সারাবাংলা

রাজধানীর মুগদা এলাকায় সৌদি প্রবাসী মুকাররম মিয়ার ৮ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রেমিকা তাসলিমা বেগম। জবানবন্দিতে উঠে এসেছে পরকীয়া সম্পর্ক, বিয়ে ও টাকা আত্মসাৎ নিয়ে বিরোধের জেরে ঘুমের ওষুধ খাইয়ে হত্যার পর মরদেহ টুকরো করে পলিথিনে ভরে ফেলে দেওয়ার ভয়াবহ তথ্য।

 

গতকাল বৃহস্পতিবার (২১ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট দিলরুবা আফরোজ তিথির আদালতে জবানবন্দি শেষে তাসলিমাকে কারাগারে পাঠানো হয়।

 

এর আগে গত রোববার (১৭ মে) দুপুরে মুগদার মান্ডা এলাকার প্রথম গলির একটি বাড়ির বেজমেন্ট থেকে মুকাররমের মরদেহের ৭টি টুকরা উদ্ধার করা হয়। তবে ওই সময় ঘটনাস্থলে দেহের ৭ টুকরো পাওয়া গেলেও মাথাটি পাওয়া যায়নি। পরে একই দিন রাত আড়াইটার দিকে খবর পেয়ে মানিকনগরের পাকা রাস্তার মাথায় দুটি বাড়ির মাঝের গলি থেকে কালো পলিথিনে মোড়ানো অবস্থায় কাটা মাথা উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় বৃহস্পতিবার তাসলিমা বেগমসহ সন্দেহভাজন আরেক আসামি আব্দুল মতিন দেওয়ানকে আদালতে হাজির করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) এনামুল হক মিঠু। পরে তাসলিমার জবানবন্দি গ্রহণের পাশাপাশি আব্দুল মতিনকে কারাগারে আটক রাখার আবেদন করা হয়।

 

শুনানি শেষে আদালত তাসলিমার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিভুক্ত করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। অন্যদিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজু আহমেদ অপর আসামি আব্দুল মতিন দেওয়ানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নিহত মুকাররম মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ায়। সেখানে তাসলিমা বেগমের সঙ্গে তার পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে। গত ১৩ মে সৌদি আরব থেকে দেশে এসে সরাসরি মুগদার মান্ডা এলাকায় তাসলিমার বান্ধবী হেলেনা বেগমের ভাড়া বাসায় ওঠেন তিনি। পরে মুকাররমের আসার খবর পেয়ে তাসলিমাও ব্রাহ্মণবাড়িয়া থেকে ওই বাসায় আসেন। সেখানে বিয়ে ও ৫ লক্ষাধিক টাকা আত্মসাৎ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়।

 

একপর্যায়ে মুকাররমকে ঘুমের ওষুধ খাইয়ে হত্যা করা হয় বলে অভিযোগ উঠেছে। পরে মরদেহ ৮ টুকরা করে পলিথিনে ভরে ময়লার মধ্যে ফেলে দেওয়া হয়। পরকীয়া সম্পর্কের জেরে প্রেমিকা ও তার এক বান্ধবী মিলে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানিয়েছে তদন্ত সংশ্লিষ্টরা।

 

খণ্ডিত মরদেহ উদ্ধারের পর মুগদা থানার পরিদর্শক (তদন্ত) মো. জালাল উদ্দিন জানিয়েছিলেন, মান্ডার প্রথম গলির আব্দুল করিম রোডের শাহনাজ ভিলার বেজমেন্ট থেকে ৭ টুকরো লাশ উদ্ধার করা হয়। তবে সেখানে মাথা পাওয়া যায়নি। দেহটি পচাগলা অবস্থায় ছিল এবং পেট থেকে ভুঁড়ি বের হয়ে ছিল। সেদিন তাৎক্ষণিকভাবে মরদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

 

তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ৬ থেকে ৭ দিন আগে ওই ব্যক্তিকে অন্য কোথাও হত্যার পর মরদেহ টুকরো করে পলিথিনে ভরে বাড়িটির বেজমেন্টে ফেলে দেওয়া হয়। ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ যাচাই-বাছাই চলছে।

 

এ ঘটনায় নিহত মুকাররমের চাচা রফিকুল ইসলাম বাদী হয়ে মুগদা থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

ঘুমের ওষুধ খাইয়ে হত্যা, পরে ৮ টুকরা করে ময়লার মধ্যে ফেলা হয় মরদেহ

রাজধানীর মুগদা এলাকায় সৌদি প্রবাসী মুকাররম মিয়ার ৮ টুকরা মরদেহ উদ্ধারের ঘটনায় আদালতে দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন প্রেমিকা তাসলিমা বেগম। জবানবন্দিতে উঠে এসেছে পরকীয়া সম্পর্ক, বিয়ে ও টাকা আত্মসাৎ বিস্তারিত

তেঁতুলঝোড়াবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা।

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা জেলা যুবদলের মানবিক নেতা এবং তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন:

পবিত্র ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ভ্রাতৃত্ববোধের বার্তা নিয়ে আসে। কোরবানি শুধু পশু জবেহ করা নয়, বরং নিজের ভেতরের অহংকার ও কলুষতাকে বিসর্জন দেওয়ার এক মহান শিক্ষা। আমি তেঁতুলঝোড়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ এবং দেশের সব মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করছি। এলাকাবাসীর প্রিয় মুখ, যুবনেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওন দীর্ঘদিন ধরেই তেঁতুলঝোড়া ইউনিয়নের সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে আছেন। যেকোনো দুর্যোগে অসহায় ও নিম্নআয়ের মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ‘মানবিক নেতা’ হিসেবে পরিচিতি লাভ করেছেন।

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তেঁতুলঝোড়াবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশা করে তিনি আরও বলেন,

“আমি সবসময় তেঁতুলঝোড়ার মানুষের অধিকার আদায়ে কাজ করেছি। আগামীতেও আপনাদের সেবা করার সুযোগ চাই।”

“আসুন, ঈদের আনন্দ আমরা সবাই মিলে ভাগ করে নিই এবং আমাদের আশেপাশে অসহায় মানুষদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিই।”

শুভেচ্ছা বার্তার শেষ অংশে তিনি সবাইকে সুশৃঙ্খলভাবে পবিত্র ঈদুল আজহা উদযাপনের আহ্বান জানান এবং সবার কোরবানি যেন মহান আল্লাহর দরবারে কবুল হয়, সেই প্রার্থনা করেন।

 

ঈদ মোবারক!

তেঁতুলঝোড়াবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা।

তেঁতুলঝোড়াবাসীকে চেয়ারম্যান পদপ্রার্থী ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা।   রাকিবুল ইসলাম রঞ্জু: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে অগ্রিম ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা বিস্তারিত

ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে নিজের শৈশবের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, যেখানে অভিনেত্রী ছোটবেলায় আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন বলে জানান।

 

সম্প্রতি রাজধানীর মিরপুরে নিষ্পাপ শিশু রামিসাকে নৃশংসভাবে ধর্ষণের পর হত্যার ঘটনার প্রেক্ষিতে ক্ষোভে ফুঁসছে গোটা দেশ। সব শ্রেণির মানুষের পাশাপাশি নিজেদের জায়গা থেকে শোবিজ অঙ্গণের অনেক তারকাই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিবাদ জানাচ্ছেন। সেই ধারাবাহিকতায় নিজের অভিজ্ঞতা ভাগ করেন উর্বী।

 

ফেসবুক স্ট্যাটাসে এই অভিনেত্রী লিখেছেন, ‘কিছু ঘটনা মানুষ ভুলে যায় না, শুধু চুপ করে বাঁচতে শিখে। আমিও শিখেছিলাম। তাই নিজেকে সব সময় ব্যস্ত রাখি, যেন মাথার ভেতরের শব্দগুলো একটু শান্ত হয়।

