সারাবাংলা

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ রোববার (২৪ মে) ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।

 

বিবৃতিতে তিনি বলেন, “হযরত ইব্রাহিম (আ.), তাঁর স্ত্রী হযরত হাজেরা এবং প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-এর স্মৃতিবিজড়িত পবিত্র ঈদুল আযহা আমাদের সামনে সমাগত। ঈদুল আযহা আমাদের ত্যাগ ও কোরবানির মহান আদর্শে উজ্জীবিত করে এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সবকিছু উৎসর্গ করার চেতনা জাগ্রত করে। সামাজিক বৈষম্য দূরীকরণ, শোষণমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কুরবানির শিক্ষা আমাদের অনুপ্রেরণা জোগায়। ত্যাগ ও কোরবানির মানসিকতা নিয়ে ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রীয় জীবনে ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে ইসলামকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে হবে।”

 

তিনি আরও বলেন, “দেশ থেকে ফ্যাসিবাদী শক্তি পালিয়ে গেলেও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিবাদমুক্ত হয়নি। তারা বিদেশে অবস্থান করে এবং দেশের ভেতরে আত্মগোপনে থেকে নানাভাবে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। দেশ যাতে শান্তি ও স্থিতিশীলতার দিকে এগিয়ে যেতে না পারে সেজন্য তারা নানা ষড়যন্ত্র-চক্রান্ত করে যাচ্ছে। দেশবাসীকে ঐক্যবদ্ধ হয়ে তাদের সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিতে হবে। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখতে হবে।”

 

তিনি বলেন, “পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আমরা হযরত ইব্রাহিম (আ.), হযরত হাজেরা এবং হযরত ইসমাইল (আ.)-এর মহান ত্যাগের ইতিহাস গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি। তাঁদের সেই ত্যাগের আদর্শে অনুপ্রাণিত হয়ে যদি আমরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য নিজেদের জানমাল ও প্রিয় বস্তু কোরবানি করতে পারি, তবেই আমাদের ত্যাগ ও কুরবানি আল্লাহর নিকট কবুল ও সার্থক হবে, ইনশাআল্লাহ।

 

তিনি দেশবাসীর সুখ-শান্তি, সমৃদ্ধি, সুস্বাস্থ্য ও নিরাপদ জীবনের জন্য মহান আল্লাহর নিকট দোয়া কামনা করেন এবং নিজের ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে সবাইকে পবিত্র ঈদুল আযহার আন্তরিক শুভেচ্ছা জানান।

দেশবাসীকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা বিরোধীদলীয় নেতার

বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। আজ রোববার (২৪ মে) ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে বিবৃতি দিয়েছেন তিনি।   বিবৃতিতে বিস্তারিত

সাভার পৌর ৮নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী রাশিদুল ইসলাম রাসেল

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার পৌরসভার ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বিশিষ্ট সমাজসেবক, কাউন্সিলর পদপ্রার্থী এবং সাভার পৌর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি রাশিদুল ইসলাম রাসেল।

 

এক শুভেচ্ছা বার্তায় রাশিদুল ইসলাম রাসেল বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগ ও উৎসর্গের মহান বার্তা নিয়ে আসে। মহান আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে আমরা পারস্পরিক সৌহার্দ্য ও সাম্যের শিক্ষা পাই।”

 

তিনি ৮ নং ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বলেন, “ঈদের আনন্দ যেন প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ে এবং ধনী-দরিদ্রের ভেদাভেদ ভুলে সবাই যেন এক কাতারে শামিল হতে পারি—এটাই হোক আমাদের প্রত্যাশা। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা, ঈদ মোবারক।”

 

শুভেচ্ছা বার্তায় তিনি আরও যুক্ত করেন, ঈদের আনন্দ উদযাপনের পাশাপাশি আমরা যেন আমাদের চারপাশের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াই। একই সাথে কোরবানির পর পশুর বর্জ্য নির্দিষ্ট স্থানে ফেলে পৌরসভাকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে সচেতন নাগরিক হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করার জন্য তিনি ওয়ার্ডবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানান।

সাভার পৌর ৮নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী রাশিদুল ইসলাম রাসেল

