মোঃ মাসুদ রানা
ধামইরহাট ( নওগাঁ) প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে অসুস্থ্য কৃষক আব্দুল জলিলের ধান কেটে দিলেন স্থানীয় ইউপি চেয়ারম্যান। চলমান লকডাউনে শ্রমিক সংকট ও অর্থের অভাবে কাজের লোক দিয়ে ধান কাটতে না পারা কৃষক হরিতকীডাঙ্গা গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে আব্দুল জলিল (৬০) হতাশায় অসুস্থ্য হয়ে পড়ে। এই খবর পেয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ১ নম্বর ধামইরহাট ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তার ইউনিয়নের মেম্বার ও দলীয় নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে ২৫ এপ্রিল সকাল ৯ টায় হরিতকীডাঙ্গা মাঠে অসুস্থ্য ওই কৃষকের ১ বিঘা জমির ধান কেটে বাড়ী পৌছে দেন। ইউপি সদস্য ও দলীয় নেতৃবৃন্দ এ কাজে সহযোগিতা করেন।
Leave a Reply