 

কিন্তু যখনই কোনো শিশুর অ্যাবিউডজ কিংবা রেপের খবর দেখি, আমি ভেতর থেকে ভেঙে পড়ি। কারণ, ছোটবেলায় আমিও ইনঅ্যাপ্রোপিয়েট টাচ (আপত্তিকর স্পর্শ) এর শিকার হয়েছিলাম।’

 

শৈশবের সেই তিক্ত অভিজ্ঞতার কথা মনে করে অভিনেত্রী বলেন, ‘তখন বুঝতাম না, ঠিক কী হচ্ছে, শুধু মনে হতো, এটা স্বাভাবিক না। আব্বু-আম্মু তো কখনো এভাবে ধরেনি। আজ ভাবি, ৪-৫ বছরের একটা বাচ্চার মনে কতটা ভয় ঢুকে যায় এসব থেকে। কত প্রশ্ন, কত অস্বস্তি, কত-না বলা কান্না জমে থাকে বছরের পর বছর।’

 

ধর্ষকের কঠিন শাস্তি হওয়া উচিত উল্লেখ করে তিনি লেখেন, ‘আমি আজও বিশ্বাস করি রেপিস্ট আর অ্যাবিউজারদের কঠিন শাস্তি হওয়া উচিত। কারণ, তারা শুধু একটা মানুষকে না, একটা শিশুর নিরাপত্তাবোধ, বিশ্বাস আর শৈশবকে মেরে ফেলে। আর একটা জিনিস আমি খুব বিশ্বাস করি, মানুষের কর্মের ফল একদিন না একদিন এই পৃথিবীতেই ফিরে আসে। আল্লাহ সব দেখেন।’

 

সবট্যাটাসের শেষাংশে অভিনেত্রী যোগ করেন, ‘আজ খুব আব্বুকে মিস করছি। শুটিং, কাজ, ব্যস্ততা সবকিছুর মাঝেও মাঝে মাঝে মনে হয়, কোথাও হারিয়ে যাই, এমন একটা জায়গায় যেখানে কেউ আমাকে চেনে না। হয়তো সেখানে একটু শান্তি পাওয়া যেত।’

ছোটবেলায় আমিও আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলাম: উর্বী

ছোটপর্দার নিয়মিত মুখ অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। সম্প্রতি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি স্ট্যাটাসে নিজের শৈশবের ভয়াবহ এক অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন, যেখানে অভিনেত্রী ছোটবেলায় আপত্তিকর স্পর্শের শিকার হয়েছিলেন বলে জানান। বিস্তারিত

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ অনুষ্ঠিত

 

মো: তুহিন হোসেন সাতক্ষীরা প্রতিনিধি :

 

রামিসা হত্যাসহ সারাদেশে খুন, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২১ মে) সকাল ১০টায় সাতক্ষীরা প্রেসক্লাব গেটে এ কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন মানবাধিকার কর্মী ও স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত। এ সময় বক্তব্য রাখেন হেড সংস্থার পরিচালক লুইস রানা গাইন, মহিলা অধিদপ্তরের প্রতিনিধি তাসলিমা লিঙ্কি, যুব প্রতিনিধি তরিকুল ইসলাম অন্তর, বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক জোছনা দত্ত এবং ভূমিহীন নেতা আব্দুস সামাদ প্রমুখ।

এছাড়া মানববন্ধন ও গণপ্রতিবাদে বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল— স্বদেশ, প্রথম আলো বন্ধুসভা, মেরিট শিক্ষা পরিবার, সৃজনী মহিলা লোককেন্দ্র, সুশীলন, উত্তরণ, এডাব, এইচআরডিএফ, সিএসএইচ কোয়ালিশন, সিডো, ক্রিসেন্ট, এইচআরডি নেটওয়ার্ক, বাংলাদেশ মহিলা পরিষদ, ব্রেকিং দ্য সাইলেন্স, বারসিক, সুন্দরবন ফাউন্ডেশন এবং সাতক্ষীরা জেলা নাগরিক কমিটি।

