খাসকাটা দূর্বার যুব সংঘের সভাপতি-সাধারণ সম্পাদক ও হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সাধারণ সদস্যদের মানববন্ধন। - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
খাসকাটা দূর্বার যুব সংঘের সভাপতি-সাধারণ সম্পাদক ও হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সাধারণ সদস্যদের মানববন্ধন।

খাসকাটা দূর্বার যুব সংঘের সভাপতি-সাধারণ সম্পাদক ও হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সাধারণ সদস্যদের মানববন্ধন।

খাসকাটা দূর্বার যুব সংঘের সভাপতি-সাধারণ সম্পাদক ও হিসাবরক্ষকের বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে সাধারণ সদস্যদের মানববন্ধন

 

বুড়িগোয়ালিনী প্রতিনিধি:

 

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের খাসকাটা দূর্বার যুব সংঘের সভাপতি-সাধারণ সম্পাদক ও হিসাবরক্ষকের কছে অর্থ বুঝে পাইবার দাবিতে সদস্যদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২৬শে ফেব্রুয়ারি) বিকাল ৪ টায় সঞ্চিত অর্থ প্রাপ্তির দাবিতে খাসকাটা যুব সংঘের প্রধান কার্যালয়ের সামনে সদস্যরা মানববন্ধন করেন।

 

উক্ত মানববন্ধনে সভাপতিত্ব করেন খাসকাটা দূর্বার যুব সংঘের সাবেক সভাপতি গাজী আশরাফ হোসেন।

 

স্থানীয় স্বেচ্ছাসেবক ও খাসকাটা দূর্বার যুব সংঘের গ্রাহক মো. ফজলুল হক এর সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন মো. আব্দুল মজিদ, ছন্নত গাজী, কুদ্দুস হোসেন, মোশারফ হোসেন প্রমুখ।

 

মানববন্ধনে ভুক্তভোগীরা অভিযোগ করে বলেন, অত্র যুব সংঘের সভাপতি ও বুড়িগোয়ালিনীর ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য গাজী আবিদ হাসান (আবেদার), সাধারণ সম্পাদক মো. আব্দুস সালাম গাজী, ক্যাশিয়ার আবু বাক্কার ও ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম কর্তৃক অত্র সংগঠনের প্রায় তিন কোটি টাকার হিসাব তারা দিচ্ছেন না। সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী প্রতি বছরের শেষে সকল সদস্যদের সামনে বাৎসরিক লাভ-লোকসানের হিসাব সম্পাদনের কথা থাকলেও আবিদ হাসান মেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনের কথা বলে কয়েক মাস টাতবাহানা করতে থাকে সাধারণ সদস্যদের হিসাব দিচ্ছে না। তাছাড়া উক্ত ক্লাবের সাধারণ সম্পাদক সালাম গাজী নাকি সভাপতি আবিদ হাসান মেম্বর এর আপন ভাই। গত কয়েক মাস আগে সমিতির ক্যাশিয়ার শেখ আবু বক্কর তার নিজ ফেসবুক আইডি থেকে পোস্ট করে “বাই বাই বাংলাদেশ” লিখে বিদেশ যাওয়ার পায়তারা করে। এটি দেখে সকল সদস্যদের মনে সন্দেহের দানা বাঁধতে শুরু করে। এমতাবস্থায় সঞ্চয়কৃত অর্থ ফেরত পাইবার জন্য যথাযথ কর্তৃপক্ষের কাছে জোর দাবি জানান ।

তবে সাধারণ সদস্যদের একটাই দাবি মানববন্ধনে উঠে এসেছে সভাপতি সাধারণ সম্পাদকের যোগা স্বযোগে এই টাকা উধাও হয়।

তাই টাকা ফেরত পাওয়ার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে অত্র যুব সংঘের সাধারণ সদস্যগণ


 

মেহেদী হাসান:

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে এক বিশেষ সেমিনার এর আয়োজন  সম্পন্ন হয়েছে।

১০ই অক্টোবর রোজ শুক্রবার বিকাল ৩ ঘটিকায় ঐতিহ্যবাহী নকিপুর জমিদার বাড়ি মাঠ প্রাঙ্গণে Hutch Bangladesh এর উদ্যোগে, এলাকার সাধারণ কৃষকদের বোরো ধানসহ অন্যান্য ফসল চাষাবাদের জন্য এক সেমিনারের আয়োজন করা হয়।

 

উক্ত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, খুলনা কৃষ ইনস্টিটিউট দৌলতপুরের অধ্যক্ষ কৃষিবিদ জনাব এস এম ফেরদৌস হোসেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথী ছিলেন বাংলাদেশ এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট করপোরেশনের নির্বাহী প্রকৌশলী জনাব মোঃ জামাল ফারুক।উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জনাব শেখ সাখাওয়াত হোসেন উপজেলা কৃষি অফিসার ফকিরহাট। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্যামনগরের সুযোগ্য কৃষি অফিসার জনাব নাজমুল হুদা এবং উক্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন জামায়াত ইসলামী বাংলাদেশ, শ্যামনগর উপজেলা শাখার অন্যতম নেতা জনাব হাজী আশরাফুজ্জামান। উক্ত অনুষ্ঠান সাফল্যমন্ডিত করার জন্য সার্বিক সহযোগিতায় ছিলেন শ্যামনগরের কৃতি সন্তান, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র শেখ সিরাজুল ইসলাম মিলন।অনুষ্ঠানটিতে আরো উপস্থিত ছিলেন, শ্যামনগর উপজেলা প্রেসক্লাবের সভাপতি, প্রভাষক সামিউল ইমাম আজম মনির, নকিপুর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বাবু কৃষ্ণান্দ মুখার্জী, বিশিষ্ট ক্রিড়া সংগঠক এ মাজিজুল হক, বাবু রনজিত দেবনাথ, শেখ মেহেদী হাসান, এস এম তরিকুল ইসলাম সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

 

উক্ত অনুষ্ঠানে, বক্তারা বলেন এলাকার একমাত্র মিষ্টি পানির খালটি সাধারণ কৃষকদের বোরো মৌসুমে সেচের জন্য একমাত্র উপায়। কিন্তু কিছু প্রভাবশালী স্বার্থন্বেষী মানুষ তাদের ব্যক্তি স্বার্থ চরিতার্থের নিমিত্তে এই খালটি নেট পাটা দিয়ে লোনা পানির প্রবাহ নিশ্চিত করে খালটিতে চিংড়ি চাষ অব্যাহত রেখেছে। যাহার ফলে ৬০০-৭০০ জমিতে বোরো ধান চাষে আগ্রহী কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। অনুষ্ঠানে সাধারণ কৃষকদের দাবি অনতিবিলম্বে খালটি অবমুক্ত করা সহ খালটিতে মিষ্টি পানির প্রবাহ নিশ্চিত করতে হবে। না হলে,দেশের কৃষি খাত মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হবে।

শ্যামনগরে Hutch Bangladesh এর উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d