গাজীপুর জেলা রিপোর্টার ঃ
গাজীপুর মহানগর ২৪নং ওয়ার্ড বিআইডিসি বাজার রাস্তায় গড়ে উঠেছে বাজার, যাহা জনগণ চলাচল করতে হিমশিম খেতে হয় এবং প্রায় সময়ই উক্ত বাজার এলাকায় যানজটের সৃষ্টি হয়। প্রায় সময় লক্ষ্য করা যায় যে উক্ত বাজার প্রশাসন উচ্ছেদ অভিযান করে তুলে দেয়।কিন্তু আবার আস্তে আস্তে এই বাজার বসে। ইদানিং লক্ষ্য করা যাচ্ছে যে উক্ত বাজার থেকে কিছু ব্যক্তিবর্গ চাঁদা আদায় করে যাচ্ছে। তার ধারাবাহিকতায় গত ১৪-৬-২০২১ ইং তারিখ সন্ধ্যাবেলায় দুই গ্রুপের সংঘর্ষে সাধারন জনগন ২ জন আহত হয়। আহতদেরকে উদ্ধার করে সাধারণ জনগণ শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় এবং দেশীয় অস্ত্রের আঘাতে একজন গুরুতর আহত হনএবং স্থানীয় জনগণ বলেন যে রাজিব মিয়া নামে এক ব্যক্তি সিটি কর্পোরেশন থেকে বাজার ডাক এনেছেবলে বেড়াচ্ছে এটা কতটুকু সত্য তা বোধগম্য হচ্ছে না। বর্তমানে উক্ত এলাকা থমথমে অবস্থা বিরাজ করছে। তা থেকে মুক্ত পাওয়ার জন্য পুলিশ প্রশাসন ওগাজীপুর সিটি কর্পোরেশনের মেয়র আলহাজ্ব এডভোকেট জাহাঙ্গীর আলমের সুদৃষ্টি কামনা করছে। উক্ত এলাকায় বসবাসকারী সকলেই থমথমে ভাব থেকে শান্তি শৃঙ্খলা ভাবে বসবাস করতে চাই
Leave a Reply