সাভার পৌর ৮নং ওয়ার্ডবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন কাউন্সিলর পদপ্রার্থী রাশিদুল ইসলাম রাসেল   রাকিবুল ইসলাম রঞ্জু:   ত্যাগের মহিমায় ভাস্বর মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহা বিস্তারিত

সাভার-আশুলিয়াসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা আলী আকবার খান

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার ও আশুলিয়ার সর্বস্তরের পোশাক শ্রমিক, মেহনতি মানুষসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাভার ও আশুলিয়া আঞ্চলিক কমিটির সভাপতি উদীয়মান শ্রমিক নেতা আলী আকবার খান।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “ত্যাগ ও মহিমার অনন্য বার্তা নিয়ে প্রতি বছর আমাদের মাঝে ফিরে আসে পবিত্র ঈদুল আজহা। এই ঈদ আমাদের শুধু আনন্দের বার্তা দেয় না, বরং ত্যাগ, সহমর্মিতা ও সমতার শিক্ষা দেয়।”

 

আলী আকবার খান তাঁর বার্তায় সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলের পোশাক শ্রমিকদের অক্লান্ত পরিশ্রমের কথা স্মরণ করেন। তিনি বলেন:

 

“আমাদের অর্থনীতির মূল চালিকাশক্তি হলেন এ দেশের শ্রমিক ভাইয়েরা। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমিকের ঘরে ঘরে সমানভাবে পৌঁছে যায়, সেটাই আমাদের কাম্য। আসুন, আমরা সবাই মিলে কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে হিংসা-বিদ্বেষ ভুলে একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলি।”

 

তিনি আরও যোগ করেন, ঈদের আনন্দ ভাগাভাগি করতে গিয়ে আমরা যেন আমাদের চারপাশের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে ভুলে না যাই। একই সাথে কোরবানির পর নিজ নিজ এলাকার পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান এই উদীয়মান শ্রমিক নেতা।

পরিশেষে, তিনি দেশবাসী ও বিশ্বের সকল মুসলিম উম্মাহর সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

সাভার-আশুলিয়াসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা আলী আকবার খান

সাভার-আশুলিয়াসহ দেশবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক নেতা আলী আকবার খান   রাকিবুল ইসলাম রঞ্জু: পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভার ও আশুলিয়ার সর্বস্তরের পোশাক শ্রমিক, মেহনতি মানুষসহ সমগ্র দেশবাসীকে আন্তরিক বিস্তারিত

দেশবাসীকে প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের ঈদুল আযহার শুভেচ্ছা

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল স্তরের মেহনতি মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান ও শুভেচ্ছা জানান।

 

শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। এই উৎসব কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং মনের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে কোরবানি দিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার এক মহান শিক্ষা।”

 

তিনি তাঁর বার্তায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমিক সমাজের অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশের চাকা সচল রাখে মেহনতি মানুষ। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমিকের ঘরে ঘরে সমানভাবে পৌঁছায়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও দিনমজুর শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

 

তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি—এই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

 

পরিশেষে তিনি দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে আবারও সবাইকে “ঈদ মোবারক” জানান।

 

দেশবাসীকে প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের ঈদুল আযহার শুভেচ্ছা

দেশবাসীকে প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের ঈদুল আযহার শুভেচ্ছা   রাকিবুল ইসলাম রঞ্জু: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল স্তরের মেহনতি মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক বিস্তারিত

দেশবাসীকে প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের ঈদুল আযহার শুভেচ্ছা

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল স্তরের মেহনতি মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান ও শুভেচ্ছা জানান।

 

শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। এই উৎসব কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং মনের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে কোরবানি দিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার এক মহান শিক্ষা।”

 

তিনি তাঁর বার্তায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমিক সমাজের অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশের চাকা সচল রাখে মেহনতি মানুষ। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমিকের ঘরে ঘরে সমানভাবে পৌঁছায়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও দিনমজুর শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।”

 

তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি—এই হোক এবারের ঈদের অঙ্গীকার।”

 

পরিশেষে তিনি দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে আবারও সবাইকে “ঈদ মোবারক” জানান।

