতিক লেজুড়বৃত্তিক সম্পর্ক না-ই থাকে, তাহলে ক্যাম্পাসে অস্থিতিশীলতা সৃষ্টির অভিযোগের পেছনে কার স্বার্থ এবং কোন এজেন্ডা কাজ করছে?

 

শিক্ষার্থীরা বিভ্রান্তি নয়, সত্য ও স্বচ্ছতা চায়। তারা সংঘাত নয়, শান্তিপূর্ণ সহাবস্থান চায়। তারা অস্থিতিশীলতা নয়, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস চায়। তাই সময়ের দাবি হলো—দাবি ও কর্মকাণ্ডের মধ্যে স্বচ্ছতা নিশ্চিত করা এবং শিক্ষাঙ্গনের শান্তি ও স্বাভাবিক পরিবেশ রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করা।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির  জনগণের ম্যান্ডেট সরকার গঠন করেছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জনগণের ম্যান্ডেট সরকার গঠন করেছে। মোঃ আল আমিন।   রাকিবুল ইসলাম রঞ্জু:     লেখক মোঃ আল আমিন প্রচার সম্পাদক সাভার সরকারি কলেজ ছাত্রদল। গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিস্তারিত

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

 

 

আতিকুর রহমান আশিক

মানিকগঞ্জ প্রতিনিধি

 

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।

 

 

বুধবার (৫ আগস্ট) সকাল ১১টায় মানিকগঞ্জের জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা করা হয়।

 

 

এ সময় জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জামির রশিদ খান, পুলিশ সুপার মো. সারওয়ার আলম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মো. শাহজাহান সিরাজ, পল্লী বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী গিয়াস উদ্দিন আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৌসুমী নাসরিনসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রশাসনের প্রতিনিধিবৃন্দ, এলজিইডির কর্মকর্তা, মানিকগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 

 

পরে জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬-এর তাৎপর্য তুলে ধরে রচনা, আবৃত্তি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। একইসঙ্গে জুলাই শহীদ পরিবারের সদস্য ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

 

অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জেলা প্রশাসনের কর্মকর্তারা।

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস

মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই গণঅভ্যুত্থান দিবস     আতিকুর রহমান আশিক মানিকগঞ্জ প্রতিনিধি   মানিকগঞ্জে যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ পালিত হয়েছে।   বিস্তারিত

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে ৪৬৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩৯টি ট্রাকে এসব মরিচ দেশে আসে।

 

ভোমরা কাস্টমস স্টেশনের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, বেলা ১২টা থেকে সন্ধ্যা পর্যন্ত ভারত থেকে ৩৯ ট্রাকে ৪৬৭ মেট্রিকটন কাঁচামরিচ আমদানি হয়েছে। কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষে এসব কাঁচামরিচ দেশের বিভিন্ন বাজারে সরবরাহ করা হবে।

 

এর আগে সোমবার ভোমরা বন্দর দিয়ে ৯১ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছিল। ফলে দুই দিনে এ বন্দর দিয়ে মোট ৫৫৮ মেট্রিক টন ভারতীয় কাঁচামরিচ এসেছে।

 

এদিকে আমদানি শুরুর পর দেশের বাজারে কমতে শুরু করেছে কাঁচামরিচের দাম। দেশি মরিচের দাম ৩০০-৩৫০ টাকা থেকে কমে এখন ২০০-২২০ টাকা কেজি হয়েছে। আর ভারতীয় কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৫০-১৬০ টাকা কেজি দরে।

 

 

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারত থেকে দেশে ঢুকলো আরও ৪৬৭ টন কাঁচামরিচ

সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে একদিনে ভারত থেকে ৪৬৭ মেট্রিক টন কাঁচামরিচ আমদানি হয়েছে। মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত ৩৯টি ট্রাকে এসব মরিচ দেশে আসে।   ভোমরা বিস্তারিত

মানিকগঞ্জে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

 

 

আতিকুর রহমান আশিক

মানিকগঞ্জ প্রতিনিধি

 

ডিজিটাল যুগে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মানিকগঞ্জ ‘ফ্রিডম অব এক্সপ্রেশন ফর ডিজিটাল ডেমোক্রেসি’ (স্বাধীনতা) প্রকল্পের আওতায় একটি হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

 

আজ মঙ্গলবার (৪ আগষ্ট, ২০২৬) মানিকগঞ্জ সদর উপজেলার বার্গারগঞ্জ রেস্টুরেন্টে এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

 

​ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশন ও প্ল্যান ইন্টারন্যাশনালের সহযোগিতায় ঢাকা বিভাগের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে ‘ব্রেকিং দ্য সাইলেন্স’।

​অনুষ্ঠানটির সার্বিক দায়িত্বে ছিলেন ব্রেকিং দ্য সাইলেন্সের আইটি ও কমিউনিকেশন অফিসার এবং স্বাধীনতা প্রকল্পের ফোকাল মো. নুরে আলম। ফ্যাসিলেটর হিসেবে দায়িত্ব পালন করেন দিশারী স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য জেসিকা শেখ জেবা ওলতিফা আক্তার পুতুল।

 

​অরিয়েন্টেশনে মানবাধিকার, মৌলিক অধিকার ও মত প্রকাশের স্বাধীনতা, ভুল তথ্য (Misinformation), অপতথ্য (Disinformation) ও বিভ্রান্তিকর তথ্য মোকাবিলায় করণীয়, অনলাইন হয়রানি ও সাইবার নিরাপত্তা ঝুঁকি নিয়ে সচেতনতা বৃদ্ধি, ফ্যাক্ট-চেকিং কৌশল, ইন্টারনেটের নিরাপদ ব্যবহার এবং প্রযুক্তির মাধ্যমে সংঘটিত জেন্ডারভিত্তিক সহিংসতা প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​এতে মানিকগঞ্জ জেলার বিভিন্ন সংগঠনের মোট ৩০ জন তরুণ প্রতিনিধি অংশগ্রহণ করেন।

 

দিশারী স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি হাসান শিকদার জানান, ডিজিটাল প্ল্যাটফর্মে দায়িত্বশীল অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণ প্রজন্মের মধ্যে মানবাধিকার ও গণতান্ত্রিক মূল্যবোধের চর্চা প্রসারের লক্ষ্যেই এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

 

অংশগ্রহণকারী জহিরুল ইসলাম তুষার বলেন,”

অরিয়েন্টেশনে আমরা তরুণরা ডিজিটাল লিটারেসি ও সাইবার নিরাপত্তা সম্পর্কে অর্জিত জ্ঞান নিজ নিজ ক্ষেত্রে ছড়িয়ে দেওয়ার প্রত্যয় ব্যক্ত করি এবং ভবিষ্যতেও প্রকল্পের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করি।”

মানিকগঞ্জে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত

মানিকগঞ্জে স্বাধীনতা প্রকল্পের হাফ-ডে অরিয়েন্টেশন অনুষ্ঠিত     আতিকুর রহমান আশিক মানিকগঞ্জ প্রতিনিধি   ডিজিটাল যুগে মত প্রকাশের স্বাধীনতা, মানবাধিকার ও গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মানিকগঞ্জ ‘ফ্রিডম অব বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