ইশ্বরীপুর ইউনিয়নে প্রার্থীরা বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে নিজস্ব প্রতীকে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
ইশ্বরীপুর ইউনিয়নে প্রার্থীরা বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে নিজস্ব প্রতীকে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে।

ইশ্বরীপুর ইউনিয়নে প্রার্থীরা বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে নিজস্ব প্রতীকে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে।

ইশ্বরীপুর ইউনিয়নে প্রার্থীরা বিভিন্ন ভয়-ভীতি দেখিয়ে নিজস্ব প্রতীকে ভোট নেওয়ার অভিযোগ উঠেছে।­

মোঃ ফরিদ উদ্দিন আহমেদ।

শ্যামনগর উপজেলায় পঞ্চম ধাপে তিনটি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী 5 জানুয়ারি 2022 তিনটি ইউনিয়নের মধ্যে ঈশ্বরীপুর ইউনিয়নের প্রত্যন্ত অঞ্চলের অলিগলি নির্বাচনী আমেজ বিরাজ করছে। নির্বাচনী তফসিল ঘোষণার পর পোস্টার ব্যানার মাইকে প্রচার প্রচারণা চলছে। ইউনিয়নে বাংলাদেশ আওয়ামী লীগ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশ ,স্বতন্ত্র প্রার্থীরা নির্বাচনে অংশগ্রহণ করেছে।

গাছের ডালে দেওয়ালে অলিগলিতে চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীদের ছবিও প্রতীক সংবলিত পোস্টার দেখা যাচ্ছে। পোস্টারে রয়েছে উন্নয়নের নানা প্রতিশ্রুতির ফুলঝুরি ।দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত ইজি বাইক মোটর ভ্যানে ব্যানার ও পোস্টার লাগিয়ে মাইকে বিভিন্ন গানের সুরে চাওয়া হচ্ছে ভোট। প্রচন্ড শীত উপেক্ষা করে কর্মী-সমর্থক প্রার্থীরা নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট ভিক্ষা করছে ।শোনা যাচ্ছে প্রার্থীরা টাকার বিনিময়ে ভোট কেনার চেষ্টা করছে। প্রার্থীদের কোন ওয়ার্ডে/কেন্দ্রে কোন প্রার্থীর বিজয়ের সম্ভাবনা এমন হিসাব-নিকাশে ব্যস্ত হয়ে পড়েছে ভোটার ও তাদের কর্মী সমর্থকরা সকাল থেকে মধ্যরাত পর্যন্ত পাড়া-মহল্লায় দোকানগুলিতে চলছে নির্বাচনী আলোচনা ও সমালোচনা। মাঝেমধ্যে সমর্থকদের মধ্যে সংঘর্ষ, হামলা ও পাল্টা হামলার খবর পাওয়া যাচ্ছে। তবে নির্বাচনকে ঘিরে যাতে কোনো সহিংসতা হতে না পারে সে জন্য কঠোর অবস্থানে আছে পুলিশ প্রশাসন বাড়িয়েছে তাদের গোয়েন্দা নজরদারি উঠতি বয়সী ছেলেদের প্রতি রয়েছে নজরদারি।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে নির্বাচন সুষ্ঠু , সুন্দর ,অবাধ নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে নির্বাচন কমিশন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের কারচুপি বন্ধ করতে ভোটের দিন সকালেই বেলেট পেপার কেন্দ্রে পৌঁছানো হবে। থাকবে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা । থাকবে নির্বাচনী পর্যবেক্ষক, সাংবাদিক মোতায়েন থাকবে রেপিড একশন ব্যাটেলিয়ন (RAB) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কেন্দ্রের দায়িত্বে থাকবে পুলিশের পাশাপাশি আনসার সদস্য ,গ্রাম পুলিশ ও নির্বাহী ম্যাজিস্ট্রেট।


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d