দেশবাসীকে প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের ঈদুল আযহার শুভেচ্ছা রাকিবুল ইসলাম রঞ্জু: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল স্তরের মেহনতি মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন। আজ এক শুভেচ্ছা বার্তায় তিনি এই আহ্বান ও শুভেচ্ছা জানান। শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজন বলেন, “ঈদুল আযহা আমাদের মাঝে ত্যাগের মহিমা নিয়ে হাজির হয়। এই উৎসব কেবল পশু কোরবানির আনুষ্ঠানিকতা নয়, বরং মনের ভেতরের অহংকার, হিংসা ও স্বার্থপরতাকে কোরবানি দিয়ে মানুষের কল্যাণে আত্মনিয়োগ করার এক মহান শিক্ষা।” তিনি তাঁর বার্তায় দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে শ্রমিক সমাজের অবদানের কথা স্মরণ করে বলেন, “দেশের চাকা সচল রাখে মেহনতি মানুষ। ঈদের এই আনন্দ যেন প্রতিটি শ্রমিকের ঘরে ঘরে সমানভাবে পৌঁছায়, তা নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। বিশেষ করে সমাজের সুবিধাবঞ্চিত ও দিনমজুর শ্রেণির মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমি বিত্তবানদের প্রতি আহ্বান জানাচ্ছি।” তিনি আরও বলেন, “পবিত্র ঈদুল আযহা সবার জীবনে বয়ে আনুক অনাবিল সুখ, শান্তি ও সমৃদ্ধি। হিংসা-বিদ্বেষ ভুলে আমরা যেন একটি বৈষম্যহীন ও সৌহার্দ্যপূর্ণ সমাজ গড়ে তুলতে পারি—এই হোক এবারের ঈদের অঙ্গীকার।” পরিশেষে তিনি দেশবাসীর সুখ, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করে আবারও সবাইকে “ঈদ মোবারক” জানান।

দেশবাসীকে প্রখ্যাত শ্রমিক নেতা রফিকুল ইসলাম সুজনের ঈদুল আযহার শুভেচ্ছা   রাকিবুল ইসলাম রঞ্জু: পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশের সকল স্তরের মেহনতি মানুষ ও দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক বিস্তারিত

সাভারের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক দল নেতা রাকিব আহম্মেদ

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী এবং শ্রমজীবী মানুষকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাভার থানা শ্রমিক দলের সহ-সভাপতি মোঃ রাকিব আহম্মেদ।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, ঈদুল আজহা আমাদের ত্যাগ ও আত্মশুদ্ধির শিক্ষা দেয়। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে প্রিয় বস্তু উৎসর্গ করার মাধ্যমে মানুষের মনের অহংকার, হিংসা ও বিদ্বেষ দূর হয়। এই আনন্দ উৎসবের দিনে সমাজের ধনী-দরিদ্র নির্বিশেষে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঈদ আনন্দকে ভাগ করে নেওয়ার আহ্বান জানান তিনি।

 

শ্রমজীবী মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের কথা উল্লেখ করে মোঃ রাকিব আহম্মেদ বলেন, “শ্রমিক ও মেহনতি মানুষের সুখ-দুঃখে আমি সবসময় পাশে ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো। পবিত্র এই দিনে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।”

 

সেই সাথে তিনি সবাইকে নিজ নিজ পশুর বর্জ্য সঠিক স্থানে অপসারণ করে পবিত্র ঈদের দিন সাভার এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

সাভারের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক দল নেতা রাকিব আহম্মেদ

সাভারের সর্বস্তরের জনগণকে ঈদুল আজহার শুভেচ্ছা জানালেন শ্রমিক দল নেতা রাকিব আহম্মেদ   রাকিবুল ইসলাম রঞ্জু:   পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সাভারের সর্বস্তরের জনগণ, দলীয় নেতাকর্মী এবং শ্রমজীবী মানুষকে আন্তরিক বিস্তারিত

নীলফামারী সদর পৌরসভাতে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধির নীলফামারী)

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নীলফামারী সদর পৌরসভায়, দুস্থ ও

নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে। শনিবার (২৩মে) সকালে পৌরসভা চত্বরে আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম পৌরসভা সূত্রে জানা যায়, সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি আওতায় পৌরসভার ৯ ওয়ার্ডের মোট ৪ হাজার ৬২৫ জন উপকারভোগীর মাঝে এই চাল বিতরণ করা হচ্ছে। প্রত্যেক উপকারভোগীকে নির্ধারিত পরিমাণ চাল প্রদান করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পৌরসভার প্রশাসক মোঃ সাইদুল ইসলাম বলেন, ঈদুল আযহাকে সামনে রেখে অসহায় ও