বক্তারা বলেন, দেশে শিশু ও নারী নির্যাতন, খুন, অপহরণ ও ধর্ষণের ঘটনা উদ্বেগজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। শিশু রামিসা হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। একইসঙ্গে সারাদেশে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অপরাধীদের বিচারের দাবিতে ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করেন।

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ অনুষ্ঠিত

শিশু রামিসা হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন ও গণপ্রতিবাদ অনুষ্ঠিত   মো: তুহিন হোসেন সাতক্ষীরা প্রতিনিধি :   রামিসা হত্যাসহ সারাদেশে খুন, অপহরণ, নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদে এবং দায়ীদের বিরুদ্ধে বিস্তারিত

ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌর ৫ নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার রকিব আহমেদ ইভানের শুভেচ্ছা

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, পরিচ্ছন্ন রাজনীতিক ও আসন্ন পৌর নির্বাচনে ৫ নং ওয়ার্ডের জনপ্রিয় কাউন্সিলর পদপ্রার্থী সাভার পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর জাসাসের সাধারণ সম্পাদক,খন্দকার রকিব আহমেদ ইভান।

 

এক শুভেচ্ছা বার্তায় খন্দকার রকিব আহমেদ ইভান বলেন, “ঈদুল আজহা আমাদের ত্যাগের মহিমা ও পারস্পরিক সহমর্মিতার শিক্ষা দেয়। কোরবানি শুধু পশু জবাই নয়, বরং নিজের ভেতরের অহংকার ও পঙ্কিলতা বিসর্জন দেওয়ার এক অনন্য মাধ্যম। এই ঈদ সবার জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, সুখ ও সমৃদ্ধি।”

 

তিনি ৫ নং ওয়ার্ডের জনগণের উদ্দেশ্যে বলেন, “ওয়ার্ডের প্রতিটি মানুষের সাথে আমার আত্মিক সম্পর্ক। পবিত্র ঈদের এই আনন্দঘন মুহূর্তে আমি ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও দীর্ঘায়ু কামনা করছি। উৎসবের এই দিনগুলোতে আমরা যেন আমাদের আশেপাশের অসহায় ও সুবিধাবঞ্চিত প্রতিবেশীদের ভুলে না যাই। ধনী-দরিদ্র নির্বিশেষে সবাই মিলে যেন ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে পারি, এটাই হোক আমাদের অঙ্গীকার।”

 

এলাকার সাধারণ ভোটার ও স্থানীয় তরুণদের সাথে কথা বলে জানা গেছে, খন্দকার রকিব আহমেদ ইভান দীর্ঘদিন ধরে ৫ নং ওয়ার্ডের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও মানবিক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত রেখেছেন। এলাকার যেকোনো দুর্যোগ ও প্রয়োজনে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি ইতোমধ্যে তরুণ ও প্রবীণদের মাঝে এক ব্যাপক জনপ্রিয় মুখ হিসেবে পরিচিতি লাভ করেছেন। আসন্ন নির্বাচনে তাকে ৫ নং ওয়ার্ডের যোগ্য অভিভাবক ও কাউন্সিলর হিসেবে দেখতে চান স্থানীয় সাধারণ মানুষ।

 

শুভেচ্ছা বার্তা, খন্দকার রকিব আহমেদ ইভান সবাইকে সচেতন থাকার এবং কোরবানির পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পৌরসভাকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে ওয়ার্ডবাসীর প্রতি বিশেষ অনুরোধ জানান।

ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌর ৫ নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার রকিব আহমেদ ইভানের শুভেচ্ছা

ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌর ৫ নং ওয়ার্ডবাসীকে কাউন্সিলর পদপ্রার্থী খন্দকার রকিব আহমেদ ইভানের শুভেচ্ছা   রাকিবুল ইসলাম রঞ্জু:   পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার ৫ নং ওয়ার্ডের সর্বস্তরের বিস্তারিত

ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সকলের জীবন ঈদ মোবারক। সাইফুউদ্দিন সাইফুল

 

 

রাকিবুল ইসলাম রঞ্জু

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাভার আশুলিয়া ও দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাভার থানা বিএনপির সভাপতি বিশিষ্ট শিল্পপতি মানবতার ফেরিওয়ালা মানবিক বিএনপি নেতা সাইফুউদ্দিন সাইফুল।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহান আদর্শ নিয়ে হাজির হয়। পশু কোরবানির মাধ্যমে মূলত আমাদের ভেতরের অহংকার, হিংসা ও অন্যায়কে বিসর্জন দিতে হবে। ত্যাগের এই মহিমায় উজ্জ্বল হয়ে উঠুক সকলের জীবন।

 

বিএনপি নেতা সাইফুউদ্দিন সাইফুল আরও উল্লেখ করেন, ঈদের আনন্দ যেন ধনী-দরিদ্র নির্বিশেষে প্রতিটি পরিবারে ছড়িয়ে পড়ে, সেটাই আমাদের কাম্য। একে অপরের প্রতি সহানুভূতি ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর ও সম্প্রীতিময় সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। সর্বশেষে তিনি সাভারের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে পুনরায় সবাইকে ‘ঈদ মোবারক’ জানান।

ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সকলের জীবন ঈদ মোবারক। সাইফুউদ্দিন সাইফুল

ত্যাগের মহিমায় উজ্জ্বল হোক সকলের জীবন ঈদ মোবারক। সাইফুউদ্দিন সাইফুল     রাকিবুল ইসলাম রঞ্জু পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাভার আশুলিয়া ও দেশবাসীসহ সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক বিস্তারিত

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাস বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

 

বুধবার (২০ মে) রাতে হাজীগঞ্জ পৌরসভার বলাখাল বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

পরিবহন শ্রমিকদের দাবি, অজ্ঞাতনামা দুর্বৃত্তদের অতর্কিত হামলায় অন্তত ১৫টি বাস ভাঙচুর করা হয়েছে এবং ২০ জন শ্রমিক আহত হয়েছেন। তবে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানিয়েছে, আহত অবস্থায় ১২ জন চিকিৎসা নিয়েছেন। তাদের মধ্যে পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

আহতদের মধ্যে রয়েছেন মো. হান্নান (২৮), আকরাম হোসেন (৩০), আমজাদ হোসেন (৩০), ইমান হোসেন (২৩), নাহিদ (২০), রেজাউল করিম (৩৬), আবুল হোসেন (৪১), হৃদয় হোসেন (২৫), মো. সুমন (৪৫), আকাশ (২০), শাহআলম (২৬) ও রিদয় হোসেন (২৪)।

 

চিকিৎসাধীন শ্রমিকরা জানান, স্কুল মাঠে রাখা বাসগুলোর ভেতরে থাকা শ্রমিকদের ওপর অন্ধকারের মধ্যে হঠাৎ একদল দুর্বৃত্ত হামলা চালায়। এ সময় শ্রমিকদের মারধরের পাশাপাশি একের পর এক বাস ভাঙচুর করা হয়।

 

বোগদাদ পরিবহনের সুপারভাইজার ইউসুফ ও ওমর ফারুকসহ কয়েকজন শ্রমিক বলেন, হামলার ঘটনায় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তারা দ্রুত হামলাকারীদের শনাক্ত করে বিচারের দাবি জানান।

 

হামলার প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে বিচার না হওয়া পর্যন্ত কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে বোগদাদ ও আইদি পরিবহনের সব বাস চলাচল বন্ধ থাকবে বলে ঘোষণা দিয়েছেন শ্রমিকরা।

 

বলাখাল বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বেপারী বলেন, অন্ধকারের মধ্যে কারা হামলা চালিয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি খুব দ্রুত ঘটে যাওয়ায় স্থানীয়রাও হতবাক হয়ে পড়েন।

