আটোয়ারীতে ৫ বোতল ফেন্সিডিল সহ মাদক সেবী আটক। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আটোয়ারীতে ৫ বোতল ফেন্সিডিল সহ মাদক সেবী আটক।

আটোয়ারীতে ৫ বোতল ফেন্সিডিল সহ মাদক সেবী আটক।

মো:মোস্তফা কামাল সরকার

পঞ্চগড়ের আটোয়ারীতে ০৫ বোতল ভারতের নিষিদ্ধ ঘোষিত ফেনসিডিল সহ মাদক সেবনকারীকে আটক করেছে আটোয়ারী থানা পুলিশ। আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীনের দিকনির্দেশনায় এসআই প্রহল্লাদের নেতৃত্বে এএসআই আজাদুন্নবী, এএসআই আ: রায়হান, এএসআই ফরহাদ, এএসআই মিজানুর কয়েকজন কনস্টেবল সহ একটি পুলিশের চৌকশ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ছোটদাপ সফিউল ইসলাম (পুতুল) মেম্বারের আম বাগান এলাকায় অভিযান চালিয়ে ০৫ বোতল ফেনসিডিল সহ এক মাদকসেবনকারীকে আটক করতে সক্ষম হয়। বুধবার (২৮ এপ্রিল) বেলা প্রায় দেড়টার দিকে অভিযান পরিচালিত হয়। আটককৃত মাদকসেবনকারী উপজেলার তোড়িয়া ইউনিয়নের দক্ষিণ সুখ্যাতি গ্রামের মোঃ আনারুল হকের পুত্র মোঃ কাবুল হোসেন(২৬)। ফেনসিডিল সহ মাদকসেবী আটকের বিষয়টি নিশ্চিত করে আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ ইজার উদ্দীন বলেন, এসআই প্রহল্লাদ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় একটি মামলা রুজু করেছেন। মামলা নং-১১, তারিখ: ২৮/০৪/২০২১ইং। তিনি বলেন, আটককৃত মাদকসেবীকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d