নিম্নআয়ের মানুষের মুখে হাসি ফোটাতে সরকারের পক্ষ থেকে এই অসহায়তা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। সচ্ছলতা ও শৃঙ্খলার মাধ্যমে যাতে প্রকৃত রূপকারভোগীরা অসহায়তা পান, সেদিকে বিশেষ নজর রাখা হয়েছে।” তিনি আরো জানান, বিতরণ কার্যক্রম সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পূর্ণ করতে পৌরসভার

কর্মকর্তা- কর্মচারী নিরলস ভাবে কাজ করছেন। উপকারভোগীরা নির্বিঘ্নে চাল গ্রহণ করতে পেরে সন্তুষ্ট প্রকাশ করেন। ঈদকে সামনে রেখে এ ধরনের মানবিক সহায়তা কর্মসূচি অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দেবে বলে মনে করেছেন সংশ্লিষ্টরা।

নীলফামারী সদর পৌরসভাতে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ 

নীলফামারী সদর পৌরসভাতে অসহায় দুস্থ মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ মাইদুল ইসলাম: (জেলা প্রতিনিধির নীলফামারী) পবিত্র ঈদুল আযহা উপলক্ষে নীলফামারী সদর পৌরসভায়, দুস্থ ও নিম্নআয়ের মানুষের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ বিস্তারিত

খুলনার দাকোপ উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে চালনা আছাবুয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

 

স্থানীয় সূত্র জানায় উপজেলার পানখালী ইউনিয়নের খোণা এলাকায় প্রায় ৪০ বিঘা জমির একটি মাছের ঘের নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল।

 

শুক্রবার রাতে মাছ ধরাকে কেন্দ্র করে আব্দুল্লাহ ফকির ও বাচ্চু ফকির গ্রুপের মধ্যে সংঘর্ষ বাধে। অভিযোগ রয়েছে বাচ্চু ফকিরের নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায়।

 

এ ঘটনায় পাঁচজন আহত হন। আহতদের দাকোপ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পরে আকরাম আলী ফকির বাদী হয়ে ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

 

শনিবার সকালে র‍্যাব ৬ মামলার দুই আসামি মুকুন্দ মন্ডল ও রসুল গাজীকে আটক করে। তাদের নিয়ে যাওয়ার সময় চালনা এলাকায় বিক্ষুব্ধ জনতা র‍্যাবের গাড়ি ঘেরাও করে হামলা চালায়। একপর্যায়ে গাড়ি ভাঙচুর করে আটক দুই আসামিকে ছিনিয়ে নেয় তারা। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

দাকোপ থানার ওসি খায়রুল বাশার জানান, ঘটনার পর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

 

তিনি বলেন বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে এবং ছিনিয়ে নেওয়া আসামিদের পুনরায় গ্রেপ্তারে অভিযান চলছে।

খুলনায় র‍্যাবের গাড়ি ভাঙচুর করে ২ আসামি ছিনিয়ে নিল জনতা

খুলনার দাকোপ উপজেলায় মাছের ঘের দখলকে কেন্দ্র করে সংঘর্ষ ও উত্তেজনার জেরে র‍্যাবের গাড়ি ভাঙচুর করে দুই আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। শনিবার (২৩ মে) বেলা ১১টার দিকে চালনা আছাবুয়া বিস্তারিত

পবিত্র ঈদুল আজহা আসতে আর মাত্র চার দিন বাকি। এরই মধ্যে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা।

 

সরেজমিনে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে—অনেক মানুষ ট্রেনে ঢাকা ছাড়ছেন। প্রতিটি ট্রেনই ছেড়ে যাচ্ছে নির্ধারিত সময়ে। নেই শি‌ডিউল বিপর্যয়ের কোনো অভিযোগও।

 

আজ শনিবার (২৩ মে) দুপুরে কমলাপুর রেলস্টেশন প‌রিদর্শনে আসেন রেলপথ মন্ত্রণালয়ের স‌চিব ফাহিমুল ইসলাম।

 