 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি।

অনির্দিষ্টকালের জন্য কুমিল্লা-চাঁদপুর রুটে বাস চলাচল বন্ধ

চাঁদপুরের হাজীগঞ্জে যাত্রীবাহী বাস বোগদাদ ও আইদি পরিবহনের শ্রমিকদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধের ঘোষণা দিয়েছেন শ্রমিকরা। বিস্তারিত

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।

 

এতে জিংলাতলী থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত ঢাকামুখী এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানায়, মহাসড়কের আমিরাবাদ নামক স্থানে ঢাকামুখী লেনে দ্রুতগামী একটি ট্রাক ও কাভার্ডভ্যানের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাড়ি দুটি রাস্তার ওপর আড়াআড়িভাবে আটকে থাকায় পেছনের দিকে যানবাহনের চেইন-জটলা তৈরি হয়, যা মুহূর্তে ১০-১২ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। অপরদিকে টোলপ্লাজার পশ্চিম মহাসড়কের গজারিয়ায় ট্রাক দুর্ঘটনা ঘটলে যানজট আরও বেড়ে যায়।

 

দাউদকান্দি হাইওয়ে পুলিশ ও গজারিয়া হাইওয়ে পুলিশ যানজট নিরসনে চেষ্টা চালাচ্ছে। দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার জানান, সড়কে ট্রাক ও কাভার্ডভ্যানের সংঘর্ষের দুর্ঘটনাটি ঘটে। তবে স্বস্তির বিষয় হলো, এ দুর্ঘটনায় অলৌকিকভাবে কেউ হতাহত হননি। তবে টোলপ্লাজা পশ্চিম পাড় গজারিয়া এলাকায় ট্রাক দুর্ঘটনা এবং টোল আদায়ে ধীরগতির কারণে এ যানজটের সৃষ্টটি হয়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৫ কিলোমিটার যানজট

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অন্তত ১৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে। বুধবার (২০ মে) দিবাগত রাতে কুমিল্লার দাউদকান্দির আমিরাবাদ বাসস্ট্যান্ডে ট্রাক ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়।   এতে জিংলাতলী থেকে দাউদকান্দি টোলপ্লাজা পর্যন্ত বিস্তারিত

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মন্ডল

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিরুলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী এবং বিশিষ্ট সমাজসেবক আনোয়ার হোসেন মন্ডল।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই খুশি। এই আনন্দ শুধু নির্দিষ্ট কোনো গোষ্ঠীর জন্য নয়, বরং ধনী-দরিদ্র নির্বিশেষে সমাজের সব স্তরের মানুষের মাঝে ছড়িয়ে পড়ুক—এটাই ঈদের মূল শিক্ষা।

আনোয়ার হোসেন মন্ডল তার বার্তায় পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির ওপর জোর দিয়ে বলেন:

“ঈদ আমাদের মাঝে হিংসা-বিদ্বেষ ভুলে গিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে চলার প্রেরণা জোগায়। আমরা যেন সমাজের সুবিধাবঞ্চিত, এতিম ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নিতে পারি।”

বিরুলিয়ার উন্নয়ন ও সমৃদ্ধির অঙ্গীকার

চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে বিরুলিয়া ইউনিয়নের ভবিষ্যৎ ভাবনা তুলে ধরে তিনি বলেন, বিরুলিয়া একটি আধুনিক, মাদকমুক্ত এবং আদর্শ ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই তার মূল লক্ষ্য। আসন্ন দিনগুলোতে সবার সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে তিনি আরও বলেন, “আপনাদের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি মানুষের অধিকার সুনিশ্চিত করতে চাই।”

 

পরিশেষে, তিনি পবিত্র ঈদের এই পুণ্যময় ক্ষণে বিরুলিয়া ইউনিয়নের প্রতিটি ঘরে শান্তি, সমৃদ্ধি ও অনাবিল আনন্দ কামনা করেন এবং সবাইকে নিরাপদে ঈদ উদযাপনের আহ্বান জানান।

“ঈদ মোবারক!”

