আত্মমানবতার সেবায় অনন্য উদাহরণ মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পুত্র রাসেল মাহমুদ। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
আত্মমানবতার সেবায় অনন্য উদাহরণ মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পুত্র রাসেল মাহমুদ।

আত্মমানবতার সেবায় অনন্য উদাহরণ মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান পুত্র রাসেল মাহমুদ।

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ
বিশেষ প্রতিনিধি।

মানুষ মানুষের জন্য একটু সহানুভূতি মানুষ কি পেতে পারে না?
জলবায়ু পরিবর্তন, দীর্ঘদিন অনাবৃষ্টির ফলে উপকূলীয় এলাকা গুলিতে তীব্র সুপ্রিয় খাবার পানি সংকট দেখা দিয়েছে। মুন্সিগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম পুত্র রাসেল মাহমুদ এর নেতৃত্বে সুন্দরবন মোটর শ্রমিক সংগঠনের সদস্যদের সাথে নিয়ে মুন্সিগঞ্জ ,কৈখালী ইউনিয়নের বিভিন্ন এলাকা রাতদিন মানুষের মাঝে মানুষের জন্য পানির ড্রামে ভ্রাম্যমাণ ভাবে গাড়ি করে বাড়িতে বাড়িতে পানি সরবরাহ করে সুপ্রিয় খাবার পানির সমস্যা সমাধান করার চেষ্টা করে যাচ্ছে। এলাকাবাসী এ কর্মকাণ্ডকে সাধুবাদ জানিয়েছে। যতোদিন পানির সমস্যা থাকবে ততোদিন অসহায় পানির কষ্টে থাকা মানুষের পাশে থাকবে বলে রাসেল মাহমুদ জানান। তিনি আরো বলেন আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন এই মহৎ উদ্যোগকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি।অসহায় মানুষের পাশে থাকতে পারি ।
আত্মমানবতার সেবায় অস্বচ্ছল ব্যক্তিদেরকে পাশে থাকবো চিরদিন।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d