তিনি জানান, শিডিউল বিপর্যয় ঠেকাতে সব ধরনের প্রস্তুতি আছে রেলের। এবারের ঈদযাত্রায় শিডিউল বিপর্যয়ের শঙ্কা নেই।

 

ট্রেনের ছাদে ওঠা রোধে সর্বোচ্চ চেষ্টা করা হবে বলেও জানান তিনি।

 

কমলাপুরের স্টেশন ম্যানেজার জানান, আগামীকাল রোববার (১৪ মে) থে‌কে ঈদের বিশেষ ট্রেন চলাচল শুরু হবে।

ঈদযাত্রা শুরু, ট্রেনে উচ্ছ্বাসে ঢাকা ছাড়ছেন মানুষ

পবিত্র ঈদুল আজহা আসতে আর মাত্র চার দিন বাকি। এরই মধ্যে শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা।   সরেজমিনে, রাজধানীর কমলাপুর রেলস্টেশনে দেখা গেছে—অনেক মানুষ ট্রেনে ঢাকা ছাড়ছেন। প্রতিটি ট্রেনই ছেড়ে বিস্তারিত

 

 

 

 

 

 

 

আমিনবাজারবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা পলিন

 

রাকিবুল ইসলাম রঞ্জু:

 

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমিনবাজার ইউনিয়নবাসীসহ দেশবাসীকে অগ্রিম আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন আমিনবাজার ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং বিশিষ্ট সমাজসেবক মাসুদ রানা পলিন।

 

এক শুভেচ্ছা বার্তায় মাসুদ রানা পলিন বলেন, “ঈদুল আজহা আমাদের মাঝে ত্যাগের মহিমা ও ধৈর্যের শিক্ষা নিয়ে হাজির হয়। আল্লাহর প্রতি গভীর ভালোবাসা ও আনুগত্যের প্রতীক এই উৎসব। কোরবানির প্রকৃত শিক্ষা বুকে ধারণ করে আমাদের সমাজের অবহেলিত ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে হবে।”

 

তিনি আরও বলেন, “আমিনবাজার ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ুক। হিংসা-বিদ্বেষ ভুলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে একটি সুন্দর, শান্তিময় ও বৈষম্যহীন সমাজ গঠনে এগিয়ে আসি—এই আমার প্রত্যাশা। দল-মত নির্বিশেষে আমি আমিনবাজারের সর্বস্তরের জনগণ ও দেশবাসীকে জানাই পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা। ঈদ মোবারক।”

 

শুভেচ্ছা বার্তার শেষাংশে তিনি সকলের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সুখ-সমৃদ্ধি কামনা করেন এবং উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান।

আমিনবাজারবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা পলিন

              আমিনবাজারবাসীকে পবিত্র ঈদুল আজহার অগ্রিম শুভেচ্ছা জানালেন স্বেচ্ছাসেবক দল নেতা মাসুদ রানা পলিন   রাকিবুল ইসলাম রঞ্জু:   পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমিনবাজার বিস্তারিত

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে এক ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও আদালতে মিথ্যা হলফনামা দেয়ার অভিযোগে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু খাদিজা সুলতানা শিমুর বিরুদ্ধে মামলা দায়েরের নির্দেশ দিয়েছেন আদালত।

 

বুধবার (১৫ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২-এর বিচারক মো. জাকির হোসাইন এ আদেশ দেন। আদালতের আদেশে বলা হয়েছে, শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারা এবং দণ্ডবিধির ১৮১, ১৮২ ও ১৯৩ ধারায় মামলা করা হবে। আদালত নিজেই এ মামলার বাদী হয়েছেন।

 

আদালতের নথি অনুযায়ী, খাদিজা সুলতানা শিমু মামলার বাদী হয়ে বেসরকারি একটি এয়ারলাইন্সের কর্মকর্তা মো. ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের বিভিন্ন ধারায় উত্তরা পশ্চিম থানায় মামলা করেন।

 

তদন্ত শেষে উত্তরা পশ্চিম থানার তদন্ত কর্মকর্তা আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে জানান, অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। প্রতিবেদনে বলা হয়, মামলার এজাহারে উল্লেখ করা ফেসবুক লিংক, ডিজিটাল আলামত ও অন্যান্য তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ মেলেনি। ফলে ওই কর্মকর্তাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়।