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মন্ডল

ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক সবার মাঝে বিরুলিয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী আনোয়ার হোসেন মন্ডল   রাকিবুল ইসলাম রঞ্জু:   পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিরুলিয়া ইউনিয়নবাসীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক বিস্তারিত

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম

 

ফেনী প্রতিনিধি:

 

 

ফেনীর নবাবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন নবাবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচিত ও জননন্দিত চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম। তার এ

 

মনোনয়নের খবরে ইউনিয়নজুড়ে আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এই মনোনয়নকে স্বাগত জানিয়েছেন। তারা মনে করছেন, একজন শিক্ষাবান্ধব, সৎ ও দায়িত্বশীল ব্যক্তির নেতৃত্বে শিক্ষা প্রতিষ্ঠানটি নতুন সম্ভাবনার দিকে এগিয়ে যাবে।

জানা যায়, দীর্ঘদিন ধরে নবাবপুর ইউনিয়নের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম। শিক্ষা, সামাজিক উন্নয়ন, অবকাঠামো ও জনকল্যাণমূলক কাজে তার সম্পৃক্ততা স্থানীয়দের মাঝে ইতোমধ্যে প্রশংসিত হয়েছে। ফলে ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে তার মনোনয়ন এলাকাবাসীর প্রত্যাশাকে আরও বাড়িয়ে দিয়েছে।

 

স্থানীয় অভিভাবকরা জানান, বর্তমান সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন, শৃঙ্খলা ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে একজন দক্ষ ও দূরদর্শী নেতৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। চেয়ারম্যান জহিরুল আলম সেই দায়িত্ব সঠিকভাবে পালন করতে সক্ষম হবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

 

শিক্ষার্থীদের অভিমত, প্রতিষ্ঠানের বিভিন্ন সমস্যা সমাধান, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার মানোন্নয়নে নতুন পরিকল্পনা গ্রহণ করা হবে তার নেতৃত্বে। বিশেষ করে অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার প্রসারে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা করছেন তারা।

নবাবপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় বলা হয়,

 

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলমের মনোনয়ন নবাবপুরবাসীর জন্য গর্বের বিষয়। তার দক্ষ নেতৃত্ব, সততা ও শিক্ষাবান্ধব মনোভাবের মাধ্যমে প্রতিষ্ঠানটি আরও সমৃদ্ধ ও এগিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি।

 

এদিকে অ্যাডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ার পর প্রতিক্রিয়ায় চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন,

 

এই দায়িত্ব আমার জন্য সম্মানের। আমি চেষ্টা করবো প্রতিষ্ঠানটির শিক্ষার মান উন্নয়ন, সুশৃঙ্খল পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে সকলকে সঙ্গে নিয়ে কাজ করতে।”

তিনি আরও বলেন, শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও

 

এলাকাবাসীর সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানটিকে একটি আধুনিক ও আদর্শ শিক্ষাপ্রতিষ্ঠানে রূপ দিতে তিনি আন্তরিকভাবে কাজ করবেন।

উল্লেখ্য, আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজ দীর্ঘদিন ধরে নবাবপুর ইউনিয়নে শিক্ষার আলো ছড়িয়ে আসছে। অসংখ্য শিক্ষার্থী এ প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবদান রেখে চলেছেন। স্থানীয়দের প্রত্যাশা, নতুন নেতৃত্বে প্রতিষ্ঠানটি শিক্ষাক্ষেত্রে আরও সাফল্য অর্জন করবে।

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম

আমিরাবাদ ভবানী চরণ লাহা স্কুল অ্যান্ড কলেজের অ্যাডহক কমিটির সভাপতি হলেন চেয়ারম্যান মোহাম্মদ জহিরুল আলম   ফেনী প্রতিনিধি:     ফেনীর নবাবপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান আমিরাবাদ ভবানী বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