
গাজীপুর কালিয়াকৈরে শামসুদ্দিন স্পিনিং টু কাশিমপুর সংযোগ সড়কের শুভ উদ্বোধন।
মোঃ সাহাজুদ্দিন সরকার,
ক্রাইম রিপোর্টার গাজীপুর।
৩ ই মে বুধবার সকালে
গাজীপুর কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়ন পরিষদের শামসুদ্দিন স্পিনিং টু কাশিমপুর সংযোগ সড়কের শুভ উদ্বোধন করেন,প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাজীপুর ১ আসনের মাননীয় সংসদ সদস্য মেয়র মজিবুর রহমান,বিশেষ অতিথিদের হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক, হুমায়ুন কবির খাঁন। সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কালিয়াকৈর, এ এইচ এম ফখরুল হোসাইন, আরো উপস্থিত ছিলেন এলজিআরডি উপজেলা প্রকৌশলী আব্দুল বাসেত,
এসময় উপস্থিত ছিলেন, মৌচাক ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী ফাইজুল ইসলাম লিটন,
সাবেক মেম্বার সাহেরা খাতুন প্রমূখ।”
গাজীপুর-১ আসনের সংসদ সদস্য (এমপি) মজিবুর রহমান বক্তব্যে বলেন, এ সময় তিনি এলাকার অবকাঠামোগত উন্নয়ন ও জনসাধারণের যাতায়াত সুবিধা বৃদ্ধিতে সরকারের চলমান কার্যক্রমের কথা তুলে ধরেন।”
মানসম্মত কাজের ওপর জোর
বক্তারা সবসময়ই ঠিকাদার এবং সংশ্লিষ্ট প্রকৌশলীদের কাজের গুণগত মান বজায় রাখার আহ্বান জানান।
“রাস্তার কাজ যেন তড়িঘড়ি করে শেষ না করা হয়। টেকসই ও মানসম্মত সামগ্রী ব্যবহার করতে হবে, যাতে অল্প দিনেই রাস্তা নষ্ট না হয়ে যায়।”
“সরকারি অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে এবং কাজে কোনো ধরনের অনিয়ম বা গাফিলতি বরদাশ করা হবে না।”
এবং জনগণের ভোগান্তি কমানো
উন্নয়ন কাজ চলাকালীন সাধারণ মানুষের যেন দীর্ঘমেয়াদী সমস্যা না হয়, সেদিকে নজর দেওয়ার তাগিদ দেওয়া হয়।
Leave a Reply