একই সঙ্গে তদন্ত কর্মকর্তা প্রতিবেদনে উল্লেখ করেন, ওমর ফারুক আগে শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন দিয়ে অর্থ আত্মসাতের অভিযোগে আদালতে মামলা করেছিলেন। সেই মামলার দায় এড়াতেই শিমু সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন লিংক উল্লেখ করে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ এনে উদ্দেশ্যপ্রণোদিত, হয়রানিমূলক ও মিথ্যা মামলা করেছেন বলে প্রাথমিক তদন্তে প্রতীয়মান হয়েছে। এ কারণে শিমুর বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ১৩ ধারায় আইনগত ব্যবস্থা নেয়ার আবেদনও করেন তদন্ত কর্মকর্তা।

 

পরে গত ৯ জুলাই আদালত তদন্ত প্রতিবেদন গ্রহণ করে ওমর ফারুককে মামলা থেকে অব্যাহতি দেন। আদালতের আদেশে বলা হয়, শিমু ক্ষতিসাধনের উদ্দেশ্যে আদালতে মিথ্যা মামলা দায়ের করেছেন এবং হলফ করে মিথ্যা সাক্ষ্য দিয়েছেন। মামলার নথিতে তার দেয়া হলফনামাও সংযুক্ত রয়েছে। এসব বিবেচনায় আদালত নিজেই বাদী হয়ে তার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন ও দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের নির্দেশ দেন।

 

তদন্তে যা উঠে এসেছে পুলিশের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, তদন্তকালে রেকর্ড, ডিজিটাল আলামত, ফেসবুক লিংক ও ফরেনসিক তথ্য যাচাই করে ওমর ফারুকের বিরুদ্ধে পর্নোগ্রাফি প্রচারের কোনো প্রমাণ পাওয়া যায়নি।

 

তদন্তে আরও উঠে আসে, শিমু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কেবিন ক্রু এবং ওমর ফারুক একটি বেসরকারি এয়ারলাইন্সের এয়ারক্রাফট মেইনটেন্যান্স কর্মকর্তা। ফেসবুকে পরিচয়ের পর তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।

 

প্রতিবেদনে বলা হয়, বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে ওমর ফারুকের কাছ থেকে বিপুল পরিমাণ অর্থ ও মূল্যবান সামগ্রী নেয়ার অভিযোগে ওমর ফারুক আদালতে পৃথক মামলা করেন। এরপর সেই মামলার দায় থেকে নিজেকে রক্ষা করতেই শিমু পর্নোগ্রাফি আইনে অভিযোগ দায়ের করেন বলে তদন্তে প্রতীয়মান হয়েছে।

 

ওমর ফারুকের আগের মামলা গত ২০ জুলাই ওমর ফারুক চৌধুরী শিমুর বিরুদ্ধে বিয়ের প্রলোভন, ‘হানি ট্র্যাপ’ ও ব্ল্যাকমেইলের মাধ্যমে প্রায় ২২ লাখ টাকা আত্মসাতের অভিযোগে ঢাকার আদালতে মামলা করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে উত্তরা পশ্চিম থানাকে তদন্তের নির্দেশ দেন। পরে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষের কাছেও লিখিত অভিযোগ করেন।

 

সেই মামলায় অভিযোগ করা হয়, ২০২৪ সালে ফেসবুকে পরিচয়ের পর শিমু তাকে বিয়ের আশ্বাস দিয়ে বিভিন্ন সময়ে টাকা নেন। জন্মদিনে দেড় লাখ টাকা মূল্যের একটি হীরার আংটিসহ বিয়ের খরচের জন্য মোট ২১ লাখ ৭৪ হাজার ৫১১ টাকা নেয়ার পরও বিয়ে না করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়েছে বলে মামলায় দাবি করা হয়।

পর্নোগ্রাফি আইনে কেবিন ক্রু শিমুর বিরুদ্ধে মামলার নির্দেশ আদালতের

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্কে, থমথমে পুরো মনপুরা। আসন্ন 2 নং হাজিরহাট ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা কালীন সময় প্রার্থী নিজামুদ্দিন হাওলাদারের নেতাকর্মী ও সমর্থকদের বেধড়ক মারধর করার অভিযোগ উঠে এসেছে। প্রার্থীকে বেধড়ক মারধর করায় গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন, নাছির(২৩), আল আমিন(২৫),জিদনী (১৮),অনি (২৩)কাশেম(২৮),অজয়(২৬)

