গাজীপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কে ঈদুল আযহার শুভেচ্ছা জানান সভাপতি ল্যান্স কর্পোরাল মোঃ শফিকুল ইসলাম (অবঃ)-গণ টেলিভিশন - Gono television | বাংলাদেশ সরকার অনুমোদিত বেসরকারি টেলিভিশন চ্যানেল।
গাজীপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কে ঈদুল আযহার শুভেচ্ছা জানান সভাপতি ল্যান্স কর্পোরাল মোঃ শফিকুল ইসলাম (অবঃ)-গণ টেলিভিশন

গাজীপুর জেলা অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের কে ঈদুল আযহার শুভেচ্ছা জানান সভাপতি ল্যান্স কর্পোরাল মোঃ শফিকুল ইসলাম (অবঃ)-গণ টেলিভিশন

গাজীপুর জেলা প্রতিনিধিঃ
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের কে শুভেচ্ছা জানিয়েছেন অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনী কল্যাণ সংস্থা গাজীপুর জেলার সভাপতি ল্যান্স কর্পোরাল মোঃ শফিকুল ইসলাম(অবঃ)

গাজীপুর থেকে পাঠানো এক ঈদ শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, বছর ঘুরে প্রতি বছরের ন্যায় সুখ,শান্তি,সম্বৃদ্ধি, ভ্রাতৃত্বের বন্ধন আর ত্যাগের মহিমার বার্তা নিয়ে মুসলমানদের ঘরে ঘরে আবারো হাজির হয়েছে মুসলিম ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব ঈদুল আযহা।

ঈদ মানে শান্তি, সহমর্মিতা, ভ্রাতৃত্বের বন্ধনের শিক্ষা এবং ধনী গরীব সকল ভেদাভেদ ভূলে গিয়ে সাম্য মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হওয়ার এক অনুপম দৃষ্টান্ত । সমাজ ও জাতীয় জীবনের সকল ক্ষেত্রে ঈদুল আযহার ত্যাগের সেই শিক্ষার প্রতিফলন হোক সকল সহযোদ্ধাদের জীবনে ।

এছাড়াও তিনি আরো বলেন, বিশ্বব্যাপী করোনা ভাইরাস সংক্রমণের ফলে এ বছর ভিন্ন পরিস্থিতির মধ্য দিয়ে ঈদ উদযাপিত হতে যাচ্ছে। সংক্রমনের মাত্রাটা আকষ্মিক বেড়ে গিয়েছে। অনেকে চিরতরে হারিয়ে ফেলছেন তাদের নিকট আত্নীয় তথা অতি প্রিয় জনদের। একদিকে প্রিয়জন হারানোর বেদনা অন্যদিকে ঈদ আনন্দ সবকিছু মিলিয়ে পুরো দেশময় একটা চাপা উত্তেজনা বিরাজ করছে সকলের মনে।

নিজ ও নিজের পরিবার এবং বৃহৎ জনস্বার্থে সরকারি সকল নির্দেশনা মেনে ঈদের নামাজে অংশ নিতে ও ঈদ উদযাপনের জন্য সকলকে আহ্বান জানিয়েছেন তিনি ।সকল অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের হৃদয়ের স্বস্তি ফিরে আসুক এবং গাজীপুর জেলার সকল অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।।


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

র‌্যাবের চৌকস অভিযানে জীপসহ প্রায় ১১ হাজার ইয়াবার চালান আটক

জামালপুর হামলা পাল্টা হামলার মধ্য দিয়ে জেলার সানন্দবাড়ী তে থমথমে অবস্থা বিরাজমান।

error: আপনি নিউজ চুরি করার চেষ্টা করছেন। বিশেষ প্রয়োজনে যোগাযোগ করুন ০১৭৬৭৪৪৪৩৩৩
%d