আহতদের পরিবার জানিয়েছেন আহতদের অবস্থা গুরুতর, চিকিৎসার জন্য জেলাতে নেওয়া প্রয়োজন হতে পারে।।

মেম্বার প্রার্থী নাসির অভিযোগ করে বলেন , স্থানীয় প্রশাসন অত্যন্ত দুর্বল অবস্থায় রয়েছে,মাঠ প্রশাসন নীরব দর্শকের ভূমিকা পালন করছেন, দীপক রাশি বাহিনী এরপর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছে, আমি নির্বাচন প্রতারণা চলাকালীন সময়ে অতর্কিত দীপক বাহিনীর মূল হোতা সন্ত্রাসী মাকসুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রশস্ত্র সহ আমাকেও আমার তুই ছেলের উপর হামলা চালান।। এতে করে আমিও আমার ছোট ছেলে আমিন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়ে রয়েছি।। মনপুরা পুলিশ প্রশাসনের নিকট আমি অভিযোগ করেছি।ওসি মনপুরা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তিনি আরো বলেন সন্ত্রাসী ফারুক ফরাজী, ইলিয়াছ চৌধূরী, ইলিয়াস ফরাজী, ফুহাদ আওলাদ মাতাব্বর, মনির ফরাজী, খোকন পর এক নানা সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যান প্রার্থী নুরুল ইসলাম অভিযোগ করে বলেন নির্বাচনকে বানচাল করার জন্য একের পর এক সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে গেলেও ওসি মনপুরা এখন পর্যন্ত কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করতে পারে নাই, চিরে যদি সন্ত্রাসীদের দমন না করা হয় তাহলে নির্বাচন হবে মনপুরা হবে ঝুঁকিপূর্ণ, নির্বাচনে মাঠ প্রশাসন নিয়ন্ত্রনহীন হয়ে পড়বেন।। নির্বাহী ম্যাজিস্ট্রেট আকিব ওসমান মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে কাজ করলেও এখন পর্যন্ত মনপুরা মাঠ নিয়ন্ত্রণে আনতে পরিপূর্ণ ব্যর্থ হয়েছেন।।

অপর চেয়ারম্যান পদপ্রার্থী নিজাম উদ্দিন হাওলাদার অভিযোগ করে বলেন পরোক্ষভাবে প্রত্যক্ষভাবে দীপক বাহিনী এ ধরনের ঘটনা চলেছেন, অতর্কিত হামলা, চোরাগুপ্তা হামলা সহ নানা ধরনের কর্মের সাথে পার্থী শাহরিয়া দীপক সরাসরি জড়িত রয়েছেন।।

মুঠোফোনে প্রার্থী শাহরিয়ার চৌধুরী দীপক এর নিকট জানতে চাইলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ব্যস্ততা দেখিয়ে ফোন কাটিয়ে দেন।

বিষয়টি নিয়ে ওসি মনপুরা কে বারবার ফোন করলেও এখন এখন পর্যন্ত মুঠোফোনে পাওয়া যায়নি।।

বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাকিম ওসমান এর সাথে কথা বললে তিনি বলেন আমি অতি দ্রুত ব্যবস্থা গ্রহণ করছি, মনপুরাকে মামলা গ্রহণের জন্য নির্দেশ প্রদান করেছি।। অচিরেই মনপুরায় মাঠ প্রশাসন নিয়ন্ত্রণে আনাতে আমি নিরস কাজ করছি।।

উল্লেখ্য এই যে মনপুরা উপজেলা একের পর এক আচরণবিধি লঙ্ঘন করায় প্রার্থী শাহরিয়ার দীপক বিরুদ্ধে শাহরিয়ার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের লিখিত অভিযোগ হয়েছে যা পত্র-পত্রিকা ও গণমাধ্যমে বেশ কয়েকবার প্রকাশিত হয়েছে।। আজকের চোরাগুপ্তা হামলা সহ নানা অতর্কিত সন্ত্রাসী হামলার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।।। কোন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করতে মনপুরা থানা সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।।

আসছে বিস্তারিত……. সাথে থাকুন

ভোলার মনপুরায় নির্বাচনী মাঠে জনআতঙ্ক, দীপক বাহিনীর হাতে আহত ৫

এস এম খলিলুর রহমান
ব্যুরো চীফ হবিগঞ্জ জেলা ॥

নবীগঞ্জ পৌর এলাকার গয়াহরি গ্রামে নিরীহ ব্যক্তি বিজিত দাশ মেটনের উপর সন্ত্রাসী হামলার দায়েরী মামলার অন্যতম আসামী কাউন্সিলর যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে অভিযোগ করেছেন বাদিনী সুপ্রিয়া রানী দাশ। শনিবার (১২ জুন) সকালে নবীগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্টিত সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সুপ্রিয়া রানী দাশ বলেন, গেল পৌর নির্বাচনকে কেন্দ্র করে কাউন্সিলর যুবরাজ গোপ তার পরিবারের উপর ক্ষিপ্ত হন। এরজের ধরে বিগত ২৬ এপ্রিল সন্ধ্যায় নবীগঞ্জ পৌরসভার ৪নং ওয়ার্ডস্থ গয়াহরি গ্রামে জ্যোতিষ দাশের বাড়ি সামনে রাস্তার উপর পেয়ে আমার স্বামী বিজিত দাশ মেটনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ক্ষতবিক্ষত করেন আমাদের ওয়ার্ড কাউন্সিলর যুবরাজ গোপ, জ্যোতিষ দাশ, সীমা রানী দাশ, উৎফল দাশ ও লিপ্টু দাশসহ একদল লোক। তাদের ধারালো অস্ত্রের আঘাতে আমার স্বামী গুরুতর আহত হয়ে সিলেট ও ঢাকা হাসপাতালে চিকিৎসা গ্রহন করি। আমার স্বামী আহত হয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছিল। পুলিশ ঘটনার খবর পেয়ে আমার স্বামীর রক্তাক্ত অবস্থা দেখে তাৎক্ষনিকভাবে জ্যোতিষ দাশকে গ্রেফতার করে। পরে ৫৪ ধারায় জেল হাজতে প্রেরন করে পুলিশ। এ ব্যাপারে আমি নবীগঞ্জ থানায় মামলা নিয়ে গেলে পুলিশ আদালতের আশ্রয় নিতে পরামর্শ দেন। পরবর্তীতে আমি বাদী হয়ে হবিগঞ্জ আদালতে উল্লেখিত দুর্বৃত্তদের আসামী করে মামলা দায়ের করি। মামলাটি আদালতের নির্দেশে এফআইআর হিসেবে নবীগঞ্জ থানায় রুজু হয়। মামলা রুজু হলেও মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপরাপর আসামীদেরকে পুলিশ গ্রেফতার করতে পারেনি। অথচ যুবরাজ গোপ প্রকাশ্যে নবীগঞ্জ শহরে ও বাড়িতে ঘুরে বেড়াচ্ছে। আমি অসহায় একজন মহিলা, মামলার তদন্ত কর্মকর্তা এসআই লুৎফুর রহমানকে বারবার তাগিদ দেয়া সত্ত্বেও আসামী গ্রেফতার করিতে তিনি গড়িমশি করছেন। এদিকে আমার স্বামীর বর্তমান শারীরিক অবস্থা এখন পর্যন্ত ভাল নয়। বিছানায় শয্যাসায়ী আছেন। দারিদ্রতার কারনে আমার স্বামীর চিকিৎসা করাইতে গিয়ে ইতিমধ্যে ভিটে বাড়ি বিক্রি করতে হয়েছে। সামাজিক বিচার থেকে বঞ্চিত হয়ে আইনের আশ্রয় নিয়েও আমাদের এত বিড়ম্বনা পোহাতে হবে, তা জানা ছিলনা।
বর্তমানে আমার আহত স্বামী বিজিত দাশ কথা বার্তা বলতে পারছেন না, বাম চোখেঁ দেখতেও পান না। ঘটনাটি এলাকার সকল মানূষ অবগত রয়েছেন।
ন্যায় বিচারের স্বার্থে আমার দায়েরী মামলার অন্যতম আসামী যুবরাজ গোপসহ অপর আসামীদের গ্রেফতার পুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সাংবাদিকদের মাধ্যমে পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করছি।

নবীগঞ্জে আসামী গ্রেফতার না করায় পুলিশের বিরুদ্ধে বাদিনীর সংবাদ সম্মেলন

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